28/03/2026
৬ মাস ধরে দাদ (দাউদ)—বারবার একই ভুল, তাই পুরো শরীরে ছড়িয়ে গেছে।
আজ চেম্বারে একজন রোগী এলেন গলা ও শরীরের বিভিন্ন জায়গায় দাদ (দাউদ) নিয়ে।
রোগীর কাছ থেকে যে ইতিহাস পাওয়া গেল—
👉 প্রায় ৬ মাস ধরে দাদ (দাউদ)।
👉 বারবার ব্যবহার করেছেন Dermomix ও Pevison cream.
👉 ব্যবহার করলে অল্প সময়ের জন্য ভালো হয়।
👉 বন্ধ করলেই আবার নতুন করে ওঠে।
👉 ধীরে ধীরে এখন পুরো শরীরে ছড়িয়ে গেছে।
এটিকে আমরা বলি —Tinea corporis.
এবং এটি এখন chronic dermatophytosis আকার নিয়েছে। যাকে এখন বলা হয় Tinea Incognito.
কেন বারবার দাদ ফিরে আসে?
সবচেয়ে সাধারণ কারণ হলো—
🔴 স্টেরয়েড মিশ্রিত ক্রিম ব্যবহার করা
যেমন—
👉 Dermomix
👉 Betnovate-N
👉 Pevisone
👉 Fungidal Hc
👉 Ezex
👉 Facid HC, BT
👉 Topiclo S, NN
👉 Combosid
👉 Combo 4
👉 Debolin (যদিও স্টেরয়েড নয়, তবে এটি Psoriasis রোগের ঔষধ)।
এই ধরনের ক্রিমে সাধারণত স্টেরয়েড + অ্যান্টিফাঙ্গাল + অ্যান্টিবায়োটিক থাকে।
এগুলো সাময়িকভাবে চুলকানি কমায়, কিন্তু ভিতরের ছত্রাক পুরোপুরি নষ্ট করতে পারে না।
ফলে—
✔ দাগ সাময়িকভাবে হালকা হয়।
✔ কিন্তু রোগ ভিতরে থেকে যায়।
✔ পরে আরও বেশি জায়গায় ছড়িয়ে পড়ে।
⚠️ কখন বুঝবেন রোগ জটিল হয়ে গেছে?
🔹 ২–৩ মাসের বেশি সময় ধরে আছে।
🔹 বারবার একই জায়গায় ফিরে আসে।
🔹 শরীরের অনেক জায়গায় ছড়িয়ে গেছে।
🔹 আগের চিকিৎসায় পুরোপুরি ভালো হয়নি।
🔹 স্টেরয়েড ক্রিম ব্যবহার করার ইতিহাস আছে।
আপনাদের এমন সমস্যা থাকলে করণীয় (সাধারণ নির্দেশনা)—
✔ সঠিক রোগ নির্ণয় করে পূর্ণ সময় চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নেওয়া।
✔ মাঝপথে ওষুধ বন্ধ না করা।
✔ ব্যক্তিগত কাপড়, তোয়ালে আলাদা ব্যবহার করা।
✔ শরীর পরিষ্কার ও শুকনা রাখা।
✔ পরিবারের অন্য সদস্যদের থাকলে একসাথে চিকিৎসা দেওয়া।
দাদ (দাউদ) একটি সাধারণ রোগ, কিন্তু ভুল চিকিৎসা করলে এটি দীর্ঘস্থায়ী ও ছড়ানো রোগে পরিণত হয়।
বিশেষ করে স্টেরয়েড মিশ্রিত ক্রিম নিজের ইচ্ছায় ব্যবহার করলে রোগ আরও জটিল হয়ে যেতে পারে।
সঠিক চিকিৎসা ও ধৈর্যই দাদ সম্পূর্ণ ভালো হওয়ার মূল চাবিকাঠি।
চিকিৎসার প্রয়োজনে ইনবক্সে যোগাযোগ করুন। "ধন্যবাদ"
সচেতনতাই হতে পারে আপনার