Dr. Nurunnaher Pervin Nice

Dr. Nurunnaher Pervin Nice MCPS. FCPS. Obstetrician & Gynecologist. Assistant Professor, SZMCH, Bogura. Chamber-
Sherpur Islami Hospital
Sherpur, Bogura.

আমি সহকারী অধ্যাপক ডাঃ নুরুন্নাহার পারভীন নাইসগাইনী, প্রসূতী, সার্জন ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞআলহামদুলিল্লাহ, চিকিৎসক জী...
27/02/2026

আমি সহকারী অধ্যাপক ডাঃ নুরুন্নাহার পারভীন নাইস
গাইনী, প্রসূতী, সার্জন ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ

আলহামদুলিল্লাহ, চিকিৎসক জীবনের কিছু মুহূর্ত হৃদয়ের খুব কাছের হয়ে থাকে। আজ তেমনই একটি গল্প শেয়ার করছি—

গত বছর ২০২৫ সালের জুন মাসে আমার চেম্বারে এক দম্পতি আসেন —সাইমা ও সুলতান (বাসা: কেল্লা, শেরপুর, বগুড়া। )। তাদের বিয়ের বয়স তখন ৭ বছর। দীর্ঘ এই সময়জুড়ে অসংখ্য চেষ্টা, আশা, চিকিৎসা সবকিছুর পরও তারা সন্তানের মুখ দেখেননি। এমন সমস্যা নিয়ে আমার কাছে আসে।

আমি তাদের সমস্ত সমস্যা মনোযোগ দিয়ে শুনি, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা শুরু করি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে কিছুদিনের মধ্যেই সাইমা কনসিভ করে। সেই দিনটিতে তাদের আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।

পরবর্তীতে তাকে নিয়মিত ফলোআপে রাখি। তিন মাস পর আল্ট্রাসনোগ্রাফি করে যখন দেখি দুটি ছোট্ট হার্টবিট একসাথে স্পন্দিত হচ্ছে—সেই অনুভূতি সত্যিই অবর্ণনীয়। জমজ সন্তান! আলহামদুলিল্লাহ।

দীর্ঘ ৯ মাস নিবিড় পর্যবেক্ষণ ও যত্নের পর সফলভাবে সিজারিয়ান সেকশনের মাধ্যমে ডেলিভারি সম্পন্ন করি। পৃথিবীর আলো দেখলো দুইটি ফুটফুটে কন্যা সন্তান।

আলহামদুলিল্লাহ, মা ও দুই নবজাতক সুস্থ আছে।

একজন চিকিৎসক হিসেবে রোগীর বিশ্বাস আমার কাছে আমানত। যখন সেই বিশ্বাসের প্রতিদান হিসেবে তাদের মুখে হাসি দেখতে পাই। তখনই মনে হয় আমার পরিশ্রম সার্থক। আমার কাছে এমন সমস্যা নিয়মিত আসে আমি তার মধ্য থেকে কিছু গল্প আপনাদরে কাছে তুলে ধরার চেষ্টা করি যাতে যারা সঠিক চিকিৎসা এবং পর্যবেক্ষনের অভাবে বন্ধ্যাত্বের অভিশপ্ত জীবন পার করছেন, তাদের মাঝে ছড়িয়ে পড়ুক যে বন্ধ্যাত্ব বা বাচ্চা না হওয়ার সমস্যা সঠিক চিকিৎসার মাধ্যমে আল্লাহ ভালো ফলাফল দান করেন।
সবাই সঠিক চিকিৎসা নিন ভালো থাকুন, সুস্থ থাকুন।

সকল দম্পতির জন্য দোয়া রইল—আল্লাহ যেন তাদের ঘর আলো করে দেন সুস্থ, সুন্দর সন্তানের মাধ্যমে।

আমি👨🏼‍⚕সহকারী অধ্যাপক ডাঃ নূরুন্নাহার পারভীন নাইস
⭕গাইনী, প্রসূতি রোগ বিশেষজ্ঞ এবং সার্জন :
এমবিবিএস , বিসিএস (স্বাস্থ্য)
এম সি পি এস(অবস এন্ড গাইনী)
এফ সি পি এস(অবস এন্ড গাইনী)
ল্যাপারোস্কোপিক ও হিস্টেরোস্কোপিক প্রশিক্ষণ প্রাপ্ত
সহকারী অধ্যাপক
(গাইনি ও প্রসূতি রোগ বিভাগ)
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়া।
⏰ আমি নিয়মিত রোগী দেখছি শেরপুর ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে।
সময়: #প্রতিদিন -দুপুর ৩ টা হতে রাত ৮ টা পর্যন্ত
এবং শুক্রবার সারাদিন।
বিস্তারিত তথ্যের জন্য:
📞০১৭৮০ ৭৭৮ ২৫০
📞০১৭৭৬ ৯১২ ৫২৯
সেবা নিন, সুস্থ থাকুন। Sherpur Islami Hospital

Our spiderman🦸🕷
25/02/2026

Our spiderman🦸🕷

আলহামদুলিল্লাহ 🤍এক বছর আগে আমার চেম্বারে এক দম্পতি এসেছিলেন—সুমি ও তার স্বামী খাদেম, বাড়ি তালঘরিয়া, সিংড়া। বিয়ের পর তারা...
15/02/2026

আলহামদুলিল্লাহ 🤍

এক বছর আগে আমার চেম্বারে এক দম্পতি এসেছিলেন—সুমি ও তার স্বামী খাদেম, বাড়ি তালঘরিয়া, সিংড়া। বিয়ের পর তারা কিছুটা সময় নিয়ে সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু দীর্ঘ দুই বছর চেষ্টা ও বিভিন্ন জায়গায় চিকিৎসা নেওয়ার পরও যখন কাঙ্ক্ষিত সুখবরটি আসছিল না, তখন একরাশ আশা আর ভরসা নিয়ে তারা আমার কাছে আসেন।

আমি তাদের সম্পূর্ণ পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করে চিকিৎসা শুরু করি। ধৈর্য, নিয়মিত ফলোআপ আর মহান আল্লাহর অশেষ রহমতে কিছুদিনের মধ্যেই সুখবরটি আসে, সুমি কনসিভ করেছেন।

আরও বড় চমক ছিল যখন ফলোআপ আল্ট্রাসনোগ্রাফিতে দেখি—জমজ দুইটি শিশুর হার্টবিট। সেই মুহূর্তে তাদের চোখের আনন্দ অশ্রু, হাসি আর কৃতজ্ঞতা আজও আমার মনে গেঁথে আছে।

দীর্ঘ এক বছর নিয়মিত ফলোআপে রেখে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করেছি। অবশেষে গত কাল অপারেশনের মাধ্যমে আল্লাহর অশেষ রহমতে সুস্থভাবে জমজ দুইটি সন্তান পৃথিবীর আলো দেখেছে।

আলহামদুলিল্লাহ, মা ও দুই সন্তান সবাই ভালো আছে।

একজন গাইনী চিকিৎসক হিসেবে একজন মায়ের মুখে হাসি আর একটি পরিবারের পূর্ণতা দেখা—এটাই আমার পেশার সবচেয়ে বড় প্রাপ্তি।
সবাই তাদের জন্য দোয়া করবেন 🤲

আমি👨🏼‍⚕সহকারী অধ্যাপক ডাঃ নূরুন্নাহার পারভীন নাইস
⭕গাইনী, প্রসূতি রোগ বিশেষজ্ঞ এবং সার্জন :
এমবিবিএস , বিসিএস (স্বাস্থ্য)
এম সি পি এস(অবস এন্ড গাইনী)
এফ সি পি এস(অবস এন্ড গাইনী)
ল্যাপারোস্কোপিক ও হিস্টেরোস্কোপিক প্রশিক্ষণ প্রাপ্ত
#সহকারী_অধ্যাপক
(গাইনি ও প্রসূতি রোগ বিভাগ)
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়া।
⏰ আমি নিয়মিত রোগী দেখছি শেরপুর ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে।
সময়: #প্রতিদিন -দুপুর ৩ টা হতে রাত ৮ টা পর্যন্ত
এবং শুক্রবার সারাদিন।
বিস্তারিত তথ্যের জন্য:
📞০১৭৮০ ৭৭৮ ২৫০
📞০১৭৭৬ ৯১২ ৫২৯
সেবা নিন, সুস্থ থাকুন।

Sherpur Islami Hospital

10/02/2026

🌸 আলহামদুলিল্লাহ — একজন গাইনি চিকিৎসক হিসেবে আজকের দিনটি আমার জীবনের অন্যতম তৃপ্তির দিন 🌸

প্রায় নয় মাস আগে এক দম্পতি আমার কাছে আসেন। তাদের বিবাহিত জীবন ৬ বছর হলেও সন্তান লাভের সৌভাগ্য হয়নি। এর আগে তারা বহু জায়গায় চিকিৎসা নিয়েছেন, কবিরাজ ও বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন, কিন্তু কোনো ফল পাননি। হতাশা, কষ্ট আর দীর্ঘ প্রতীক্ষা নিয়ে তারা আমার শরণাপন্ন হন।

আমি সম্পূর্ণ ডায়াগনোসিস করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা দেই এবং চিকিৎসা শুরু করি। মহান আল্লাহর অশেষ রহমতে মাত্র দেড় মাসের মধ্যেই তারা সুসংবাদ নিয়ে আসেন—গর্ভধারণ হয়েছে। সেই আনন্দের মুহূর্তটি আজও চোখে ভাসে।

কিছুদিন পর আল্ট্রাসনোগ্রামে ধরা পড়ে আরও বিস্ময়কর খবর—এক নয়, দুই নয়, তিনটি বাচ্চার হার্টবিট! ❤️❤️❤️
তিনটি যমজ সন্তান তাদের গর্ভে বেড়ে উঠছে।

পুরো সময়জুড়ে তারা আমার উপর আস্থা রেখেছেন, নিয়মিত চিকিৎসা নিয়েছেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করেছেন।

আজ সকালবেলা, মহান আল্লাহর অশেষ কৃপায়, সিজারিয়ান সেকশনের মাধ্যমে সফলভাবে দুটি ছেলে ও একটি মেয়ে সন্তানের ডেলিভারি করাতে সক্ষম হয়েছি । মা ও তিনটি নবজাতক—আলহামদুলিল্লাহ সুস্থ আছে।

আমি নিয়মিত রোগী দেখি শেরপুর ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার-এ। উল্লেখযোগ্য বিষয় হলো—
🔹 শেরপুরে প্রথম ট্রিপলেট (তিন যমজ) বাচ্চার সফল ডেলিভারি এই হাসপাতালেই আমার মাধ্যমে সম্পন্ন হয়েছিল।
🔹 আর আজ, একই হাসপাতালে দ্বিতীয়বারের মতো ট্রিপলেট বেবির সফল অপারেশন সম্পন্ন করতে পারলাম।

একজন চিকিৎসক হিসেবে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!
এ যেন আমার পেশাগত জীবনের এক অনন্য তৃপ্তি, এক অবর্ণনীয় অনুভূতি।

মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। 🤲
তিনি চাইলে অসম্ভবও সম্ভব হয়।

এই দম্পতির মুখের হাসি, তাদের চোখের আনন্দ—এটাই আমাদের কাজের আসল প্রেরণা।

মা ও তিনটি নবজাতকের জন্য সকলের দোয়া কামনা করছি।
শেরপুর ইসলামী হাসপাতালে আসুন সেবা নিন সুস্থ থাকুন ভালো থাকুন।
Sherpur Islami Hospital

ভাবতেই পারিনি এমন একটি সুন্দর সারপ্রাইজ অপেক্ষা করছে! 🥰শেরপুর ইসলামি হাসপাতালের পরিচালকবৃন্দ ও সকল স্টাফদের আন্তরিক আয়ো...
29/12/2025

ভাবতেই পারিনি এমন একটি সুন্দর সারপ্রাইজ অপেক্ষা করছে! 🥰
শেরপুর ইসলামি হাসপাতালের পরিচালকবৃন্দ ও সকল স্টাফদের আন্তরিক আয়োজনে আমার জন্মদিনটি স্মরণীয় হয়ে থাকল। সবার প্রতি রইল গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা ❤️

Sherpur Islami Hospital

Family Time 😍😍😍
01/12/2025

Family Time 😍😍😍

✨ একজন মায়ের আস্থা… একজন চিকিৎসকের সাফল্য ✨আমি সহকারী অধ্যাপক ডা. নুরুন্নাহার পারভীন নাইসগাইনী, প্রসূতী ও বন্ধ্যাত্ব রোগ...
19/11/2025

✨ একজন মায়ের আস্থা… একজন চিকিৎসকের সাফল্য ✨

আমি সহকারী অধ্যাপক ডা. নুরুন্নাহার পারভীন নাইস
গাইনী, প্রসূতী ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ও সার্জন।

প্রতিদিন অসংখ্য নারী তাদের শারীরিক সমস্যা, স্বপ্ন আর ভরসা নিয়ে আমার কাছে আসেন। তাদের সেই আস্থা, সেই বিশ্বাস—এটাই আমার চিকিৎসা জীবনের সবচেয়ে বড় শক্তি।একজন নারী যখন তার শারীরিক সমস্যার কথা বলতে আমার চেম্বারে আসেন, তখন তিনি আসেন এক গভীর আস্থা ও নির্ভরতার জায়গা থেকে। আমি সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করাকেই আমার দায়িত্ব ও পেশাগত নৈতিকতার সর্বোচ্চ মানদণ্ড মনে করি।

একজন গর্ভবতী মা তার গর্ভে দীর্ঘ দশটি মাস একটি প্রাণকে লালন করেন। এই যাত্রায় যখন তিনি আমাকে তার নিরাপত্তার অংশীদার করেন—তখন সেটাই আমার কাছে প্রকৃত দায়িত্ব, প্রকৃত পবিত্রতা।

আজ সেই দায়িত্বের আরেকটি সফল পরিণতি হলো।
মোছা. স্বপ্না আক্তার স্বামী মো সাগর —সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাসিন্দা। সন্তান ধারণের আগেই তিনি আমার কাছে চিকিৎসা নিয়েছিলেন। পরবর্তীতে স্বামীর চাকরির কারণে ঢাকায় থেকে চিকিৎসা নিয়েও—ঢাকার অসংখ্য নামিদামি হাসপাতাল থাকার পরও সেসব রেখে—তিনি শেষ মুহূর্তে আমার কথাই মনে রেখেছেন।

দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি আবার আমার উপর আস্থা রেখে এসেছেন। আমার কাছে এসেছেন,
আজ তার জমজ সন্তানকে সিজারিয়ান সেকশন করে নিরাপদে পৃথিবীর আলো দেখাতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

প্রতিটি সফল ডেলিভারি, প্রতিটি মায়ের হাসিমাখা মুখ, প্রতিটি নবজাতকের প্রথম কান্না…
আমাকে মনে করিয়ে দেয়—

“এই পথই আমার স্বপ্ন, এই পথই আমার সার্থকতা”।

আলহামদুলিল্লাহ।
মহান আল্লাহর অশেষ রহমতে যেন প্রতিটি মায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা সবসময় করে যেতে পারি।

সকলের কাছে দোয়া চাই—
আল্লাহ যেন আমাকে আরও শক্তি, নেক নিয়ত ও রহমত দান করেন,
যাতে মানুষের এই আস্থা, ভালোবাসা ও বিশ্বাসের জায়গায় আমি সর্বদা অটল থাকতে পারি।
🤲💙 Sherpur Islami Hospital

সফলতার গল্পঃআস্সালামু আলাইকুম। আজকে যার কথা শেয়ার করব তার নাম মোছা: লিমা আক্তার, স্বামী মো রিশান আলী, বাসা কেল্লা হঠাৎপা...
10/11/2025

সফলতার গল্পঃ
আস্সালামু আলাইকুম।

আজকে যার কথা শেয়ার করব তার নাম মোছা: লিমা আক্তার, স্বামী মো রিশান আলী, বাসা কেল্লা হঠাৎপাড়া, শেরপুর, বগুড়া।
এই দম্পত্তির বিয়ের অনেক বছর হয়েছে । বিগত সাড়ে তিন বছর যাবৎ তাদের একটা বাচ্চার আকাঙ্খা থেকে অনেক চেষ্টা ও চিকিৎসা করে যাচ্ছিলেন ।
তারপর তারা আমার স্বরণাপন্ন হলে আমি তাদের কিছু প্যাথোলজিক্যাল টেস্ট ও আল্ট্রাসোনোগ্রাম করে সমস্যা শনাক্ত করে চিকিৎসা প্রদান করি।
আলহামদুলিল্লাহ এর কিছু দিনের মধ্যে লিমা কনসেভ করে । এবং দীর্ঘ গর্ভকালীন সময় আমার ফলোআপে থাকে এবং ৩৭ সপ্তাহ পূর্ণ হলে সিজারিয়ান সেকশনের মাধ্যামে তার ডেলিভারী সম্পন্ন করি।
আলহামদুলিল্লা্হ মা এবং বাচ্চা দুইজনই সুস্থ আছেন।
লিমার ফুটফুটে বাচ্চার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

আমি👨🏼‍⚕সহকারী অধ্যাপক ডাঃ নূরুন্নাহার পারভীন নাইস
⭕গাইনী, প্রসূতি রোগ বিশেষজ্ঞ এবং সার্জন :
এমবিবিএস , বিসিএস (স্বাস্থ্য)
এম সি পি এস(অবস এন্ড গাইনী)
এফ সি পি এস(অবস এন্ড গাইনী)
ল্যাপারোস্কোপিক ও হিস্টেরোস্কোপিক প্রশিক্ষণ প্রাপ্ত
সহকারী অধ্যাপক
(গাইনি ও প্রসূতি রোগ বিভাগ)
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়া।

⏰ আমি নিয়মিত রোগী দেখছি শেরপুর ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে।

সময়: #প্রতিদিন -দুপুর ৩ টা হতে রাত ৮ টা পর্যন্ত
এবং শুক্রবার সারাদিন।
বিস্তারিত তথ্যের জন্য:
📞০১৭৮০ ৭৭৮ ২৫০
📞০১৭৭৬ ৯১২ ৫২৯
আমাদের সেবা নিন, সুস্থ থাকুন

সফলতার গল্পঃ “বকুলের হাসি, বকুলের কান্না”🌸আজকে আমি এক মায়ের গল্প বলব কিন্তু তার নাম গোপন রাখার জন্য তার ছদ্মনাম ব্যবহার ...
05/11/2025

সফলতার গল্পঃ “বকুলের হাসি, বকুলের কান্না”🌸

আজকে আমি এক মায়ের গল্প বলব কিন্তু তার নাম গোপন রাখার জন্য তার ছদ্মনাম ব্যবহার করছি । তার নাম দিলাম বকুল ও স্বামীর নাম রফিক।

আমি একজন গাইনী ডাক্তার। প্রতিদিন অসংখ্য মা ও নবজাতকের মুখ দেখি—কেউ হাসে, কেউ কাঁদে, কেউ নতুন জীবনের আলোয় ভেসে যায়, কেউ হারায় অজানা অন্ধকারে। কিন্তু কিছু মুখ, কিছু গল্প থেকে যায় গভীরভাবে মনে। বকুল সেইরকমই এক নাম, এক গল্প—যা আজও আমার স্মৃতিতে রক্তের দাগের মতো রয়ে গেছে।

প্রথম দিন বকুলকে দেখি প্রায় এক বছর আগে। মাঝারি গড়নের মেয়ে, চোখে একধরনের নিঃশব্দ আশার ঝিলিক। সঙ্গে তার স্বামী রফিক—নরম গলা, শান্ত স্বভাবের মানুষ। তারা দীর্ঘদিন ধরে সন্তান-সন্তান করে ফিরছে, কিন্তু সুখের মুখ পায়নি।

আমি চিকিৎসা শুরু করি। ওদের প্রতিটি চেকআপেই আসত—হাত ধরাধরি করে, একে অপরের চোখে ভালোবাসার নিশ্চয়তা নিয়ে। তারপর একদিন জানালাম—বকুল মা হতে যাচ্ছে। এবং বকুলের গর্ভে জমজ বাচ্চা।
রফিকের চোখে তখন জল, মুখে অবিশ্বাস মিশ্রিত আনন্দ। সে বলেছিল,

“ডাক্তার আপা, আল্লাহ যেন আপনাকেও এমন সুখ দেন।”

বকুল তখন নীরবে কেঁদে ফেলেছিল। আমি হাসি চেপে শুধু বলেছিলাম, “এখন নিজেকে ভালো রাখবে, বকুল। তুমি একজন মা হতে যাচ্ছো।”

এরপর থেকে নিয়মিত ফলোআপে আসত তারা। কিন্তু রফিক ঢাকায় চাকরিতে ছিল। তখন থেকে একা আসত বকুল। তবুও মুখে হাসি থাকত, বলত,

“রফিক ফোনে বলে, ছেলে হোক বা মেয়ে, একবার মুখটা দেখলেই নাকি জীবন সার্থক।”

কিন্তু জীবন বড় নিষ্ঠুর।

এক সকালে খবর এলো—রফিক ঢাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে। খবরটা শুনে আমি স্তব্ধ। বকুল আমাকে জানালো। সে নিঃশব্দে বসে রইল, চোখে একফোঁটা জলও নেই। যেন কান্নার ক্ষমতাটুকুও নিঃশেষ হয়ে গেছে তার।

দিন গড়িয়ে গেল। বকুলের পেটে সন্তান বড় হতে লাগল, কিন্তু তার মুখে আর সেই হাসি ফিরল না। নিঃশব্দে আসত, পরীক্ষার রিপোর্ট জমা দিত, আমার মুখের দিকে তাকিয়ে একটিই প্রশ্ন করত—

“আপা, সব ঠিক আছে তো?”

আমি শুধু মাথা নাড়তাম। জানতাম, তার জীবনে আর কিছুই ‘ঠিক’ নেই।

অবশেষে সেই দিন এলো—অপারেশনের দিন। থিয়েটারের আলোয় বকুলকে নিয়ে আসা হলো। আমি সিজার করছি, তার চোখ বন্ধ, ঠোঁট নড়ছে নিঃশব্দে। কাছে গিয়ে বললাম,

“ভয় পেয়ো না, সব ঠিক হয়ে যাবে।”
সে ফিসফিস করে উত্তর দিল,
“আপা, রফিক থাকলে কত খুশি হতো…”

কিছুক্ষণ পর থিয়েটারে ভেসে এল নবজাতকের কান্না—না, একটির নয়, দুইটি! জমজ মেয়ে। সুস্থ, সুন্দর, শান্ত। আমি অবাক হয়ে তাকালাম—এ যেন জীবনের এক নতুন দান।

বকুল চোখ খুলল। দুইটি শিশুর মুখের দিকে তাকিয়ে হঠাৎ অঝোরে কেঁদে উঠল।

“আপা, ঠিক রফিকের মতো! আমার রফিকের মতো!”

তার বুক কাঁপছে, কান্নার সঙ্গে মিশে যাচ্ছে হাসি—একটা অদ্ভুত মিলন। থিয়েটারের সবাই নীরব। আমি শুধু তার হাতে হাত রেখে চুপ করে রইলাম।

কয়েক দিন পর শুনলাম, রফিকের বাবা-মাও নাকি হৃদরোগে মারা গেছেন। বকুলের পৃথিবী এক নিমেষে শূন্য হয়ে গেছে—পেছনে নেই কেউ, পাশে নেই কেউ। শুধু রয়ে গেছে দুটি ছোট্ট মুখ, দুটো জীবন্ত স্মৃতি, যেখানে এখনো বেঁচে আছে রফিক।

আজও যখন গভীর রাতে হাসপাতালে বসে কোনো নবজাতকের প্রথম কান্না শুনি, মনে পড়ে যায় বকুলের সেই কান্না।
সেদিন সে কেঁদেছিল শোকের জন্য নয়—ভালোবাসার জন্য।
হয়তো তার চোখের জলেই লিখে গেছে এক চিরন্তন সত্য—

জীবন থামে না, কেবল মানুষ বদলে যায়;
ভালোবাসা রয়ে যায়, নীরবে, অনন্তকাল।

আজ আর কিছু লিখতে পারছিনা । রফিকের রেখে যাওয়া স্মৃতি দুইটা মেয়ে বকুলের বেচে থাকার শক্তি হয়ে থাকুক সকলের কাছে এই দোয়া রেখে শেষ করছি ।

সফলতার গল্পঃ "রঞ্জনার জমজ দুই ছেলে"আস্সালামু আলাইকুম।আজকে এক মায়ের জমজ সন্তানের গল্প বলব। ছবিতে দেখতে পাচ্ছেন তার নাম রঞ...
03/11/2025

সফলতার গল্পঃ "রঞ্জনার জমজ দুই ছেলে"

আস্সালামু আলাইকুম।
আজকে এক মায়ের জমজ সন্তানের গল্প বলব। ছবিতে দেখতে পাচ্ছেন তার নাম রঞ্জনা স্বামীর নাম মো: জাকারিয়া হোসেন । বাসা বিশালপুল ইউনিয়নের ভায়রা গ্রামে। তার বিয়ের কয়েক বছর পার হওয়ার পরও বন্ধ্যাত্বজনিত কিছু সমস্যার জন্য সন্তান ধারন করতে অপারগ ছিলেন। এমন কিছু জটিল সমস্যা নিয়ে আমার স্বরণাপন্ন হয়।
তখন আমি তার এবং তার স্বামীর কিছু পরীক্ষা নিরিক্ষা করে সমস্যা ধরতে সক্ষম হই। এবং তাদের চিকিৎসা প্রদান করি। এরপরের কয়েক মাস আমার ফলোআপে রাখি।
এরই ফল স্বরুপ মহান আল্লাহর অশেষ রহমতে রঞ্জনা বাচ্চা কনসেভ করে । আমি ২ মাস পর তার আল্ট্রাসোনগ্রাম করে তার গর্ভে দুইটি হার্টবিট শনাক্ত করি ।
এরপর ৩৮ সপ্তাহ আমার ফলোআপে রেখে সিজারিয়ান সেকশনের মাধ্যমে সুস্থ দুইটি জমজ ছেলে বাচ্চা ডেলিভারী করতে সক্ষম হই।
আলহামদুলিল্লাহ।
রঞ্জনা ও তার জমজ ছেলে বাচ্চাদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

আমি👨🏼‍⚕সহকারী অধ্যাপক ডাঃ নূরুন্নাহার পারভীন নাইস
⭕গাইনী, প্রসূতি রোগ বিশেষজ্ঞ এবং সার্জন :
এমবিবিএস , বিসিএস (স্বাস্থ্য)
এম সি পি এস(অবস এন্ড গাইনী)
এফ সি পি এস(অবস এন্ড গাইনী)
ল্যাপারোস্কোপিক ও হিস্টেরোস্কোপিক প্রশিক্ষণ প্রাপ্ত
সহকারী অধ্যাপক
(গাইনি ও প্রসূতি রোগ বিভাগ)
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়া।
⏰ আমি নিয়মিত রোগী দেখছি শেরপুর ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে।
সময়: #প্রতিদিন -দুপুর ৩ টা হতে রাত ৮ টা পর্যন্ত
এবং শুক্রবার সারাদিন।
বিস্তারিত তথ্যের জন্য:
📞০১৭৮০ ৭৭৮ ২৫০
📞০১৭৭৬ ৯১২ ৫২৯
সেবা নিন, সুস্থ থাকুন

সফলতার গল্পঃআজকে যাদের দেখছেন এই দম্পতির নাম মোছা: শান্তি ও মো: মনির। তাদের বাসা ধুনট উপজেলার বেরেরবাড়ি গ্রামে।তাদের বিয়...
31/10/2025

সফলতার গল্পঃ

আজকে যাদের দেখছেন এই দম্পতির নাম মোছা: শান্তি ও মো: মনির। তাদের বাসা ধুনট উপজেলার বেরেরবাড়ি গ্রামে।

তাদের বিয়ের বয়স ৮ বছর। তাদের ঘরে এখনো কোন সন্তান আসেনি। তাদের এই সমস্যা নিয়ে আমার কাছে আসে । আমি তাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করায়ে চিকিৎসা প্রদান করতে থাকি। আলহামদুলিল্লাহ শান্তি কনসেভ করে । আজকে আল্ট্রাসোনগ্রাম করে তার বাচ্চার হার্টবিট পাই।
তার ও অনাগত বাচ্চার জন্য রইল দোয়া শুভকামনা।

আমি👨🏼‍⚕সহকারী অধ্যাপক ডাঃ নূরুন্নাহার পারভীন নাইস
⭕গাইনী, প্রসূতি রোগ বিশেষজ্ঞ এবং সার্জন :
এমবিবিএস , বিসিএস (স্বাস্থ্য)
এম সি পি এস(অবস এন্ড গাইনী)
এফ সি পি এস(অবস এন্ড গাইনী)
ল্যাপারোস্কোপিক ও হিস্টেরোস্কোপিক প্রশিক্ষণ প্রাপ্ত
সহকারী অধ্যাপক
(গাইনি ও প্রসূতি রোগ বিভাগ)
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়া।
⏰ আমি নিয়মিত রোগী দেখছি শেরপুর ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে।
সময়: #প্রতিদিন -দুপুর ৩ টা হতে রাত ৮ টা পর্যন্ত
এবং শুক্রবার সারাদিন।
বিস্তারিত তথ্যের জন্য:
📞০১৭৮০ ৭৭৮ ২৫০
📞০১৭৭৬ ৯১২ ৫২৯
সেবা নিন, সুস্থ থাকুন।

"সহকারী অধ্যাপক" পদে পদোন্নতি পাওয়ায় ভালোবাসার প্রতিষ্ঠান "শেরপুর ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার" এর পরিচালকদে...
25/10/2025

"সহকারী অধ্যাপক" পদে পদোন্নতি পাওয়ায় ভালোবাসার প্রতিষ্ঠান "শেরপুর ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার" এর পরিচালকদের পক্ষ হতে সুন্দর একটি উপহার ও শুভেচ্ছা । অসংখ্য ধন্যবাদ।
আপনাদের ভালোবাসায় আমি সিক্ত।
আপনাদের সকলের কাছে ভালোবাসা ও দোয়া কামনা করি। যেন আগামীর দিনগুলো আরো সুন্দর ও সাফল্যমন্ডিত হয়। এবং আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি।

Sherpur Islami Hospital ❤️❤️💝

Address

Sherpur
Puran Bogra
5840

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Nurunnaher Pervin Nice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram