Nutritionist & Dietitian Amena Jannat Nipa

Nutritionist & Dietitian Amena Jannat Nipa Nutritionist | Dietitian | Diet & Nutrition Consultant. 1. Diet for children.
2. Diet for weight gain.
3. Diet for weight loss.
4. Diet for the heart patient.
6.

Diet for lactating mother and pregnant woman.
5. Diet for the diabetic patient.
7. Diet for hypertension patient.
8. Diet for constipation patient.
9. Diet for the renal patient.
10. Diet for anemia patient.
11. Diet for thalassemia patient.

29/04/2026

যুগোপযোগী সঠিক পদক্ষেপ 💖💕💝

27/04/2026

পৃথিবী বদলাক, সময় পাল্টাক—তবু নিজেকে ভালো রাখার চেষ্টা থেকে কখনো পিছপা হবেন না। নিজের ভালো থাকার যত্নটা যেন কোনোদিনই ফুরিয়ে না যায় ❤️‍🩹

বিশ্ব বই দিবসে আমার মেয়ের স্কুলের এক আয়োজন আমাকে সত্যিই মুগ্ধ করেছে। এই বিশেষ দিনে তারা বই বিনিময়ের এক অভিনব উদ্যোগ ন...
24/04/2026

বিশ্ব বই দিবসে আমার মেয়ের স্কুলের এক আয়োজন আমাকে সত্যিই মুগ্ধ করেছে। এই বিশেষ দিনে তারা বই বিনিময়ের এক অভিনব উদ্যোগ নেয়। প্রত্যেক শিশু বাড়ি থেকে নিজের পড়া শেষ হয়ে যাওয়া একটি বই নিয়ে আসে। স্কুলে সেই বই তারা বিক্রি করে এবং বিনিময়ে কিছু প্রতীকী অর্থ পায়। সেই অর্থ দিয়ে তারা অন্য কোনো সহপাঠীর আনা নতুন একটি বই কিনে নেয়। একইভাবে, তাদের আনা বইটিও অন্য কোনো শিশুর হাতে পৌঁছে যায়।

এভাবে বইগুলো এক হাত থেকে আরেক হাতে ঘুরে বেড়ায়—জ্ঞান, আনন্দ আর গল্প ছড়িয়ে পড়ে সবার মাঝে। প্রতি বছর এই আয়োজন শুধু বই পড়ার অভ্যাসই গড়ে তোলে না, বরং শিশুদের মধ্যে ভাগাভাগি, দায়িত্ববোধ এবং আনন্দের এক সুন্দর বন্ধন তৈরি করে ❣️

আমার মতো এস্থেটিক গরিবের মনে ডাবল টেনশন,কাঁচা নাকি টাকা নষ্ট 🙄🤣😂😅
23/04/2026

আমার মতো এস্থেটিক গরিবের মনে ডাবল টেনশন,কাঁচা নাকি টাকা নষ্ট 🙄🤣😂😅

19/04/2026

অনেক দিন হলো পুষ্টিকর পথ্য নিয়ে আলোচনা হয়নি।
আজ কথা বলবো একটি উপকারী ও জনপ্রিয় পানীয়— হলুদ দুধ (Golden Milk) 🥛💛

প্রস্তুত প্রণালি:
এক কাপ বা ১২৫ মিলি দুধ ভালোভাবে জ্বাল দিয়ে কুসুম গরম করে নিন।
(কুসুম গরম দুধে উপাদানগুলো সহজে মিশে যায় এবং সর্দি-কাশি ও ঠান্ডায় আরাম দেয়।)

এরপর এতে যোগ করুন—

* ¼ চা চামচ হলুদ
* এক চিমটি গোলমরিচ গুঁড়া

ভালোভাবে নেড়ে নিলেই তৈরি আপনার Golden Milk 🌼

কেন এটি উপকারী?
হলুদের মধ্যে থাকা কারকিউমিন (Curcumin) শরীরের জন্য খুবই উপকারী।
আর গোলমরিচের পাইপারিন (Piperine) এই কারকিউমিন শরীরে সহজে শোষিত হতে সাহায্য করে।

কখন খাবেন?
রাতে ঘুমানোর আগে পান করলে সবচেয়ে ভালো উপকার পাওয়া যায় 😴

উপকারিতা:

* সর্দি-কাশি উপশমে সহায়ক
* গলা ব্যথা কমাতে সাহায্য করে
* শরীরের ব্যথা ও প্রদাহ কমায়
* শরীরকে উষ্ণ ও আরামদায়ক রাখে

ধন্যবাদ 🌿
Former Clinical Dietitian
Amena Jannat Nipa

17/04/2026

তাদের দেখে খুব অবাক হই তারা পারিবারিক ভাবে কত উদার আর মহান 💕আল্লাহ তাদের সবার সহায় হোন 🩷

12/04/2026

মনে হয়,কতদূর কতশত বছর ধরে. . . . . . ❤️‍🩹

10/04/2026

একজন মা—যিনি দিনরাত তার সন্তানের কান্না, লালন-পালন আর একাকীত্বের সাথে যুদ্ধ করছিলেন। শিশুটি যখন কাঁদতো, তখন তাকে কোলে নেওয়ার মতো,একটু সহানুভূতি দেখানোর মতো কেউ হয়তো পাশে ছিল না।
অসহনীয় মানসিক চাপ,ক্লান্তি আর অবহেলার ভারে সেই মা নিজেই অসুস্থ হয়ে পড়েন। আর সেই অসহায়ত্ব ই হয়তো তাকে এমন এক ভয়াবহ সিদ্ধান্ত নিতে বাধ্য করে—নিজের সন্তানকেই হত্যা করেন তিনি… 🥹

কিন্তু সবচেয়ে নির্মম সত্যটা হলো—
যখন বাচ্চাটি বেঁচে ছিল, তখন কেউ ছিল না।
আর আজ শিশুটির মৃত্যুর পর—
মানুষের অভাব নেই!

এমনকি চাচার ও দায়িত্ব নিয়া মামলা করতে দেরি নেই!

এই দায়িত্ববোধ আগে কোথায় ছিল ?কেন একজন মা তার সবচেয়ে কঠিন সময়ে একা হয়ে গেলেন?

এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, আমাদের পুরো সমাজের ব্যর্থতা ❤️‍🩹

আজ world health day আর এবারের থিম,”একসাথে স্বাস্থ্যের জন্য—বিজ্ঞানের পাশে দাঁড়াই।”মানুষ,প্রাণী আর পৃথিবীর সুরক্ষায় একসাথ...
07/04/2026

আজ world health day আর এবারের থিম,”একসাথে স্বাস্থ্যের জন্য—বিজ্ঞানের পাশে দাঁড়াই।”
মানুষ,প্রাণী আর পৃথিবীর সুরক্ষায় একসাথে এগিয়ে যাই।বিজ্ঞানকে কল্যাণের লক্ষ্যে কাজে লাগাই 💖

লাইফে দুইটাই জরুরি—peace আর milk tea ! 💙🩵🩶🩵💙
05/04/2026

লাইফে দুইটাই জরুরি—peace আর milk tea ! 💙🩵🩶🩵💙

অনেক ব্যস্ততার ভীড়ে নিজেকে নিয়ে নিজের ব্যস্ত থাকতে ইচ্ছে হয় . . . . ❤️‍🩹Former Clinical Dietitian at Enam Medical Col...
03/04/2026

অনেক ব্যস্ততার ভীড়ে নিজেকে নিয়ে নিজের ব্যস্ত থাকতে ইচ্ছে হয় . . . . ❤️‍🩹
Former Clinical Dietitian at Enam Medical College & Hospital.

এই খাবারটি হলো Torrijas — স্পেনের খুব জনপ্রিয় একটি মিষ্টি,স্পেনে এটি বিশেষ করে Semana Santa (ইস্টার সপ্তাহ)-এ খুব জনপ্র...
01/04/2026

এই খাবারটি হলো Torrijas — স্পেনের খুব জনপ্রিয় একটি মিষ্টি,স্পেনে এটি বিশেষ করে Semana Santa (ইস্টার সপ্তাহ)-এ খুব জনপ্রিয়।
আমাদের দেশে ছুটবেলায় এমনকি আমি আমার মেয়েকে ও করে দিতাম যা পাউরুটি দুধ ডিমের মিশ্রণে মিশিয়ে ভেজে খাওয়া হতো। এখানে এটির টেস্ট তেমনই তবে বাইরে একটু ক্রিস্পি ভিতরে নরম ও জুসি আর মিষ্টি দারুচিনির হালকা গন্ধ থাকে।

Former Clinical Dietitian at Enam Medical College & Hospital.

Address

Bank Colony
Savar

Opening Hours

Tuesday 09:00 - 12:30
17:00 - 20:30
Wednesday 09:00 - 12:30
17:00 - 20:30
Thursday 09:00 - 12:30
17:00 - 20:30
Friday 09:00 - 12:30
17:00 - 20:30
Saturday 11:00 - 17:00
Sunday 11:00 - 17:00

Telephone

+8801796311332

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist & Dietitian Amena Jannat Nipa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nutritionist & Dietitian Amena Jannat Nipa:

Share

Category