07/03/2022
বসন্ত
সংজ্ঞা ( Definition ) : —এটি একটি সংক্রামক ব্যাধি । ত্বকে উদ্ভেদ বের হয় এবং সামান্য জ্বর হয় । উদ্ভেদ অনেক কম বের হয় । তিনচার দিন পর গুটিকাগুলোতে জল সঞ্চয় হয় । তখন ফোস্কার মতো দেখায় এবং এক সপ্তাহের মধ্যেই শুকিয়ে যায় । এটা প্রাণনাশক নয় ।
প্রকারভেদঃ
১। জলবসন্ত (Chicken Pox)
২। গুটিবসন্ত(Small Pox)
কারণ ( Aetiology ) : —এক প্রকার ভাইরাস এই রোগ সৃষ্টি করে । ইহা ছোঁয়াচে রোগ । বালক এবং শিশুদের বেশী হয় । শীতকালের শেষের দিকে বা বসন্ত কালে এই রোগ বেশী হয় ।
লক্ষণ ( Signs and Symoptoms ) : —ইহা এক প্রকার ভাইরাস সংক্রমণ । ভাইরাস সংক্রমণের ৮/১০ দিনের মধ্যে গুটি বের হয় । গুটি বের হবার ২/৩ দিন পূর্বে অল্প জ্বর , কাশি , মাথায় যন্ত্রণা হয় । গুটি প্রথমে বুকে , পিঠে বের হয় , পরে
হাত পা মুখ ও মস্তকে বের হয় । গুটিগুলো মটর দানার মতো দেখায় । ৪/৫ দিনের মধ্যে পেকে ফেটে শুকিয়ে যায় । শরীর চুলকায় এবং মামড়ি উঠে যায় । স্থায়ী ক্ষতের চিহ্ন থাকে না ।
জলবসন্ত গুটিবসন্তের পার্থক্যঃ-
( i ) জলবসন্ত সাধারণত যে কোনও বয়সের মানুষকে আক্রমণ করতে পারে ।
( i ) গুটিবসন্ত শিশুদের অধিক আক্রমণ করে ।
( ii ) জলবসন্ত সারা দেহে কিছু কিছু গুটি বের হয় তবে হাত পায়ে মুখে কম ।
( ii ) গুটিবসন্তের গুটিকাগুলো হাতে , পায়ে এবং মুখে বেশী করে প্রকাশ পায় ।
( iii ) জলবসন্ত গুটিকাগুলো ফোস্কার মতো এবং দেখতে বড় দেখায় ।
( iii )গুটিবসন্তের গুটিকাগুলো আকারে ছোট হয় ।
( iv ) জলবসন্তের গুটিকাগুলোতে জলীয় পদার্থ জমে ।
( iv ) গুটিবসন্তের গুটিকাগুলোতে পুঁজের ন্যায় পদার্থ সৃষ্টি হয় ।
( v ) জলবসন্ত জ্বরের দু একদিনের মধ্যেই গুটিকা বের হয় ।
( v ) গুটিবসন্ত জ্বরের ৪/৫ দিন পরে বের হয় ।
( vi ) জলবসন্তের জ্বরের তাপমাত্রা খুব বেশী উঠে না ।
( vi ) গুটিবসন্ত জ্বরের তাপমাত্রা খুব বেশী উঠে ।
( vii ) জলবসন্ত রোগ লক্ষণ ও উপসর্গ ভয়ংকর নয় ।
( vii ) গুটিবসন্ত রোগ লক্ষণ ও উপসর্গ ভয়ংকর ।
( viii ) জলবসন্তের গুটিকার দাগ সহজে মিলিয়ে যায় ।
( viii ) গুটিবসন্তের দাগ গর্ত হয়ে যায় এবং মিলিয়ে যায় না ।
( ix ) জলবসন্তের জ্বর কম হয় এবং গুটিকা বের হলে জ্বর ছেড়ে যায় ।
( xi ) গুটিবসন্ত অতি মারাত্মক রোগ ।
( x ) জলবসন্ত সাধারণত ঘা বা ক্ষত সৃষ্টি হয় না । শুধু গলে যায় ।
( x ) গুটিবসন্তের সব গুটিকাই ঘায়ের অবস্থা সৃষ্টি করে ।
( xi ) জলবসন্ত এ রোগ তত মারাত্মক নয় ।
( xi ) গুটিবসন্ত অতি মারাত্মক রোগ ।
( xii ) জলবসন্ত তাড়াতাড়ি আরোগ্য লাভ করে ।
( xii ) গুটিবসন্ত আরোগ্য লাভে বিলম্ব হয় ।
( xiii ) জলবসন্তের চুলকানির ভাব বেশী থাকে ।
( xiii ) গুটিবসন্তের চুলকানির ভাব কম থাকে ।
( xiv ) জলবসন্ত মুখে , কপালে বেশী প্রকাশ পায় না । বগলে বেশী প্রকাশ পায় । দেহ কাণ্ডে বেশী করে প্রকাশ পায় ।
( xiv ) গুটিবসন্ত মুখে ও কপালে অধিক প্রকাশ পায় । বগলে প্রকাশ পায় না । দেহকাণ্ডে বেশী প্রকাশ পায় না ।
( xv ) জলবসন্ত হাঁটুর উপরে বা নীচে তেমন প্রকাশ পায় না ।
( xv ) গুটিবসন্ত হাঁটুর পর থেকে বেশী প্রকাশ পায় এবং কনুইয়ের পর থেকে বেশী প্রকাশ পায় ।