Dr. M.Golam Sarwar

Dr. M.Golam Sarwar MBBS(SSMC-Dhaka),BCS(Health),FCPS (Last Part-Medicine),CCD(BIRDEM-Dhaka)
MD phase-B (Neurology, BSMMU)
Resident Neurology Department
BSMMU, Dhaka.

ন্যাশনালিস্ট,সোশাল ওয়ার্কার,ডানপন্থী(ইসলামপন্থী)।
পেশায় একজন ডাক্তার,নিউরোমেডিসিন রোগ বিশেষজ্ঞ।
মানুষের জন্য কাজ করতে চাই।
আমি বিশ্বাস করি,মানুষের পরিবর্তন হলে সমাজ তথা দেশের পরিবর্তন হবে।

23/01/2026

নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে!!
খারাপ লাগছে না, তবে এটা যেন এভাবেই বাক যুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ থাকে।

আপাতত উপভোগ্য লাগছে।

১২ তারিখ যদি সত্যি সত্যি ভোট হয় তাহলে বিএনপি একটা ধন্যবাদ পেতেই পারে। কারন এ দলটা ২০১৪ সালের পর থেকেই শুধু না, ৫ ই আগষ্টের পরও একটা দাবি নিয়ে সবসময়ই মাঠে ছিল সেটা হলো একটা গ্রহণযোগ্য নির্বাচন।

অনেক দিন মানুষ ভোট দিতে পারে নি,এটাই বাস্তব সত্যি।
তবে এবার আওয়ামি লীগ না থাকায় তাদের সমর্থকদের মন খারাপ।

আমি মন থেকে সরকারকে একটা রিকুয়েস্ট করব, যে দল হারুক বা জিতুক সমস্যা নাই শুধু জনগনকে হারতে দিয়েন না প্লিজ।জনগণ হারলে বাংলাদেশ হেরে যাবে।

দেশটা মা না....!!!?
মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি...

22/01/2026
21/01/2026

বিএনপির সবচেয়ে বড় ব্যর্থতা হলো বিদ্রোহী প্রার্থীদের কন্ট্রোল করতে না পারা, আর জামাতের ব্যর্থতা হলো ইসলামি আন্দোলনকে আস্থায় রাখতে না পারা।

১২ তারিখ পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হচ্ছে।

তবে এ নির্বাচনে নজিরবিহীন অপপ্রচার হবে।ভূয়া ভিডিও শেয়ার হবে।
সাথে মারামারি হবে, প্রাণহানির আশংকাও আছে।

শুধু একটাই চাওয়া এ নির্বাচনের সহিংসতায় যাতে কোন প্রাণহানি না হয়।

সবার কাছে রিকুয়েষ্ট ভূয়া ভিডিও, আপনার বিপক্ষে গেছে বলে অন্ধের মত শেয়ার দিয়েন না প্লিজ।এগুলো মবকে উষ্কে দেয়।

আল্লাহ দেশটাকে রক্ষা করুক!! ভালো কিছুর অপেক্ষায়.....

এভাবে বললে হবে না!!!এলাকা ভাগ করে দিতে হবে।স্কয়ার ফিট অনুযায়ী সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করে দিতে হবে।যেমন: মিরপুরে ১০০০ স্ক...
20/01/2026

এভাবে বললে হবে না!!!

এলাকা ভাগ করে দিতে হবে।
স্কয়ার ফিট অনুযায়ী সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করে দিতে হবে।

যেমন: মিরপুরে ১০০০ স্কয়ার ফিটের বাসা ভাড়া সর্বোচ্চ ১০ হাজার টাকা, ১২০০ স্কয়ার ফিট ১৩ হাজার টাকা, ১৫০০ স্কয়ার ফিটের বাসা ১৫০০০ টাকা।(এটা উদহারন হিসাবে দিলাম, কম বেশি হতে পারে)

কারন ফ্লাটের বাজার মূল্য একটা অস্পষ্ট ব্যাপার।

২ বছর পর বাসা ভাড়া পূর্বের ভাড়ার কত শতাংশ সর্বোচ্চ বাড়ানো যাবে সেটাও উল্লেখ করে দিতে হবে।

20/01/2026

পৃথিবীর প্রতি খুব বিরক্ত লাগছে!!!
আল্লাহ তুমি বিচার করিও।
ট্রাম্প পৃথিবীর ইতিহাসে একটা জঘন্য অধ্যায়ে জাগয়া করে নিবে।

19/01/2026

শ্রেনী বৈষম্য পৃথিবীর জন্ম থেকেই ছিল এটা অস্বীকার করার সুযোগ নাই। আজ থেকে ১০০০ বছর আগে যারা শারীরিক ভাবে শক্তিশালী, ভালো তলোয়ার চালাতে পারত তারা উপরের শ্রেণিতে থাকত।

আধুনিক বিজ্ঞানের যুগে যারা জ্ঞান বিজ্ঞানে আগায় গেল তারা উপরের শ্রেনীতে থাকা শুরু করল।

মেধা এবং পরিশ্রম আপনাকে উপরের সারিতে স্থান দিবে। আপনি মেধাবী ও পরিশ্রমী হলে ভালো রেজাল্ট করবেন,ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন, উচ্চতর গ্রেডে চাকুরী পাবেন।

এটা বৈষম্য না, বরং এটাই সাম্যতা।

আপনি এটা বিলুপ্ত করে যখন সবাইকে এ প্লাস দিবেন, সবাইকে উচ্চ গ্রেডে চাকুরী দিবেন, সবাইকে বিশ্ববিদ্যালয়ের ভালো সাবজেক্টে পড়ার সুযোগ দিবেন তখন আসল বৈষম্য শুরু হবে।
মেধাবী ও পরিশ্রমী মানুষগুলোর সাথে বৈষম্য, তখন সমাজে বিশৃঙ্খলা হবে।

তবে সব কাজের মূল্যায়ন হওয়া জরুরি।

একজন ডাক্তারের যেমনে সমাজে দরকার আছে ঠিক তেমনি একজন শ্রমিকেরও দরকার আছে।তাকে ছাড়া সমাজ চলবে না।
সবাইকে সম্মান করা শিখতে হবে।

ক্লিনিক-ডায়াগনস্টিকের  মাইকিং টা বোধ হয় একটা বিরক্তিকর পর্যায়ে চলে যাচ্ছে, এটার লাগাম টেনে আনতে হবে।এক দিন সময় দেওয়া যেত...
17/01/2026

ক্লিনিক-ডায়াগনস্টিকের মাইকিং টা বোধ হয় একটা বিরক্তিকর পর্যায়ে চলে যাচ্ছে, এটার লাগাম টেনে আনতে হবে।

এক দিন সময় দেওয়া যেতে পারে সপ্তাহে।
এর বেশি আপাতত বন্ধ করা উচিত। পরবর্তীতে এটা আরও এডজাস্ট করতে হবে।

মানুষের দুর্ভোগ লাগে এরকম বিষয় থেকে দূরে থাকতে হবে সবাইকে।

বিকল্প মার্কেটিং এর পদ্ধতি অবলম্বন করতে হবে তাদেরকে।

❤️❤️
17/01/2026

❤️❤️

ভাইরে ভাই, এত কঠোর নিয়ম কানুন!! 🤔🤔
14/01/2026

ভাইরে ভাই, এত কঠোর নিয়ম কানুন!! 🤔🤔

14/01/2026

আমি ততক্ষণ পর্যন্ত আপনার দাবি, আন্দোলনের সাথে আছি যতক্ষণ সেটা জনগনের দুর্ভোগের কারন না হয়।

আর আমি ততক্ষণ পর্যন্ত বল প্রয়োগের পক্ষে আছি যতক্ষণ পর্যন্ত সেটা মৃত্যুর কারন না হয়।

আন্দোলন একটা গনতান্ত্রিক অধিকার, কিন্তু সেটার কারনে আরেকজনের চলাফেরার অধিকার বঞ্চিত করার পক্ষপাতী আমি না।

তবে যৌক্তিক দাবির পক্ষে সরকারের উচিত দাঁড়ানো।
এটা করতে ব্যর্থ হলে ঐ সরকারকে জবাবদিহি করতে হবে।

Address

Rohanpur

Telephone

01708708104

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. M.Golam Sarwar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. M.Golam Sarwar:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category