23/03/2026
🔹 RTMS # রিপিটিটিভ ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন
Repetitive Transcranial Magnetic Stimulation (rTMS) একটি নন-ইনভেসিভ, নিউরো-মডুলেশন পদ্ধতি যা ম্যাগনেটিক পালস ব্যবহার করে নিউরাল কার্যকলাপ উদ্দীপিত করে, নিউরাল সংযোগ উন্নত করে এবং পুনর্বাসনে সহায়তা করে।
🔹 rTMS থেরাপির কোনো ঝুঁকি বা পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি?
rTMS একটি খুবই নিরাপদ চিকিৎসা, যেখানে খুব কম বা কোনো পার্শ্বপ্রতিক্রিয়া থাকে না। সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হলো: • মাথার ত্বকে অস্বস্তি • মাথা হালকা মনে হওয়া • মাথাব্যথা • স্টিমুলেশন স্থানে ঝিনঝিন অনুভূতি
🔹 rTMS থেরাপির জন্য কারা উপযুক্ত নন?
❌ মাথা, ঘাড় বা শরীরের উপরের অংশে ধাতব ইমপ্লান্ট
❌ পেসমেকার, আভ্যন্তরীণ কার্ডিয়াক ডিফিব্রিলেটর, ভেগাস নার্ভ স্টিমুলেটর
❌ অনিয়ন্ত্রিত মৃগী বা খিচুনি রোগের ইতিহাস
❌ মস্তিষ্কের টিউমার
🔹 rTMS থেরাপির পরে কী উচিৎ
✔ স্বাভাবিক দৈনন্দিন কাজকর্ম, পেশাগত কার্যক্রম সাথে সাথেই করা যায়
✔ ক্লান্ত লাগলে কিছুক্ষণ বিশ্রাম নিন
✔ অস্বস্তি হলে (যদি থাকে) সাধারণত অল্প সময়েই সেরে যায়
🔹 rTMS থেরাপির পরে কী করা অনুচিত
❌ চিকিৎসার পর অ্যালকোহল বা রিক্রিয়েশনাল ড্রাগ গ্রহণ করবেন না
❌ অতিরিক্ত শারীরিক পরিশ্রম বা মানসিক চাপ এড়িয়ে চলুন
❌ অতিরিক্ত ধূমপান বা ক্যাফেইন এড়িয়ে চলুন
🔹 rTMS থেরাপির সাথে ফিজিওথেরাপি
নিউরাল ফাংশনের সমস্যার ক্ষেত্রে rTMS এর সাথে অ্যাকটিভ এক্সারসাইজ এবং ফিজিওথেরাপী একসাথে করলে ভালো ফল পাওয়া যায়। ফিজিওথেরাপিস্ট ফাংশনাল মুভমেন্ট, ব্যালান্স ও গেইট উন্নত করতে সাহায্য করেন। মাইগ্রেন, ডিপ্রেশন, অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার এই জাতীয় সমস্যার ক্ষেত্রে মেডিটেশন , ব্রিথিং এক্সারসাইজ ইত্যাদি দীর্ঘমেয়াদী সুফল প্রদান করে।
🔹 rTMS থেরাপির সাধারণ সময়কাল কত?
চিকিৎসার সময়কাল রোগের ধরন অনুযায়ী ভিন্ন হয়। সাধারণত সপ্তাহে ৫ দিন করে ৪-৬ সপ্তাহ পর্যন্ত থেরাপি দেওয়া হয়। প্রতিটি সেশন সাধারণত ২০–৩০ মিনিট স্থায়ী হয়।
🔹 rTMS কোন কোন রোগে ব্যবহৃত হয়?
স্ট্রোক, পারকিনসন্স ডিজিজ, মাইগ্রেন, ডিপ্রেসিভ ডিসঅর্ডার, অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার ইত্যাদি ক্ষেত্রে rTMS সচরাচর প্রদান করা হয়ে থাকে।
বিস্তারিত তথ্য ও অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন :
অ্যাক্টিভ লাইফ ফিজিওথেরাপি এন্ড ওয়েলনেস সেন্টার
📍 245, শিপাই পাড়া রোড, রাজশাহী-6000
📱 +88-01341-746581
📧 mail@activelife-bd.com
🌐 www.activelife-bd.com