Friendship Hospital Shyamnagar

Friendship Hospital Shyamnagar Hospital

যখন কেউ শ্যামনগরের Friendship Hospital Shyamnagar (FHS)-এ আসেন, তারা শুধু চিকিৎসা নয়, আন্তরিক যত্নও পান। বিশেষ করে ফিজিও...
21/05/2026

যখন কেউ শ্যামনগরের Friendship Hospital Shyamnagar (FHS)-এ আসেন, তারা শুধু চিকিৎসা নয়, আন্তরিক যত্নও পান। বিশেষ করে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন ইউনিটে সপ্তাহে ছয় দিন প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্টরা স্ট্রোক-পরবর্তী পুনর্বাসন, দীর্ঘদিনের ব্যথা, লো ব্যাক পেইন ও সারভাইক্যাল সমস্যাসহ নানা জটিলতায় রোগীদের নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন।

সেবার মান আরও উন্নত করতে FHS নিয়মিতভাবে Friendship-এর অন্যান্য হাসপাতালের অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টদের সঙ্গে ক্রস-লার্নিং সেশনের আয়োজন করে। অভিজ্ঞতা বিনিময়, নতুন পদ্ধতি শেখা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রতিনিয়ত আরও শক্তিশালী হয়ে উঠছে এই ইউনিট।

একটি বিশ্বাস থেকেই এই প্রচেষ্টা—শ্যামনগরের মানুষ সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা পাওয়ার যোগ্য।

আজ মা দিবসসুস্থতা আর নিরাপত্তায় থাকুক সকল মা।ফ্রেন্ডশিপ হাসপাতাল শ্যামনগর পরিবারের পক্ষ থেকে সকল মায়ের প্রতি রইলো গভীর শ...
10/05/2026

আজ মা দিবস

সুস্থতা আর নিরাপত্তায় থাকুক সকল মা।

ফ্রেন্ডশিপ হাসপাতাল শ্যামনগর পরিবারের পক্ষ থেকে
সকল মায়ের প্রতি রইলো গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা।

সেদিন রাতে তাৎক্ষণিক সিদ্ধান্ত না নিলে হয়তো তাকে আজ পঙ্গুত্ববরণ করতে হতো। কারণ, বালুর ট্রাকের আঘাতে ৬৫ বছর বয়সী আবদুল ...
05/05/2026

সেদিন রাতে তাৎক্ষণিক সিদ্ধান্ত না নিলে হয়তো তাকে আজ পঙ্গুত্ববরণ করতে হতো। কারণ, বালুর ট্রাকের আঘাতে ৬৫ বছর বয়সী আবদুল ওয়াহাব ডান পায়ের উরুর পেছনের অংশের পেশী প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। পরিবার ধরেই নিয়েছিলো যে, তার পা হয়তো কেটে ফেলতে হবে।

গুরুতর আহত আবদুল ওয়াহাব দ্রুততম সময়ের মধ্যে ফ্রেন্ডশিপ হাসপতাল শ্যামনগর-এর জরুরি বিভাগে ভর্তি হন। প্রাথমিক চিকিৎসার পর দ্রুত অর্থোপেডিক সার্জন ডা. বি. কে. মন্ডল-এর তত্ববধায়নে দেওয়া হয়। রাতেই পা বাঁচানো ও সংক্রমণ রোধে জরুরি অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।

চিকিৎসাকালে মোট ৩টি অপারেশন করা হয়। প্রথম অপারেশনে ডেব্রাইডমেন্ট করা হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ৫ ব্যাগ রক্ত দিতে হয়। দ্বিতীয় অপারেশনে বড় পরিসরে স্কিন গ্রাফটিং করা হয়। তৃতীয় অপারেশনে পুনরায় স্কিন গ্রাফটিং করা হয়।

প্রায় আড়াই মাসের নিবিড় চিকিৎসা, সার্জিক্যাল সেবা ও সমন্বিত প্রচেষ্টায় তার অবস্থা ধীরে ধীরে উন্নতি হয়। তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি যাওয়ার সময় ওয়াকার ব্যবহার করে হাঁটতে সক্ষম ছিলেন।

এই ঘটনাটি FHS-এর চিকিৎসক, নার্স ও পুরো মেডিকেল টিমের সমন্বিত ও মানবিক সেবার একটি উজ্জ্বল উদাহরণ।

শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা শুধু চিকিৎসা নয়, এটি সম্মান ও ভালোবাসার দায়িত্ব। ফ্রেন্ডশিপ হাসপাতাল শ্যামনগর...
01/05/2026

শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা শুধু চিকিৎসা নয়, এটি সম্মান ও ভালোবাসার দায়িত্ব। ফ্রেন্ডশিপ হাসপাতাল শ্যামনগর আপনার স্বাস্থ্যের প্রতি যত্নশীল।

আন্তর্জাতিক মে দিবসে সকল শ্রমজীবী মানুষের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

মানসম্মত সেবা প্রদান কেবলমাত্র একটি লক্ষ্যই নয় বরং ফ্রেন্ডশিপ হাসপাতাল শ্যামনগর এই সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ।হাসপাতালের...
22/04/2026

মানসম্মত সেবা প্রদান কেবলমাত্র একটি লক্ষ্যই নয় বরং ফ্রেন্ডশিপ হাসপাতাল শ্যামনগর এই সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ।

হাসপাতালের প্রতিটি বিভাগ পরিষ্কার, নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। কারণ আমরা জানি সংক্রমণ প্রতিরোধই মানসম্মত চিকিৎসার মূল ভিত্তি।

আমরা হাসপাতালের প্রতিটি প্রাঙ্গণে অত্যন্ত গুরুত্বের সাথে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করি। আউটডোর, ইনডোর থেকে শুরু করে হাসপাতালের অপারেশন থিয়েটার কমপ্লেক্স; প্রতিটি স্থানই দৈনিক পরিষ্কার ও সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। এতে আমাদের সম্মানিত রোগী ও তাদের স্বজনরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্য অনুভব করেন।

আমরা নিয়মিতভাবে আমাদের ক্লিনার ও পেশেন্ট কেয়ার অ্যাটেনডেন্টদের জন্য মাসিক প্রশিক্ষণের ব্যবস্থা করি। এই প্রশিক্ষণে তাদের শেখানো হয় কীভাবে সঠিক উপায়ে পরিষ্কার করতে হয়, জীবাণুনাশক দ্রবণ প্রস্তুত করতে হয় এবং স্বাস্থ্যবিধি বজায় রাখতে হয়।

এর পাশাপাশি, সংক্রমণ কীভাবে ছড়ায়, সাম্প্রতিক প্রাদুর্ভাব সম্পর্কে ধারণা এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতার গুরুত্ব সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হয়।

সংক্রমণ প্রতিরোধ শুধুমাত্র একটি নির্দিষ্ট বিভাগের কাজ নয়—এটি প্রতিটি বিভাগ, প্রতিটি প্রক্রিয়া এবং প্রতিটি রোগীসেবার সঙ্গে সম্পৃক্ত। এটি আমাদের সবার দায়িত্ব।

এভাবেই আমরা আমাদের সকল রোগীর জন্য নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করি।

দিনের শেষে, মানসম্মত সেবাই নিরাপদ সেবা।

#শ্যামনগর #গাইবান্ধা

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে “Healthy Beginnings, Hopeful Futures” এই বার্তা নিয়ে Friendship Hospital Shyamnagar মা...
16/04/2026

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে “Healthy Beginnings, Hopeful Futures” এই বার্তা নিয়ে Friendship Hospital Shyamnagar মানুষের পাশে ছিল। র‍্যালি ও সরাসরি কথোপকথনের মাধ্যমে আমাদের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা মাতৃস্বাস্থ্য, নিরাপদ প্রসব, শিশুর যত্ন, পুষ্টি ও প্রতিরোধমূলক সেবা সম্পর্কে সহজভাবে জানিয়েছেন।

মা ও শিশুর স্বাস্থ্য এখনো একটি বড় চ্যালেঞ্জ। তবে সচেতনতা, যত্ন এবং সময়মতো চিকিৎসা জীবন বদলে দিতে পারে। একসাথে আমরা গড়ে তুলছি একটি সুস্থ ভবিষ্যৎ।

নতুন বছর বয়ে আনুক সবার জন্য সুস্থতা ও শান্তির বার্তা। শুভ নববর্ষ ১৪৩৩॥
14/04/2026

নতুন বছর বয়ে আনুক সবার জন্য সুস্থতা ও শান্তির বার্তা। শুভ নববর্ষ ১৪৩৩॥

স্বাস্থ্যসেবা যখন হয়ে ওঠে নির্ভরতার জায়গা, তখন জীবন থাকে নির্ভাবনায়।সবাইকে বিশ্ব স্বাস্থ্য দিবসের শুভেচ্ছা।
07/04/2026

স্বাস্থ্যসেবা যখন হয়ে ওঠে নির্ভরতার জায়গা, তখন জীবন থাকে নির্ভাবনায়।

সবাইকে বিশ্ব স্বাস্থ্য দিবসের শুভেচ্ছা।

বাচ্চা প্রসবের কিছু দিন আগে হঠাৎ করে গর্ভের শিশুর নড়াচড়া কম অনুভূত হয়। এমনকি হাসপাতালে ভর্তির একদিন আগে তিনি কোনো নড়াচ...
31/03/2026

বাচ্চা প্রসবের কিছু দিন আগে হঠাৎ করে গর্ভের শিশুর নড়াচড়া কম অনুভূত হয়। এমনকি হাসপাতালে ভর্তির একদিন আগে তিনি কোনো নড়াচড়া অনুভব করতে পারেননি। শুধু তাই নয়, রোগীর ব্রঙ্কিয়াল অ্যাজমার ইতিহাস এবং ফলত শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি হওয়াটা তার জন্য আবশ্যক ছিলো।

ফ্রেন্ডশিপ হসপিটাল শ্যামনগরে ভর্তির পরপরই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। মধ্যরাতে গাইনি বিশেষজ্ঞ নিজে এসে রোগীকে পরিদর্শন করেন এবং সার্বক্ষণিক মনিটরিং নিশ্চিত করেন।

রোগীর শারীরিক অবস্থা, নড়াচড়া কম অনুভূত হওয়া এবং পূর্ববর্তী সিজারের ইতিহাস বিবেচনা করে জরুরি ভিত্তিতে সিজারিয়ান সেকশনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন সকালে সফলভাবে একটি সুস্থ পুত্র সন্তান (ওজন ২.৫ কেজি) জন্মগ্রহণ করে।

অপারেশনের সময় কিছু শারীরিক জটিলতা এবং পূর্ববর্তী সিজার সংক্রান্ত কিছু জটিলতা থাকায় এই সিজার অপারেশনটি আরো চ্যালেঞ্জিং হয়ে ওঠে। তবে হাসপাতালের দক্ষ ও অভিজ্ঞ গাইনি টিম অত্যন্ত সতর্কতা ও পেশাদারিত্বের সাথে পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করার মাধ্যমে মা ও শিশুকে নিরাপদ থাকেন।

বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ আছেন।

✨ FHS-এ আমরা প্রতিটি মায়ের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকল শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা।
26/03/2026

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকল শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা।

🌙 ফ্রেন্ডশিপ হাসপাতাল শ্যামনগর-এর পক্ষ থেকে সবার জন্য থাকছে ঈদুল ফিতর এর শুভেচ্ছা!ঈদ মোবারক!
24/03/2026

🌙 ফ্রেন্ডশিপ হাসপাতাল শ্যামনগর-এর পক্ষ থেকে সবার জন্য থাকছে ঈদুল ফিতর এর শুভেচ্ছা!
ঈদ মোবারক!

Address

Sualia, Nokipur
Shyamnagar
9450

Alerts

Be the first to know and let us send you an email when Friendship Hospital Shyamnagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Friendship Hospital Shyamnagar:

Share

Category