18/03/2026
আসসালামু আলাইকুম।
আজ ১৮ ই মার্চ ২০২৬,২৮ ই রমজান। সারা দেশে বিভিন্ন অফিস আদালত বন্ধ থাকলেও বন্ধ নেই হাসপাতালে সেবা কার্যক্রম।
আমি ( মেডিকেল অফিসার- মেডিসিন) সহ একজন,একজন সামো, একজন ওয়ার্ড বয় দায়িক্তরত রয়েছি বোড়াগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স, ডোমার, নীলফামারি এর ইমার্জেন্সি তে । এছাড়াও কর্তব্যরত নার্সগণ জেনারেল ওয়ার্ড, পোস্ট অপারেটিভ ওয়ার্ড, ও মিট ওয়াইফ গণ ডেলিভারি ওয়ার্ডে সেবা দিয়ে যাচ্ছেন।
তাই কনফিউশন না রেখে আপনার প্রয়োজনে আসতে পারেন বোড়াগাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে।
হাসপাতালে সার্বিক তত্ত্বাবধানে শ্রদ্ধেয় ও সুযোগ্য ইউ এস এফ পি ও স্যার দায়িত্ব পালন করে যাচ্ছেন।
আমার পোস্ট দেয়ার উদ্দেশ্য হলো:
১. সারাদেশে চিকিৎসা সেবায় নিয়োজিত বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ও রোগীদের মাঝে বন্ধুত্বসুলভ পরিবেশ সৃষ্টি করা কেননা পরিবেশ অনুকূল হলে অপ্রতুল ম্যানপাওয়ার দিয়েও মানসম্মত সেবা প্রদান সম্ভব।
২. সারা দেশে অন্যান্য সরকারি অফিসের অফিস টাইম ও চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মচারীদের অফিস টাইম আলাদা, এই মেসেজটা জনগণ ও সাংবাদিক ভাইদের মাঝে পৌঁছানো।
ধন্যবাদ।
অনুগ্রহ করে পোস্টটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন।
#ডোমার #নীলফামারি