Dr. Alamgir Reza Skin and Sex Research Centre

Dr. Alamgir Reza Skin and Sex Research Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Alamgir Reza Skin and Sex Research Centre, Doctor, Laxmipur, Rajpara, Rajshahi.

ডা. মুহা. আলমগীর রেজা
চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
ডিডিভি (চর্ম ও যৌন রোগ)
এমএসিপি (আমেরিকা)
মেম্বার সোরিয়াসিস এওয়ারনেস ক্লাব
সহকারী অধ্যাপক
চর্ম ও যৌন বিভাগ

🎉 শুভ জন্মদিন 🎉ডা: মুহা: আলমগীর রেজা-স্যার কে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা।স্কিন, চুল, নখ ও যৌন রোগের চিকিৎসায় তার দ...
22/04/2026

🎉 শুভ জন্মদিন 🎉

ডা: মুহা: আলমগীর রেজা-স্যার কে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা।

স্কিন, চুল, নখ ও যৌন রোগের চিকিৎসায় তার দক্ষতা, অভিজ্ঞতা এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির প্রয়োগ ইতোমধ্যে অসংখ্য রোগীর আস্থা অর্জন করেছে। পেশাগত নিষ্ঠা ও মানসম্মত সেবার মাধ্যমে তিনি প্রতিনিয়ত মানুষের পাশে আছেন।

তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনে অব্যাহত সাফল্য কামনা করি।

🌸 শুভ জন্মদিন 🌸
-এডমিন।

📢 জরুরি নোটিশআজ বুধবার, ১৫ই এপ্রিল বিশেষ কারণে ডা. মুহা. আলমগীর রেজা স্যারের চেম্বারবন্ধ থাকবে।আগামীকাল থেকে যথারীতিচেম্...
15/04/2026

📢 জরুরি নোটিশ

আজ বুধবার, ১৫ই এপ্রিল বিশেষ কারণে ডা. মুহা. আলমগীর রেজা স্যারের চেম্বার
বন্ধ থাকবে।

আগামীকাল থেকে যথারীতি
চেম্বার খোলা থাকবে, ইনশাআল্লাহ।

সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ডা. আলমগীর রেজা স্কিন এন্ড সেক্স রিসার্চ সেন্টার

🌼 শুভ নববর্ষ ১৪৩৩ 🌼নতুন বছর বয়ে আনুক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও নতুন সম্ভাবনার আলো।পুরোনো সব দুঃখ–কষ্ট ভুলে নতুন উদ্যমে ...
14/04/2026

🌼 শুভ নববর্ষ ১৪৩৩ 🌼
নতুন বছর বয়ে আনুক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও নতুন সম্ভাবনার আলো।
পুরোনো সব দুঃখ–কষ্ট ভুলে নতুন উদ্যমে শুরু হোক পথচলা।
ডা. মুহা. আলমগীর রেজা স্যারের পক্ষ থেকে
সকলকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
🌿 শুভ হোক সবার নতুন বছর। 🌿

11/04/2026

দ্রুত বী*র্যপাত সমস্যা নিয়ে পর্ব ১: দ্রুত বীর্যপাত কি কোনো স্থায়ী রোগ?

১. দ্রুত বীর্যপাত কোনো অভিশাপ বা চিরস্থায়ী অক্ষমতা নয়, বরং এটি একটি নিরাময়যোগ্য কন্ডিশন।

২. বিশ্বের প্রায় ৩০% থেকে ৪০% পুরুষ জীবনের কোনো না কোনো সময়ে এই সমস্যার সম্মুখীন হন।

৩. আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে, বীর্যপাতের সময়টি কেবল শারীরিক নয়, বরং মানসিক নিয়ন্ত্রণের ওপরও নির্ভরশীল।

৪. অনেক ক্ষেত্রে এটি প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধজনিত কারণ বা পেলভিক মাংসপেশির দুর্বলতা জনিত কারণেও হতে পারে।

৫. আমাদের মস্তিষ্কের 'সেরোটোনিন' নামক রাসায়নিকের ভারসাম্যহীনতাও এর অন্যতম প্রধান কারণ।

৬. পর্নোগ্রাফির কাল্পনিক সময়ের সাথে বাস্তব যৌন জীবনকে তুলনা করা মানসিক চাপের বড় কারণ।

৭. পার্টনারের সাথে সঠিক বোঝাপড়া এবং সঠিক টেকনিক জানলে অধিকাংশ ক্ষেত্রেই ওষুধের প্রয়োজন হয় না।

৮. নিয়মিত পেলভিক ফ্লোর ব্যায়াম বা Kegel এক্সারসাইজ বীর্যপাত নিয়ন্ত্রণ করতে জাদুর মত কাজ করে।

৯. এই সিরিজে আমরা কোনো রাখঢাক না করে বৈজ্ঞানিক তথ্য ও সমাধানের পথ নিয়ে বিস্তারিত আলোচনা করব।

১০. লজ্জা ভেঙে সঠিক তথ্য জানাই হচ্ছে এই সমস্যা থেকে উত্তরণের প্রথম এবং প্রধান ধাপ।

11/04/2026

🚨 এই ৫টি সমস্যা দেখলেই বুঝবেন আপনার যৌ-ন সমস্যা শুরু হয়েছে!

অনেকেই লজ্জার কারণে চুপ থাকেন…
কিন্তু এই লক্ষণগুলো অবহেলা করলে ভবিষ্যতে বড় সমস্যা হতে পারে।

1️⃣ স-হবাসের সময় খুব দ্রুত বী-র্যপাত হয়ে যাওয়া
2️⃣ লি-ঙ্গ শক্ত না হওয়া বা মাঝপথে নরম হয়ে যাওয়া
3️⃣ যৌ-ন ইচ্ছা ধীরে ধীরে কমে যাওয়া
4️⃣ দীর্ঘ সময় স-হবাস করতে না পারা
5️⃣ সহ-বাসের পর অস্বাভাবিক দুর্বলতা বা ক্লান্তি অনুভব করা

👫 বিবাহিতদের সাধারণ ৫টি কারণ:

1️⃣ পরিবার ও সমাজের চাপ
2️⃣ মানসিক সাপোর্ট ও সঙ্গ পাওয়ার জন্য
3️⃣ স্থায়ী সম্পর্ক ও দায়িত্ববোধ তৈরি করতে
4️⃣ সন্তান নেওয়ার পরিকল্পনা
5️⃣ জীবনের স্থিরতা ও নিরাপত্তা পেতে

🙋‍♂️ অবিবাহিত থাকার ৫টি কারণ:

1️⃣ ক্যারিয়ার বা আর্থিক অবস্থান গড়ে তোলার চিন্তা
2️⃣ সঠিক জীবনসঙ্গী খুঁজে না পাওয়া
3️⃣ স্বাধীন জীবন উপভোগ করতে চাওয়া
4️⃣ দায়িত্ব নিতে ভয় বা প্রস্তুত না থাকা
5️⃣ অতীত সম্পর্কের খারাপ অভিজ্ঞতা

🎉 শীঘ্রই শুভ উদ্বোধন 🎉রাজশাহীতে আধুনিক চিকিৎসা সেবার নতুন দিগন্ত—ডা. আলমগীর রেজা হেয়ার রিসার্চ এন্ড পি আর পি সেন্টারচুল ...
11/04/2026

🎉 শীঘ্রই শুভ উদ্বোধন 🎉

রাজশাহীতে আধুনিক চিকিৎসা সেবার নতুন দিগন্ত—
ডা. আলমগীর রেজা হেয়ার রিসার্চ এন্ড পি আর পি সেন্টার

চুল পড়া, টাক, চুল পাতলা হয়ে যাওয়া সহ সকল হেয়ার সমস্যার জন্য এখন পাওয়া যাবে উন্নত ও আধুনিক চিকিৎসা সুবিধা এক ছাদের নিচে।

✨ অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে
✨ আধুনিক প্রযুক্তি ও নিরাপদ চিকিৎসা
✨ নির্ভরযোগ্য ও মানসম্মত সেবা

📍 ঠিকানা:
রিভাইভ ডায়াগনস্টিকস (কমফোর্ট হাসপাতালের গলি)
২য় তলা, শেরশাহ রোড, লক্ষ্মীপুর, রাজশাহী

📞 যোগাযোগ: 01739-959893

👉 খুব শীঘ্রই উদ্বোধন—সাথে থাকুন আমাদের সাথে।

02/04/2026

যৌন রোগের চিকিৎসা খরচ নিয়ে চিন্তিত?
অনেকেই লজ্জা বা ভুল তথ্যের কারণে সঠিক চিকিৎসা নিতে দেরি করেন।

👉 আসল খরচ কেমন হয়?
👉 সব ক্ষেত্রে কি পরীক্ষা লাগে?

জানুন বিশেষজ্ঞের কাছ থেকে।

👨‍⚕️ ডা: মুহাঃ আলমগীর রেজা
সহকারী অধ্যাপক, চর্ম ও যৌনরোগ বিভাগ

📍 রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
🏥 ডা. আলমগীর রেজা স্কিন এন্ড সেক্স রিসার্চ সেন্টার
📞 01739-959893

ভিডিওটি Save করুন এবং অন্যদের সাথে Share করুন।

*xualHealth

01/04/2026

হাম (Measles) কোনো সাধারণ রোগ নয়—এটি অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত অসুখ। বিশেষ করে শিশুদের জন্য এটি মারাত্মক জটিলতা তৈরি করতে পারে।

🔴 লক্ষণসমূহ:
✔️ জ্বর
✔️ কাশি, সর্দি
✔️ চোখ লাল হওয়া
✔️ মুখের ভেতরে ছোট সাদা দাগ (Koplik spots)
✔️ পরে সারা শরীরে লালচে ফুসকুড়ি

⚠️ জটিলতা হতে পারে:
নিউমোনিয়া, ডায়রিয়া, এমনকি মস্তিষ্কে সংক্রমণ (এনসেফালাইটিস)

💊 করণীয়:
✔️ পর্যাপ্ত বিশ্রাম
✔️ তরল খাবার
✔️ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ
✔️ শিশুদের ক্ষেত্রে ভিটামিন A খুবই গুরুত্বপূর্ণ

💉 প্রতিরোধই সবচেয়ে বড় সুরক্ষা:
সময়মতো MMR/MR/ Measles টিকা নিন।

👉 সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।
👉 আপনার একটি সিদ্ধান্ত আপনার সন্তানের জীবন রক্ষা করতে পারে।

ভালো থাকুন, ভালো থাকুক আপনার সন্তান।💞
#হাম

01/04/2026

হাম একটি ভাইরাস জনিত রোগ। এর নির্দিষ্ট কোন প্রতিষেধক নাই, সবচেয়ে ভালো ব্যবস্থা নিয়মিত টীকা গ্রহণের মাধ্যমে দেওয়ার হাম প্রতিরোধ। যেহেতু বর্তমান সময়ে বাংলাদেশে শিশুরা হামে আক্রান্ত বেশি হচ্ছে, তাই হামের টীকা সংক্রান্ত কিছু সাধারণ জিজ্ঞাসা ও উত্তর।

প্রশ্ন: হামের কয় ধরণের টীকা বাজারে পাওয়া যায় (বাংলাদেশে)?
উত্তর: দুই ধরণের টীকা পাওয়া যায় (MR সরকারীভাবে ও MMR বেসরকারীভাবে)

প্রশ্ন: বাংলাদেশে হামের টীকা সাধারণত কত বয়সে দেওয়া হয়?
উত্তর: সরকারী ভাবে ই.পি.আই সিডিউল অনুযায়ী দুই ডোজ টীকা দেওয়া হয়
প্রথম ডোজ নয় মাস বয়সে এবং দ্বিতীয় ডোজ পনের মাস বয়সে।

প্রশ্ন: হাম প্রতিরোধে এই টীকার কার্যকারিতা কত?
উত্তর: নিয়মিত ২ ডোজ টীকা নিলে, হাম রোগ প্রতিরোধের ক্ষেত্রে টীকা ৯৭-৯৯% কার্যকরী।

প্রশ্ন: ৯ মাস বয়সের আগে শিশুকে হামের টীকা দেওয়া হয় না কেন?
উত্তর: মায়ের শরীর থেকে প্রাপ্ত (প্যাসিভ/পরোক্ষ) অ্যান্টিবডির মাধ্যমে নবজাতকের শরীরে তৈরি হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা শিশুকে সুরক্ষা দিয়ে থাকে।

প্রশ্ন: ৯ মাস বয়সের আগে শিশুকে হামের টীকা দেওয়া যাবে কি?
উত্তর: ক্ষেত্র বিশেষে ৬ মাসের পর হতে হামের টীকা দেওয়া যেতে পারে (যেমন: হামের প্রার্দুভাবের সময়, যখন শিশুদের ভ্যাকসিন ক্যাম্পেইনের সময়)। তবে সেক্ষেত্রে অবশ্যই পরবর্তীতে ৯ মাস এবং ১৫ মাসে বয়সে যথারীতি ২ ডোজ টীকা দিতে হবে।

প্রশ্ন: যদি কেউ ই.পি.আই সিডিউল অনুযায়ী টীকা না দিয়ে থাকেন, তবে করণীয় কি?
উত্তর: সর্ম্পূণ ২ ডোজ টীকা দিতে হবে। তবে এক্ষেত্রে প্রথম ডোজের ন্যূনতম ১ মাস পরে দ্বিতীয় ডোজ দিতে হবে।

প্রশ্ন: আমার শিশুর বয়স ৩ বছর কিন্তু তাকে হামের টীকা দেওয়া হয়নি, সেক্ষেত্রে করণীয় কি?
উত্তর: সর্ম্পূণ ২ ডোজ টীকা দিতে হবে। তবে এক্ষেত্রে প্রথম ডোজের ন্যূনতম ১ মাস পরে দ্বিতীয় ডোজ দিতে হবে।

প্রশ্ন: আমার শিশুর বয়স ২ বছর কিন্তু তাকে হামের ১ম ডোজ টীকা দেওয়ার পর দ্বিতীয় ২য় ডোজ টীকা দেওয়া হয়নি, সেক্ষেত্রে করণীয় কি?
উত্তর: যত দ্রুত সম্ভব ২য় ডোজ টীকা দিতে হবে।

প্রশ্ন: হামের ২ ডোজ টীকা দেওয়ার পর, বুস্টার ডোজ টীকা দেওয়ার প্রয়োজ আছে কি?
উত্তর: সর্ম্পূণ ২ ডোজ হামের টীকা দেওয়া থাকলে, বুস্টার ডোজ দেওয়ার কোন দরকার নেই।

প্রশ্ন: কিশোর-কিশোরি অথবা বড়রা কি হামের টীকা নিতে পারবেন?
উত্তর: নিতে পারবেন, যদি ইতিপূর্বে হামের কোন টীকা গ্রহণ না করে থাকেন এবং Measles Serology test Negative হয়।

প্রশ্ন: কোন কোন ক্ষেত্রে হামের টীকা দেওয়া যাবে না ?
উত্তর: Severe Immunocompromised patient, pregnant woman

প্রশ্ন: হামের টীকা দেওয়ার পরেও কি হাম হতে পারে?
উত্তর: ২ ডোজ হামের টীকা নেওয়ার পরে হাম হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম বা অতি দূলর্ভ, তবে যদি হয়েও থাকে তবে সেটি খুব স্বল্প মাত্রায় হয়।

প্রশ্ন: ভিটামিন-এ ক্যাপসুল কি হামের চিকিৎসা?
উত্তর: হাম হলে ভিটামিন-এ ক্যাপসুল দিতে হবে। WHO এর নিয়ম অনুযায়ী হামের রোগিকে ভিটামিন-এ ক্যাপসুল দিলে রাতকানা রোগ ও শিশু সংক্রামক ব্যাধির কারনে মৃত্যু হার অনেক কমে আসে।

প্রশ্ন: হামের রোগির সংস্পশে আসলে post-exposure prophylaxis ভূমিকা আছে কি?
উত্তর: কিছু কিছু ক্ষেত্রে হামের রোগির সংস্পশে (প্রথম বার) আসলে post-exposure prophylaxis (৬ দিনের মধ্যে) দিতে হয় এবং MMR Vaccine ও Immunoglobin ব্যবহার করা হয়।

প্রশ্ন: কোন কোন ক্ষেত্রে post-exposure prophylaxis দিতে হয়?
উত্তর:
# Severe Immunocompromised ক্ষেত্রে Immunoglobin দিতে হবে
# বয়স: জন্ম থেকে ৫ মাস পযর্ন্ত Immunoglobin দিতে হবে, যদি মায়ের ২ ডোজ টীকা না দেওয়া না থাকে এবং মায়ের ইতোঃপূর্বে কখনো হাম না হয়ে থাকে, মায়ের measles IgG Negative হয়।
# বয়স: ৬ থেকে ১৮ মাস (ইতোঃপূর্বে হামের কোন টীকা দেওয়া হয়নি)- MMR Vaccine (৭২ ঘণ্টার মধ্যে) অথবা Immunoglobin (৭২ ঘণ্টা থেকে ৬ দিনের মধ্যে)
# গর্ভবতী মহিলা (ইতোঃপূর্বে হামের কোন টীকা দেওয়া হয়নি/ হাম হয়নি )- Immunoglobin (৬ দিনের মধ্যে)
আপনার শিশুকে নিয়মিত টীকা দিন ও যত্ন নিন এবং হামের কোন লক্ষণ দেখা দিলে অতি সত্তর নিকটস্থ হাসপাতাল অথবা শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিবেন।

Ref:
1.EPI_Guide book DGHS
2.World Health Organization (2020). The immunological basis for immunization series: module 7: measles: update 2020
3.Guidance UK Complete routine immunization Schedule 2026
4.Australian immunisation Handbook, 2022

Dr Md Abu Talha
MBBS, FCPS (Pead)
Fellow Ped Intensive & Cardiac Care (AIMS, INDIA)
MRCPCH (Clinical-UK)
Assist Professor
Ped Cardiac ICU
NHFH & RI

01/04/2026

💇‍♂️ **চুল পাতলা হয়ে যাচ্ছে? দরকার PRP!**

দিন দিন চুল পাতলা হয়ে যাচ্ছে?
আগের মতো ঘন চুল আর নেই? 😟

👉 এটা অবহেলা করলে ভবিষ্যতে টাক পড়ার ঝুঁকি বাড়তে পারে।

✨ এখনই সমাধান— **PRP (Platelet Rich Plasma) থেরাপি**
✔️ চুল পড়া কমাতে সাহায্য করে
✔️ নতুন চুল গজাতে সহায়তা করে
✔️ চুলকে করে ঘন ও শক্ত

💡 নিজের রক্তের গ্রোথ ফ্যাক্টর ব্যবহার করে নিরাপদ ও কার্যকর চিকিৎসা।

👉 দেরি না করে এখনই সঠিক চিকিৎসা নিন এবং ফিরিয়ে আনুন আপনার আত্মবিশ্বাস।
---

ডাঃ আলমগীর রেজা স্কিন এন্ড সেক্স রিসার্চ সেন্টার
সহকারী ডা: মুহা: আলমগীর রেজা
চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
ডিডিভি (চর্ম ও যৌন রোগ)
এমএসিপি (আমেরিকা)
ফেলো ইন ডার্মাটো সার্জারী
এ্যাডভান্স ট্রেনিং ইন সেক্সুয়াল মেডিসিন ( SAASM)
সহকারী অধ্যাপক
চর্ম ও যৌন বিভাগ
চেম্বার: রাজশাহী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, শেরশাহ রোড, লক্ষীপুর, রাজশাহী।
সময়: প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ১০টা
📞 ফোন: 01739-959893
সোশ্যাল মিডিয়া লিংক:
YouTube Channel: https://youtube.com/
Instagram: https://instagram.com/dralamgirreza
TikTok: https://www.tiktok.com/
Website: https://dralamgirreza.com/
Email: dralamgirreza@gmail.com
Google Map: https://maps.app.goo.gl/G9EWcPURy2q2yj3K8

🎉 অভিনন্দন ও শুভেচ্ছা 🎉আমাদের প্রিয়Md. Mithun Hossain Piashনার্সিং ফাইনাল (৩য় বর্ষ) পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে।আলহা...
31/03/2026

🎉 অভিনন্দন ও শুভেচ্ছা 🎉

আমাদের প্রিয়
Md. Mithun Hossain Piash
নার্সিং ফাইনাল (৩য় বর্ষ) পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে।
আলহামদুলিল্লাহ।

এই আনন্দের মুহূর্তে ডা. মুহা. আলমগীর রেজা স্যার তাকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানিয়েছেন—
🍰 “স্যারের হাতে মিষ্টি খাওয়া—নিশ্চয়ই একটি স্মরণীয় মুহূর্ত।”

আমাদের সেন্টারের পক্ষ থেকে পিয়াশকে জানাই আন্তরিক অভিনন্দন ও তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা।

🙏 ধন্যবাদ ডা. আলমগীর রেজা স্যারকে এবং
Dr. Alamgir Reza Skin and S*x Research Centre পরিবারের সবাইকে।

🇧🇩 মহান স্বাধীনতা দিবস 🇧🇩২৬শে মার্চ—আমাদের গৌরব, আমাদের অহংকার।এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করি সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদ...
26/03/2026

🇧🇩 মহান স্বাধীনতা দিবস 🇧🇩

২৬শে মার্চ—আমাদের গৌরব, আমাদের অহংকার।
এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করি সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা।

ডা. আলমগীর রেজা স্কিন এন্ড সেক্স রিসার্চ সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
স্বাধীনতার চেতনায় গড়ে উঠুক সুস্থ, সচেতন ও মানবিক বাংলাদেশ।

#স্বাধীনতা_দিবস #২৬শে_মার্চ

Address

Laxmipur, Rajpara
Rajshahi

Opening Hours

Monday 14:00 - 22:00
Tuesday 14:00 - 22:00
Wednesday 14:00 - 22:00
Thursday 14:00 - 22:00
Saturday 14:00 - 22:00
Sunday 14:00 - 22:00

Telephone

+8801739959893

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Alamgir Reza Skin and Sex Research Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Alamgir Reza Skin and Sex Research Centre:

Share

Category