15/04/2026
ব্লাড ডোনার'স ইন গাইবান্ধা ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপিত
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্লাড ডোনারস ইন গাইবান্ধা’-র ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গাইবান্ধা সরকারি কলেজ মাঠে কেক কাটা ও ভলান্টিয়ারদের নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের রক্তদাতা, একনিষ্ঠ ভলান্টিয়ার এবং লাইফটাইম মেম্বারগণ উপস্থিত ছিলেন। আলোচনাসভায় বক্তারা সংগঠনের বিগত ছয় বছরের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং আগামী দিনেও আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।