Dr.Nazmus Sakib Bright - ডাঃ নাজমুস সাকিব ব্রাইট

  • Home
  • Bangladesh
  • Satkhira
  • Dr.Nazmus Sakib Bright - ডাঃ নাজমুস সাকিব ব্রাইট

Dr.Nazmus Sakib Bright - ডাঃ নাজমুস সাকিব ব্রাইট Creating awareness to prevent cancer.

রামাদান মুবারক।যে সকল ক্যান্সার রোগী কেমোথেরাপি নিচ্ছেন বা কেমোথেরাপি মাত্র শেষ করেছেন, যাদের বমি হয়, খাবার রুচি থাকে ন...
26/02/2026

রামাদান মুবারক।
যে সকল ক্যান্সার রোগী কেমোথেরাপি নিচ্ছেন বা কেমোথেরাপি মাত্র শেষ করেছেন, যাদের বমি হয়, খাবার রুচি থাকে না, শরীরের রক্ত কমে যায় ও অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ায় ভোগেন, তাদের জন্য সাময়িকভাবে সিয়াম পালন থেকে বিরত থাকাই অধিক স্বাস্থ্যসম্মত ।
তারা সিয়াম পালন না করে পরবর্তীতে সুস্থ হয়ে সিয়াম পালন করতে পারেন অথবা ফিদিয়ার মাধ্যমে সিয়ামের সোয়াব অর্জন করতে পারেন।
এ বিষয়ে আরো বেশি পরামর্শের জন্য একজন আলেমের সাথে কথা বলতে পারেন।

জনসচেতনতায়,
ডা: নাজমুস সাকিব (ব্রাইট)
ক্যান্সার মেডিসিন বিভাগ,
সাতক্ষীরা ক্যান্সার হসপিটাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট।
চেম্বার: ক্যান্সার বিভাগ, ব্লিস হসপিটাল, সাতক্ষীরা।
সিরিয়াল: ০১৭১৫-০০৭১৬৯

লজ্জা নয় জানতে হবে। জরায়ু মুখ ক্যান্সারের অন্যতম একটি প্রধান কারণ হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা জরায়ু মুখের ই...
14/01/2026

লজ্জা নয় জানতে হবে।
জরায়ু মুখ ক্যান্সারের অন্যতম একটি প্রধান কারণ হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা জরায়ু মুখের ইনফেকশন হওয়া, যা পরবর্তীতে ক্যান্সারে রূপান্তরিত হয়।

HPV একটি অত্যন্ত সংক্রামক ভাইরাস, যা যেকোনো ধরনের শারীরিক ঘনিষ্ঠতার মাধ্যমে দ্রুত ছড়াতে পারে।
সাধারণত কোনো লক্ষণ দেখা না দিলেও, এটি একজনের দেহ থেকে অন্যজনের দেহে খুব সহজেই সংক্রমিত হয়।
এই ভাইরাসের ঝুঁকি এড়াতে এবং জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে সঠিক সময়ে টিকা নেওয়া এবং নিয়মিত পরীক্ষা করা জরুরি।
সাধারণত যাদের বয়স ৯ থেকে ২৫ তারা এই ভ্যাকসিন নিতে পারেন।

জনসচেতনতায়,

ডা: নাজমুস সাকিব (ব্রাইট)
ক্যান্সার মেডিসিন বিভাগ,
সাতক্ষীরা ক্যান্সার হসপিটাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট।
চেম্বার: রুম নং: ১০১, ক্যান্সার বিভাগ, ব্লিস হসপিটাল, সাতক্ষীরা।
সিরিয়াল: ০১৭১৫-০০৭১৬৯

"নভেম্বর" ফুসফুস ক্যান্সার সচেতনতা মাস।ধূমপান, মদ্যপান সহ যেকোনো তামাক জাতীয় দ্রব্য ও মাদক পরিহার করুন । এগুলো ক্যান্সা...
12/11/2025

"নভেম্বর" ফুসফুস ক্যান্সার সচেতনতা মাস।

ধূমপান, মদ্যপান সহ যেকোনো তামাক জাতীয় দ্রব্য ও মাদক পরিহার করুন ।
এগুলো ক্যান্সার হওয়ার অন্যতম প্রধান কারণ।

জনসচেতনতায়,

ডা: নাজমুস সাকিব (ব্রাইট)
ক্যান্সার মেডিসিন বিভাগ,
সাতক্ষীরা ক্যান্সার হসপিটাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট।
সিরিয়াল: ০১৭১৫-০০৭১৬৯
চেম্বার; রুম নং: ১০১, ক্যান্সার বিভাগ, ব্লিস হসপিটাল, সাতক্ষীরা।

রোগীর পরিবারের সদস্যদের কিছু প্রশ্ন। প্রশ্ন নং ১: স্ত্রীর ক্যান্সার, স্ত্রী রান্না করলে তার রান্না কি বাড়ির অন্যরা খেতে...
29/10/2025

রোগীর পরিবারের সদস্যদের কিছু প্রশ্ন।

প্রশ্ন নং ১: স্ত্রীর ক্যান্সার, স্ত্রী রান্না করলে তার রান্না কি বাড়ির অন্যরা খেতে পারবে?

উত্তর: অবশ্যই পারবে।

প্রশ্ন নং ২: স্ত্রীর স্তন ক্যান্সার, স্বামী-স্ত্রী যদি শারীরিক সম্পর্ক বজায় রাখে স্বামীর কি ক্যান্সার হবে?

উত্তর: না, এটা কোন ছোঁয়াচে রোগ নয়।

প্রশ্ন নং ৩: যে পুকুরে ক্যান্সার রুগী গোসল করে সে পুকুরে কি গ্রামের অন্য মানুষ গোসল করতে পারবে?

উত্তর: পারবে, এটি পানিবাহিত রোগ নয়।

প্রশ্ন নং ৪: ক্যান্সার রোগী কি মসজিদে যেয়ে নামাজ পড়তে পারবে?

উত্তর: অবশ্যই পারবে। এটা কোন ছোঁয়াচে রোগ নয়।

প্রশ্ন নং ৫: রুগী কি খাবে আর কি খাবেনা ?

উত্তর: যে খাবারে রুগীর এলার্জী ও বদ হজম হয় সে সকল খাবার খাবে না।
যা সহজে হজম হয়, শরীরে রক্ত তৈরিতে সহায়ক এমন স্বাভাবিক সুষম খাবার খাবে।
যাদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস আছে তারা ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী ডায়েট চার্ট ফলো করবে।
অন্যান্যরা প্রচুর পানি, ডাব , শরবত পান করতে পারবে। অধিক আমিষ জাতীয় খাবার যেমন, মাছ, ডিম, দুধ এর পাশাপাশি বেশি বেশি শাকসবজি ও ফলমূল খাবে। তেল, তৈলাক্ত ও মসলা জাতীয় খাবার এড়িয়ে চলবে।

যখন কেউ ক্যান্সারে আক্রান্ত হন তিনি শুধু শারীরিক ভাবে নয় মানসিক ভাবেও দুর্বল হয়ে পড়েন।
কেন হলো? কিভাবে হলো? উদ্বেগ, উৎকণ্ঠা ও বিষন্নতা জুড়ে বসে তার মনে। ভয় ও হতাশায় ভোগে অনেকে।
ক্যান্সার রুগীর চিকিৎসায় চিকিৎসকের পাশাপাশি পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং পরিচিত মানুষও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাকে মানসিক ভাবে সাপোর্ট করুন। তার মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসুন।

জনসচেতনতায়,

ডা: নাজমুস সাকিব (ব্রাইট)
ক্যান্সার মেডিসিন বিভাগ,
সাতক্ষীরা ক্যান্সার হসপিটাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট।
সিরিয়াল: ০১৭১৫-০০৭১৬৯
চেম্বার: রুম নং: ১০১, ক্যান্সার বিভাগ, ব্লিস হসপিটাল, সাতক্ষীরা।

"সেপ্টেম্বর-প্রোস্টেট ক্যান্সার সচেতনতা মাস"প্রোস্টেট ক্যান্সার হচ্ছে এশিয়ার অন্যতম প্রধান ক্যান্সার। সারাবিশ্বে পুরুষদে...
01/09/2025

"সেপ্টেম্বর-প্রোস্টেট ক্যান্সার সচেতনতা মাস"

প্রোস্টেট ক্যান্সার হচ্ছে এশিয়ার অন্যতম প্রধান ক্যান্সার। সারাবিশ্বে পুরুষদের মধ্যে ক্যান্সারের মৃত্যুর কারণ হিসেবে এর অবস্থান ষষ্ঠতম।

প্রোস্টেট কি?
--> প্রোস্টেট একটি ছোট গ্রন্থি যা মূত্রথলির নিচে অবস্থিত। প্রোস্টেট গ্রন্থি সিমেন তৈরির জন্য স্পার্ম মিশ্রিত ঘন স্বচ্ছ তরল পদার্থ নিঃসরণ করে।

প্রোস্টেট ক্যান্সারের কারণ সমূহ-
‌বয়স
‌হরমোন
‌খাদ্যাভ্যাস
‌বংশগত
‌পূর্ববর্তী ক্যান্সারের ইতিহাস
‌পারিবারিক ইতিহাস
‌জীনগত পরিবর্তন
‌ভৌগোলিক

প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ সমূহ:-
‌ঘনঘন মূত্রত্যাগ
‌মূত্রে এবং বীর্যে রক্তের উপস্তিতি
‌বসলে অস্বস্তি অথবা ব্যাথা অনুভব করা
‌মূত্রাশয় খালি করতে চাপ অনুভূত হওয়া
‌মূত্রত্যাগের সময় জ্বালাপোড়াজনিত ব্যাথা অনুভব করা
‌যৌন অক্ষমতা

প্রোস্টেট ক্যান্সারের ধাপ সমূহ -
‌লোকালাইজড প্রোস্টেট ক্যান্সার
‌মেটাস্ট্যাটিক প্রোস্টেট ক্যান্সার
‌লোকালি এডভান্সড প্রোস্টেট ক্যান্সার

প্রোস্টেট ক্যান্সার নির্ণয়ের পরীক্ষাসমূহ-
১. ডিজিটাল রেক্টাল পরীক্ষা।
‌অস্বাভাবিক বা বৃহৎ প্রোস্টেট গ্রন্থির স্ক্রিনিং পরীক্ষা।
২. পিএসএ রক্ত পরীক্ষা।
‌ক্যান্সার রক্তে পিএসএ মাত্রা বাড়িয়ে দেয়।
৩. বায়োপসি
‌বিশেষজ্ঞ দ্বারা দেহের ভেতর থেকে টিস্যুর নমুনা সংগ্রহ করে পরীক্ষা কর হয়।

প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা সমূহ -
‌সার্জারী
‌কেমোথেরাপি
‌ইমিউনো থেরাপি
‌হরমোন থেরাপি
‌রেডিয়েশন ও
‌বেস্ট সাপোর্টিভ কেয়ার

জন সচেতনতায়
ডাঃ নাজমুস সাকিব ব্রাইট
ক্যান্সার মেডিসিন বিভাগ,
সাতক্ষীরা ক্যান্সার হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট।
সিরিয়াল : ০১৭১৫-০০৭ ১৬৯

আসুন জেনে নেই কোলোরেক্টাল ক্যান্সারের কারণ, লক্ষণ ও প্রতিকার #কোলোরেক্টাল ক্যান্সারের লক্ষণ :১.মলের সাথে রক্ত যাওয়া মলের...
26/03/2025

আসুন জেনে নেই কোলোরেক্টাল ক্যান্সারের কারণ, লক্ষণ ও প্রতিকার

#কোলোরেক্টাল ক্যান্সারের লক্ষণ :
১.মলের সাথে রক্ত যাওয়া মলের রং গাঢ় বা আলকাতরার মতো হওয়া।
২.মলত্যাগের অভ্যাসে পরিবর্তন, যেমন ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য বা পরিমান হ্রাস।
৩.ওজন হ্রাস
৪.রক্তপাতের জন্য আয়তন কমে অ্যানিমিয়া হয়ে ক্লান্ত ফ্যাকাশে লাগা

#কোলোরেক্টাল ক্যান্সারের ঝুকি বাড়াতে পারে যেসব কারনে:-
১.ধূমপান ও মদ্যপান
২.বয়স বৃদ্ধি
৩.স্থূলতা
৪.অতিরিক্ত প্রক্রিয়াজাত মাংস খাওয়া
৫.যাদের আগে থেকেই পলিপ আছে
৬.শাক সবজি ফলমূল কম খাওয়া
৭.শারিরীক পরিশ্রম কম করা

সুস্থ কোলনের জন্য উপকারী খাদ্য সমূহ:-
১.সবুজ শাকসবজি
২.গাজর
৩.টমেটো
৪.শশা
৫.পুষ্টিকর ফলমূল
৬.রাস্পবেরী
৭.ঢেড়শ
৮.ব্রকলি
৯.চীনা বাদাম
১০.স্ট্রবেরি

কোলোরেক্টাল ক্যান্সার ঝুকি কমাতে যে পদক্ষেপ গুলো নেওয়া আবশ্যক :-
১.স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসঃ ডাল,শিম,মাছ, ডিম,সবুজ তরকারি,সতেজ ফলমূল।

২.নিজেকে সক্রিয় রাখাঃ দৈনিক অন্তত ৬-৮ ঘন্টা ঘুম,সপ্তাহে ৫ দিন ব্যায়াম করা,দৈনিক অন্তত ৩০ মি শারিরীক পরিশ্রম করা।

৩.নিয়ন্ত্রণঃ ধূমপান ত্যাগ, মদ্যপান থেকে বিরত থাকা,অতিবেগুনী রশ্মি এড়িয়ে চলা।

৪.ঝুকি কমানোঃ নিয়মিত স্ক্রিনিং প্রোগ্রামে অংশ নেওয়া

জন সচেতনতায়
ডাঃ নাজমুস সাকিব ব্রাইট
ক্যান্সার মেডিসিন বিভাগ,
সাতক্ষীরা ক্যান্সার হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট।
সিরিয়াল : ০১৭১৫-০০৭ ১৬৯

সাতক্ষীরায় বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আলোচনা সভা ও ব্রেস্ট ক্যান্সার স্কিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত বিশ্ব স্তন...
11/11/2024

সাতক্ষীরায় বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আলোচনা সভা ও ব্রেস্ট ক্যান্সার স্কিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস অক্টোবর-২০২৪ শীর্ষক আলোচনা সভা ও ব্রেস্ট ক্যান্সার স্কিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে সাতক্ষীরা সিবি হাসপাতালের ক্যান্সার বিভাগে সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টার ও রোটারী ক্লাব অব সাতক্ষীরার যৌথ আয়োজনে আলোচনা সভা ও ব্রেস্ট ক্যান্সার স্কিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

রোটারী ক্লাব অব সাতক্ষীরার ক্লাব প্রেসিডেন্ট মো. মশিউর রহমান বাবু'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনাব ডা. আবতাবুজ্জামান।

আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মো. মনোয়ার হোসেন, জতীয় ক্যান্সার হাসপাতালের ক্যান্সার সার্জারি বিভাগের প্রফেসর (অব.) ডা. মিজানুর রহমান, খুলনা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবু বক্কর সিদ্দিক, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার কর্মকর্তা কৃষিবিদ ড. এম এ মাজেদ, খুলনা বিশ্ব বিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রফেসর ড. মো. গোলাম হোসেন , প্রবীণ চিকিৎসক ডা. সুশান্ত কুমার ঘোষ, খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ শহীদুল ইসলাম মুকুল, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. কামরুজ্জামান রাসেল, অধ্যাপক নুর মোহাম্মদ পাড় প্রমুখ। এসময় সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টার ও রোটারী ক্লাব অব সাতক্ষীরার সদস্যরা উপস্থিত ছিলেন।

মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্যান্সারের ঝুঁকির কারণ ও স্তন ক্যান্সারের লক্ষণসমূহ তুলে ধরে বক্তব্য রাখেন ক্যান্সার মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাজমুস সাকিব ব্রাইট।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারিয়ান মাগফুর রহমান।

আসসালামুয়ালাইকুম, প্রিয় মা ও বোনেরা, বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আগামী ৩১-১০-২০২৪ ইং রোজ বৃহস্পতিবার ফ্রি...
27/10/2024

আসসালামুয়ালাইকুম,
প্রিয় মা ও বোনেরা,

বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আগামী ৩১-১০-২০২৪ ইং রোজ বৃহস্পতিবার ফ্রি ব্রেস্ট স্ক্রিনিং/ বিনামূল্যে স্তন ক্যান্সার পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঢাকা থেকে আগত একদল ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকরা সকল পরীক্ষা করবেন।
উক্ত অনুষ্ঠানে আপনি ও আপনার পরিচিতরা বিনা মূল্যে অংশগ্রহণ করতে পারবেন।
শর্ত: বয়স ৪০ ঊর্ধ
আগ্রহীরা যোগাযোগ করুন ও নাম রেজিষ্ট্রেশন করুন।
যোগাযোগ:+8801715-007169
স্থান: ক্যান্সার বিভাগ,সি.বি হসপিটাল, সাতক্ষীরা।

ধন্যবাদান্তে,
ডাঃ নাজমুস সাকিব ব্রাইট
ক্যান্সার মেডিসিন বিভাগ
সাতক্ষীরা ক্যান্সার হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট।

যখন কেউ  ক্যান্সারে আক্রান্ত হন তিনি শুধু শারীরিক ভাবে নয় মানসিক ভাবেও দুর্বল হয়ে পড়েন। কেন হলো? কিভাবে হলো? আমারই বা...
03/09/2024

যখন কেউ ক্যান্সারে আক্রান্ত হন তিনি শুধু শারীরিক ভাবে নয় মানসিক ভাবেও দুর্বল হয়ে পড়েন।
কেন হলো? কিভাবে হলো? আমারই বা হলো কেন? রিপোর্ট ভূল হয়নি তো ? আপনি ঠিক ভাবে দেখেছেন তো? এর কি চিকিৎসা আছে? ভালো হবে তো? চিকিৎসা করতে কত টাকা লাগবে? টাকার জোগাড় কিভাবে হবে? চিকিৎসা কোথায় করবো দেশে না বিদেশে? সাথে কে যাবে? এতদিন গেলে অফিস থেকে ছুটি দেবে তো? বাড়িতে কে থাকবে? বাচ্চা-কাচ্চাকে দেখবে কে?
এমন হাজারো প্রশ্ন তার মাথায় ঘুরপাক খেতে থাকে। উদ্বেগ, উৎকণ্ঠা ও বিষন্নতা জুড়ে বসে তার মনে। ভয় ও হতাশায় ভোগে অনেকে।
তাই ক্যান্সার রুগীর চিকিৎসায় চিকিৎসকের পাশাপাশি পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং পরিচিত মানুষও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাকে মানসিক ভাবে সাপোর্ট করুন। তার মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসুন।

জনসচেতনতায়,
ডাঃ নাজমুস সাকিব ব্রাইট
সাতক্ষীরা ক্যান্সার হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট।

স্তনে চাকা বা গোটা দেখার পরও আমাদের মা বোনেরা স্বভাবসুলভ লজ্জাশীলতার কারনে সেটা পরিবারের অন্য সদস্যদের কাছে প্রকাশ করতে ...
30/06/2024

স্তনে চাকা বা গোটা দেখার পরও আমাদের মা বোনেরা স্বভাবসুলভ লজ্জাশীলতার কারনে সেটা পরিবারের অন্য সদস্যদের কাছে প্রকাশ করতে চাইনা।

তারা অনেক সময় হোমিপ্যাথিক, আয়ুর্বেদিক , কবিরাজী চিকিৎসা করান ও কেউ কেউ বিভিন্ন গাছ গাছড়ার পাতাও খান।

অধিকাংশ খারাপ/ ম্যালিগন্যান্ট টিউমারগুলো এ সময়ে বড় হতে থাকে ও অ্যাডভান্স স্টেজ এ চলে যায়। যখন তারা ডাক্তারের কাছে আসেন তখন অনেক দেরি হয়ে যায়।

তাই কারো যদি স্তনে কোন সমস্যা থাকে, লজ্জা না করে আপনার নিকটস্থ চিকিৎসকের কাছে যান ও যতটা সম্ভব ঝুকি মুক্ত থাকুন।

ডাঃ নাজমুস সাকিব ব্রাইট।
ক্যান্সার মেডিসিন বিভাগ,
সাতক্ষীরা ক্যান্সার হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট।
সিরিয়াল : ০১৭১৫-০০৭ ১৬৯

ক্যান্সার রোগের সতর্ক সংকেত সমূহ:১। কোন সুস্পষ্ট কারণ ছাড়া শরীরের ওজন কমে যাওয়া ২।শরীরে/স্তনে পিন্ড বা চাকার উপস্থিতি৩।...
27/05/2024

ক্যান্সার রোগের সতর্ক সংকেত সমূহ:

১। কোন সুস্পষ্ট কারণ ছাড়া শরীরের ওজন কমে যাওয়া
২।শরীরে/স্তনে পিন্ড বা চাকার উপস্থিতি
৩। ভাঙ্গা কণ্ঠস্বর বা অবিরাম কাশি
৪।ক্ষত সহজে না সারা
৫। খাবার গিলতে অসুবিধা ও মল-মূত্র ত্যাগের অভ্যাসের পরিবর্তন
৬।কোন অঙ্গপ্রত্যঙ্গ থেকে অস্বাভাবিক রক্তক্ষরণ
৭। তিল বা আঁচিলের সুষ্পষ্ট পরিবর্তন, ইত্যাদি।

ডাঃ নাজমুস সাকিব ব্রাইট
ক্যান্সার মেডিসিন বিভাগ
সাতক্ষীরা ক্যান্সার হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট
সিরিয়ালের জন্য:
০১৭১৫-০০৭১৬৯
০১৭১৮-৪৩৫১২২

"কোলন ক্যান্সার সচেতনতা মাস - মার্চ ২০২৪"মার্চ মাসে পবিত্র রমজানকে সামনে রেখে ওয়াদা করি " ধূমপান, তামাক, মাদক মুক্ত জীব...
09/03/2024

"কোলন ক্যান্সার সচেতনতা মাস - মার্চ ২০২৪"
মার্চ মাসে পবিত্র রমজানকে সামনে রেখে ওয়াদা করি
" ধূমপান, তামাক, মাদক মুক্ত জীবন গড়ি" কোলন ক্যান্সার প্রতিরোধ করি।

প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা গেলে কোলন ক্যান্সার সম্পূর্ণ নিরাময় যোগ্য।

ডাঃ নাজমুস সাকিব ব্রাইট।
সাতক্ষীরা ক্যান্সার হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট।
সিরিয়ালের জন্য:
০১৭১৫-০০৭ ১৬৯
০১৭১৮-৪৩৫ ১২২

Address

Satkhira Sadar
Satkhira
9400

Opening Hours

Saturday 15:00 - 20:00
Sunday 15:00 - 20:00

Telephone

+8801715007169

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Nazmus Sakib Bright - ডাঃ নাজমুস সাকিব ব্রাইট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Nazmus Sakib Bright - ডাঃ নাজমুস সাকিব ব্রাইট:

Share