03/05/2026
নবীনদের পদচারণায় আজ আবার উৎসবে মুখরিত হলো রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস। "৫৫তম এমবিবিএস" ব্যাচের পদার্পণ ঘটলো রংপুর বিভাগের সেরা বিদ্যাপিঠে।
নবীনদের বরণ করে নিতে ক্যাম্পাসের রঙে রঙিন হয়ে উপস্থিত ছিলো সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিট। নবাগতদের মিষ্টিমুখ করানো হয় এবং লাল গোলাপের উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেয়া হয়। সন্ধানীর উপদেষ্টাবৃন্দ ও সকল ব্যাচের সন্ধানীয়ানদের সরব ও প্রাণোচ্ছল উপস্থিতিতে নবীনবরণের এই আয়োজন সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়।
নতুনেরা ক্যাম্পাসকে করে তুলবে আরো জাঁকজমকপূর্ণ, ক্যাম্পাসের সুখ্যাতি ছড়িয়ে দিবে আরো বহুগুণে বহুদূরে, আজকের দিনে এটাই একান্ত কামনা।