PMK Hospital & Diagnostic Centre

PMK Hospital & Diagnostic Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PMK Hospital & Diagnostic Centre, ZIRABO, ASHULIA, SAVAR, DHAKA, Savar.

নিয়োগ বিজ্ঞপ্তি - ২০২৬পদের নামঃ ফার্মাসিস্ট পদ সংখ্যাঃ ০১ জন আবেদন পাঠানোর শেষ তারিখঃ ১৫ এপ্রিল ২০২৬Email: pmkhospital20...
07/04/2026

নিয়োগ বিজ্ঞপ্তি - ২০২৬

পদের নামঃ ফার্মাসিস্ট
পদ সংখ্যাঃ ০১ জন

আবেদন পাঠানোর শেষ তারিখঃ ১৫ এপ্রিল ২০২৬

Email: pmkhospital2015@gmail.com

#নিয়োগ_বিজ্ঞপ্তি





🚨 গুরুত্বপূর্ণ নোটিশ 🚨আজ আমাদের হাসপাতালে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মহান আল্লাহর অশেষ রহমতে কোনো ধরনের প্রাণহানি বা বড়...
05/04/2026

🚨 গুরুত্বপূর্ণ নোটিশ 🚨

আজ আমাদের হাসপাতালে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মহান আল্লাহর অশেষ রহমতে কোনো ধরনের প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আলহামদুলিল্লাহ, সবাই নিরাপদ আছেন।

দ্রুত পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে হাসপাতালের সকল কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান রয়েছে।

এই কঠিন সময়ে যারা আমাদের পাশে ছিলেন এবং সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সবার কাছে দোয়া কামনা করছি। 🤲

🏥পিএমকে হসপিটাল & ডায়াগনস্টিক সেন্টার
জিরাবো, আশুলিয়া, সাভার, ঢাকা।




জরুরী সতর্কবার্তা....🚨❗❗ প্রথমে শুধু হালকা জ্বর…সাথে সর্দি, কাশিবাচ্চা একটু খিটখিটে, খেতে চাইছে না…এভাবেই শুরু হয়।এই সময়...
02/04/2026

জরুরী সতর্কবার্তা....🚨❗❗

প্রথমে শুধু হালকা জ্বর…
সাথে সর্দি, কাশি
বাচ্চা একটু খিটখিটে, খেতে চাইছে না…
এভাবেই শুরু হয়।

এই সময়ই শরীরে ঢুকে পড়ে Measles (হাম) ভাইরাস।
কোনো আক্রান্ত ব্যক্তি হাঁচি বা কাশি দিলে বাতাসের মাধ্যমে খুব সহজেই এটি ছড়িয়ে পড়ে।
আপনি বুঝে ওঠার আগেই শিশুটি আক্রান্ত হয়ে যেতে পারে।

🔎 প্রথম ২–৩ দিন:
শুধু জ্বর, সর্দি, কাশি…
চোখ লাল হয়ে যায়, পানি পড়ে।
অনেকে এটাকে সাধারণ ভাইরাল জ্বর ভেবে ভুল করেন।

তারপর—
জ্বর বাড়তে থাকে,
মুখের ভেতরে ছোট সাদা দাগ দেখা যেতে পারে…
এবং ৩–৪ দিনের মধ্যে
মুখ থেকে শুরু হয়ে সারা শরীরে লালচে র‍্যাশ ছড়িয়ে পড়ে।

⚠️ এই পুরো সময় শিশুটি অত্যন্ত সংক্রামক
মানে, বুঝে ওঠার আগেই অন্য শিশুদের মধ্যেও ছড়িয়ে যেতে পারে।

🩺 হাম হলে শিশুর যত্ন

✅ বিশ্রাম ও আলাদা রাখা
ভিড় এড়িয়ে শান্ত ঘরে রাখুন। জ্বর বেশি হলে ভেজা কাপড় দিয়ে শরীর মুছান, প্রয়োজনে ডাক্তারের পরামর্শে ওষুধ দিন।

✅ পর্যাপ্ত তরল
পানি, দুধ, স্যুপ, ওরস্যালাইন—অল্প অল্প করে বারবার দিন।

✅ ভিটামিন A
চোখ ও রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ (ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিন)।

✅ চোখের যত্ন
আলো কম রাখুন, পরিষ্কার পানি দিয়ে চোখ মুছান।

✅ ত্বকের যত্ন
নখ ছোট রাখুন, চুলকাতে না দিন, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

❗ কেন অবহেলা করবেন না?
হাম শুধু “দানা উঠা” রোগ নয়—
এটি ফুসফুস, চোখ, এমনকি মস্তিষ্কেও মারাত্মক প্রভাব ফেলতে পারে।

🚨 জটিলতা হতে পার
শ্বাসকষ্ট
নিউমোনিয়া
খিঁচুনি

📍 গুরুত্বপূর্ণ নির্দেশনা
শিশুর মধ্যে এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।

🏥 পিএমকে হসপিটাল & ডায়াগনস্টিক সেন্টার।
জিরাবো, আশুলিয়া, সাভার, ঢাকা।
আপনার সন্তানের সুস্থতাই আমাদের অঙ্গীকার।
সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিন—নিরাপদ থাকুন।



নিয়োগ বিজ্ঞপ্তি - ২০২৬পদের নামঃ এক্স-রে টেকনোলজিস্ট ( মেয়ে )পদ সংখ্যাঃ ০১ জন আবেদন পাঠানোর শেষ তারিখঃ ৩০ শে মার্চ ২০২৬Em...
25/03/2026

নিয়োগ বিজ্ঞপ্তি - ২০২৬

পদের নামঃ এক্স-রে টেকনোলজিস্ট ( মেয়ে )
পদ সংখ্যাঃ ০১ জন

আবেদন পাঠানোর শেষ তারিখঃ ৩০ শে মার্চ ২০২৬

Email: pmkhospital2015@gmail.com

#নিয়োগ_বিজ্ঞপ্তি






🌙✨ ঈদুল ফিতরের শুভেচ্ছা ✨🌙পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পিএমকে হসপিটাল -এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।...
20/03/2026

🌙✨ ঈদুল ফিতরের শুভেচ্ছা ✨🌙

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পিএমকে হসপিটাল -এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এই পবিত্র দিনটি আপনার ও আপনার পরিবারের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সুস্বাস্থ্য।
আমরা সবসময় আপনাদের সুস্থতা ও সেবায় নিয়োজিত আছি।

ঈদ মোবারক 🌙💖

— পিএমকে হসপিটাল পরিবার 💖





🏥 PMK Hospital & Diagnostic Center💉 EPI কার্যক্রম চলছে আমাদের হাসপাতালে 💉সকল শিশু ও গর্ভবতী মায়েদের জন্য সুখবর!সরকার অনু...
06/03/2026

🏥 PMK Hospital & Diagnostic Center

💉 EPI কার্যক্রম চলছে আমাদের হাসপাতালে 💉

সকল শিশু ও গর্ভবতী মায়েদের জন্য সুখবর!
সরকার অনুমোদিত EPI (Expanded Programme on Immunization) কার্যক্রম এখন নিয়মিতভাবে আমাদের হাসপাতালে প্রদান করা হচ্ছে।
👶 শিশুদের জন্য টিকা প্রদান
🤰 গর্ভবতী মায়েদের টিকাদান সেবা
🛡️ নিরাপদ ও মানসম্মত পরিবেশ
👨‍⚕️ অভিজ্ঞ স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে

আপনার সন্তানের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে নির্ধারিত সময় অনুযায়ী টিকা দিন।

📅 সময়ঃ প্রতি সোম থেকে শনি সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।

📍 ঠিকানা: পিএমকে হসপিটাল জিরাবো, আশুলিয়া, সাভার, ঢাকা।
📞 যোগাযোগ: ০১৮৭৭-৭০২৫৯৮

সচেতন হোন, সুস্থ থাকুন।
টিকা দিন, রোগ প্রতিরোধ করুন।

মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে PMK Hospital & Diagnostic Centre-এর উদ্যোগে একটি মানবিক Free Med...
21/02/2026

মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে PMK Hospital & Diagnostic Centre-এর উদ্যোগে একটি মানবিক Free Medical Camp আয়োজন করা হয়। ক্যাম্প পরিদর্শন করেন পিএমকে এর উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল।

এই বিশেষ দিনে অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে মানুষের জন্য ফ্রি চিকিৎসা পরামর্শ,এবং প্রয়োজনীয় রোগীদের জন্য ফ্রি অপারেশন সেবা প্রদান করা হয়েছে।

মাতৃভাষার জন্য আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে পারা আমাদের জন্য গর্বের।

PMK Hospital & Diagnostic Centre প্রতিশ্রুতিবদ্ধ—মানুষের পাশে থেকে সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে।

শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, মানুষের সেবায় আমাদের অঙ্গীকার।

🌙 পবিত্র মাহে রমাদান মোবারক 🌙✨ রহমত, বরকত ও মাগফিরাতের মাস মাহে রমাদান আমাদের জীবনে বয়ে আনুক শান্তি ও সুস্থতা।PMK Hospit...
19/02/2026

🌙 পবিত্র মাহে রমাদান মোবারক 🌙

✨ রহমত, বরকত ও মাগফিরাতের মাস মাহে রমাদান আমাদের জীবনে বয়ে আনুক শান্তি ও সুস্থতা।
PMK Hospital & Diagnostic Center-এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

🌿 রমাদানে সুস্থ থাকার কিছু পরামর্শঃ
✅ ইফতার ও সেহরিতে পরিমিত ও পুষ্টিকর খাবার গ্রহণ করুন
✅ প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন
✅ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা নিয়মিত পরীক্ষা করুন
✅ অতিরিক্ত তৈলাক্ত ও ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন

🩺 আপনার সুস্বাস্থ্যই আমাদের অঙ্গীকার।
রমাদান জুড়ে ২৪ ঘন্টা জরুরি সেবা চালু আছে।

📍 ঠিকানা: পিএমকে হসপিটাল & ডায়াগনস্টিক সেন্টার। জিরাবো, আশুলিয়া, সাভার, ঢাকা।
📞 হটলাইন: ০১৮৭৭৭০২৫৯৮



১৬ জানুয়ারি ২০২৬পিএমকে হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে🎗️ ফ্রি মেডিকেল ক্যাম্প 🎗️✅ মোট রোগী সেবা প্রদান কর...
16/01/2026

১৬ জানুয়ারি ২০২৬

পিএমকে হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে

🎗️ ফ্রি মেডিকেল ক্যাম্প 🎗️

✅ মোট রোগী সেবা প্রদান করা হয়েছে: ৫০০ জনের অধিক

📌 অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা সেবা
📌 প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান

স্থান: শেরে বাংলা মডেল স্কুল এন্ড কলেজ, ঘোষবাগ,জিরাবো,আশুলিয়া,সাভার,ঢাকা।

দাঁত তুললে কি চোখের সমস্যা হয়?না, দাঁত তুললে চোখের কোনো সমস্যা হয় না বা দৃষ্টিশক্তি কমে যায় না। এটি আমাদের সমাজে প্রচলি...
09/01/2026

দাঁত তুললে কি চোখের সমস্যা হয়?

না, দাঁত তুললে চোখের কোনো সমস্যা হয় না বা দৃষ্টিশক্তি কমে যায় না। এটি আমাদের সমাজে প্রচলিত একটি ভুল ধারণা (Myth) বা কুসংস্কার মাত্র। চিকিৎসা বিজ্ঞানে এর কোনো ভিত্তি নেই।

কেন এই ধারণাটি ভুল এবং এর বৈজ্ঞানিক ব্যাখ্যা নিচে দেওয়া হলো:

👉ভিন্ন স্নায়ু বা নার্ভ: আমাদের চোখের দেখার জন্য যে স্নায়ু কাজ করে (Optic Nerve) এবং দাঁতের ব্যথার অনুভূতি বা অনুভূতির জন্য যে স্নায়ু কাজ করে (Trigeminal Nerve), সেগুলো সম্পূর্ণ আলাদা। একটির সাথে আরেকটির সরাসরি কোনো যোগাযোগ নেই।

👉উপরের পাটির দাঁত: উপরের পাটির দাঁতের শিকড়গুলো চোখের কাছাকাছি থাকে (বিশেষ করে সাইনাসের কাছে)। তাই উপরের দাঁতে ব্যথা হলে অনেক সময় মনে হতে পারে যে ব্যথা চোখের দিকে ছড়িয়ে পড়ছে। এই অনুভূতির কারণেই মানুষ মনে করে দাঁত তুললে চোখের ক্ষতি হতে পারে। কিন্তু বাস্তবে দাঁত তোলার সাথে চোখের দৃষ্টিশক্তির কোনো সম্পর্ক নেই।

👉আধুনিক চিকিৎসা: বর্তমান দন্তচিকিৎসা অনেক উন্নত। ডেন্টিস্টরা লোকাল অ্যানেস্থেসিয়া (Local Anesthesia) দিয়ে অবশ করে নিরাপদে দাঁত তোলেন, যা নির্দিষ্ট ওই জায়গাটুকুতেই কাজ করে এবং চোখের ওপর কোনো প্রভাব ফেলে না।

⚠️সতর্কতা: বরং নষ্ট বা সংক্রমিত দাঁত না তুলে রেখে দিলে ইনফেকশন ছড়িয়ে পড়ে জটিলতা সৃষ্টি করতে পারে, যা শরীরের অন্যান্য অংশের জন্য ক্ষতিকর হতে পারে। তাই নিশ্চিন্তে এবং নির্ভয়ে প্রয়োজনে দাঁত তুলতে পারেন।

‼️তবে অবশ্যই একজন বিএমডিসি (BMDC) রেজিস্টার্ড ডেন্টিস্টের পরামর্শ ও তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন।

✍️ Reviewed by:
Dr. ATIA SHARMIN SILVY
BDS (DU), PGT(DDC), MPH(ASAU)
BMDC Reg No: 4072

🇧🇩 মহান বিজয় দিবস উপলক্ষে 🇧🇩১৬ই ডিসেম্বরপিএমকে হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে🎗️ ফ্রি মেডিকেল ক্যাম্প 🎗️...
16/12/2025

🇧🇩 মহান বিজয় দিবস উপলক্ষে 🇧🇩

১৬ই ডিসেম্বর

পিএমকে হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে

🎗️ ফ্রি মেডিকেল ক্যাম্প 🎗️

✅ মোট রোগী সেবা প্রদান করা হয়েছে: ৫০০ জনের অধিক

📌 অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা সেবা
📌 প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান

স্থান: পিএমকে হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার

নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫পদঃ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO)পদ সংখ্যাঃ ১৫ জন।আবেদনের শেষ তারিখঃ ১৮ ডিসেম্বর, ২০২৫।  ...
08/12/2025

নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫
পদঃ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO)
পদ সংখ্যাঃ ১৫ জন।
আবেদনের শেষ তারিখঃ ১৮ ডিসেম্বর, ২০২৫।



Address

ZIRABO, ASHULIA, SAVAR, DHAKA
Savar
1341

Telephone

+8801877702598

Website

Alerts

Be the first to know and let us send you an email when PMK Hospital & Diagnostic Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share