Bangladesh Private Hospital Clinic And Diagnostic Association-Pabna

Bangladesh Private Hospital Clinic And Diagnostic Association-Pabna BPHCDA (PABNA BRANCH)

পবিত্র ঈদ-উল-ফিতরের শুভক্ষণে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (BPHCDA), পাবনা জেলা শাখার সক...
19/03/2026

পবিত্র ঈদ-উল-ফিতরের শুভক্ষণে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (BPHCDA), পাবনা জেলা শাখার সকল সম্মানিত সদস্যবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ঈদের এই আনন্দময় দিন সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য।
আসুন, আমরা সবাই মিলে মানবসেবার এই মহৎ কাজে আরও ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাই।

ঈদ মোবারক 🌙

পাবনায় বিপিএইচসিডিএ’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিতস্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ প্রাইভেট হাসপাত...
09/03/2026

পাবনায় বিপিএইচসিডিএ’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) পাবনা জেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ মার্চ) বিকাল ৫টায় পাবনা সিভিল সার্জন কার্যালয় সংলগ্ন প্রেসিডেন্ট কাচ্চি রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ খায়রুল কবির, এএসপি (সার্কেল), এনএসআই-এর যুগ্ম পরিচালক তোফিক ইকবাল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শরফুল আহসান ভূঞা।
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) পাবনা জেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানের সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রশিদ খান (পিন্টু)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক মোঃ আতাউর রহমান।
এ সময় বিপিএইচসিডিএ পাবনা জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং জেলার বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজের কল্যাণে স্বাস্থ্যসেবা খাতকে আরও মানবিক ও সেবামূলকভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের সকল সদস্যদের জন্য নতুন নির্দেশনা জার...
29/01/2026

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের সকল সদস্যদের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
সকল সদস্যকে এই নির্দেশনা মানার জন্য বিপিএইচসিডিএ, পাবনা জেলা শাখা হইতে অনুরোধ করা যাচ্ছে।

বিপিএইচসিডিএ, পাবনা জেলা শাখার কক্সবাজার ও সেন্টমার্টিন ভ্রমণে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের পরস্পরের প্রতি ...
28/01/2026

বিপিএইচসিডিএ, পাবনা জেলা শাখার কক্সবাজার ও সেন্টমার্টিন ভ্রমণে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের পরস্পরের প্রতি আন্তরিকতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, এজন্য আল্লাহর লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি।

সেন্টমার্টিন, ছেড়াদ্বীপ এবং কক্সবাজারের সাগর তীরে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আল্লাহর অসীম ক্ষমতার প্রতি আর...
26/01/2026

সেন্টমার্টিন, ছেড়াদ্বীপ এবং কক্সবাজারের সাগর তীরে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আল্লাহর অসীম ক্ষমতার প্রতি আরও গভীর শ্রদ্ধা অনুভব করেছি।

মহান আল্লাহ বলেন, "তিনি সেই আল্লাহ যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং তার মধ্যে রেখেছেন সাগর।" (আল-ফুরকান: ৫৩)

সাগরের বিশালতা এবং শান্তি আমাদের মনে আল্লাহর রহমতের স্মৃতি জাগ্রত করেছে। সেন্টমার্টিনের অপূর্ব সৌন্দর্য, ছেড়াদ্বীপের নীরবতা, এবং কক্সবাজারের সমুদ্র সৈকত—সবই আল্লাহর সৃষ্টির এক নিদর্শন।

আর সবচেয়ে বড় প্রশংসা আল্লাহর, যে আমরা একটি পরিবারের হারিয়ে যাওয়া প্রায় দেড় লক্ষ টাকা কুড়িয়ে পেয়ে ফেরত দিতে পেরেছি, তাদের মুখে হাসি এবং ভ্রমণের আনন্দ ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি। তাতে আল্লাহর শুকরিয়া আদায় করছি।

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন পাবনা জেলা শাখার আয়োজনে নির্ধারিত বিশেষ সভা যথাসময়ে শুরু ...
24/01/2026

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন পাবনা জেলা শাখার আয়োজনে নির্ধারিত বিশেষ সভা যথাসময়ে শুরু হয়েছে এবং চলমান রয়েছে।

সভায় সংগঠনের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ কার্যক্রম চলিতেছে।

সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ।

স্থান: সেন্টমার্টিন দ্বীপ, মার্টিন হাউজ রিসোর্ট।
তারিখ: ২৪ জানুয়ারি ২০২৬
সময়: রাত ৮ ঘটিকা।

বিপিএইচসিডিএ, পাবনা জেলা শাখার গ্রান্ড ট্যুর-২০২৬ ইংকক্সবাজার থেকে সেন্টমার্টিন রওনা, শিপের অপেক্ষায়...
24/01/2026

বিপিএইচসিডিএ, পাবনা জেলা শাখার গ্রান্ড ট্যুর-২০২৬ ইং
কক্সবাজার থেকে সেন্টমার্টিন রওনা, শিপের অপেক্ষায়...

বিপিএইসসিডিএ, পাবনা জেলা শাখার গ্র্যান্ড ট্যুর ২০২৬স্থান: বৃহত্তর সমুদ্র সৈকত, কক্সবাজার (ইনানী পয়েন্ট)তারিখ: ২৩/০১/২০২৬...
23/01/2026

বিপিএইসসিডিএ, পাবনা জেলা শাখার গ্র্যান্ড ট্যুর ২০২৬
স্থান: বৃহত্তর সমুদ্র সৈকত, কক্সবাজার (ইনানী পয়েন্ট)
তারিখ: ২৩/০১/২০২৬ ইং

20/01/2026

শোক সংবাদ
পাবনা জেলা এনডিএফ-এর সম্মানিত সেক্রেটারি
ডাঃ কুতুব উদ্দীন আওয়াল স্যারের সম্মানিত পিতা মরহুম আজিজুর রহমান (মাস্টার) ইন্তেকাল করেছেন
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মহান আল্লাহ তায়ালার দরবারে আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং দোয়া জানাচ্ছি—তিনি যেন মরহুমকে ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন।

এ মর্মে বিপিএইচসিডিএ, পাবনা জেলা শাখার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে, এবং সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয় শোক প্রকাশ করেছেন।

বার্তাপ্রেরক
মোঃ আতাউর রহমান
প্রচার সম্পাদক
বিপিএইচসিডিএ, পাবনা জেলা শাখা।

রোগীর সাথে মানবিক আচরণইউন্নত সেবার প্রথম শর্ত।বিপিএইচসিডিএপাবনা জেলা  শাখা।
19/01/2026

রোগীর সাথে মানবিক আচরণই
উন্নত সেবার প্রথম শর্ত।

বিপিএইচসিডিএ
পাবনা জেলা শাখা।

গ্র্যান্ড ট্যুর ২০২৬নিত্যদিনের ব্যস্ততা থেকে একটু ছুটি,নীল সমুদ্র, সাদা বালু আর প্রিয় মানুষদের সাথে আনন্দের মুহূর্ত—সবক...
09/01/2026

গ্র্যান্ড ট্যুর ২০২৬
নিত্যদিনের ব্যস্ততা থেকে একটু ছুটি,
নীল সমুদ্র, সাদা বালু আর প্রিয় মানুষদের সাথে আনন্দের মুহূর্ত—
সবকিছুর এক অনন্য আয়োজন!
তারিখ: ২২ জানুয়ারি ২০২৬ ইং, বৃহস্পতিবার
স্থান: বৃহত্তর সমুদ্র সৈকত, কক্সবাজার ও সেন্টমার্টিন
ভ্রমণ, আনন্দ, বন্ধন—সব একসাথে উপভোগ হবে ইনশাআল্লাহ আমাদের এই বিশেষ ট্যুরে।

🔴 আয়োজনে:
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন
পাবনা জেলা শাখা

চলুন, স্মৃতির পাতায় যোগ করি আরেকটি সুন্দর অধ্যায়। 💙

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্...
06/01/2026

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ)। বিপিএইচসিডিএ'র নেতা–কর্মীরা রাজধানীর জিয়া উদ্যানে খালোদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিপিএইচসিডিএ'র সভাপতি ডাঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল সহ অন্যান্য নেতৃবৃন্দ । তাঁরা প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দোয়া–মোনাজাত করেন। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিপিএইচসিডিএ'র নেতারা।

Address

2nd Floor, Shah Alam Market, Abdul Hamid Road
Pabna
6600

Telephone

+8801760782275

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Private Hospital Clinic And Diagnostic Association-Pabna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share