Rangpur Health Club-হ্যালো ডাক্তার রংপুর

Rangpur Health Club-হ্যালো ডাক্তার রংপুর রংপুর হেলথ ক্লাবের নিবন্ধনধারী সদস্যরা সকল টেষ্ট এবং অপরাশনে সর্ব্বোচ ছাড় পাবে-বিস্তারিত ০১৭৫৭৫৫০৭০৭.

💊 যারা অতিরিক্ত গ্যাসের সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের টিপস....🩸 গ্যাস্ট্রাইটিস কিংবা গ্যাস্টিক আলসার কি?১. সাধারণত নাভ...
20/04/2026

💊 যারা অতিরিক্ত গ্যাসের সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের টিপস....

🩸 গ্যাস্ট্রাইটিস কিংবা গ্যাস্টিক আলসার কি?

১. সাধারণত নাভির ওপরে পেটে ব্যথা হবে।

২. খালি পেটে কিনবা ভোররাতের দিকে ব্যথা তীব্র হয়।

৩. গলা-বুক-পেট জ্বলে, টক ঢেকুর ওঠে।

৪. ঝাল-তেল-মসলাজাতীয় খাবারে ঝামেলা বেশি করে।

[আসলে আমাদের দেশে সব মানুষই যে কোনো পেটে ব্যথা মানেই গ্যাস্ট্রিক মনে করে। তাই যে কোনো কারণেই পেটের সমস্যা হোক না কেন Seclo/Loscetil/Maxpro/Sergel/Pantonix/Esotid/PPI/Nuprazol/Probitor ইত্যাদি খাও। আমার মনে হয় পুরো পৃথিবীতে এত গ্যাস্ট্রিকের ওষুধ অন্য কোনো দেশে খাওয়া হয় কিনা সন্দেহ আছে।]

৫. আমি দেখেছি, প্রস্রাবের ইনফেকশনের জন্য তলপেটে ব্যথা তার জন্য আন্টি আলসারেন্ট খাচ্চে!

৬. আমাদের দেশে ৭০-৮০ শতাংশ মানুষ যে কারণে অপ্রয়োজনীয় গ্যাস্ট্রিকের ওষুধ খায় সেই সম্যসা হচ্ছে:

ক. একটু খাবার খেলে পেট ভরা ভরা লাগে, অস্বস্তি লাগে ক্ষুদা লাগে না। এক বেলা খেলেই মনে হয় ১ সপ্তাহের খাওয়া খেয়ে ফেলেছে। পেট ফুলে যায়। অনেকের তো ঢোল হয়ে যায়।

খ. শব্দ করে ডেকুর হয়। গ্যাস বের হয় মুখ দিয়ে ও পায়ুপথ দিয়ে।

গ. অনেকের গ্যাস ওপরের দিকে চাপ দেয়; বুক ধড়ফড় করে ওঠে! এমনকি অনেকের শ্বাস-প্রশ্বাস নিতেও কষ্ট হয়!

ঘ. দুধ কিনবা দুধের তৈরি খাবার (সেমাই, কাস্টার্ড, আইসক্রিম ইত্যাদি), আটা দিয়ে তৈরি খাবার (পরোটা, কেক, শিঙাড়া, পাউরুটি ইত্যাদি) আর মশুরের ডাল খেলে সমস্যা বাড়ে।

আসলে ওপরের কোনো লক্ষণই আমাদের ভাষায় প্রচলিত গ্যাস্ট্রিক না। এখানে পেটে গ্যাস তৈরি হয় বেশি। এসব ক্ষেত্রে Omeprazole, Esomeprazole, lansoprazole, Rabeprazole এর কোনো ভূমিকা নেই।

অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় গ্যাস্ট্রিকের ওষুধের কুফল?

🔕 যারা প্রয়োজন ছাড়া গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে যাচ্ছেন দিনের পর দিন তাদের ভবিষ্যতে 📣আয়রন, 📣ভিটামিন, 📣ম্যাগনেসিয়ামের অভাব দেখা দেবে।

🔕 এমনকি হাড় ক্ষয়, অল্প আঘাতেই হাড় ভেঙে যাওয়ার প্রবণতা সেই সঙ্গে শরীরে কিছু রোগজীবাণু প্রবেশের সক্ষমতা বেড়ে যাবে। এমনকি কিডনিতে মারাত্মক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে।

নিজের রোগ সম্পর্কে জানুন। ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। প্রয়োজন ছাড়া ওষুধ খাওয়া পরিহার করুন।

নিজেকে সুস্থ রাখি পরিবারকে দুশ্চিন্তামুক্ত করি ❣️
@

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের  নিউরোসার্জারির ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ডা: তোফায়েল হোসাইন ভুইয়া অপারেশন থিয়েটারে অ...
08/04/2026

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারির ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ডা: তোফায়েল হোসাইন ভুইয়া অপারেশন থিয়েটারে অপারেশন করা অবস্থায় হার্ট আ্যটাক(MI) করেছেন।
সকাল থেকে তিনি অপারেশন করছিলেন।

উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার এম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে। তাহার সুস্থতা কামনা করছি।
সবাই দোয়া করবেন যেন আল্লাহ এমন একজন মূল্যবান মানুষকে মানুষের সেবা করার আরো সুযোগ দেন।

🩸 রক্ত দেওয়ার উপকারিতা১️⃣ শরীরের উপকারঅতিরিক্ত আয়রন (Iron) কমে → হৃদরোগের ঝুঁকি কমেনতুন রক্তকণিকা তৈরি হয় → রক্ত সঞ্চালন...
24/01/2026

🩸 রক্ত দেওয়ার উপকারিতা
১️⃣ শরীরের উপকার
অতিরিক্ত আয়রন (Iron) কমে → হৃদরোগের ঝুঁকি কমে
নতুন রক্তকণিকা তৈরি হয় → রক্ত সঞ্চালন ভালো হয়
লিভার ও হার্ট সুস্থ রাখতে সাহায্য করে
রক্তের ঘনত্ব (Viscosity) কমে → স্ট্রোকের ঝুঁকি কমে
২️⃣ মানসিক উপকার
মানুষের জীবন বাঁচানোর মানসিক তৃপ্তি
ডিপ্রেশন ও মানসিক চাপ কমাতে সাহায্য করে
৩️⃣ স্বাস্থ্য পরীক্ষা হয়ে যায়
রক্ত দেওয়ার আগে ফ্রি চেক হয়:
হিমোগ্লোবিন
রক্তচাপ
হেপাটাইটিস বি/সি
এইচআইভি
সিফিলিস
👉 অনেক সময় লুকানো রোগ আগেই ধরা পড়ে
⏰ রক্ত দেওয়ার সঠিক সময় (কতদিন পর পর)
পুরুষ: প্রতি ৩ মাস (৯০ দিন) পর পর
নারী: প্রতি ৪ মাস (১২০ দিন) পর পর
👉 বছরে:
পুরুষ: সর্বোচ্চ ৪ বার
নারী: সর্বোচ্চ ৩ বার
🧑‍⚕️ রক্ত দেওয়ার যোগ্যতা
আপনি রক্ত দিতে পারবেন যদি—
বয়স: ১৮–৬০ বছর
ওজন: ≥ ৫০ কেজি
হিমোগ্লোবিন:
পুরুষ ≥ 13 g/dl
নারী ≥ 12 g/dl
সুস্থ থাকলে, জ্বর/ইনফেকশন না থাকলে
🚫 কখন রক্ত দেওয়া যাবে না
জ্বর, ঠান্ডা, ডায়রিয়া থাকলে
হেপাটাইটিস, এইচআইভি, ক্যান্সার থাকলে
অপারেশনের পর কমপক্ষে ৬ মাস
ট্যাটু/কান ফোঁড়ানোর পর ৬ মাস
গর্ভাবস্থা ও সন্তান প্রসবের পর ৬ মাস
খুব দুর্বল বা অ্যানিমিয়া থাকলে
🍽️ রক্ত দেওয়ার আগে কী করবেন
৭–৮ ঘণ্টা ঘুম
হালকা খাবার (ভাত, ডাল, ফল)
বেশি পানি পান
ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন
❌ খালি পেটে রক্ত দেবেন না
🧃 রক্ত দেওয়ার পর করণীয়
১০–১৫ মিনিট বিশ্রাম
জুস/পানি/বিস্কুট খান
২৪ ঘণ্টা ভারী কাজ নয়
সেদিন ধূমপান না করাই ভালো
মাথা ঘোরা হলে শুয়ে পড়ুন
🩸 কত রক্ত নেওয়া হয়?
প্রায় ৩৫০–৪৫০ মিলিলিটার
শরীর ২৪–৪৮ ঘণ্টার মধ্যেই পূরণ করে ফেলে
📌 গুরুত্বপূর্ণ কথা
👉 নিয়ম মেনে রক্ত দিলে শরীরের কোনো ক্ষতি হয় না
👉 বরং রক্তদাতা সাধারণত আরও সুস্থ থাকেন।
Rangpur Health Club

14/12/2025
অভিনন্দন ও শুভকামনা স্যার,ডাক্তার মাযহারুল ইসলাম (ইএনটি)-রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, সহযোগী অধ্যাপক থেকে পদোন্নতি পেয়...
24/11/2025

অভিনন্দন ও শুভকামনা স্যার,
ডাক্তার মাযহারুল ইসলাম (ইএনটি)-রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, সহযোগী অধ্যাপক থেকে পদোন্নতি পেয়ে অধ্যাপক হয়েছেন।
Rangpur Health Club এর পক্ষ থেকে স্যারের জন্য শুভেচ্ছা ও দোয়া রইলো।
Health Club Rangpur-(স্বাস্থ্য পরামর্শ-রংপুর)।

♦ একজন মা… মৃ-ত্যুর মাঝেও যার ভালোবাসা বেঁচে থাকে।”♦ একটি অপা'রেশন— যেটি শেষ হতে ডাক্তারদের লেগেছিল পুরো ৭ ঘণ্টা।♦ অ'স্ত...
20/11/2025

♦ একজন মা… মৃ-ত্যুর মাঝেও যার ভালোবাসা বেঁচে থাকে।”
♦ একটি অপা'রেশন— যেটি শেষ হতে ডাক্তারদের লেগেছিল পুরো ৭ ঘণ্টা।
♦ অ'স্ত্রোপচারের টেবিলে শুয়ে থাকা মা… তার পাশে সদ্য জন্মানো একটি ছোট্ট প্রা'ণ— আর অপারেশন শেষে ডাক্তার নিজে দাঁড়িয়ে কাঁ'দছেন।
♦ এই মা ছিলেন একটি ভ'য়ঙ্কর রোগের রোগী। ১১ বছর ধরে ডাক্তাররা বলেছেন— আপনি মা হতে পারবেন না, আপনার জন্য এটা ঝুঁকিপূর্ণ।”
♦ কিন্তু তিনি চেয়েছিলেন— একবার হলেও ‘মা’ বলে কেউ তাকে ডাকুক। হয়তো বাঁচবেন সন্তান, হয়তো বাঁচবেন তিনি , একসাথে দুজনকে বাঁচানোর সম্ভবনা ছিল না একটুও।
♦ ৭ ঘণ্টার লড়াই শেষে ডাক্তার বললেন— আমরা দু’জনকে বাঁচাতে পারবো না… আপনি সিদ্ধান্ত নিন , আপনার জীবন, নাকি আপনার সন্তানের জীবন?”
♦ মা কোনো চিন্তা ছাড়াই বললেন— আমার জীবন নিভে যাক, কিন্তু আমার সন্তান আলো দেখে যাক।”
♦ অপারেশন শেষ হলো। বাচ্চাটি তার মৃ'ত মায়ের হাতের ওপর রাখা হলো। মা একবার—শেষবার— তার শিশুটির গালে চুমু খেলেন, আলতো করে বুকে জড়িয়ে নিলেন।
♦ মাত্র দুই মিনিট… দুই মিনিট পর— মা হাসিমুখে চোখ বন্ধ করে বিদায় নিলেন। চলে গেলেন সেই আলোতে, যেখানে ভালোবাসা কখনো ম'রে না।
♦ এই পৃথিবীতে প্রতি বছর হাজার হাজার মা মা'রা যান সন্তান জন্ম দিতে গিয়ে।
♦ কিন্তু তবুও সন্তান বড় হয়ে ভুলে যায় এই ত্যাগ। মায়েরা পড়ে থাকে বৃদ্ধাশ্রমে, অনেক মা’র লা'শ বেওয়ারিশ হয়ে যায়, অচেনা গো'রস্থানে সমাহিত হয়, কোনো চোখের পানি পর্যন্ত পড়ে না তাদের ওপর।
♦ মায়ের ভালোবাসা কোনো গল্প নয়— এটা পৃথিবীর সবচেয়ে সত্যি বিসর্জন।**
♦ প্রভু প্রত্যেক সন্তানকে সেই বোধ দান করুন— যাতে সে বুঝতে পারে, মায়ের মতো মহাশক্তি, মায়ের মতো ত্যাগ—
এই পৃথিবীতে আর নেই।
🤍 মা—তুমি আলো, তুমি জীবন, তুমি চিরন্তন।

CopyPost


#মা

মিঠাপুকুরে ধানক্ষেতে ফেলে যাওয়া রংপুর মেডিকেলে ভর্তি হওয়া বাচ্চাটা আর বেঁচে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...
18/11/2025

মিঠাপুকুরে ধানক্ষেতে ফেলে যাওয়া রংপুর মেডিকেলে ভর্তি হওয়া বাচ্চাটা আর বেঁচে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কারো বাচ্চা হয়না আবার কেউ ধানক্ষেতে বাচ্চা ফালায় রেখে যায়।
হায়রে মানুষ! আহারে জীবন!

13/11/2025

Health Club Rangpur - স্বাস্থ্য সংস্থা রংপুর।

🩸 Anemia (রক্তাল্পতা)সংজ্ঞা (Definition):Anemia হলো এমন একটি অবস্থা, যেখানে রক্তে হিমোগ্লোবিন (Hemoglobin) এর পরিমাণ স্ব...
12/11/2025

🩸 Anemia (রক্তাল্পতা)

সংজ্ঞা (Definition):

Anemia হলো এমন একটি অবস্থা, যেখানে রক্তে হিমোগ্লোবিন (Hemoglobin) এর পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে যায়।
👉 এর ফলে শরীরের টিস্যু ও অঙ্গ-প্রত্যঙ্গ যথেষ্ট পরিমাণ অক্সিজেন পায় না।

---

কারণ (Causes):

1. রক্তক্ষরণ (Blood loss):

অতিরিক্ত মাসিক রক্তপাত

দুর্ঘটনা বা অস্ত্রোপচার

পেটের আলসার বা পাইলস থেকে রক্তপাত

2. রক্ত তৈরির সমস্যা (Decreased RBC production):

আয়রনের অভাব

ভিটামিন B₁₂ বা ফোলেটের অভাব

Bone marrow রোগ

3. রক্তের অস্বাভাবিক ক্ষয় (Increased RBC destruction):

হিমোলাইটিক অ্যানিমিয়া

বংশগত রোগ (যেমন— সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া)

---

লক্ষণ (Symptoms):

দুর্বলতা ও অবসন্নতা

মাথা ঘোরা বা অজ্ঞানভাব

শ্বাসকষ্ট

মুখ ও চোখের নিচে ফ্যাকাশে ভাব

বুক ধড়ফড় করা (palpitation)

হাত-পা ঠান্ডা

মনোযোগে ঘাটতি

---

প্রকারভেদ (Types):

1. Iron deficiency anemia — আয়রনের অভাবে

2. Megaloblastic anemia — ভিটামিন B₁₂ বা ফোলেটের অভাবে

3. Hemolytic anemia — RBC ভেঙে গেলে

4. Aplastic anemia — Bone marrow কাজ না করলে

5. Sickle cell anemia / Thalassemia — বংশগত

---

নির্ণয় (Diagnosis):

Complete blood count (CBC)

Hemoglobin level পরীক্ষা

Peripheral blood smear

Serum iron, ferritin, vitamin B₁₂ level

---

চিকিৎসা (Treatment):

1. আয়রন ঘাটতি থাকলে:

Iron tablet বা syrup

আয়রনসমৃদ্ধ খাবার (যেমন— গরুর কলিজা, পালং শাক, মসুর ডাল)

2. ভিটামিন ঘাটতি থাকলে:

Vitamin B₁₂ ও ফোলিক অ্যাসিড দেওয়া হয়

3. রক্তক্ষরণে:

রক্তপাতের উৎস বন্ধ করা

প্রয়োজনে রক্ত দেওয়া (blood transfusion)

4. Bone marrow সমস্যা থাকলে:

বিশেষ চিকিৎসা বা bone marrow transplant প্রয়োজন হতে পারে

---

প্রতিরোধ (Prevention):

আয়রন, ভিটামিন B₁₂ ও ফোলেটসমৃদ্ধ খাবার খাওয়া

গর্ভবতী নারীদের নিয়মিত আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা।
Health Club Rangpur - স্বাস্থ্য সংস্থা রংপুর।

07/11/2025

রোগী যখন ডাক্তারকে গান শোনায়-
ডাক্তার তাপস বোস স্যার,
চেম্বার -আপডেট ডায়াগনস্টিক -রংপুর।

Address

Rangpur
5420

Telephone

+8801757550707

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rangpur Health Club-হ্যালো ডাক্তার রংপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rangpur Health Club-হ্যালো ডাক্তার রংপুর:

Share