22/04/2026
বাংলাদেশের গ্র্যাজুয়েট নার্সিং শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি ন্যায্য দাবী CGPA অথবা ফলাফলের শ্রেনি।
বর্তমানে B.Sc in Nursing সনদপত্রে CGPA বা ফলাফলের শ্রেণি উল্লেখ না থাকায় অনেক শিক্ষার্থী সরকারি চাকরি, উচ্চশিক্ষা ও স্কলারশিপে জটিলতার সম্মুখীন হচ্ছে।
যদিও নতুন কারিকুলামে CGPA পদ্ধতি চালু হয়েছে, পূর্ববর্তী ব্যাচগুলো এখনো এই সুবিধা থেকে বঞ্চিত।
ফলে একই যোগ্যতা থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য (Batch Discrimination) সৃষ্টি হচ্ছে।
এটি সম্পূর্ণ অযৌক্তিক এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ অগ্রগতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
আমাদের দাবি সনদপত্রে CGPA বা সমমানের শ্রেণি উল্লেখ নিশ্চিত করা, অফিসিয়াল Grade Equivalence Certificate প্রদান করা এবং পূর্ববর্তী ব্যাচের জন্য সংশোধিত সনদ ইস্যু করা।
এই দাবিগুলো বাস্তবায়ন হলে নার্সিং শিক্ষার্থীদের একাডেমিক স্বীকৃতি নিশ্চিত হবে।
একই সাথে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের প্রতিযোগিতার সুযোগ বৃদ্ধি পাবে।