23/04/2026
বিশ্ব ল্যাবরেটরি দিবস ( ) প্রতি বছর ২৩ এপ্রিল পালিত হয়। এটি ল্যাবরেটরি পেশাজীবীদের অবদানকে সম্মান জানানো এবং স্বাস্থ্যসেবা, গবেষণা ও রোগ নির্ণয়ে ল্যাবরেটরির গুরুত্ব তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ দিন।
#প্রতিপাদ্য (Theme):
-সঠিক রোগ নির্ণয়, উন্নত স্বাস্থ্যসেবা
-স্বাস্থ্যসেবার মেরুদণ্ড—ল্যাবরেটরি পেশাজীবীরা
#উদ্দেশ্য (Objectives):
১. ল্যাবরেটরি পেশাজীবীদের অবদানকে স্বীকৃতি দেওয়া
২. রোগ নির্ণয়ে ল্যাব পরীক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা
৩. নির্ভুল ও মানসম্মত পরীক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা
৪. আধুনিক প্রযুক্তি ও গবেষণার প্রতি আগ্রহ বাড়ানো
৫. জনসাধারণকে ল্যাবরেটরি সেবার গুরুত্ব বোঝানো
#লক্ষ্য (Goals):
✔️ রোগ নির্ণয়ে নির্ভুলতা ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা
✔️ প্রশিক্ষিত ও দক্ষ ল্যাব টেকনোলজিস্ট তৈরি করা
✔️ ল্যাব নিরাপত্তা (Lab Safety) নিশ্চিত করা
✔️ উন্নত ল্যাব সুবিধা ও প্রযুক্তি বিস্তার করা
✔️ গবেষণা ও উদ্ভাবনে ল্যাবরেটরির ভূমিকা শক্তিশালী করা
#যে_ভুলগুলো_থেকে_টেকনোলজিস্টদের_সাবধানতারপ্র_প্রয়োজন
১. Pre-analytical Errors (স্যাম্পল নেওয়ার আগে/সময়)
এই ধাপেই সবচেয়ে বেশি ভুল হয়:
❌ ভুল রোগীর স্যাম্পল/লেবেলিং ভুল
❌ ভুল টিউব ব্যবহার (EDTA এর বদলে অন্য টিউব)
❌ অপর্যাপ্ত বা বেশি রক্ত নেওয়া → anticoagulant ratio নষ্ট হয়
❌ স্যাম্পল হেমোলাইসিস (জোরে টানা, শেক করা)
❌ স্যাম্পল দেরিতে ল্যাবে পাঠানো → cell morphology নষ্ট হয়
❌ স্যাম্পল ক্লট হয়ে যাওয়া (ঠিকমতো মিক্স না করা)
২. Analytical Errors (টেস্ট করার সময়)
❌ Hematology analyzer calibration না করা
❌ Reagent expired বা improper storage
❌ Quality control (QC) না চালানো
❌ Pipetting error / dilution ভুল
❌ Peripheral smear খারাপ বানানো বা staining error
❌ Microscopic interpretation ভুল (e.g., blast vs lymphocyte confusion)
❌ Instrument flag ignore করা
৩. Post-analytical Errors (রিপোর্টিং পর্যায়ে)
❌ রিপোর্ট এন্ট্রি ভুল (data entry mistake)
❌ ভুল রোগীর রিপোর্ট দেওয়া
❌ Critical value communicate না করা
❌ Reference range ভুল ব্যবহার
❌ Delayed রিপোর্ট প্রদান
৪. হেমাটোলজিতে Specific Common Mistakes
❌ CBC sample clot থাকলেও run করা
❌ EDTA-induced platelet clumping চিনতে না পারা → false thrombocytopenia
❌ Peripheral smear cross-check না করা
❌ Reticulocyte count ভুল interpretation
❌ ESR tube improper positioning (tilted)
❌ Blood film stain pH imbalance → ভুল morphology
#কীভাবে_এড়ানো_যায়?
✔ Proper patient identification (2 identifiers)
✔ SOP মেনে কাজ করা
✔ Regular QC & calibration
✔ Proper training & competency assessment
✔ Double-check reporting system
✔ Critical values দ্রুত communicate করা
HEMATOLOGY LAB – DAILY SOP CHECKLIST
🟢 1. Pre-Analytical Phase ☐ রোগীর নাম, ID, বয়স মিলিয়ে নিন (2 identifiers)
☐ সঠিক টিউব (EDTA) ব্যবহার নিশ্চিত করুন
☐ টিউব সঠিক পরিমাণে পূরণ হয়েছে কিনা দেখুন
☐ স্যাম্পল সংগ্রহের পর 8–10 বার হালকা মিক্স করুন
☐ Hemolysis / clot আছে কিনা চেক করুন
☐ স্যাম্পল সময়মতো ল্যাবে পাঠান
🟡 2. Analytical Phase ☐ Hematology analyzer calibration চেক
☐ Daily QC (Normal + Abnormal control) রান করুন
☐ Reagent expiry date ও storage condition যাচাই
☐ Sample run এর আগে mix নিশ্চিত করুন
☐ Analyzer flag এলে smear review করুন
☐ Peripheral smear ভালোভাবে stain ও examine করুন
🔵 3. Post-Analytical Phase ☐ রিপোর্ট entry double-check করুন
☐ Abnormal/critical value confirm করুন
☐ Critical value দ্রুত communicate করুন
☐ সঠিক reference range ব্যবহার করুন
☐ রিপোর্ট timely release করুন
🔴 4. Safety & Quality ☐ PPE (gloves, coat) ব্যবহার
☐ Biohazard waste সঠিকভাবে dispose
☐ Instrument cleaning ও maintenance
☐ SOP deviation হলে note ও report করুন
: “Right Sample, Right Test, Right Result = Patient Safety”