Dr Omor Al Masud Rasel

Dr Omor Al Masud Rasel ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগের বিশেষ খোজে বিশেষজ্ঞ হবার পথিক।

ডায়াবেটিস, মেডিসিন, থাইরয়েড ও হরমোনের এক্সপার্ট চিকিৎসক।

চেম্বার: লাকসাম জেনারেল হাসপাতাল, বাইপাস রোড, লাকসাম।

প্রতি বৃহস্পতিবার বিকেল ৪.৩০টা থেকে ৭ টা,
প্রতি শুক্রবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা।

02/05/2026

👉ডায়াবেটিস কোন হরমোনের অভাবে হয়?

👉ইনসুলিন কি কাজ করে?

👉ইনসুলিন কেনো লাগে?

👉ইনসুলিনের ওভাব হলে কি সমস্যা হবে শরীরে?

ইত্যাদি জানতে দেখুন আজকের ভিডিও।

 #থাইরয়েডের_সমস্যাহাইপারথাইরয়েডিজম( Hyperthyroidism ) এর লক্ষণ জেনে নিন।
30/04/2026

#থাইরয়েডের_সমস্যা

হাইপারথাইরয়েডিজম( Hyperthyroidism ) এর লক্ষণ জেনে নিন।

অনেকে হরমোনের সমস্যা বলতে শুধু থাইরয়েডের সমস্যা বুঝায়।  আসলে ডায়াবেটিস নিজেই হরমোনের অন্যতম বড় রোগ। আরো কি কি হরমোনের রো...
24/04/2026

অনেকে হরমোনের সমস্যা বলতে শুধু থাইরয়েডের সমস্যা বুঝায়। আসলে ডায়াবেটিস নিজেই হরমোনের অন্যতম বড় রোগ।

আরো কি কি হরমোনের রোগ আছে জেনে নিন।

সম্প্রতি সময়ে বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় হাম বা measles।বাংলাদেশে সংক্রামকব্যাধি একসময় বেশ প্রকট ছিলো।পরবর্তীতে ইপিআই ভ্...
16/04/2026

সম্প্রতি সময়ে বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় হাম বা measles।

বাংলাদেশে সংক্রামকব্যাধি একসময় বেশ প্রকট ছিলো।
পরবর্তীতে ইপিআই ভ্যাক্সিনেশন , আল্লাহর রহমত সবকিছু মিলে সংক্রামক ব্যাধি অনেকটা কমেছে। তবুও মাঝেমধ্যে আমাদের মধ্যে করোনা, হাম ইত্যাদি মহামারি দেখা দিচ্ছে। চলুন আজকে হাম নিয়ে জানি।

💫হাম বা measles কি?

হাম হচ্ছে ভাইরাসজনিত একটি সংক্রামক ব্যাধি। সংক্রামক মানে ছোঁয়াচে।

💫কিভাবে ছড়ায়?

সাধারণত হাঁচি কাশি ইত্যাদি মাধম্যে ছড়ায়।

💫প্রাথমিক লক্ষ্মণ কি?

সাধারণত ভাইসার শরীরে যাওয়ার ৭-১৪ দিনের মাথায় প্রথম দিকে জ্বর, সর্দি,কাশি এবং গুরুত্বপূর্ণ হচ্ছে চোখ লাল হওয়া।

💫তারপরে কি হবে? র‍্যাশ বা চামড়ায় ফুসকুড়ি কখন হবে? কিভাবে বুঝবো হাম কিনা?

প্রাথমিক লক্ষণগুলোর ৩-৪ দিন পর চামড়ায় লাল লাল ফুসকুড়ি বা র‍্যাশ উঠে। তবে অন্যান্য কারনেও এই র‍্যাশ উঠতে পারে।
হামের র‍্যাশের বৈশিষ্ট হচ্ছে এটা প্রথমে মুখ,কাধ,ঘাড় এসব জায়গায় আসে,পরবর্তীতে হাতে পায়ে ছড়ায়। মানে শুরুতে শরীরের সেন্টারে আসবে তারপর হাতে পায়ে যাবে।
এছাড়া গালের ভিতরে সাদা দাগ হতে পারে, এটা থাকামানে নিশ্চিতভাবে হাম।

💫💫 হামে আসলে ভয়ের জায়গাটা কি?

হাম হলে এটার সাথেসাথে কিছু জটিলতা বা কমপ্লিকেশন হতে পারে, যেটা প্রকৃত ভয়ের জায়গা, যেমন-
* নিউমোনিয়া (মৃত্যুর প্রধান কারন)
*কানের ইনফেকশন ( Otitis media)
*ডায়রিয়া
*চোখের অন্ধত্ব
* ব্রেইনের প্রদাহ ( viral encephalitis )

💫 প্রাথমিক কিন্তু গুরুত্বপূর্ণ চিকিৎসা কি?

*হাইড্রেশন( পর্যাপ্ত পানীয় )
*নিউট্রিশন ( পুষ্টিকর খাবার)
*জ্বরের জন্য প্যারাসিটামল।

💫 জটিলতা মনে হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্না হতে হবে।

💫নিউট্রিশন বা পুষ্টিকল খাবার কেমন হবে?

ভিটামিন এ ( Vitamin A) জাতীয় খাবার বেশি বেশি দিতে হবে, কারন যেসব বাচ্চাদের ভিটামিন এ এর ঘাটতি আছে তাদের ইনফেকশন এর জটিলতার হার বেশি বিশেষ করে অন্ধত্ব।

💫 কোন কোন খাবারে ভিটামিন-এ বেশি পাওয়া যায়?
* কলিজা
*ডিম
*ছোটো মাছ
*সবুজ শাকসবজি
* আম ,পেপে, গাজর ইত্যাদি ফল।
অবশ্যই সুস্থ বাচ্চার খাবারের তালিকায়ও এসব রস্খা গুরুত্বপূর্ণ।

ভ্যাক্সিনেশন কাদের করবেন,তা নিয়ে আগ্রহী হলে জানাবেন,পরবর্তীতে সেটা নিয়ে লেখার চেষ্টা করবো ইন শা আল্লাহ।



#হাম

ডায়াবিটিস রুগীর অটোনমিক নার্ভাস সিস্টেম আক্রান্ত হয়,যেটা পাকস্থলী , অন্ত্রসহ  বিভিন্ন ধরনের পেটের সমস্যা করে।ডায়াবেটিস ন...
15/04/2026

ডায়াবিটিস রুগীর অটোনমিক নার্ভাস সিস্টেম আক্রান্ত হয়,যেটা পাকস্থলী , অন্ত্রসহ বিভিন্ন ধরনের পেটের সমস্যা করে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে এসব সমস্যা শুরু হতে পারে যেকোনো সময়, অথবা দিন দিন বাড়তে থাকবে।

#ডায়াবেটিস
#হরমোন

 #পা_বাচাতে_চাইলে_ডায়াবেটিসকে_গুরত্ব_দিন।ডায়াবেটিক ফুট কি?~ দীর্ঘমেয়াদি ডায়াবেটিস অনিয়ন্ত্রিতভাবে থাকলে নার্ভ,রক্তনালি,ই...
05/04/2026

#পা_বাচাতে_চাইলে_ডায়াবেটিসকে_গুরত্ব_দিন।

ডায়াবেটিক ফুট কি?

~ দীর্ঘমেয়াদি ডায়াবেটিস অনিয়ন্ত্রিতভাবে থাকলে নার্ভ,রক্তনালি,ইন্যুনিটি ইস্যুর জন্য পায়ের পচন ধরার বিষয়টাই ডায়াবেটিক ফুট।

কেনো হয়?

~ডায়াবেটিস নিয়ন্ত্রনে না থাকলে নার্ভের ড্যামেজ হয়, রক্তনালিতে ব্লক হয়( হার্টের ব্লকের মত পায়েরও ব্লক), এছাড়া শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়।
এসবের সম্মিলিত জটিলতায় পায়ে পচন হয়।

জটিলতা কি?
~পায়ের একটা অংশ বা পুরো পা কেটে ফেলা।

#ডায়াবেটিস

রমজানের শেষে এই ইদ এবং ইদ পরবর্তী জীবন রমজানের মত বরকতময় হোক সবার।সবাই ইদের শুভেচ্ছা, ইদ মোবারক।
20/03/2026

রমজানের শেষে এই ইদ এবং ইদ পরবর্তী জীবন রমজানের মত বরকতময় হোক সবার।

সবাই ইদের শুভেচ্ছা, ইদ মোবারক।

10/03/2026

আগামী সপ্তাহ ও ইদের সপ্তাহ চেম্বার বন্ধ। (১৩ ও ২০ মার্চ)

ইদের পরের শুক্রবার (২৭মার্চ) থেকে যথারীতি চেম্বার বৃহস্পতিবার ও শুক্রবার চলবে ইন শা আল্লাহ।

17/02/2026

পর্ব-২।।রমাজান_ডায়াবেটিস।।

ডায়াবেটিস রুগী রোজা রেখে -

👉কিভাবে ডায়াবেটিস মাপবেন।
👉কখন মাপবেন।
👉খাওয়ার কি পরিবর্তন করবেন।
👉ব্যায়াম কিভাবে করবেন।
👉ঔষধ কিভাবে চ্যাঞ্জ করবেন।

#ডায়াবেটিস
#হরমোন

Address

Laksam General Hospital
Purba Laksam
3570

Opening Hours

Thursday 17:30 - 20:00
Friday 10:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Omor Al Masud Rasel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Omor Al Masud Rasel:

Share

Category