The Need BD

The Need BD Assalamualaikum Everyone,Welcome to our Page The Need BD.Here You can get any need which do you want.

আমার যদি ফ্যাটি লিভার থাকতো এবং সেটি কমানোর জন্য হাতে মাত্র ৯০ দিন সময় থাকতো, তাহলে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিতাম এই ৬টি...
14/05/2026

আমার যদি ফ্যাটি লিভার থাকতো এবং সেটি কমানোর জন্য হাতে মাত্র ৯০ দিন সময় থাকতো, তাহলে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিতাম এই ৬টি বিষয়ে—

১️⃣ চিনি ও রিফাইন্ড কার্বোহাইড্রেট কমিয়ে দিতাম - বিশেষ করে সফট ড্রিংকস, অতিরিক্ত মিষ্টি, প্যাকেটজাত জুস, অতিরিক্ত সাদা ভাত ও সাদা আটার খাবার যতটা সম্ভব এড়িয়ে চলতাম।
কারণ অতিরিক্ত চিনি, বিশেষ করে ফ্রুক্টোজসমৃদ্ধ পানীয়, ধীরে ধীরে লিভারে চর্বি জমার ঝুঁকি বাড়াতে পারে।

২️⃣ প্রতিটি মিল-এ প্রোটিন ও ফাইবার রাখতাম
কারণ ফ্যাটি লিভার নিয়ন্ত্রণ শুধু কম খাওয়ার বিষয় না, বরং সঠিকভাবে খাওয়ার বিষয়।
প্রোটিন ও ফাইবার—
• দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে
• ব্লাড সুগার স্থিতিশীল রাখতে সহায়তা করে
• অতিরিক্ত ক্ষুধা কমাতে সাহায্য করে
• ইনসুলিন সেনসিটিভিটি ভালো রাখতে ভূমিকা রাখতে পারে

৩️⃣ হিডেন সুগার ও অতিরিক্ত মিষ্টি ফল/জুস সম্পর্কে সচেতন থাকতাম অনেক সময় “হেলদি” মনে হলেও কিছু খাবারে অতিরিক্ত সুগার থাকে। দীর্ঘদিন অতিরিক্ত ফ্রুক্টোজ গ্রহণ করলে লিভার সেই অতিরিক্ত অংশকে চর্বিতে রূপান্তর করতে পারে।

৪️⃣ লিভার-ফ্রেন্ডলি খাবার খাদ্যতালিকায় রাখতাম।
যেমন—
• সবুজ শাকসবজি
• ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি
• অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার
• গ্রিন টি
• ফাইবারসমৃদ্ধ খাবার

এসব খাবার শরীরের ইনফ্ল্যামেশন কমাতে এবং মেটাবলিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করতে পারে।

৫️⃣ প্রতিদিন শরীরচর্চার জন্য সময় রাখতাম
শুধু ডায়েট করলেই হবে না, নিয়মিত বডি মুভমেন্টও জরুরি।
বিশেষ করে—
• নিয়মিত হাঁটা
• হালকা ব্যায়াম
• রেজিস্ট্যান্স ট্রেনিং
• দৈনন্দিন শারীরিক সক্রিয়তা বৃদ্ধি

এসব ইনসুলিন সেনসিটিভিটি উন্নত করতে এবং লিভারের চর্বি কমাতে সাহায্য করতে পারে।

৬️⃣ অতিরিক্ত ওজন থাকলে ৭–১০% ওজন কমানোর লক্ষ্য রাখতাম বিভিন্ন গবেষণায় দেখা গেছে, শরীরের ওজন মাত্র ৭–১০% কমলেও অনেকের ফ্যাটি লিভারের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হতে পারে।

ফ্যাটি লিভার একদিনে তৈরি হয় না, তাই এটি ঠিক করতেও সময় ও ধারাবাহিকতা প্রয়োজন।
ছোট ছোট সঠিক অভ্যাসই দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে। 💚

-মোঃ জায়েদ হোসাইন।

Be careful Everyone!⚠️
12/05/2026

Be careful Everyone!⚠️

একটা মেডিকেল রিসার্চ পাবলিকেশন এ দেখলাম। সবচেয়ে বেশি জীবাণু থাকে, থালাবাসন মাজার এই মাজুনিতে। একটা টয়লেটে যতটা ব্যাকটেরি...
12/05/2026

একটা মেডিকেল রিসার্চ পাবলিকেশন এ দেখলাম। সবচেয়ে বেশি জীবাণু থাকে, থালাবাসন মাজার এই মাজুনিতে। একটা টয়লেটে যতটা ব্যাকটেরিয়া থাকে, তারচেয়েও বেশি ব্যাকটেরিয়া এটাতে থাকে।

এবং ক্যান্সার হওয়ার অন্যতম কারণের মধ্যে এটা একটা।
তাই বলা হচ্ছে প্রতিদিন থালা বাসন মাজার এটা বদলে ফেলুন। কিন্তু এটা তো সম্ভব না। তাই প্রতিদিন ফুটন্ত পানিতে এটা ডুবিয়ে পরিস্কার করুন। এতেই এটা ডিজইনফেকটেড হয়ে যাবে।

ব্যাপারটা কিন্তু খুব সহজ। রাতে একটা ছোট্ট হাড়িতে পানি ফুটন্ত অবস্থায় এটা জাস্ট ডুবিয়ে রাখুন। সকালে আবার ব্যাবহার করবেন।

-মোঃ জায়েদ হোসাইন

Foods for different Organs 🌿
10/05/2026

Foods for different Organs 🌿

10/05/2026

(১) কারিনা কায়সারের লিভার বিকল হওয়া নিয়ে এক ডাক্তার ছেলের ভিডিও দেখলাম।

ছেলেটি বলছে, ❝হেপাটাইটিস A এবং E তো মানুষের পায়খানার জীবাণু। যা দূষিত খাবার বা দূষিত পানির মাধ্যমে শরীরে ঢুঁকে। কারিনা কায়সারের মতো এলিট শ্রেণীর মানুষের শরীরে সেই জীবাণু কীভাবে প্রবেশ করলো?❞

ঠিক ১ মাস আগে কারিনা কায়সারের ফুচকা স্ট্রিটফুড খাওয়ার ভিডিও জুড়ে দিয়ে ডাক্তার ছেলেটি বললো, ❝এই সমস্ত স্ট্রিটফুডের মাধ্যমেই হেপাটাইটিস A এবং E মতো প্রাণঘাতী লিভার বিকল হওয়া ভাইরাস প্রবেশ করে। এটিই হয়তো হয়েছে।❞

(২) ঢাকা শহরে প্রতিটি বাসার পানির লাইন মূলত ড্রেনের ভেতর দিয়ে লম্বা পাইপ দিয়ে আসে। আর এই ড্রেনে পুরো শহরের মানুষের পায়খানা বা মলমূত্রের জীবাণুর কিলবিল করে।

ড্রেনের জীবাণু পানির পাইপের ফুটো দিয়ে হোক বা যেকোনভাবেই...এই লাইনের পানি সরাসরি খাওয়া ঝুঁকিপূর্ণ। পানি ফুটিয়ে বা ফিল্টারিং করে খেতে হয়।

আমি যতজন ফুচকা/ভেলপুরি বিক্রেতাকে জিজ্ঞেস করেছি, মামা! টকের পানিটা কী ফুটানো। এদের জবাবটা কী ছিলো শুনেন -

❝আরেহ মামা! একদম পরিষ্কার লাইনের পানি। আমার পরিবারও খায়।❞

❝মামা। ফুটন্ত পানি দিয়ে যদি টক বানাই। তাহলে বেশীক্ষণ থাকে না। নষ্ট হয়ে যায়। সেজন্য কাঁচা পানি দিয়ে টক বানাই।❞

❝১০-১৫ টা পরিবার মিলে দুই চুলা ব্যবহার করি। পানি ফুটানোর টাইম কই?❞

❝মাসে কত গ্যালোন পানি লাগবো বুঝতাছেন? কয়টা সিলিন্ডার লাগবো?❞

(৩) তো এই হচ্ছে আমাদের শখের ফুচকাওয়ালা মামাদের কাছে নিজের এবং তাঁর কাস্টমারদের জীবনের মূল্য। পানি ফুটাবে। সেটা করার সময় তাদের নেই।

আমরা জানি এদের অধিকাংশই ঢাকা শহরে বস্তিতে বাস করে। একসাথে ২০-৩০ পরিবার। এদের স্যানিটেশন, পানি ব্যবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

টয়লেটের এক বদনা ব্যবহার করে শতাধিক মানুষ। এরা পায়খানা করেও সাবান দিয়ে হাত ধোঁয়া প্রয়োজন মনে করে না।

দুষিত হাত ও পানি দিয়ে ময়দা গুলিয়ে ফুকচা/ভেলপুরি বানায়। কাঁচা পানি দিয়ে বানায় টক।

প্রতিটি স্কুল কলেজের বাইরে ফুচকা-ভেলপুরি, শরবত ওয়ালাদের সরব উপস্থিতি। আর সেই খাবার আমরা, আমাদের সন্তানেরা মজা করে খাই।

বিদেশ থেকে কোন মেহমান এলেই আমরা ভ্লগারেরা ধরে নিয়ে যাই ভেলপুরি, ফুচকা টেস্ট করাতে। তাদেরকে বলি, এগুলোই বাংলাদেশের বেস্ট স্ট্রিট ফুড! প্যাথেটিক!

(৪) সদা হাস্যোজ্জল কারিনা কায়সার। এই মানুষটি আজ লাইফসাপোর্টে। মাত্র কয়েকদিনে কী থেকে কী হয়ে গেলো! দোয়া করি উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন।

তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে। যার জন্য তার পরিবার সবার কাছে সহায়তা চেয়েছে। আমরা সবাই কারিনা আর তাঁর পরিবারের পাশে দাঁড়াই। সাহায্য পাঠানোর ঠিকানা পেলে এই পোস্টে এড করে দিবো।

আসুন। স্ট্রিট ফুড নিজে এবং সন্তানদেরকে খাওয়ানোর ব্যাপারে আমরা সচেতন হই। এমনিতেই ভেজাল আর রাসয়ানিক খাবারের তাণ্ডবে আমরা ধুঁকে ধুঁকে বেঁচে আছি।

- অন্তর মাশঊদ

19/04/2026

বিএনপি সরকার Crisis management এ absolutely fail করছে। এমনে চলতে থাকলে দেশ ব্যাপক সংকটে পড়তে যাচ্ছে।

ফেইল যে করছে তার একটা বড় প্রমাণ হচ্ছে বর্তমানে দেশে অকটেনের উৎপাদন ও মজুদ চাহিদার তুলনায় বেশি আছে।

তারপরও পাম্পে অকটেন সহ সকল জ্বালানীর ব্যাপক সংকট দেখা যাচ্ছে। প্রত্যেকটা পাম্পে দীর্ঘ লাইন। এটা অনেকটা কৃত্রিম সংকট।
ফলাফল হলো সকল জ্বালানীর দাম বৃদ্ধি, গ্যাসের দাম নজিরবিহীন উচ্চ। এটার আবার আরেকটা ফলাফল হলো পরিবহন ভাড়া(বাস মালিকরা চাপ প্রয়োগ করে) সহ বিভিন্ন দ্রব্যমূল্যে বাড়তে যাচ্ছে।

বিএনপির এই ব্যর্থতার বড় কারণ সংস্কারে ফোকাস না করে বরং স্বজনপ্রীতি করে বিতর্কিত অযোগ্য লোকদের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসানো।

ব্যর্থ হওয়া অস্বাভাবিক কিছু না, তবে স্বদিচ্ছার ব্যাপক ঘাটতি স্পষ্ট। শুধু ক্যামেরার সামনে দুই চারটা বড় বড় কথা
ছাড়া তেমন কোনো বড় উদ্যোগ চোখে পড়ে নি।

তারপর আধুনিক যুগে ডজনখানেক কার্ডের ব্যর্থ প্রোজেক্ট তো আছেই।

13/04/2026

হিরোশি ইয়োশিমোতো জাপানের শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের বলছিল, “তোমরা বড় হয়ে প্রযুক্তিবিদ হবে, মহাকাশ নিয়ে গবেষণা করবে।”

আর আমার দেশের শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বলেন, “তোমরা বড় হয়ে কী করতে চাও? তোমরা সবাই বড় হয়ে জায়মা রহমানের সাথে রাজনীতি করবা, ওকে?

জাপান আর আমার দেশের মধ্যে পার্থক্য এখানেই!

আমাদের বাংলাদেশ!😅কালেক্টেড ফ্রম: Bee of Bussiness
26/03/2026

আমাদের বাংলাদেশ!😅

কালেক্টেড ফ্রম: Bee of Bussiness

Tarique Rahman, মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্যবৃন্দ। বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য একটি সম্পূর্ণ...
17/03/2026

Tarique Rahman, মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্যবৃন্দ। বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য একটি সম্পূর্ণ স্বাধীন এবং শক্তিশালী নিরাপদ খাদ্য কমিশন গঠন করুন। যারা নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সকল শক্তি ও ক্ষমতা প্রয়োগ করবে। পৃথিবীর সকল ফুড সেইফটি এজেন্সী তাই করে আসছে। এদের কাজই হচ্ছে সকল সরকারি-বেসরকারি, ব্যবসা প্রতিষ্ঠান, আমদানিকারক এবং জনগনকে নিরাপদ খাদ্য নিশ্চিত করার সকল কাজ করার জন্য বাধ্য করে। অন্যথায় নেমে আসে কঠিন শাস্তি। সবাই যদি নিজেরাই সব কাজ যথাযথভাবে করে ফেলতো, তবে বিশ্বের কোন দেশে শক্তিশালী ফুড সেইফটি অথোরিটি গঠিত হত না।

মাননীয় প্রধানমমন্ত্রী, আপনি খোঁজ নিন হাসপাতালে, বর্তমানে কী হারে শিশুরা আক্রান্ত হচ্ছে ক্যান্সার ও কিডনি রোগে। দেশে ক্যান্সার আর কিডনি রোগীর সংখ্যা কত। কমবয়সী ছেলেরা কী হারে হার্ট অ্যাটাক ও স্ট্রোকে মৃত্যুবরণ করছে। জন্মগত ত্রুটি এবং এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে জন্ম নেয়া বাচ্চার সংখ্যা কত!!

আমাদের প্রতিটি খাবারে হেভিমেটাল, কীটনাশক রেসিডিউ, রেডিও এক্টিভ এলিমেন্টস, পিফাস, ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং নানান প্রকার কেমিক্যাল কন্টামিনেন্স। আমাদের মাটি, পানি, ফসল, পরিবেশ সব ধ্বংস হয়ে গেছে এইসব ক্ষতিকর দুষণ দিয়ে।

মাননীয় প্রধানমন্ত্রী, নিরাপদ খাদ্য ধ্বংসের জন্য অন্যতম দায়ী হচ্ছে আমলাতন্ত্র। প্রত্যেক কর্মকর্তার দায় নামসহ তাদের কার্যকলাপ প্রমাণ করে দেয়া সম্ভব। আপনি শুধু সুযোগ দিন।

আপনি দেশের নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিয়ে ওপেন আলোচনার ব্যবস্থা করুন। পক্ষে বিপক্ষে তর্কবিতর্কের ব্যবস্থা করুন। একটা সংস্কার কমিটি গঠন করুন। তারা দেশি বিদেশি সকল বিশেষজ্ঞদের সাথে কথা বলে সুপারিশ পেশ করুক সরকারের কাছে।

মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আপনারা চা খাচ্ছেন, সেই চায়ে মারাত্মক পরিমাণে হেভিমেটাল এবং রেডিও এক্টিভ এলিমেন্টস ইউরেনিয়াম, রেডিয়াম থোরিয়াম বিদ্যমান। যে মুরগী ডিম খাচ্ছেন, সেখানে মারাত্মক পরিমাণে হেভিমেটাল। মাছ মাংসে হেভিমেটাল। ধান, চাল, আলুসহ সকল ফসল শাকসবজিতে হেভিমেটাল এবং রেডিও এক্টিভ এলিমেন্টস। দুধে হেভিমেটাল। শিশুখাদ্য নিরাপদ নয়। ঢাকা ওয়াসার পানিতে পিফাস এবং কীটনাশক রেসিডিউ।

মাননীয় প্রধানমন্ত্রী, সব ভেজালের প্রমান আছে, রেকর্ড আছে। অসংখ্য রিসার্চ পেপার আছে।

আপনারা দেশের সকল খাদ্য পণ্য একাধিক ল্যাবে পরীক্ষা করে আমাদের জানান, কোন খাদ্য সম্পূর্ণ নিরাপদ। একটিও পাবেন না নিশ্চিত। আমাদের জানার অধিকার আছে, আমরা কী খাচ্ছি। আমাদের জানার অধিকার আছে জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সরকারের ভূমিকা কতটুকু।

আমাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য একটা বসবাসযোগ্য ভূমি উপহার দিন মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্যবৃন্দ।

নিরাপদ খাদ্য আমাদের অধিকার।
©মাহবুব কবির মিলন সাবেক সচিব

*** শেয়ার আর কপি-পেস্ট করুন প্লিজ (কার্টেসিসহ)

11/03/2026

তরুণ এমপি তার জবাবদিহিতা নিয়া জনগণের সামনে ক্লাস নিচ্ছে।

সে কতো টাকা বেতন পাবে, সরকারি কি কি সুবিধা পাবে। কোথাও কতো টাকা বরাদ্দ থাকবে।

কি কি বিষয়ে জনগণ সরকারকে প্রশ্ন করবে সব ফাঁস করে দিচ্ছে।

এই পরিবর্তনটা মাত্র শুরু! এই কালচারটার জন্যই ওসমান হাদি শহীদ হইছে।

কারণ তরুণরা বস্তাপঁচা রাজনীতিকে নাই করে দিতে চাইছে। লুটপাটের রাজনীতিকে নাই করে দিতে চাইছে।

২০০০ সালের আগের চিন্তাভাবনার রাজনীতি নাই করে দিতে চাইছে!

অহংকার প্রতিহিংসার রাজনীতি নাই করে দিতে চাইছে।

জনপ্রতিনিধি হয়ে জুলুমবাজ না হওয়ার কালচার নাই করে দিতে চাইছে!

বলছিলাম না! যদি দেশে কখনো কোন পরিবর্তন হয় সেটা পারবে একমাত্র তরুণরা!

বিবেকবান তরুণরা ছাড়া এদেশে পরিবর্তন আনা প্রায় অসম্ভব মনে হচ্ছে!

কারণ প্রায় সবাই পুরোনো কায়দায় লেজুরভিত্তিক পলিটিক্স নিয়ে ব্যস্ত!

শুভ কামনা, ক্যাপ্টেন Hasnat Abdullah শুভ কামনা তরুণদের জন্য! আমি চাই, বাংলাদের মানুষগুলো আরো সচেতন হোক। আরো আরো!!!

02/03/2026

ধর্ষণের জন্য শুধু ধর্ষকই দায়ী নয়, আগের ধর্ষণগুলোর বিচার যারা করেনি তারাও দায়ী।

Address

Barishal
Patuakhali

Telephone

+8801829032510

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Need BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to The Need BD:

Share

Category