26/11/2025
জাতীয় টাইফয়েড ভ্যাকসিন প্রদান কার্যক্রমে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য বিভাগকে জেলা পর্যায়ে পুরস্কৃত করা হয়।
জাতীয় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান ক্যাম্পেইন ২০২৫ ইং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মেডিকেল ট্যাকনোলজিষ্ট (ইপিআই) The Best Performance সম্মাননা স্মারক গ্রহণ করেন সন্দ্বীপের কৃতী সন্তান জনাব মোঃ মুনছুর আলম, এমটি ইপিআই (ভারপ্রাপ্ত), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সন্দ্বীপ, চট্টগ্রাম।
পুরস্কার গ্রহণকালে উপস্থিত ছিলেন ডাঃ মানস বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়, সন্দ্বীপ, চট্টগ্রাম।
বিশাল এই কর্মযজ্ঞে যাদের আন্তরিক সহযোগিতা মাধ্যমে সফলতা অর্জিত হয়েছে, সে সকল স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী, সিএইচসিপি, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ডাঃ মানস বিশ্বাস, সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয় এবং এমটি ইপিআই জনাব মোঃ মুনছুর আলম।
আরও কৃতজ্ঞতা উপজেলা নির্বাহী অফিসার, অফিসার (ইনচার্জ) সন্দ্বীপ থানা, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার, ইসলামীক ফাউন্ডেশন, মেডিক্যাল অফিসার সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি। আশাকরি ভবিষ্যতে স্বাস্থ্য বিভাগের সকল প্রোগ্রামে আপনাদের আন্তরিক অংশগ্রহণ থাকবে।। ধন্যবাদ।