09/04/2026
#আমার_সংক্ষিপ্ত_পরিচয়!!
✅ ১ম অংশ:
মাঝে মাঝে অনেকেই ইনবক্সে বা কমেন্টে প্রশ্ন করেন যে, আপনার পরিচয় কি এবং আপনার এক্সপার্টিজ আসলে কোন বিষয়?!
হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেননা আমি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করি! কখনো ইংরেজি বিষয়ে, কখনো প্রাকৃতিক চিকিৎসা নিয়ে, কখনো হিজামা নিয়ে, কখনো মহাকাশ নিয়ে, কখনো আবার আধুনিক অর্থ ব্যবস্থা এবং বিশ্ব রাজনীতি নিয়ে লেখালেখি করি, কথা বলি! এজন্য অনেকেই কনফিউজড যে, আমার প্যাশন বা এক্সপার্টিজ আসলে কোন বিষয়ে?!
আচ্ছা! আগে আমার সংক্ষিপ্ত পরিচয় দেই।
আমি ডা. নাজমুল ইসলাম নোমান। আমি এসএসসি এবং এইচএসসি সাইন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়ালেখা করেছি! তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়ুর্বেদিক চিকিৎসার উপর গ্রাজুয়েশন (BAMS) কমপ্লিট করেছি। এরপর ইসলামিক ইউনিভার্সিটি, কুষ্টিয়া থেকে ফুড এন্ড নিউট্রেশনে (MSc) মাস্টার্স করেছি। পাশাপাশি এলোপ্যাথিক চিকিৎসার উপর একটি ডিপ্লোমা কোর্স (DMPA) করেছি। এছাড়াও ইংরেজি ভাষা এবং চিকিৎসা বিষয়ে অনেকগুলো ছোটখাটো ট্রেইনিং কোর্স করেছি।
অর্থাৎ আমি একজন গ্র্যাজুয়েট আয়ুর্বেদিক চিকিৎসক, পুষ্টিবিদ, লেখক এবং লাইফস্টাইল মডিফায়ার। বর্তমানে আমি সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার (আয়ুর্বেদিক) হিসেবে কর্মরত আছি।
✓এখন আমার এক্সপার্টিজ বিষয়ে শর্টকাট উত্তর হল, আমি জেদ করে ইংরেজি শিখেছি। কিন্তু আমার প্যাশন এবং প্রফেশন হলো, প্রাকৃতিক চিকিৎসা। আমি প্রকৃতি এবং প্রাকৃতিক চিকিৎসাকে ভালবাসি, এজন্যই এ বিষয়ে পড়ালেখা করেছি ও করছি। নিচে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হল।
✅ ২য় অংশ:
[সময় কম থাকলে এ অংশটা স্কিপ করতে পারেন।]
আপনারা অনেকেই জানেন, আমি সেই এসএসসি লেভেল থেকেই একাডেমিক বইয়ের চেয়ে বাইরের বই বেশি পড়ি! যে কারণে আমি একাডেমিক রেজাল্ট তেমন ভালো করতে পারি নাই, তবে খুব খারাপ করেছি তাও নয়! আমি আমার পরীক্ষার আগের রাতেও বাইরের বই পড়েছি, মানে বই পড়া আমার একটা নেশা বলতে পারেন। আমি নলেজ অর্জনের জন্য পড়ালেখা করেছি, জাস্ট ভালো রেজাল্ট করার জন্য নয়।
যাহোক, আমি বিভিন্ন ধরনের বই পড়ে প্রকৃতির প্রতি অনেক আগে থেকেই আকৃষ্ট ছিলাম। ছাত্রাবস্থায় ডা. শামীমুল হাসান স্যার এবং ডা. আলমগীর মতি সহ প্রাকৃতিক চিকিৎসা বিষয়ক বই পড়তাম। বিশেষ করে প্রাকৃতিক চিকিৎসা বিষয়ে যেকোন বই পেলেই আমি পড়তাম।
এছাড়াও ইসলামী বই, ইতিহাস, ইসলামী উপন্যাস, বিশ্ব রাজনীতি, গোয়েন্দা সিরিজ সহ বিভিন্ন ক্যাটাগরির বই আমি পড়তাম। প্রায় সবগুলো ক্ষেত্রেই আমার আগ্রহ ছিল, মানে জানার প্রতি আমার প্রচন্ড আগ্রহ ছিল, এখনো আছে আলহামদুলিল্লাহ।
তো এসএসসি লেভেলেই আমি অনুভব করলাম যে, আমি ইংরেজিতে প্রচন্ড দুর্বল এবং আপনার অনেকেই জানেন যে, এসএসসি এবং এইচএসসির ইংরেজিতে আমি সি-গ্রেড পাই! অন্য সবগুলোতে এ গ্রেড বা এ প্লাস এর মধ্যে আছি। যদিও তখন ইংরেজিতে অতটা দুর্বল ছিলাম না, কিন্তু না বুঝে মুখস্ত করার কারণে রেজাল্ট খারাপ হয়ে যায়।
যে কারণে আয়ুর্বেদিক চিকিৎসায় গ্রাজুয়েশন করার পাশাপাশি আমি ইংরেজি শেখা শুরু করি, মানে প্রচন্ড জেদের বসে ইংরেজি শিখি। তাছাড়া ভাষা শেখার প্রতি আমার আলাদা আগ্রহও ছিল। তারপর দীর্ঘ সময় পর আমি ইংরেজিকে জয় করি এবং যেহেতু আমার এটা শিখতে প্রায় এক যুগ লেগেছিল সেহেতু আমি চিন্তা করলাম যে, 1-2 মাসে কিভাবে এটা অন্যদের শেখানো যায়। প্রয়োজনীয় ইংরেজি টুকু অন্যদেরকে সবচেয়ে সহজে শেখানোর চিন্তা থেকেই ইংরেজি বইগুলো লেখা। আমি চাকুরীর প্রস্তুতির সময় শাহিন শিক্ষা পরিবারে এবং তারপর সাইফুর'স এ স্পোকেন ইংলিশ টিচার হিসেবে (পার্ট টাইম) কর্মরত ছিলাম যেটা আমাকে ইংরেজি বইগুলো লিখতে অনেক সহায়তা করেছে।
আপনারা জানেন, আমি কখনোই নিজেকে ইংরেজির জাহাজ হিসেবে দাবি করি নাই, যদিও মাঝেমধ্যে আমার প্রিয় ছাত্র-ছাত্রীরা আমাকে অনেক হাইলাইট করে! তবে বরাবরই বলেছি, আমি প্রয়োজনীয় গ্রামারের বাহিরে অপ্রয়োজনীয় গ্রামারে আগ্রহী নই। এজন্য স্পোকেন ইংলিশ, ফ্রিহ্যান্ড রাইটিং এবং শিশুদের ইংরেজির উপর আমি বই লিখেছি, এগুলোতে আলহামদুলিল্লাহ আমার ভালো একটা দক্ষতা আছে। আমার বইগুলো বাজারের সেরা, মানে প্রথম ক্যাটাগরিতেই আমার বই প্রথম এক বা দুই নাম্বার পজিশনে আছে, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে এখনও বলি।
আসলে এদেশে বিখ্যাত হতে হলে অন্য কেউ প্রমোট করে দিতে হয় অথবা চাপাবাজির মার্কেটিং করতে হয়, যা আমার হয়নি! এজন্যই হয়তো আমি হাইলাইটস হয়নি! তবে আমার বিশ্বাস, সামনে যোগ্যতাকে পরিমাপ করার যোগ্যতা আছে এবং ভালো মানসিকতার কোনো ব্যক্তি আমাকে যখন নিঃস্বার্থভাবে প্রমোট করলে আমি রাতারাতি সেলিব্রেটি হয়ে যাব!!
যাহোক, প্রাকৃতিক চিকিৎসায় গ্রাজুয়েশন ও পুষ্টি বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন করার পরেও আমি এখনো চিকিৎসা বিষয়ে অসংখ্য বই পড়ি এবং যারা প্রাকৃতিক চিকিৎসা ভালোভাবে জানে তাদের সংস্পর্শে ছিলাম এবং এখনো আছি।হিজামা, ইউনানী- আয়ুর্বেদিক চিকিৎসার একটা পার্ট। তাই হিজামা নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই। তবে এটার উপর আমি অনেক শ্রম দিয়েছি, যে কারণে এটাতেও একটা ভালো অবস্থানে পৌঁছেছিলাম। কিন্তু এখন হিজামা নিয়ে তেমন মাথা ঘামাই না, কারণ হাতুরেরা হিজামার ফিল্ড নষ্ট করে ফেলেছে! তারপরেও আমি এটা দাবি করতেই পারি যে, বাংলাদেশের প্রথম সারির কয়েকজন হিজামা থেরাপিস্টের মধ্যে আমি একজন। শর্টকাট কথা হল, হিজামা আমার চিকিৎসারই একটা পার্ট বা অংশ।
বর্তমানে আমি যেহেতু সিরাজগঞ্জ সদর জেনারেল হাসপাতালে আয়ুর্বেদিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। সুতরাং আমার প্যাশন এবং প্রফেশন দুইটা একই। ফোকাস ঠিক রাখার জন্য এখন আমার ইংরেজি নিয়ে বেশি কথা বলা বা ওটাকে প্রাধান্য দেওয়া ঠিক নয়! এটা মনে করেই ইদানিং আমি প্রাকৃতিক চিকিৎসা বিষয়েই লেখালেখি করি, কথা বলি এবং প্র্যাকটিস করি।
কোনো বিষয়ের নলেজ অর্জন করার সঠিক রাস্তাটা আলহামদুলিল্লাহ আমি সহজে বুঝতে পারি। যেহেতু ইংরেজির জন্য আমি অনেক পথ পাড়ি দিয়েছি সেহেতু প্রাকৃতিক চিকিৎসার অলিগলি আমার জন্য সহজ হয়ে গিয়েছে। বাংলাদেশে কিন্তু কোনো ব্যবস্থাই প্র্যাকটিক্যাল না! ইংরেজিতে যারা লীড দিচ্ছে তাদের ম্যাক্সিমামই অন্য ব্যাকগ্রাউন্ডের, বুয়েটিয়ান নয় বরং জুলহাস বিমান আবিষ্কার করে, এভাবে প্রায় প্রতিটা ক্ষেত্রেই যারা যে পেশার সে পেশায় ভালো করতে পারছে না। তাই আমি আমাদের চিকিৎসার পাশাপাশি যারা প্রাকৃতিক চিকিৎসার কোনো ডিগ্রী নেই অন্য পেশার কিন্তু এ বিষয় নিয়ে কথা বলে, আমি তাদের কথাগুলোও শুনি, তাদের লেখা বই থাকলে পড়ি! জাস্ট এটা বোঝার জন্য যে, তাদের তীরটা আসলে কোন দিকে?!
এভাবে বেশ কিছু টেকনিকের মাধ্যমে আমি মূল জিনিসটা সহজেই বুঝতে পারি। এই হচ্ছে শর্টকাট কথা। তো আমার জন্য সবচেয়ে ক্লিয়ার করা জরুরী যেটা ছিল সেটা হলো, আমি প্রকৃতিপ্রেমী, প্রাকৃতিক চিকিৎসায় বিশ্বাসী। এজন্যই আমি প্রকৃতি নিয়েই কাজ করেছি, করছি এবং ভবিষ্যতেও করবো, ইনশা-আল্লাহ।
✅ ৩য় অংশ:
✓আন্তর্জাতিক রাজনীতি ও মহাকাশ সহ অন্যান্য বিষয়ের লেখালেখি গুলো আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আমি যেহেতু অনেক বই পড়তাম এবং এখনো পড়ি। তাই এটাই আমার মূল শক্তি। এজন্যই ভূ রাজনীতিটা আমি সহজেই বুঝতে পারি। আর, গোয়েন্দা সিরিজ পড়ার কারণে এ বিষয়ে কিছুটা অভিজ্ঞতাও চলে আসে। এর ফলেই ফিজিওনোমি সিরিজ সহ বেশ কিছু বিষয়ে লেখালেখি করেছি ও করি। তবে, এগুলো ফলো করা বা না করা আপনাদের ইচ্ছা।
✓যদিও আমি প্রাকৃতিক চিকিৎসাকে ভালোবাসি তবে প্রতিটা চিকিৎসা প্যাথিকেই আমি সন্মান করি। তাই আমি আধুনিক চিকিৎসার বিরোধী, কথাটা সত্য নয়! কিন্তু আমি আগেও বলেছি এবং এখনো বলছি, এ্যলোপ্যাথিক চিকিৎসা একটি জরুরী চিকিৎসা ব্যবস্থা! সুতরাং সকল ক্ষেত্রে আধুনিক চিকিৎসার ব্যবহার একটি ভুল প্রয়োগ।
✍️ আমার_কতিপয়_বৈশিষ্ট্য: 👇
✓আমি মধ্যমপন্থা পছন্দ করি, অপব্যয় এবং কৃপণতা পছন্দ করি না।
✓আমি মধ্যবিত্ত ঘরের সন্তান। তাই অতি ধনী এবং অতি গরিবের সাথে আমার মিলেনা।
✓বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মধ্যে আমি নাই।
✓অন্যের ভালো করতে না পারলেও ক্ষতি করি না, কাউকে ভালো না লাগলে তাকে এড়িয়ে চলি। তাই, আমাকেও ভালো না লাগলে আপনিও এড়িয়ে চলুন। এজন্য অগ্রিম ধন্যবাদ।
✓আমার যোগ্যতার পরীক্ষা নিতে আসবেন না! কারণ আপনার কাছে আমার যোগ্যতার পরীক্ষা দেওয়ার প্রয়োজন পরে নাই। তারপরেও যদি আমার যোগ্যতার পরীক্ষা নিতে আসেন তাহলে মনে রাখবেন, আপনাকেও আমার কাছে যোগ্যতার পরীক্ষা দিয়েই যেতে হবে।
✓অহেতুক তর্ক করা পছন্দ করি না। কিন্তু কোনো কারণে কারো সাথে যদি তর্ক শুরু করি, তারমানে সে ৯৮% পরাজিত হবে। কারণ কোনো বিষয়ে আমার যথেষ্ট নলেজ থাকলেই কেবল তর্ক শুরু করি। তাছাড়া আমার ভুল কেউ ধরিয়ে দিলে, সেটা আমি সংশোধন করে নেই।
✓অতি তেল মারা, অহংকার করা, ভাব দেখানো এবং ভয় দেখানো কোনটাই পছন্দ করি না। দল প্রীতি, স্বজন প্রীতি বা এলাকা প্রীতির কারণে অন্যায়কারীকে সাপোর্ট করা বা অযোগ্য ব্যক্তিকে নিয়োগ করাও পছন্দ করি না।
✓কাউকে সহজে কাছে নেইনা এবং কাউকে সহজে দূরে সরিয়েও দেই না। কিন্তু কাউকে যদি একবার ত্যাগ করি তাহলে তাকে আর কখনোই কাছে নেই না, হতে পারে চলতে ফিরতে তার সাথে টুকটাক কথাও বলি।
✓গিফট পেতে সবাই পছন্দ করে, আমিও করি। বিশেষত বই, তসবি, জায়নামাজ, সুগন্ধি, কলম, মেসওয়াক এ জাতীয় কম দামে গিফটও আমি অনেক বেশি পছন্দ করি।
✓আমার ভদ্রতাকে দুর্বলতা মনে করে ঝগড়া করতে বা অহেতুক খোচাইতে আসবেন না। কারণ, এতে আমি প্রচন্ড বিরক্ত হই এবং কঠিন প্রতিশোধ পরায়ণ হয়ে যাই। কোনো কারনে এখন যদি আপনার সাথে না পারি, তাহলে এক যুগ পরে হলেও আপনি আপনাকে ডাস্টবিনে খুজে পাইতে পারেন, কারণ আমি প্রচন্ড জেদি মানুষ।
মনে রাখবেন, জীবন ক্ষণস্থায়ী, ক্ষমতা পরিবর্তনশীল, বাপের উপরেও বাপ আছে, যাদুর উপরে টোনা আছে এবং ভাত ছিটাইলে কুত্তার অভাব হয় না! আমি সংঘর্ষ চাই না। কিন্তু সংঘর্ষ অনিবার্য হলে কোন টেকনিকে কাজ নিব, আপনি চিন্তাও করতে পারবেন না। সুতরাং সবচেয়ে ভালো হয়, এসব ক্ষেত্রে আমাকে এড়িয়ে চলুন।
✓আমি একজন মুসলিম এবং আমি বিশ্বাস করি মানুষ ভুলের উর্ধ্বে নয়। অতীতে আমার অনেক ভুল ছিল এবং সামনেও ভুল হতে পারে। অতীতের ভুলগুলো থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আর সামনে আমার ভুল যাতে না হয়, এজন্য আপনাদের কাছে দোয়া ও সহযোগিতা চাই।
✓আমার জীবনের সেরা শিক্ষনীয় বিষয় হল...
"গায়ে পরে কাউকে উপকার করতে যাবেন না!"
পুনশ্চ: এরপরেও আমাকে নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। আমি যথাসাধ্য উত্তর দিব। ধন্যবাদ।।
[নিচের বইগুলো সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তবে চিকিৎসা বিষয়ে চার-পাঁচটি বইয়ের পান্ডুলিপি ফেলে রেখেছি। আমার লেখালেখির কয়েকটি লিংক কমেন্টে দিয়ে দিচ্ছি!]