01/05/2026
গ্যাস্ট্রিকের ঔষধ (PPI) কি সত্যিই “মুড়ি-মুড়কির মতো” খাওয়ার জিনিস?
প্রতিদিন এমন অনেক রোগী পাই—২-৩ বছর, এমনকি ৫/৭ বছর ধরে নিয়মিত Omeprazole / Esomeprazole খাচ্ছেন… কিন্তু কেন খাচ্ছেন, কতদিন খেতে হবে—তার সঠিক ধারণা নেই।
PPI (Proton Pump Inhibitor) খুব কার্যকর ওষুধ—কিন্তু নির্দিষ্ট রোগ ও নির্দিষ্ট সময়ের জন্য। সব ধরনের “গ্যাস্ট্রিক” মানেই সারাজীবন PPI নয়।অনেক ক্ষেত্রেই ২ সপ্তাহের কোর্স যথেষ্ট। তাছাড়া প্রয়োজনে ২/৩ দিন খাওয়া যেতে পারে।
-দীর্ঘদিন অপ্রয়োজনীয়ভাবে PPI খেলে কী হতে পারে?
ভিটামিন B12 ঘাটতি,ম্যাগনেসিয়াম কমে যাওয়া,
হাড় দুর্বল হয়ে fracture risk বাড়া, কিডনি সমস্যা,
কিছু সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি ইত্যাদি।
-তাহলে কাদের সত্যিই দীর্ঘদিন PPI দরকার?
Severe GERD,Peptic ulcer (বিশেষ করে NSAID related),Barrett’s esophagus
কিছু বিরল রোগ,যেমন zollinger ellison syndrome ইত্যাদি। কিন্তু এই সিদ্ধান্ত ডাক্তার নেবেন, নিজেরা না
আমাদের রোগীদের আসলে দীর্ঘদিন এই গ্যাস্ট্রিকের সমস্যা তাহলে কেন হয়? বা কেনই তারা দীর্ঘমেয়াদি ঔষধ খাওয়ার পরেও ভাল হন না?
এর প্রধাণ কারণ হল-- লাইফস্টাইল ও ডায়েট
অনিয়মিত খাবার খাওয়া
বেশি ঝাল, তেল-চর্বিযুক্ত খাবার
অতিরিক্ত চা/কফি
দীর্ঘ সময় খালি পেটে থাকা
দেরিতে রাতের খাবার খাওয়া
- স্ট্রেস ও মানসিক চাপ
-Anxiety, ঘুমের সমস্যা
-ধূমপান,জর্দা পান এসব খাওয়া
-পেট ভর্তি করে ভাত খাওয়া,এরপরে ভাত ঘুম দেওয়া!!
এছাড়াও কিছু রোগেও দীর্ঘমেয়াদি গ্যাস্ট্রিকের সমস্যা করে, যেমন-
H.pylori নামক ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশান হলে,অনিয়ন্ত্রিত কিডনি রোগ,ডায়াবেটিস -লিভারের সমস্যা থাকলে, দীর্ঘমেয়াদি ব্যাথার ঔষধ,স্টেরয়েড খেলে।
রোগীরা ডাক্তারের কাছে এসে চান ঔষধ,কিন্তু এসব অভ্যাস পরিবর্তন করতে চান না।
আসলে অভ্যাস পরিবর্তন না করে শুধু ঔষধ দিয়ে সুস্থতা আশা করা যায়না।
Lifestyle change (খাবার, ওজন, ঘুম) অনেক সময় ওষুধের চেয়েও বেশি কাজ করে
আপনার করণীয়:
নিজে নিজে বছরের পর বছর PPI খাবেন না
পুরনো প্রেসক্রিপশন দেখে ওষুধ চালিয়ে যাবেন না
মাঝে মাঝে “review” করান—আসলেই দরকার আছে কিনা দেখুন
মনে রাখুন:ওষুধ যত ভালোই হোক—অপ্রয়োজনীয় ও দীর্ঘদিন ব্যবহার ক্ষতির কারণ হতে পারে।
সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।
ডা. সায়্যিদুল আবরার
এমবিবিএস,বিসিএস(স্বাস্থ্য)
এফসিপিএস ট্রেইনি(মেডিসিন-গ্যাস্ট্রোএন্টেরোলজি)
মেডিকেল অফিসার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পেকুয়া। পেকুয়া লাইফ কেয়ার হসপিটাল পেকুয়া লাইফ কেয়ার হসপিটাল
চেম্বার-১: লাইফকেয়ার হাসপাতাল,পেকুয়া,কক্সবাজার(শনি-বুধবার)
চেম্বার-২:আল আফিয়া হাসপাতাল,বাকলিয়া এক্সেস রোড,চট্টগ্রাম(বৃহস্পতি-শুক্রবার) Al-Afiyah Hospital & Diagnostic Centre Limited
যোগাযোগ-০১৭৪২৮৯৩১৬০