26/01/2021
# # রংপুরিয়া ভাষাতত্ত্ব # #
রংপুর হইল বিভাগ হামার,আমরা হইলাম
মুই,
আমার বদল হামরা বলি, তুমির বদল তুই।
রোদকে মোরা অইদ বলি,ছায়াকে বলি
ছ্যায়া,
বালিকাকে চেংরি বলি, কেমনে
মজা ভায়া।
বাগানকে হামরা ক্ষ্যাত বলি, ভুমিকে
বলি ভুই,
তামাক হইল তাংক হামার, সূচ হইল সুই।
মরিচ হইল আকালি ভাইরে,বেগুন হইল
বাইগন,
পাটের বদল কোষ্টা বলি, চালুনির বদল
চাইলন।
উঠান হইল খুলি হামার, জামা হইল
পিরান,
এ্যাতো ব্যস্ত হওছেন ক্যানে, এ্যালা
একনা জিরান।
অনেক হইল। ম্যাল্লারে ভাই,সুপারি হইল
গুয়া,
রক্ত হইল অক্ত হামার, ফাকা হইল ধুয়া।
আসমান হামার দ্যাওা বাহে, বৃষ্টি হইল
ঝড়ি,
কূয়া হইল চুয়া হামার, রশি হইল বাটি
হামার।
স্বামীকে বলি ভাতার বন্ধু, লুঙ্গি তবন
বাহে।
বউ হইল মাইয়্যা হামার, ব্রাশ হইল দাতন।
জামা হইল আঙ্গা হামার, ছাদের নাম
চাং।
লাউকে মোরা কদু বলি, মারকে বলি
ভাং।
আরও মজা আছে বাহে জুরাই যাইবে
পরান,
ধীরে ধীরে যাওছি হামার, অল্প
একনা অরান,
দাওয়াত দিলে জ্যাপোত বুঝি, বন্যা
মানে বান,
ক্ষিধা পাইলে ভোক লাগে, চাদকে
বলি চান বাহে।
বর্ষা মানে বাইশ্যা হামার, ব্যারা
হইল চাটি,
রংকে মোরা অং বলি, কন্যা যখন
বেটি।
সাদা হইল ধলা বন্ধু, রাস্তা হইল ঘাটা,
আমন হইল হেউত হামার, শাপলা হইল
ভ্যাটা।
রিক্সাওয়ালা মামু হামার,
নিন্দুকেরাও কহে,
রংপুরিয়া ভাষার মত নাইত মজা
বাহে।