HOME HealtH CARE BD

HOME HealtH CARE BD বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী,
সকল ধরনের চিকিৎসা সেবা, রোগীর বাসায় ।

21/10/2022

ভর্তি চলছে ভর্তি চলছে...
বি.এসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি চলছে৷
পরীক্ষায় নিজের সেরাটা দিতে, নিজের প্রস্তুতিকে এগিয়ে নিতে আজই যোগাযোগ করুন.........

05/10/2022
02/09/2022
24/08/2022

🥀🥀🥀🥀 অসাধারণ আইডিয়া 🥀🥀🥀🥀
ওয়ারীর লারমিনি স্ট্রিটের মসজিদুন নূর সম্প্রতি খুবই সুন্দর একটা আয়োজন করেছে। আইডিয়া বা বাজেট ছিল খুবই সাধারণ কিন্তু কাজ এবং ফলাফল ছিল অসাধারণ।
মসজিদ কমিটি ঘোষণা দেয়, ১০ থেকে ১৮ বছর বয়সী যারা টানা ৪০ দিন প্রতি ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতে আদায় করবে, তাদের প্রত্যেককে দেয়া হবে ব্র্যান্ড নিউ এক্সক্লুসিভ সাইকেল। প্রতিযোগিতায় অংশ নেয় এলাকার অনেক ছেলে। প্রতি ওয়াক্ত কন্টিনিউ করে শেষ পর্যন্ত ৩৯ জন বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে যার যার বয়স অনুযায়ী সাইজের সাইকেল তুলে দেয়া হয়।
প্রতিযোগিতাকে বাচ্চারা সিরিয়াসলি নেয়, অভিভাবকরাও। বাচ্চা যখন আবদার করে তখন বাবা সাথে না গিয়ে পারেন না। তাই বাচ্চার সাথে অনেক বাবাও মসজিদে আসেন। ফলাফল, যে বাবা কখনও জুম্মা বা ঈদ ছাড়া কোনো নামাজ মসজিদে গিয়ে পড়েননি কিংবা নিয়মিত নামাজ পড়তেন না, তিনিও বাচ্চার সাথে এসে এসে অভ্যস্ত হয়ে পড়েছেন এবং এরা সবাই এখন মসজিদের নিয়মিত মুসুল্লি। টানা ৪০ দিন যে কোনো কিছু করে গেলে তা অভ্যাসে পরিণত হয়। হয়েছেও তাই।
আমিও একটা মসজিদ কমিটিতে আছি। আমরা প্রতিযোগিতা করি এসি আর টাইলস লাগানো নিয়ে, নিচতলা ঠিকমতো না ভরলেও ৩/৪ তলা কীভাবে আরো সুন্দর করা যায় সেইসব নিয়ে। লাখ লাখ টাকা খরচ করি সৌন্দর্য বর্ধনে, ম্যান্ডেটরি বিষয়ে নয়।
মসজিদুন নূরের ৩৯ টা সাইকেল কিনতে কত টাকা খরচ হয়েছে? বড় জোর ৪/৫ লাখ টাকা? অথচ ইমপ্যাক্টটা কত সুদূরপ্রসারী, কত গঠনমূলক!
এমন গঠনমূলক কাজ যদি সব মসজিদ কমিটি করত! সব মসজিদ কমিটির লোকজন যদি সৎ আর ভালো চিন্তার হতো!

পৃথিবীতে দুটি জিনিস বিক্রি হয় ------১। পন্য ২। সেবা হোম হেলত কেয়ার বিডি একটি স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। আমরা ...
20/08/2022

পৃথিবীতে দুটি জিনিস বিক্রি হয় ------

১। পন্য
২। সেবা

হোম হেলত কেয়ার বিডি একটি স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। আমরা রোগীর প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মত সকল নার্সিং সেবা প্রদান করে থাকি।

আমাদের উদ্দেশ্য- রংপুর সিটির ভিতর ঘরে থেকেই( প্রযোজ্য ক্ষেত্রে) রোগীরা সাচ্ছন্দে চিকিৎসা সেবা গ্রহন করুক।
যেমন ধরুন-- একজন রোগীর একটি ইনজেকশন দিনে দুবেলা বা তিনবেলা সাতদিন নিতে হবে কিন্তু রোগী একদম সয্যাসায়ি নন, হাটাচলা, খাওয়াদাওয়া ও স্বাভাবিক কাজকর্ম করতে পারেন কিন্তু শুধুমাত্র ইনজেকশন নেয়ার জন্য তাকে সাতটি দিন হাসপাতাল বা ক্লিনিকের বিছানায় সুয়ে থাকতে হচ্ছে! আর পরিবারের একজন মানুষ হাসপাতালে ভর্তি থাকলে একটি পরিবারের কি ধকল যায় যে বা যার পরিবারের কেউ হাসপাতালে ভর্তি ছিলেন সে বা তারা হাঁড়ে হাঁড়ে উপলব্ধি করেছেন। আর হাসপাতাল বা ক্লিনিকের পরিবেশ সমন্ধে নাই বললাম। ইত্যাদি ইত্যাদি.........।
এই সকল বিষয় বিবেচনা করে রংপুরের একঝাঁক তরুন উদ্যমি যুবক নার্সিং কর্মকর্তার সমন্বয়ে আমরা গরে তুলেছি হোম হেলথ কেয়ার বিডি নামক একটি স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যা রংপুর বাসির সামান্য উপকারে আসলেই আমরা সার্থক হব বলে মনে করি।
আমাদের মোবাইল নম্বর গুলো আপনার মোবাইল ফোনে সংরক্ষণ করুন।

জরুরী প্রয়োজনে

আমাদের সেবা নিন, সুস্থ্য থাকুন।

জন সার্থে Home HealthH CARE BD এর পক্ষথেকে  একসাথে ঢাকার সকল হাসপাতালের ঠিকানা ও মোবাইল নম্বর সমুহহঠাৎ করেই আপনি অথবা আপ...
20/08/2022

জন সার্থে Home HealthH CARE BD এর পক্ষথেকে একসাথে ঢাকার সকল হাসপাতালের ঠিকানা ও মোবাইল নম্বর সমুহ

হঠাৎ করেই আপনি অথবা আপনার পরিবারের কেউ অসুস্থ হয়ে গেল এই মুহূর্তে আপনি কোন হাসপাতালে যাবেন বুঝতে পারছেন না। অথবা ভালো কোন হাসপাতালের ঠিকানা ও ফোন নাম্বার আপনার জানা নেই।

তাই ঐ রকম বিপদে আপনাকে সাহায্য করতে আজ আপনাদের সাথে শেয়ার করলাম ঢাকার সব হাসপাতালের ঠিকানা ও ফোন নাম্বার।

আশা করি সবাই উপকৃত হবেন।

রাজধানী ঢাকার সকল হাসপাতালের ঠিকানা ও ফোন নম্বর-

১। আল দীন হাসপাতাল, মগবাজার, ঢাকা, ফোন-9353391-3। ২। আহমেদ মেডিকেল সেন্টার, বাড়ি # ৭১, রোড # ১৫/এ, নিউ ধানমণ্ডি সি/এ, ফোন- 8113628। ৩। আইসি (Aichi) হাসপাতাল। বাড়ি নং # ১৩, ইস্কাটন এভিনিউ সেক্টর #৬, উত্তরা, ঢাকা, ফোন-8916290, 8920165

৪। আল এনায়েত আধুনিক হাসপাতাল, হাউজ # ৩৬, রোড #৩ ধানমণ্ডি, ফোন – 8631619, ৫। আল হেলাল স্পেশালিস্ট হাসপাতাল, ১৫০, রোকেয়া স্বরণী সেনাপাড়া, মিরপুর, ফোন- 9006820, 9008181। ৬। আল জাবেল-ই-নূর হার্ট লি., হাউজ #২১, রোড # ৯/এ, ধানমণ্ডি, ফোন – 8117031

৭। আলরাজী হাসপাতাল, ১২, ফার্মগেট, ঢাকা, ফোন -1215, ph- 8119229, 8121172, 9117775, ৮। আল আশরাফ জেনারেল হাসপাতাল, হাউজ # ১২, রোড # ২১, সেক্টর #৪, উত্তরা ঢাকা, ফোন– 8952851-2। ৯। Al-Biruni Hospital 23/1, Khilzee Road, Shyamoli, ph- 8118905, 9115953 ১০। Al-Fateh Medical Sevices (Pvt) Ltd. 11, Farmgate over Bridge East Side, ph- 9120615

১১। Al-Madina General Hospital (Pvt.) Ltd. 2/A, Golden Street, Ring Road, Shamoli, Dhaka, ph 8118709 ১২। Al-Manar Hospital 5/4, Block-F, Lalmatia Dhaka- 1207, ph- 9121387, 9121588 ১৩। Al-Markazul Islami Hospital 21/17, Babar Road, Mohammadpur, ph- 8114980, 9129426

১৪। Al-Mohite General Hospital & Diagnostic Centre House # 11, Road # 2, Shamoli, ph- 9113831, 9114220 Ext 238 ১৫। Anjuman-E-Mofidul Islam Dhaka. ph- 9336611 ১৬। Appolo Hospital Bashundhar r/a, Dhaka, PABX : (02) 8401661- 5, Ambulance : 01714-090000, Duty Manager : 01713-064563, Master Health Check : 8401600

১৭। Arogya Niketan Hospital Ltd. 242-243, New Circular Road, Malibagh, ph- 9333730 ১৮। Aysha Memorial Specialized Hospital 74/G, Arjatpara, Mohakhali, Dhaka, ph- 9122689, 9122690 ১৯। B.D.F. Hospital 5/7, Humayaun Road, Block # D, Mohammadpur, ph- 8123730, 8116637

২০। Bangabandhu Shiekh Mujib Medical University Shabagh, Dhaka. ph- 8614001-9, 8614545 ২১। Bangal Nursing Home Ltd. Lake Circus, Kalabagan, Dhaka, ph- 9114824 ২২। Bangkok Hospital Office, Bangladesh Lion Complex (4th Floor), 73, New Airport Road, Tejgaon, ph- 9139777, 9134982, 9113864

২৩। Bangladesh Association For The Aged & Institute Of Gerecitric Medicine Agargaon, Sher-e-Bangla Nagar, ph- 9129814 ২৪। Bangladesh Heart & Chest Hospital Road # 27 (Old), 16 (New), House # 47, Dhanmondi, ph- 9114266, 8123977 ২৫। Bangladesh Medical College House # 35, Road # 14/A, Dhanmondi, ph- 9118202, 8115843

২৬। Bangladesh Telemedicine Services Ltd. Comfort Tower, 167/B, Green Road, Dhanmondi, ph- 8124990 Ext 660, 284 ২৭। Bari-Llizarov Orthopedic (Bio) Centre House # 77 (New) 831 (Old), Road # 9/A (New) 19 (Old), Dhanmondi R/A, ph- 9120309, 8117876 ২৮। Bari-Llizarov Orthopedic Centre House # 831, Road # 19 (Old), Dhanmondi R/A, ph- 9120309, 8117876

২৯। Bdm Hospital 5/17, Humaund Road, Block # B, Mohammedpur, ph- 8113481 ৩০। Bengal Nursing Home (Pvt.) Ltd. 70/C, Clke Circus kalabagan, ph- 8116007 ৩১। Birdem Shahbagh, Dhaka, ph- 8616641-50 ৩২। Bnsb Dhaka Eye Hospital Mirpur-1, Dhaka, ph- 8014476 ৩৩। Brain & Maind Hospital Ltd. 149/A, Airport Road, Farmgate, Baityl Shoraf Mosque Complex, ph- 8120710

৩৪। Brighton Hospital Ltd 163, Sonargaon Road Hitirpool, Dhaka- 1205, ph- 8626901,9671186 ৩৫। Brighton Hospital Ltd. 169, Sonargaon road, Hatirpool, ph- 8626901-3 ৩৬। Bumrungrad Hospital House- 154, Road- 11, Block- E, Banani, Dhaka, ph- 8855254 ৩৭। Cancer Home Cancer & Breast Clinic GP-Cha, 149/1, Mohakhali, ph- 8815244

৩৮। Care Madical Center Ltd. 41, Chamelibagh, Shantinagar, ph- 8318827, 9351190-11/23 ৩৯। Central Hospital Ltd. House # 2, Road # 5, Green Road, Dhanmondi, ph- 9660015-19 ৪০। Centre For Health And Development Medical Complex (Chd Medical Comple) 6 Things About the Human Body That Science Can’t Explain House # 16, Road # 16, Sector # 4, Uttara Model Town, ph- 8920670

৪১। Centre For The Rehabilitation Of The Paralysed (Crp) Post CRP Chapin, Savar, ph- 7710464-5, 7711766 ৪২। Chandshi Medical Centre House # 9, Road # 27, Block # K, Banani, ph- 8821875, 9554571 ৪৩। China-Bangla Hospital (Jv) Ltd. Plot # 1, Road # 7, Sector # 1, Uttara, ph- 8913674, 8913606

৪৪। Cholera Hospital (Icddrb) Dhaka, Mohkhali, ph- 871751-60,600171-8 ৪৫। Christian Medical Hospital 6/3, Nadda, Baridhara (North), ph- 9886298, 8813375 ৪৬। City Dental College & Hospital 1085/1, Malibagh, Chowdhurypara, ph- 9341662-4, 8313305 ৪৭। City Hospital (Pvt) Ltd. 69/1/1, Panthapath, ph- 8617852, 8623205

৪৮। City Hospital Ltd 69/1/1, Panthpath Dhaka, ph- 8623205,8617852 ৪৯। CMH (Dhaka Cantonment) Dhaka, ph- 882770 ৫০। Community Eye Hospital 40, New Elephant Road (1st floor)

৫১। Community Hospital 190/1, Wireless Rail Gate, Baramaghbazar, Dhaka, ph- 9351190-1, Fax 882-2-93387706 ৫২। Community Maternity Hospital 22, Bijay Nagar, ph- 9358513 ৫৩। Control Of Diarrhoeal Disease Programme 1/13, Humayun Road, Block # B, Mohammadpur, ph- 9114574, 9114581

৫৪। Crescent Gastroliver & General Hospital Ltd. House- 60, Road- 8/A, Dhanmondi R/A, Dhaka, ph- 9116851 ৫৫। Crescent Hospital & Diagnostic Complex Ltd. 22/2, Babor Road, Mohammadpur, ph- 9117524, 8119775

৫৬। Crescent Hospital & Dignostic 22/2, Babar Road, Mohammadpur, Dhaka, ph- 9119524, 8119775 ৫৭। Cresent Gestolever & General Hospital House #60, Road #8/A, Dhanmondi R/A, ph- 9116851 ৫৮। Delta Medical Centre Ltd.
House # 20, Raod # 4, Dhanmondi R/A, ph- 8617141-3

৫৯। Dhaka Community Hospital 190/1, Baro Moghbazar, Wireless Railgate, ph- 9351190-91 ৬০। Dhaka Ent (Ear, Nose, Thot) Hospital House # 56, Road # 4/A, Dhanmondi R/A, ph- 8617503, 9613986 ৬১। Dhaka General Hospital (Pvt) Ltd. 17, Hatkhola Road, ph- 7115351, 7116708

৬২। Dhaka Medical College & Hospital Polashi Dhaka, ph- 8616744, 9663429 ৬৩। Dhaka Monorogh Chinic House
13, Road # I Block # 11/A, Mirpur, Dhaka, ph- 9005050 ৬৪। Dhaka National Hospital Ltd. House # 55/1, Road # 27 (Old) 16 (New), Dhanmondi R/A, ph- 8122588 ৬৫। Dhaka Orthopaedic Hospital 843, Ring Road, Shamoli, Dhaka-1207, ph- 9112684, 912603

৬৬। Dhaka Renal Centre & General Hospital 5 Green Corner, Green Road,Dhaka- 1205, ph- 8610928, 8621841-2 ৬৭। Dhaka Shishu Hospital Sher-E-Bangla Nagar, Dhaka, ph- 8116061-62, 8114571-72 ৬৮। Dhanmondi Hospital (Pvt) Ltd. House #19/E, Green Road, Middle of Road #6&7, Dhanmondi. ph- 8628849 ৬৯। Diabetic Association Of Bangladesh 122, Kazi Nazrul Islam Avenue, Shahbagh. ph- 8616641-50 Ext 2225

৭০। Diagnosis 44/C, Ahsad Avenue, Mohammadpur. ph- 814822 ৭১। Diganta Anti Drug Hospital House #353, Road #14, Block # B, Chanduaon R/A. ph- 031-671393 ৭২। Doctors General Hospital 31/32, DIT Industrial Area, Postogola. ph- 7410731, 7413239 ৭৩। Dr. Salahudding Hospital House #37, Road #9/A, Dhanmondi R/A. ph- 9122264, 9121779

৭৪। Dr. Sultanas Poly Clinic

651, Shahinbagh, Tejgaon. ph- 9115244

৭৫। Dushta Shasthya Hospital (D.S.K)

21/1, Khilji Road, Mohammadpur. ph- 8124952

৭৬। Dustha Shasta Hospital

21/1, Khiljee Road, Mohammadpur, Dhaka-1207 ph- 8124952

৭৭। Eden Malticare Hospital

753, Satmajid Road Dhanmondi, Dhaka-1209. ph- 8150507-10, 8151506

৭৮। Farabi General Hospital

Road #14 (New), House #8/3,Dhanmondi R/A, Dhaka- 1209. ph- 81222471, 9140442

৭৯। Fashion Eye Hospital Ltd.

98/6-A, Elephant Road, Bara Moghbazar ph- 9338986, 9343961

৮০। Faud Al Khatib Hospital

Almas Tower, 282/1, 1st Colony, Majar Road, Mirpur. ph- 9007188, 9004317, 8013638

৮১। Federal Medical College Hospital Ltd

20, Link Road, Bangla Motor. ph- 8613097-8

৮২। Gastroliver Hospital & Research Institute

69/D, Green Road Panthpath, Dhaka-1205. ph- 8620960, 8625393, 8627853

৮৩। General Hospital Ltd

House #60, Road #8/A,Dhanmondi, R/A, Dhaka. ph- 9116851,91137181,9137182

৮৪। General Medical Hospital (Pvt.) Ltd.

103, Elephant Road, Dhaka-1205 ph- 861932

৮৫। Grain & Mind Hospital Ltd.

149/A, Airport Road, Farmgate, Baitus Sharaf Mosque Complex. ph- 8120710

৮৬। Green Hospital

House #31, Road #6, Dhanmondi R/A. ph- 8612412

৮৭। Green Land Hospital

Azampur, Uttara, Dhaka. ph- 8914175

৮৮। Greenland Hospital

House #4, Road #4, Sector #7, Uttara Model Town. ph- 8912663

৮৯। Harun Eye Foundation & Green Hospital

Road #6, House #31, Dhanmondi R/A, Dhaka. ph- 8612412, 8619068

৯০। Harun Green Hospital

House #31, Road #6, Dhanmondi R/A ph- 8612412, 8619068

৯১। Hasnabad Hospital (Pvt) Ltd.

South West Side of Buri Ganga Bridge, Hasnabad. ph- 7419977

৯২। Health And Hope Ltd.

152/1-H, Green Road, Panthopath (Green Road – Panthopath Crossing) ph- 9145786

৯৩। Holy Family R. C. Hospital

Eskaton Garden Road, Dhaka. ph- 8311721-25

৯৪। Hyfia General Hospital

1/A, Adabar, Ring Road, Shamoli, Dhaka. ph- 9120519

সংগৃহিত

রক্ত পরিসন্চালনের ক্ষেত্রে এ বিষয়টি অতিব গুরুত্বপূর্ণ >>>>>>>>>>>ধরুন আপনার বাবার রক্তশূন্যতা। হিমোগ্লোবিন কমে গেছে। জরু...
01/03/2022

রক্ত পরিসন্চালনের ক্ষেত্রে এ বিষয়টি অতিব গুরুত্বপূর্ণ >>>>>>>>>>>

ধরুন আপনার বাবার রক্তশূন্যতা। হিমোগ্লোবিন কমে গেছে। জরুরী রক্ত পরিসঞ্চালন করতে হবে। আপনার বাবা আর আপনি দুজনেই একই রক্তের গ্রুপ।

ধরা যাক বি" পজিটিভ। তাহলে নিশ্চয়ই আপনি বাবার জন্য রক্ত দেবেন। এবং সেটা করাই স্বাভাবিক।

আপনি বাবাকে রক্ত দিলেন। বাবা একটু সুস্থ। আপনার বেশ ভাল লাগছে। নিজেকে পরিতৃপ্ত মনে হচ্ছে।

১০-১৪ দিন পর আপনার বাবার জ্বর এলো। সাথে আবার রক্ত শূন্যতা, জন্ডিস,ডায়রিয়া,ত্বকে ফোস্কা।
ডাক্তারের কাছে নিয়ে গেলেন। চিকিৎসা চলছে। কিন্তু তাঁকে বাঁচানো গেলো না।

হঠাৎ এমন অসুস্থ হবার কারণটাও খুঁজে পাওয়া গেলো না।

বিষয়টি ভাবুন....

আপনজনের রক্ত পরিসঞ্চালন করার পর TA-GVHD হতে পারে। খুব কম সংখ্যক হয় কিন্তু হলে শতকরা ৯৫ ভাগ মৃত্যু হার। রোগীকে ফিরিয়ে আনা যায় না।

তবে ইরেডিয়েটেড করে রক্ত দিলে এই পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। কিন্তু আমাদের দেশে এই ব্যবস্থা সবখানে নেই।

অতএব আপনজন ডোনার না হওয়াটাই শ্রেয়। যেমন বাবা,মা, ভাই,বোন,ছেলে,মেয়ে।

-------

স্ত্রীর রক্তশূন্যতা। রক্ত লাগবে। আপনি স্বামী। খুব ভালবাসেন স্ত্রীকে। যেহেতু রক্তের গ্রুপ এক,তাই আপনিই রক্ত দিলেন।

এবার আপনার স্ত্রী সন্তানসম্ভবা। বাচ্চাটা বেড়ে উঠছে জঠরে।

আপনি জানেনও না আপনার দেওয়া রক্তের অন্য কোনো এন্টিজেনের বিরূদ্ধে এন্টিবডি তৈরী হয়ে আছে আপনার স্ত্রীর শরীরে। প্লাসেন্টা দিয়ে সেই এন্টিবডি বাচ্চার শরীরে যাচ্ছে এবং লোহিত রক্ত কণিকা ভাঙছে।
এটা হিমোলাইটিক ডিজিজ অব নিউবর্ন।

বাচ্চা প্রসবের পর তার এক্সচেঞ্জ ট্রান্সফিউশন লাগছে। বাচ্চাটাকে নিয়ে টানাটানি চলছে।

অতএব প্রজনন বয়সে স্বামী স্ত্রীকে রক্ত দেওয়া থেকে বিরত থাকাই উপায়।

-----
আপনি জানেনও না আপনার শরীরে থ্যলাসেমিয়া নামক অসুখের জিন আছে। কারণ আপনি মাইনর বা ট্রেইট। আপনার বিয়ের সময় অবশ্যই যার সাথে বিয়ে তার থ্যালাসেমিয়া আছে কিনা জেনে নিন। কারণ আপনার একটু রক্তশূন্যতা হওয়ায় পরীক্ষায় পাওয়া গেছে আপনি এই জিন বহন করছেন।

বিপদটা কোথায়?

আপনি এবং আপনার স্ত্রী দুজনই যদি এই জিন বহন করেন তবে বংশধরেরা এটা পাবে। এবং কেউ না কেউ হয়তো রোগটাকে নিয়ে জন্মগ্রহণ করবে।
তাকে ৩/৪ মাস পর পর রক্ত পরিসঞ্চালন করতে হবে। তার সাথে আরো কত বিষয় জড়িত!

-----
রক্তপরিসঞ্চালন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা জরুরী। এটা কোনো টনিক নয়, স্যালাইনও নয়।
শরীরের জীবিত কোষ প্রতিস্থাপন।

নানানরকম পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। প্রয়োজন ছাড়া রক্ত পরিসঞ্চালন থেকে বিরত থাকাই শ্রেয়। আরো অনেকভাবে চিকিৎসা করা যায়।

©ফারহানা ইসলাম
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল
মহাখালী, ঢাকা
ডিএমসি কে -৪১

■■ রিযিক নিয়ে অসাধারণ সুন্দর একটি লেখাঃ■■ রিযিকঃ ■▪রিযিকেরর সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।■▪রিযিক এর ...
24/02/2022

■■ রিযিক নিয়ে অসাধারণ সুন্দর একটি লেখাঃ

■■ রিযিকঃ
■▪রিযিকেরর সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।
■▪রিযিক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।
■▪রিযিকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং
■▪রিযিক এর পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।

■■ রিযিক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি।

■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট।

■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না এবং একটিও বেশি না।

■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।

■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত একান্তই আমার।

■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস!

■■ আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিযিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিযিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।

■■ রিযিক জিনিসটা এতোটাই শক্তিশালী!

■■ কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিযিক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'ইলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!

■■ কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিযিকের ভাগই খাচ্ছেন।

■■ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছে আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি। কেননা,
আল্লাহ তা'আলা বলেনঃ
-------"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিযিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে।"
-----(সুরা হুদ : আয়াত ৬)

■■ আল্লাহ তা'আলা অন্যত্র বলেনঃ
-------"যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন। আর তাকে (এমন উৎস থেকে) রিযিক দেবেন, যা সে ধারণাও করতে পারবে না।"
-----(সুরা ত্বালাক : আয়াত ২-৩)

■▪মহান আল্লাহ্‌ তা'আলা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামাই রোজগার ও রিযিক এর ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিযিক থেকে হিফাযত করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন, এবং হিফাযত করুন(আমীন)।

সংগৃহীত

Address

Medical College Gate
Rangpur
5400

Telephone

+8801312818894

Website

Alerts

Be the first to know and let us send you an email when HOME HealtH CARE BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to HOME HealtH CARE BD:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram