সুস্থ থাকুন ভাল থাকুন

সুস্থ থাকুন ভাল থাকুন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সুস্থ থাকুন ভাল থাকুন, Medical and health, Noakhali Sadar Upazila.

24/02/2020
24/02/2020
28/12/2019

ছোটদের নেবুলাইজেশান।

এটা খুবই দুঃখজনক যে আমরা অনেকসময় বেখেয়ালে নেবুলাইজেশানে কোন ড্রাগ কতোটুকু দিবো, মিনিমাম কতোটুকু সলুশান দিবো এটার কথা চিন্তা করিনা। যে যার মতো একটা ডোজ দিয়ে দিই। আমি অনেক কনসালটেন্টকে ১.৫ মিলি সলুশান দিয়ে নেবুলাইজ এডভাইস করতে দেখেছি। আর আমরা যারা ছোট ডাক্তার তাদের কথা নাই বললাম। হেলথ কমপ্লেক্সে তো যাচ্ছে তাই। যার যা খুশী দিচ্ছে।

কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে।
-Particle size
-Residual volume
-Fill volume

আমরা যে ধরণের নেবুলাইজার ইউজ করি এগুলো এয়ার ড্রাইভেন জেট নেবুলাইজার। এখানে বাতাসের প্রেসারে খুব ছোট ছোট রেসপিরেটরি পার্টিকেল উৎপন্ন হয়।
এ পার্টিকেল গুলোর সাইজ ১-৫ মাইক্রনের ভিতরে থাকলেই কেবল সেগুলো লাংস এ ডিপোজিট হবে।

Residual volume হচ্ছে কিছুক্ষন নেবুলাইজেশান করার পর চেম্বারে কিছু সল্যুশান থেকে যায়। মেশিনে শো শো শব্দ করে। এই অবস্থায় মেশিন চালালে ১-৫ মাইক্রনের ভিতরে পার্টিকেল সাইজ আর আসবেনা। নেবুলাইজেশান স্টপ করে দিতে হবে।
জেট নেবুলাইজার যেগুলো আমরা ইউজ করি, এগুলার রেসিডুয়াল ভলিউম ১ মিলির মতো।
উন্নত বিশ্বে আল্ট্রাসনিক নেবুলাইজার আছে যেগুলোর রেসিডুয়াল ভলিউম নেগলিজিবল।

Fill Volume
মিনিমাম যে পরিমাণ সলুশান নিলে পার্টিকেল সাইজ ১-৫ মাইক্রন এর ভেতর থাকবে আবার রেসিডুয়াল থেকে যাওয়ার কারণে তেমন সমস্যাও হবেনা সেটাই ফিল ভলিউম।

এটা মিনিমাম ৩ মিলি। (আমাদের দেশে ব্যবহৃত জেট নেবুলাইজার এর ক্ষেত্রে। উন্নত বিশ্বে আল্ট্রাসনিক যে নেবুলাইজার পাওয়া যায় সেখানে আরো কম দিলেও চলে)

আপনি যদি টোটাল ২ মিলি সলুশান নেন তাইলে ১ মিলি তো রেসিডুয়ালই থেকে যাবে আবার পার্টিকেল সাইজ ও ১-৫ মাইক্রন এ থাকবেনা। এটা দেয়া না দেয়া একই।

ফীল ভলিউম আরো বাড়ালে পার্টিকেল সাইজ ভালো থাকে কিন্তু নেবুলাইজ করতে টাইম বেশি লাগে।

ছোটদের জন্য মিনিমাম টাই ইউজ করেন যেটা ৩ মিলি।
সময় ২০ মিনিট লাগবে। এটার চেয়ে কম দেয়ার উপায় নাই। দিলেও নেবুলাইজেশানে সর্বোচ্চ উপকারটুকু হবেনা।

Windel Plus একটা 3ml এম্পুল এর প্রি-মিক্সড সলুশান। 3ml ফিল ভলিউম দিতে চাইলে এখানে নরসল মেশানোর দরকার নাই। বড়দের ক্ষেত্রে চাইলে ১ মিলি নরসল দিতে পারেন (পার্টিকেল সাইজ ভালো আসবে, রেসিডুয়াল লস কম হবে)।

(Sulprex এর এক এম্পুলে 2.5ml থাকে। প্রথমে Windel Plus ও 2.5ml ছিলো। পরে প্রাইমারি কেয়ার রেসপিরেটরি সোসাইটির অনুরোধে 3ml নিয়ে আসে। square কেও বলা হইছে। ওরা আসলে উন্নত বিশ্বের আল্ট্রাসনিক নেবুলাইজার এর রেসিপি তে আনছিলো)

Windel Plus এর 3ml এ
Salbutamol 2.5 mg
Ipra 0.5mg or 500 mcg

প্রতি দশ কেজির হিসাব দিচ্ছি।

Salbutamol .1-.15 mg/kg/dose হিসাবে 1-1.5 mg আসে।
আর,
Ipra- 25 mcg/kg/dose হিসাবে 250 mcg আসে।

তাইলে হিসেব কি দাড়ালো?

windel Plus হাফ এম্পুল এ Salbutamol -1.25mg আর ipra - 250 mcg
যেটা আমরা চাচ্ছি।
সুতরাং 10 kg বাচ্চার জন্য windel Plus- Half ampule (1.5 ml)

Fill volume - 3ml করার জন্য আরো 1.5 ml নরসল নিন।

মোদ্দা কথা, 10kg বাচ্চার জন্য 1.5ml windel Plus + 1.5 ml নরসল

এখন যদি শুধু Salbutamol দিতে চান, windel plus না দিতে চান (বারবার 3ml প্রিমিক্সড কেনার চাইতে 20ml এর বড় বোতল পাওয়া যায়, যেটা সাশ্রয়ী)।

Salbutamol এর বোতল পাওয়া যায় Azmasol/Sultolin নামে।
এখানে 5mg/1 ml থাকে।

ipra পাওয়া যায় iprex নামে।
এখানে 250 mcg/1ml থাকে।

সুতরাং প্রতি 10 kg তে salbutmol লাগবে 1-1.5 mg.

যেহেতু 5mg থাকে প্রতি মিলি তে,

সুতরাং 0.3ml Salbutamol (Azmasol/Sultolin) / 10kg

মোদ্দা কথা Salbutamol (Azmasol/Sultolin) -
0.03ml/Kg/Dose

অন্যদিকে
Ipra- 25mcg/kg হিসেবে,
প্রতি দশ কেজিতে 250mcg
অর্থাৎ 1ml ipra লাগবে।

মোদ্দা কথা,
Ipra (iprex) - 0.1ml/kg/Dose

Take Home Message

★২ মাসের নিচে Salbutamol দিয়ে লাভ নাই।
★Neonate এ শুধু ipra দেয়া যাবে।
★ ২ মাসের বড় বাচ্চাদের একান্ত প্রয়োজন না হলে ipra দেয়ার দরকার নাই। Salbutamol দিয়েই ব্রংকোডাইলেটেশান পসিবল (Acute Asthma তে দিতে পারেন)
★ Salbutamol 0.03 ml/Kg/Dose
(এই ডোজ Azmasol/Sultolin এর বোতলের জন্য। Premixed এম্পুল যেমন Windel plus/Sulprex এর জন্য নয়)
★ipra 0.1ml/Kg/Dose
(Iprex বোতল এর জন্য)
★যা কিছু দেন না কেন, fill volume যেনো 3ml হয়। Salbutamol/ipra দেয়ার পর 3ml বানাতে বাকীটুকু নরসল।

★ 10 kg তে হিসাব।

শুধু Salbutamol দিলে,
0.3ml Salbutamol (Azmasol/Sultolin) + 2.7 ml Norsol

★ Salbutamol+ipra দুটোই দিলে,
0.3 ml Salbutamol (Azmasol/Sultolin) + 1 ml ipra (iprex) + 1.7 ml নরসল

আর প্রিমিক্সড Windel Plus দিতে চাইলে,
দশ কেজিতে,
1.5 ml windel plus + 1.5 ml নরসল

কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
আর পারলে আল্লাহরওয়াস্তে যেসব এডাল্ট বসে শ্বাস নিতে পারে তাদের নেবুলাইজেশান মাউথ পিস দিয়া কইরেন। মেশিনের সাথেই মাউথপিস থাকে।বাইরেও ৩০-৪০ টাকায় কিনতে পাওয়া যায়। মুখে লাগায়ে বড় বড় করে শ্বাস নিবে। ড্রাগ লস মিনিমাম হবে। ইফিকেসি ম্যাক্সিমাম হবে। ছোটদের জন্য ফেসমাস্কই ভরসা।

বুডিকর্ট দিয়া বড়দের নেবুলাইজ করলে, বুডিকর্ট অন্য ড্রাগস (সালবিউটামল/ইপ্রা) এর সাথে মিশায়েন না। ফেনা হয়ে যাবে। পার্টকেল সাইজ ভালো আসবেনা।

Budicort 0.5ml + Norsol 2.5ml
or,
Budicort 1ml + Norsol 2ml
এইভাবে।
Collected

24/07/2019

#নিরাপদ থাকুন :

১। কিছুদিন অপরিচিত এলাকায় যাওয়া থেকে বিরত থাকুন।
২। অপরিচিত এলাকায় গেলে এক জায়গায় দাঁড়িয়ে এদিক-সেদিক উদভ্রান্তের মতো তাকানো থেকে বিরত থাকুন।
৩। কাউকে খুঁজতে গেলে তার সাথে পূর্বেই যোগাযোগ করে নিন, সারপ্রাইজ দিতে কিংবা কোন কারণেই না জানিয়ে যাবেন না।
৪। নিজের বাচ্চাকে তার মাকে ছাড়া কোথাও নিয়ে যাবেন না। বিশেষ করে যেসব বাচ্চারা ছিচ কাদুনে এবং খালি বায়না ধরে তাদের নিয়ে কয়েকটা দিনের জন্য একা একা দূরত্বে বের হবেন না।
৫। যদি চাকুরীজীবী হন, তবে প্রতিষ্ঠানের আইডি কার্ড সাথে রাখুন, প্রয়োজনে অপরিচিত এলাকায় গেলে গলায় ঝুলিয়ে রাখুন।
৬। কেউ কিছু জিজ্ঞেস করলে থতমত খাবেন না, কনফিডেন্ট/সহজভাবে উত্তর দিন। ভাব নিতে যাবেন না।
৭। পথে-ঘাটে কারো সাথে উটকো ঝামেলায় জড়াবেন না।
৮। এ ধরণের ঘটনা দেখলে নিরাপদ দূরত্বে গিয়ে পুলিশকে জানান।
৯। গণপিটুনি দেখলে তৎক্ষনাৎ ৯৯৯ এ ফোন দিন।
১০। যদি আপনি কোনও এলাকায় নতুন হোন (আপনাকে যদি কেউ না চিনে থাকে), তাহলে কর্মক্ষেত্র থেকে সরাসরি বাসায় চলে আসুন।
১১। সর্বোপরি, এ অবস্থার দ্রুতই অবসান হবে আশা করি। তাই আতঙ্কিত হবেন না।
১২। সচেতনতা তৈরিতে সহয়তা করুন।

23/05/2019

#সচেতনামূলক_পোস্ট

অনেকের ধারণা সাপকে কিছুটা আঘাত করে চলে গেলে সাপ লোকটাকে চিনে রাখে এবং রাতে সাপ ওই আঘাতকারী লোকের বাড়ি গিয়ে দংশন করে। মুলত সাপের স্মৃতি শক্তি খুবই কম এবং ঘরে গিয়ে দংশন করার প্রশ্নই আসে না।

কোথায়ও সাপকে দেখলে তাকে তাকে চলে যেতে সুযোগ দিন, কোন সমস্যা হবে না।

ঘরে সাপ থাকার সম্ভাবনা থাকলে বিশেষ করে ইদুরের গর্ত থাকলে শুকনা মরিচ আগুনে পোড়া দিন। তাছাড়া বাজারে কার্বোলিক এসিড আছে, এগুলি বাড়িতে এনে বোতলসহ ঘরের মধ্যে রাখুন, সাপ চলে যাবে।

কাউকে সাপে দংশন করলে ওঝা বা বুদ্ধের কাছে না গিয়ে ১০০০ টাকা দিয়ে সাপের এন্টিভ্যানম ইনজেকশন দিন।
ইনশাআল্লাহ সুস্থ্য হবে নিশ্চিত।

দংশিত ব্যাক্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সাহস দেয়া। প্রয়োজনীয় সাহস না দিতে পারলে, রোগী হার্ট এটাকে মারা যাবে।

সাপে দংশন করার পর ৭/৮ ঘন্টা পর্যন্ত রোগী বেঁচে থাকে, তাই ধৈর্য্য ধারণ করে দ্রুত ইনজেকশনের ব্যবস্থা করতে হবে।

কোন সাপে কামড় দিয়েছে সেটার পরিচয় জানা গেলে চিকিৎসায় কিছুটা সুবিধা হয়, তবে খেয়াল রাখতে হবে এতে যেন বেশী সময় নষ্ট না হয়।

বাংলাদেশের বিষাক্ত প্রায় সকল সাপের বিষ নষ্ট করার ইনজেকশন আবিস্কার হয়েছে। শুধুমাত্র রাসেল ভাইপার বা শংখচুড় সাপের টিকা আবিস্কারের চেষ্টা চলছে। আর এই সাপ বাংলাদেশের রাজশাহী ছাড়া আর কোথাও দেখা যায় না।

মনে রাখতে হবে, ওঝা বুদ্ধ নয় সচেতনতাই পারে অনেকের জীবন বাঁচাতে।

এ মূহুর্তে সাপেরা ঠান্ডা বাতাসের জন্য বেশী বিচরণ করবে, তাই এ সময়ে মানুষ বেশী দংশিত হয়।

আমার এ পোস্টটি যে কোনভাবে (শেয়ার করুন)
মানুষদের জানিয়ে দিন। হতে পারে এভাবেই
একটি মানুষ সচেতন হবে, এমনকি কেহ বেঁচেও
যেতে পারে।
(CollecteD)

22/05/2019

একটি আত্মবিধ্বংসী জাতির ধ্বংসের উপাখ্যানঃ

1. দুধে: ফরমালিন
2. গরুর দুধ বৃদ্ধিতে: পিটুইটারী গ্ল্যান্ড ইনজেকশন
3. মাছে: ফরমালিন
4. শাকসবজি টাটকা রাখতে: কপার সালফেট
5. আম, লিচু জাম পাকাতে: কারবাইড
6. আম, লিচু, জাম সংরক্ষণে: ফরমালিন
7. ফল গাছে থাকতেই: হরমোন ও কীটনাশক
8. তরমোজে সিরিন্জ দিয়ে দেয়: পটাশিয়াম পারম্যাঙ্গানেট
9. কলা পাকানো হয়: ক্যালসিয়াম কারবাইড
10. কফি পাউডারে: তেঁতুলের বিচির গুড়া
11. মসলায়: ইটের গুড়া
12. হলুদে: লেড ক্রোমেট/ লেড আয়োডাইড
13. মুড়িকে ধবধবে সাদা ও বড় করতে: হাইড্রোজ ও ইউরিয়া
14. দীর্ঘক্ষন মচমচে রাখার জন্য জিলিপি, চানাচুরে: পোড়া মবিল
15. আকর্ষণী করতে আইসক্রিম, বিস্কুট, সেমাই, নুডলস ও মিষ্টিতে: কাপড় ও চামড়ায় ব্যবহৃত রং
16. ফলের রস তৈরী: ক্যামিকেলস দিয়ে
17. বিদেশী মেয়াদোত্তীর্ণ খাদ্য/ঔষধ/ক্যামিকেলস: নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে
18: চাল চকচক করতে: ইউরিয়া
(সূত্র: ইত্তেফাক, পৃষ্ঠা: 2, তারিখ: 26/05/2018)
19. পিয়াজু, জিলাপিতে: এমোনিয়া।

আরও আছে...
১. পানি-২০ লিটার (২ টাকা গ্লাস) অধিকাংশই অটোমেশিনে নয় হাতে ঢালা হয়। পারক্সাইড দিয়ে নয় নাম মাত্র পানিতে ধুয়া হয়।
২. কলায় ক্ষতিকর কার্বাইড দেওয়া হয়।
৩. ফলে হরমোন প্রয়োগ করা হয়।
৪. সবুজ ফল ও শাকশব্জিতে কাপড়ের সবুজ রঙ ব্যাবহার হয়।
৫. সসেও তাই।
৬. খামারের মুরগিতে বিশাক্ত ক্রোমিয়াম, লেড আর এন্টিবায়োটিক তো আছেই।
৭. চাষের মাছেও তাই।
৮. ডিমতো মুরগি থেকেই আসে তো উপরের জিনিষ তো এখানে থাকবেই।
৯. জুস, লাচ্ছি তো উচ্চ মাত্রার প্রিজারভেটিভ।
১০. রুহ আফজাহ আর হরলিক্স তো প্রমানে অপারগ যে এতে আসলে কল্যাণকর কিছু আছে।
১১. ভাজাপোড়া এক তেল ২ দিনেই দুষিত হয় আর তা চলে টানা ১ মাস (হাই এসিড লেভেল)।
১২. মসল্লায় আলাদা রঙ (মেটালিক অক্সাইড)।
১৩. সরিষার তেলে ঝাঁজালো ক্যামিকেল।
১৪. সয়াবিনে পামওয়েল।
১৫. শুটকিতে কিটনাশক।
১৬. কসমেটিক্সে ক্যান্সারের উপাদান লেড, মারকারি ও ডাই।
১৬. আর সবার সেরা 'ফরমালিন', তিনি তো আছেন সবখানেই।

কি খাবেন? কিভাবে খাবেন? একটু ভাবেন! অন্যকেও ভাবতে দিন।
বাঙালির আরো অনেক আবিষ্কার আছে যা আমরা হয়তো জানি না। আমরা এক রাতে ধনী হতে চাই এই জাতিকে ধ্বংস করার বিনিময়ে।
আসুন আমরা সবাই মিলে এই চক্রকে প্রতিহত করি। জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাই....

বিঃদ্রঃ কালেক্টেড

Address

Noakhali Sadar Upazila
3800

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুস্থ থাকুন ভাল থাকুন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share