BYFC Rehabilitation Centre

BYFC Rehabilitation Centre Bangladesh Youth First Concerns- BYFC is running two rehabilitation Centres in Dhaka, Savar and Gopalganj [Kotalipara].

We are aiming to care, counsel and cure drug addicts and to rehabilitate them as normal and confident individuals.

শ্রমই সভ্যতার ভিত্তি, আর শ্রমিক সেই ভিত্তির সবচেয়ে শক্ত স্তম্ভ!আন্তর্জাতিক শ্রমিক দিবস আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি শ্র...
01/05/2026

শ্রমই সভ্যতার ভিত্তি, আর শ্রমিক সেই ভিত্তির সবচেয়ে শক্ত স্তম্ভ!
আন্তর্জাতিক শ্রমিক দিবস আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি শ্রমিকের অধিকার আছে ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং মর্যাদাপূর্ণ জীবনের। শ্রমিকদের সম্মান দিতে হবে হৃদয় থেকে, শুধু কথায় নয়—কাজেও।
আন্তর্জাতিক শ্রমিক দিবস- এ বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স'র পক্ষ থেকে সকল শ্রমজীবী মানুষের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা- তাঁদের পরিশ্রমেই গড়ে ওঠে আমাদের প্রতিদিনের পৃথিবী!💙


#শ্রমিকদিবস

লাল-সাদা রঙের ছোঁয়ায়মঙ্গল শোভাযাত্রার আনন্দেঢোলের তালে তালে আর বৈশাখী গানের সুরেএকটি জাতির প্রাণ, ভালোবাসা আর একতার বন্ধ...
14/04/2026

লাল-সাদা রঙের ছোঁয়ায়
মঙ্গল শোভাযাত্রার আনন্দে
ঢোলের তালে তালে আর বৈশাখী গানের সুরে
একটি জাতির প্রাণ, ভালোবাসা আর একতার বন্ধন।
বাংলা নতুন বছরে চলুন আমরা সবাই মিলে
ভালোবাসা, শান্তি আর মানবতার বার্তা ছড়িয়ে দিই
নতুন বছর হোক আলোর, হোক আনন্দের, হোক সফলতার!
বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স পরিবারের পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ীদের জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা
শুভ নববর্ষ 🌼🎭🪅
#পহেলাবৈশাখ
#বাংলানববর্ষ
#নববর্ষ১৪৩৩

11/04/2026

প্রিয় শুভানুধ্যায়ীগণ, চোখ রাখুন আজ বিকেল ৪:৪৫ মিনিটে এশিয়ান টিভি তে-
উপভোগ করুন আমাদের বিশেষ আয়োজন!

BYFC Kite Fest-2026 [Press Partner]: Prothom Alo -Bandhushabha. Thank you Prothom Alo- Bandhuahabha.
11/04/2026

BYFC Kite Fest-2026 [Press Partner]:
Prothom Alo -Bandhushabha. Thank you Prothom Alo- Bandhuahabha.

এই উৎসবের আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্নস (বিওয়াইএফসি)। আয়োজনের সহযোগী ছিল প্রথম আলো বন্ধুসভা, মিউচুয়াল...

26/03/2026

🇧🇩❤️

20/03/2026

ঈদের নতুন চাঁদ যেমন অন্ধকার আকাশে আশার আলো ছড়িয়ে দেয়, তেমনি আসুন এই ঈদে আমরা বেছে নিই মাদকমুক্ত নতুন জীবন।
ভালোবাসা, আশা ও নতুন শুরুর এই উৎসবে সবাইকে জানাই শান্তি, সুস্থতা ও মুক্ত জীবনের আহ্বান।

বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন্স (BYFC), মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক! 🌙✨


21/02/2026

যাদের রক্তের বিনিময়ে অর্জিত এই ভাষা, সেই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা !


18/01/2026

একটু আলো, একটু বৃষ্টি, একটা সুযোগ।
যা থেকে লেখা হয় নতুন এক জীবনের গল্প.......

১৬ ডিসেম্বর শুধু একটি তারিখ নয়; এটি বাঙ্গালী জাতির মাথা উঁচু করে দাঁড়ানোর ইতিহাস, ত্যাগের গৌরব আর ভবিষ্যতের প্রতি অঙ্গীক...
16/12/2025

১৬ ডিসেম্বর শুধু একটি তারিখ নয়; এটি বাঙ্গালী জাতির মাথা উঁচু করে দাঁড়ানোর ইতিহাস, ত্যাগের গৌরব আর ভবিষ্যতের প্রতি অঙ্গীকার।
এই দিনে বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স বিনম্র শ্রদ্ধা জানায় সেই সব শহীদ মুক্তিযোদ্ধা, নির্যাতিত মা-বোন এবং সকল বীর বাঙ্গালী কে যাঁরা একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, লড়েছিলেন এবং জীবন দিয়েছেন।
আসুন বিজয়ের চেতনাকে শুধু স্মরণেই নয়, কর্মে ধারণ করি।
বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স-এর পক্ষ থেকে সকল কে বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩
#বিজয়দিবস


১৪ ই ডিসেম্বর বাঙ্গালী জাতির ইতিহাসে এক কালো অধ্যায়, যেদিন হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে বাংলাদেশের শ্রেষ্...
14/12/2025

১৪ ই ডিসেম্বর বাঙ্গালী জাতির ইতিহাসে এক কালো অধ্যায়, যেদিন হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান- শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, শিল্পী, লেখক, প্রকৌশলীদের নির্মমভাবে হত্যা করে জাতিকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল।
আজ এই শোকাবহ দিনে বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স শহীদ বুদ্ধিজীবীদের ও স্বাধীনতার স্বপ্ন-সাধকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে- যাঁরা জ্ঞান, মানবতা ও স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন।
তাঁদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতার রক্ষার দায়িত্ব আজ আমাদের কাঁধে! 🇧🇩
#শহীদ_বুদ্ধিজীবী_দিবস


এই দেয়াল শুধু রঙ আর অক্ষরের সমষ্টি নয়, এটি প্রতিটি মানুষের অন্তরের জাগরণ, আশা ও পরিবর্তনের প্রতীক!যে হাত একসময় অন্ধকারে ...
13/11/2025

এই দেয়াল শুধু রঙ আর অক্ষরের সমষ্টি নয়, এটি প্রতিটি মানুষের অন্তরের জাগরণ, আশা ও পরিবর্তনের প্রতীক!
যে হাত একসময় অন্ধকারে হারিয়ে গিয়েছিল, আজ সে হাতেই ফুটে উঠেছে জীবনের রঙিন বার্তা- “আমি পারি, আমি বদলাতে পারি, আমি আবার শুরু করতে পারি।”
বিওয়াইএফসি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসারত ব্যক্তিগণ তৈরি করেছেন এক অনন্য দেয়াললিখন, যেখানে তারা নিজের হাতে লিখেছেন তাদের ফিরে আসার গল্প, হারিয়ে যাওয়া স্বপ্নের পুনর্জন্ম এবং জীবনের নতুন সূচনা 💫
আসুন, আমরা সবাই তাদের এই সাহস, পরিবর্তন ও নতুন স্বপ্নকে সম্মান জানাই 🌸
জীবন থেমে যায় না- সুযোগ সবসময় থাকে, শুধু দরকার একটুখানি বিশ্বাস ✨

#দেয়াললিখন


”মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা দুর্বলতা নয়, এটা সাহসের নাম!”মানসিক চাপ, ভয় বা হতাশা, উদ্বিগ্নতা কাটিয়ে  উঠতে বাংলাদেশ ইয়...
29/10/2025

”মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা দুর্বলতা নয়, এটা সাহসের নাম!”
মানসিক চাপ, ভয় বা হতাশা, উদ্বিগ্নতা কাটিয়ে উঠতে বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কর্মীদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। তারই ধারাবিকতায় গত ২২ ও ২৩ অক্টোবর, ২০২৫ তারিখে “Peer Counselling & Addiction” বিষয়ক প্রশিক্ষণ বিওয়াইএফসি’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো মানসিক চাপ, একাকীত্ব, উদ্বেগ বা আত্মবিশ্বাসের ঘাটতি কাটিয়ে উঠতে সহায়তা করা। বিওয়াইএফসি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রসহ মোট ১০ টি নিরাময় কেন্দ্রের ২০ জন প্রতিনিধি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক ও ফ্যাসিলিটেটর হিসেবে ছিলেন মি. কর্ণেলিয়ান ডরেনহেইন (সিজ); আরও উপস্থিত ছিলেন ড. পিটার হালদার, জাতীয় পরিচালক, বিওয়াইএফসি, মিসেস. গ্লোরিয়া বাড়ৈ, উপ-পরিচালক, বিওয়াইএফসি এবং প্রশিক্ষণ আহ্বায়ক মি. ফ্রান্সিস কস্তা, প্রধান কর্মকর্তা, মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, বিওয়াইএফসি।




Address

B/8/9 East Bhabanipur, Ganda, Dhaka
Savar
1340

Alerts

Be the first to know and let us send you an email when BYFC Rehabilitation Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to BYFC Rehabilitation Centre:

Share