Skin care with Dr. Tanvir

Skin care with Dr. Tanvir Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Skin care with Dr. Tanvir, Doctor, Shamshernagar.

ডা: তানভীর আহমদ
এমবিবিএস
(সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ)
ডিডিভি(চর্ম-যৌন),
(বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়)
চর্ম-যৌন,এলার্জি, শিশু চর্মরোগ বিশেষজ্ঞ ও ডার্মাটোসার্জন
সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন), নর্থ ইস্ট মেডিকেল কলেজ, সিলেট

22/04/2026
 #হাম_রুবেলা_ক্যাম্পেইন_২০২৬
21/04/2026

#হাম_রুবেলা_ক্যাম্পেইন_২০২৬

 েটিগো একটি সাধারণ ব্যাকটেরিয়াল ত্বকের সংক্রমণ, যা বিশেষ করে শিশুদের মধ্যে বেশি দেখা যায়। তবে বড়দেরও হতে পারে।🔍 েন_হয়?গর...
20/04/2026

েটিগো একটি সাধারণ ব্যাকটেরিয়াল ত্বকের সংক্রমণ, যা বিশেষ করে শিশুদের মধ্যে বেশি দেখা যায়। তবে বড়দেরও হতে পারে।
🔍 েন_হয়?
গরম ও আর্দ্র আবহাওয়ায় বেশি হয়
ত্বকে ছোট কাটা, ঘা, পোকামাকড়ের কামড় থাকলে সহজে সংক্রমণ হয়
পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব থাকলে ঝুঁকি বাড়ে

👶 #কাদের_বেশি_হয়?
২–৫ বছরের শিশুদের মধ্যে বেশি
স্কুলগামী বাচ্চারা (সংক্রমণ দ্রুত ছড়ায়)
যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম
ডায়াবেটিস বা অপুষ্টিতে ভোগা রোগী

⚠ #লক্ষণ_কী?
লালচে ফুসকুড়ি বা ঘা
ফোসকার মতো হয়ে পরে ফেটে গিয়ে হলুদ-রঙের খোসা পড়ে (মধুর মতো crust)
সাধারণত মুখ, নাকের চারপাশ, হাত-পায়ে বেশি হয়

🛡️ #প্রতিকার_ও_করণীয়
✔ আক্রান্ত স্থান পরিষ্কার ও শুকনো রাখুন
✔ ব্যক্তিগত জিনিস (তোয়ালে, কাপড়) আলাদা ব্যবহার করুন
✔ নখ ছোট রাখুন (চুলকালে সংক্রমণ ছড়ায়)
✔ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক মলম বা ওষুধ ব্যবহার করুন

🚫 #যা_এড়িয়ে_চলবেন
নিজে নিজে ওষুধ খাওয়া
আক্রান্ত স্থান খোঁচানো বা চুলকানো
অন্যের সাথে কাপড় বা তোয়ালে শেয়ার করা

📢 #সতর্কতা:
সময়মতো চিকিৎসা না নিলে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তাই লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
#স্বাস্থ্য_সচেতন_থাকুন_সুস্থ_থাকুন 🌿

ডা: তানভীর আহমদ
চর্ম-যৌন,এলার্জি, বিশেষজ্ঞ ও ডার্মাটোসার্জন
সহকারী অধ্যাপক (চর্ম ও যৌনরোগ বিভাগ)

🌟 চর্ম, যৌন, এলার্জি ও শিশু চর্মরোগ নিয়ে চিন্তিত? বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন আজই!আপনার ত্বকের যেকোনো সমস্যা, এলার্জি...
17/04/2026

🌟 চর্ম, যৌন, এলার্জি ও শিশু চর্মরোগ নিয়ে চিন্তিত? বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন আজই!

আপনার ত্বকের যেকোনো সমস্যা, এলার্জি বা অন্যান্য রোগের সঠিক ও উন্নত চিকিৎসার জন্য নিয়মিত রোগী দেখছেন:

👨‍⚕️ সহকারী অধ্যাপক ডাঃ তানভীর আহমদ
চর্ম, যৌন, এলার্জি ও শিশু চর্মরোগ বিশেষজ্ঞ ও ডার্মাটোসার্জন

🩺 যে সকল রোগের বিশেষ চিকিৎসা প্রদান করা হয়:
🔹 চর্ম ও যৌনরোগ
🔹 দাউদ, একজিমা, সোরিয়াসিস
🔹 ব্রণ, মেছতা, ছলম, শ্বেতীরোগ
🔹 চুল পড়া, খোসপাঁচড়া, স্ক্যাবিস
🔹 এলার্জি জনিত সমস্যা (ঘন ঘন হাঁচি, সর্দি-কাশি, নাক দিয়ে পানি পড়া)
🔹 শরীরের যেকোনো ধরনের সাদা ও কালো দাগ
🔹 নখের বিভিন্ন সমস্যা এবং ইনফেকশন
🔹 যৌন দূর্বলতা, দ্রুত বীর্যপাত এবং প্রস্রাবের সমস্যা
🔹 যেকোনো স্কিন ইনফেকশন জনিত সমস্যা
🔹 শিশুরোগ ও শিশু চর্মরোগ

🏥 চেম্বার ও রোগী দেখার সময়:

🔶 দি পাল্‌স কম্পিউটারাইজড ডায়াগনষ্টিক সেন্টার
⏰ প্রতি শনিবার ও মঙ্গলবার, বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সিরিয়ালের জন্যঃ 01893-904474, 01724-603752, 01715-379994

🔶 লাইফ লাইন ডায়াগনষ্টিক এন্ড কনসালটেন্ট সেন্টার
⏰ প্রতি শনিবার ও মঙ্গলবার, সন্ধ্যা ৬টা থেকে ৭:৩০ পর্যন্ত।
সিরিয়ালের জন্যঃ 01707-075294, 01893904474

📞 প্রয়োজনে যোগাযোগ করুন: 01745-200002

আপনার সুস্থতা ও সুন্দর ত্বকই আমাদের অগ্রাধিকার। দেরি না করে আজই সিরিয়াল বুক করে বিশেষজ্ঞ পরামর্শ নিন।

💇‍♂️ চুল পড়া নিয়ে সচেতন হোন – অযথা ভয় নয়, সঠিক ধারণা নিন!অনেকেই চুল পড়া নিয়ে দুশ্চিন্তায় থাকেন। প্রতিদিন কিছু চুল পড়া স্...
14/04/2026

💇‍♂️ চুল পড়া নিয়ে সচেতন হোন – অযথা ভয় নয়, সঠিক ধারণা নিন!
অনেকেই চুল পড়া নিয়ে দুশ্চিন্তায় থাকেন। প্রতিদিন কিছু চুল পড়া স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত হলে কারণ খুঁজে বের করা জরুরি।

🔍 #চুল_পড়ার_সাধারণ_কারণ:
▪️ বংশগত (pattern hair loss)
▪️ স্ট্রেস, জ্বর বা অসুস্থতার পর হঠাৎ চুল পড়া
▪️ খুশকি বা ফাঙ্গাল ইনফেকশন
▪️ পুষ্টির অভাব (আয়রন, প্রোটিন, ভিটামিন)
▪️ হরমোনাল সমস্যা

🛡️ #কী_করবেন?
✔️ পুষ্টিকর খাবার খান (ডিম, মাছ, শাকসবজি)
✔️ পর্যাপ্ত ঘুম ও স্ট্রেস কমান
✔️ চুলে অতিরিক্ত কেমিক্যাল/হিট ব্যবহার এড়িয়ে চলুন
✔️ নিয়মিত পরিষ্কার রাখুন চুল

⚠️ াক্তারের_পরামর্শ_নেবেন?
❗ হঠাৎ খুব বেশি চুল পড়লে
❗ টাকের মত ফাঁকা জায়গা হলে
❗ খুশকি/চুলকানি বেশি থাকলে

🚫 নিজে নিজে স্টেরয়েড বা অজানা ওষুধ ব্যবহার করবেন না।

👉 সঠিক সময়ে চিকিৎসা নিলে বেশিরভাগ ক্ষেত্রে চুল পড়া নিয়ন্ত্রণ করা সম্ভব।
সচেতন থাকুন, আত্মবিশ্বাসী থাকুন 🌿

🦠 (হাম) –হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা Paramyxovirus (Measles virus) দ্বারা হয় এবং মূলত শিশুদের বেশি আক্র...
09/04/2026

🦠 (হাম) –
হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা Paramyxovirus (Measles virus) দ্বারা হয় এবং মূলত শিশুদের বেশি আক্রান্ত করে।

⚡ #সংক্রমণ_কীভাবে_হয়?
🤧কাশি/হাঁচির মাধ্যমে
▶️খুব সহজে ছড়ায় (highly contagious)

#লক্ষণ_ও_প্রতিকার
হাম সাধারণত ২ ধাপে প্রকাশ পায়:
1️⃣ #প্রাথমিক_ধাপ (Prodromal phase: 3–5 দিন)
উচ্চ জ্বর (high-grade fever)
কাশি (cough)
নাক দিয়ে পানি পড়া (coryza)
চোখ লাল ও পানি পড়া (conjunctivitis)
👉 এই 3টি একসাথে থাকলে বলা হয় “3 C’s”
মুখের ভিতরে Koplik spots
(ছোট সাদা দানা, buccal mucosa-তে)

2️⃣ র‍্যাশ_ধাপ (Exanthem phase)
3–4 দিন পর র‍্যাশ শুরু হয়,
প্রথমে মুখে → তারপর গলা → ট্রাঙ্ক → পুরো শরীরে ছড়িয়ে পড়ে
জ্বর তখনও থাকে

⚠️ #জটিলতা
নিউমোনিয়া (মৃত্যুর সবচেয়ে কমন কারণ )
ডায়রিয়া
অন্ত:কর্ণে ইনফেকশন
মস্তিষ্কে প্রদাহ (rare but serious)

💊 #প্রতিকার (Management)
🏠 সাধারণ চিকিৎসা (Supportive care)
➡️পর্যাপ্ত বিশ্রাম
➡️প্রচুর তরল খাবার
▶️জ্বরের জন্য Paracetamol

💊 #গুরুত্বপূর্ণ
🔷Vitamin A supplementation (খুব গুরুত্বপূর্ণ, especially শিশুদের)
🔷চোখ পরিষ্কার রাখা

🛡️ #প্রতিরোধ (Prevention)
💉 টিকা সবচেয়ে কার্যকর
MMR vaccine
৯ মাস / ১২ মাসে প্রথম ডোজ
পরে booster dose

🚨 ্রুত_ডাক্তার_দেখাবেন?
>✅শ্বাসকষ্ট
>✅খেতে না পারা
>✅অস্বাভাবিক ঘুম/খিঁচুনি
>✅ডিহাইড্রেশন বা পানিশূন্যতা

#শেয়ার করে সচেতনতা গড়ে তুলুন

05/04/2026



04/04/2026

#কালেক্টেড
#হাম_বা_মিজেলস ভ্যাকসিন নিয়ে প্রশ্নের উত্তর দেয়ার একটি চেষ্টা করলাম!

অনেক কঠিন সত্য ও বাস্তবতার মুখোমুখি হলাম!

টিকা না দেয়ার ফলে কমপ্লিকেশন নিয়ে শিশুদের ব্যাপকভাবে হাসপাতালে ভর্তি হওয়া! আর বিশাল অংশ ভ্যাকসিন বিরোধীদের কথায় অনুপ্রেরিত হয়ে শিশুদের ভ্যাকসিন না দেয়া এবং বিগত বছরে ইন্টারিমের সময় ন্যাশনাল ক্যাম্পেইন বাদ দেয়ার ফলাফল এই আউটব্রেক!

শিশুরা মায়ের পেটে থেকে এবং পরবর্তীতে বুকের দুধের মাধ্যমে ইম্যুনিটি পেয়ে থাকেন। ফর্মূলা মিল্ক কতটা দেয়া হচ্ছে সঠিক পরিসংখ্যান বা ডেটা নেই!

এই মিজেলস আউটব্রেকের সাথে অন্যান্য ভাইরাল ডিসিস এর আউটব্রেক চলছে কি না সেটিই কনফার্ম না!

এর মধ্যে সবচেয়ে বেশি কমন প্রশ্ন ও উত্তরগুলো দিলাম এখানে -

১) কবে থেকে শুরু হবে ক্যাম্পেইন?

-আগামী ৫ এপ্রিল রোববার থেকে ।

২) ভ্যাকসিন কোন শিশুরা পাবে?

-আগে টিকা দেয়া, না দেয়া বা এক ডোজ দেয়া ৬ মাস থেকে ১০ বছর বয়সের সব শিশু এই টিকার আওতায় আসবে।

৩) বাচ্চার বয়স ৫ মাস .. দিন টিকা পাবে?

-ছয় মাস পূর্ণ না হলে পাবে না। অপেক্ষা করুন। শিশুর যত্ম নিন পুষ্টিকর খাবার দিন।

৪) বাচ্চার বয়স ১৫ মাসের উর্ধ্বে (১৬-২৪.মাস থেকে ১০ বছর ) টিকা পাবে?

-এই প্রশ্ন করা হচ্ছে কারণ বাবা-মা কনফিউজড। দেখুন একটি টিকা দিলে ৯৫% এবং ২টি ডোজ দেয়ার পর ৯৭% ইম্যুনিটি ডেভেলপড হয়!
আমার মতামত টিকা দিন বুস্টার হিসাবে কাজে আসবে। ক্ষতির তো সম্ভবনা নেই ( immunocompromised হলে ভিন্ন কথা)।

৫) MR এর এক ডোজের পর MMR দিয়েছি এখন কি করবো? বয়স ১৫ মাসের উর্ধ্বে?

-টিকা দিন।

৬) দুই ডোজ ইপিআই দেয়ার যারা টিকা দেয়া লাগবে কেন?

-আপনি আসলে বাচ্চাকে টিকা দিতে চাচ্ছেন না। আপনার বাচ্চার Measles IgG titre করুন এবং সিদ্ধান্তে নিন।

৭) বাচ্চা ৯ মাসের ইপিআই ডোজ পেয়েছে. ... দিন আগে মানে ২৮ দিন এখনো (টিকা দেওয়ার দিন পর্যন্ত) হয় নি কি করবো?

ইপিআই ফলো করুন।

৮) ইপিআই এর প্রথম ডোজ দেয়া হয়েছে এবং সেকেন্ড ডোজ দেয়ার ডেট দিয়েছে ( ২৮ দিনের মধ্যে) কি করবো?

এক্ষেত্রে আপনি ক্যাম্পেইন এর টিকা দিন। ইপিআই দিতে চাইলে ক্যাম্পেইনের টিকা দেয়ার পর কমপক্ষে ২৮ দিন পর দিবেন। না দিলেও সমস্যা নেই!

৯) ভ্যাকসিন এতো তাড়াতাড়ি কোথা থেকে আসছে কার্যকরী হবে তো?

সরকার গাভী জ্বি গরু নয় GAVI থেকে ধার নিচ্ছে। পরে কিনে ধার শোধ করবে। কাজেই কার্যকর নয় এমন তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করবেন না।

১০) বাচ্চার‌ একটিভ ইনফেকশন জ্বর ঠান্ডা কাশি আছে টিকা দিবো কি?

এ মুহূর্তে না। আগে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন।

ডাঃ আফরোজা আকবর সুইটি
সহযোগী অধ্যাপক
ভাইরোলজি বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ।

✨  #খুশকি_(Dandruff) – কারণ, লক্ষণ ও চিকিৎসা ✨খুশকি স্ক্যাল্পের একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা, যা অবহেলা করলে দ...
31/03/2026

✨ #খুশকি_(Dandruff) – কারণ, লক্ষণ ও চিকিৎসা ✨
খুশকি স্ক্যাল্পের একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা, যা অবহেলা করলে দীর্ঘস্থায়ী হতে পারে এবং চুল পড়া বাড়াতে পারে।
🔍 #কারণ:
✔️ ফাঙ্গাল ইনফেকশন (Malassezia)
✔️ অতিরিক্ত সেবাম বা শুষ্ক স্ক্যাল্প
✔️ অনিয়মিত হেয়ার কেয়ার
🔎 #লক্ষণ:
✔️ সাদা/হলুদ খোসা পড়া
✔️ স্ক্যাল্পে চুলকানি
✔️ লালচে ভাব বা জ্বালা

💊 #প্রতিকার_ও_পরামর্শ:
✅ সপ্তাহে ২–৩ বার Ketoconazole / Zinc সমৃদ্ধ মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার
✅ স্ক্যাল্প পরিষ্কার ও শুকনো রাখা
✅ অতিরিক্ত তেল ব্যবহার পরিহার
✅ প্রয়োজনে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল বা স্টেরয়েড লোশন
⚠️ াক্তারের_শরণাপন্ন_হবেন?
➡️ দীর্ঘদিন খুশকি থাকলে
➡️ তীব্র চুলকানি বা লালচে প্লাক হলে
➡️ সাধারণ চিকিৎসায় কাজ না করলে

📌 সঠিক চিকিৎসায় খুশকি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

👨‍⚕️ ডা. তানভীর আহমাদ
সহকারী অধ্যাপক (চর্মরোগ বিভাগ)

Address

Shamshernagar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Skin care with Dr. Tanvir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category