04/01/2026
🩺💙 গুলশান ক্লিনিকের মানবিক উদ্যোগ
হাজী মতবর আলী হাসানিয়া দাখিল মাদ্রাসার ২য় পুনর্মিলনী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প
📅 ৩ জানুয়ারি ২০২৬ ইং
হাজী মতবর আলী হাসানিয়া দাখিল মাদ্রাসার ৩৫ বছর পূর্তি ও ২য় পুনর্মিলনী উপলক্ষে, হাজী মতবর আলী হাসানিয়া দাখিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে গুলশান ক্লিনিক লিমিটেড প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং এলাকার সাধারণ মানুষের জন্য একটি ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন করে।
🩻 দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পে প্রদান করা হয়—
🔹 বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ
🔹 ফ্রি র্যান্ডম ব্লাড সুগার (RBS) পরীক্ষা
🔹 ফ্রি ব্লাড প্রেসার (BP) ও ওজন পরিমাপ
🔹 ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়
🔹 বিশেষ ডিসকাউন্ট হেলথ কার্ড বিতরণ, যার মাধ্যমে কার্ডধারীরা পরিবারসহ গুলশান ক্লিনিক থেকে সকল প্রকার ডায়াগনস্টিক ও রেডিওলজি পরীক্ষা বিশেষ ছাড়ে করাতে পারবেন
🎖 পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
রাজনীতিবিদ ও শিক্ষাবিদ
ঢাকা–১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী
জনপ্রিয় নেতা ড. এম. এ. কাইয়ুম
🤝 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
হাজী জাকির হোসেন
আহ্বায়ক, হাজী মতবর আলী হাসানিয়া দাখিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন
🎤 বিশেষ বক্তব্য প্রদান করেন—
মো. মাশেকুর রহমান খান
প্রধান নির্বাহী কর্মকর্তা (হেলথ সেক্টর), ইউনিক গ্রুপ
এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
🗣 প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন—
“ইসলামি শিক্ষা মানুষের জীবনকে সুন্দর ও সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে মাদ্রাসা শিক্ষার অবদান অনস্বীকার্য।”
তিনি এ ছাড়া এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
🗣 বিশেষ অতিথি মো. মাশেকুর রহমান খান তাঁর বক্তব্যে—
গুলশান ক্লিনিকের আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবার বিস্তারিত তুলে ধরেন এবং এই মহতী উদ্যোগে সেবা দেওয়ার সুযোগ করে দেওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জানান, শাহজাদপুর, ভাটারা, বাড্ডা ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের জন্য প্রতিবেশী হিসেবে বিশেষ ছাড়ে সকল প্রকার ডায়াগনস্টিক ও রেডিওলজি পরীক্ষার সুবিধা চালু রয়েছে।
তিনি ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও ন্যায় প্রতিষ্ঠায় মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে হাচানিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ, অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে এই মানবিক উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি আশ্বাস দেন—গুলশান ক্লিনিক সবসময় মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকবে।
💙 গুলশান ক্লিনিকের অঙ্গীকার
“মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলা।”
🏥 গুলশান ক্লিনিক – আপনার সুস্থতার বিশ্বস্ত ঠিকানা
📞 ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ও টেস্ট বুকিং-এর জন্য যোগাযোগ করুন:
📞 ০১৭০৮৮০০৮৮৮
📞 ০৯৬৩৯৯৯৯১১১
📍 গুলশান ক্লিনিক লিমিটেড
১৩/গ, প্রগতি সরণি, শাহজাদপুর বাস স্ট্যান্ড, নতুন বাজার, ঢাকা