DuePay

DuePay Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DuePay, Medical and health, Mirpur.

15/12/2025
15/12/2025
15/12/2025
14/12/2025
13/12/2025

অভিনন্দন -

শুভ জন্মদিন
স্পষ্টবাদি রাজনীতিবিদ
মেজর (অবঃ) আখতারুজ্জামান
----------------------------------------------------
তাঁর নাম আখতারুজ্জামান হলেও রাজনীতির মাঠে তিনি মেজর আখতার নামেই সমধিক পরিচিত। ডাক নাম রঞ্জন। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন মেজর।

মেজর আখতার একজন বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ এবং সাবেক সাংসদ।

জন্ম ২ সেপ্টেম্বর ১৯৪৭ সালে বৃহত্তর ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জের এক সম্ভ্রান্ত পরিবারে। পিতা সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ জামাল।

তিনি পরপর দুই বারের বিএনপির নির্বাচিত সাংসদ। পরবর্তীতে দলের বিরুদ্ধে বিভিন্ন গঠনমূলক সমালোচনার জন্য তাঁকে দল থেকে বহিস্কার করা হয়। তবুও সত্য বলায় আজ অবধি তিনি কখনো পিছপা হননি।

রাজনীতির মাঠে ও টেলিভিশনের টকশোতে গায়ে জ্বালা ধরা আর ফোস্কা পড়া স্পষ্ট কথাবার্তা বলার জন্য বরাবরই তিনি সর্বমহলে ব্যাপক আলোচিত এবং প্রসংশিত।

বাংলাদেশের নোংরা ও নষ্ট রাজনীতিবিদদের দেউলিয়াত্ব এই যে, তাঁরা সত্য কথাকে ভিষণ পছন্দ করেন অথচ সত্য বলা মানুষটা তাঁদের কাছে সবসময় চরম অপছন্দের।

ফেসবুক পরিবারের পক্ষে সুশীল রাজনীতিবিদ মেজর আখতারের জন্য রইল শুভ কামনা আজকের এই বিশেষ দিনটিতে।

13/12/2025
13/12/2025
13/12/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে জামায়াতে আমিরের উপস্থিতিতে মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।

তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।

এ সময় ডা. শফিকুর রহমান তাকে আন্তরিকভাবে আলিঙ্গন করেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব। স্বাধীনতার পর তিনি রাজনীতি ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত রাখেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও ন্যায্য স্বীকৃতি আদায়ে আজও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

ঘটনা কি সত্য
13/12/2025

ঘটনা কি সত্য

Address

Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when DuePay posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share