28/11/2025
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২ জন ভেট ইন্টার্ন আজ তাদের ১ মাসব্যাপী ইন্টার্নশিপ সম্পন্ন করেছে।
এই এক মাসে তারা আমাদের সঙ্গে হাতে, কলমে পেট মেডিসিন, সার্জারি, ডায়াগনস্টিক ও ক্লিনিক ম্যানেজমেন্টের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে।
আমাদের টিমের প্রতিটি সদস্যের গাইডেন্স, কেস হ্যান্ডলিং এবং সার্জিক্যাল সেশনে তারা যে আগ্রহ ও নিষ্ঠা দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।
ভবিষ্যতের ভেটারিনারি প্রফেশনে তাদের সফলতা কামনা করছি।
Pet Point & Vet Diagnostics সবসময়ই তরুণ ভেটদের স্কিল ডেভেলপমেন্টে পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।
নতুন প্রজন্মের ভেটদের হাতে–কলমে দক্ষতা বৃদ্ধির এই যাত্রা চলমান থাকবে ইনশাআল্লাহ।