Dr. Shah Imran ডাঃ শাহ ইমরান

Dr. Shah Imran ডাঃ শাহ ইমরান MBBS (SSMC, DU), FCPS -p2(Endocrinology), MRCP -p1 ( Medicine, UK ), DMU, CMU, DCCMP(Diabetes,UK),

16/02/2026

রোজায় Levothyroxin (Thyrox/Thyrin) কখন খাবেন??
-রোজায় Thyrox/Thyrin জাতীয় ওষুধ গুলো #সেহেরির সময় উঠে খাবার খাওয়ার কমপক্ষে 30 মিনিট আগে খেয়ে নিবেন...

13/02/2026

🌀কখন রোজা ভেঙ্গে ফেলবেন

১) রক্তে গ্লুকোজের পরিমাণ ৩.৯ মি.মোল/লি. এর কম হলে।

২) রক্তে গ্লুকোজের পরিমান ১৬.৬ মি.মোল/লি বেশী হলে।

🌀যে সমস্ত ডায়াবেটিস রোগীর রোজা রাখা উচিত নয়

১) নিয়ন্ত্রনহীন টাইপ ১ ডায়াবেটিস রোগী।

২) নিয়ন্ত্রনহীন টাইপ ২ ডায়াবেটিস রোগী।

৩) খুব বয়স্ক ডায়াবেটিস রোগী যারা শারিরীক অসুবিধা বুঝতে বা বলতে পারে না।

৪) যাদের ঘন ঘন হাইপো হয়।

৫) যাদের ডায়াবেটিসের পাশাপাশি কিডনী ও অন্যান্য মারাত্মক জটিলতা আছে।

11/02/2026

ডায়াবেটিস রোীদের জন্য কিছু রমজানের নির্দেশনা:

১) আপনি যদি ডায়াবেটিসের ঔষধ বা ইনসুলিন নেন তবে রোজা রাখার পূর্বে আপনার ডাক্তারের কাছ থেকে রোজা অবস্থায় ডোজ কত হবে তা জেনে নিবেন।

২) রক্তে গ্লুকোজের পরিমান ঘন ঘন মেপে নিবেন, বিশেষ করে প্রথম কয়েকদিন।

৩) রক্তের গ্লুকোজ পরীক্ষা ও ইনসুলিন গ্রহণ দ্বারা রোজা ভাঙ্গে না।

৪) সাহরীতে দেরী করে আর ইফতারে তাড়াতাড়ি খাবার গ্রহণ করবেন।

৫) চিনি যুক্ত খাবার যেমন মিষ্টি, শরবত, পরিহার করবেন।

৬) হাইপো অনুভব করলে সঙ্গে সঙ্গে রোযা ভেঙ্গে ফেলবেন।

৭) জটিল শর্করা জাতীয় এবং নিম্ন গ্লাইসেমিক ইনডেক্সযুক্ত খাবার যেমন: বাসমতি চাল, লাল আটা, লাল পাউরুটি ইত্যাদি বেশী খাবেন।

৮) খাবারে ফল সবজি, ডাল, সালাদ ইত্যাদি যোগ করবেন।

৯) বেশি পরিমানে পানি খাবেন।

১০) চা ও কফি পরিহার করবেন।

১১) অতিরিক্ত ভাঁজা খাবার, যেমন-পেয়াঁজু, পরাটা, পুরি, সমুচা, পাকোড়া

ইত্যাদি পরিহার করবেন নতুবা পরিমানে খুব কম খাবেন।

১২) সবসময় সঙ্গে চিনি ও এক বোতল পানি অথবা এক বোতল জুস রাখবেন।

তারাবীর নামাজের সময়ও এগুলো সঙ্গে নিয়ে যাবেন।

আলহামদুলিল্লাহ্ Life Plus এ নতুন চেম্বার শুরুকরলাম।আপনাদের জন্য সবসময় সবচেয়ে ভালো সেবা দিতে আমি বদ্ধপরিকর।লাইফ প্লাস ল...
09/02/2026

আলহামদুলিল্লাহ্ Life Plus এ নতুন চেম্বার শুরুকরলাম।
আপনাদের জন্য সবসময় সবচেয়ে ভালো সেবা দিতে আমি বদ্ধপরিকর।

লাইফ প্লাস ল্যাব এন্ড ডক্টর চেম্বার,
বিউটি প্লাজা, জিরো পয়েন্ট, সোনাগাজী থানা (অপজিট সাইড), ফেনী
সোমবার সকাল ৯:০০ থেকে ১২:০০ ।
📞 সিরিয়াল : 017888-63334

মেডিসিন, ডায়াবেটিস, বাত, চর্ম-যৌন, মা-শিশু, বক্ষব্যাধি

ডা. শাহ মোহাম্মদ ইমরান
এম.বি.বি.এস
{স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা}
এফ .সি.পি.এস ( এন্ডোক্রাইনোলজি )-
কোর্স [ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা ],
এম. আর. সি. পি - ( মেডিসিন, ইউকে )-
কোর্স [ রয়েল কলেজ অব ফিজিশিয়ান্স , লন্ডন ],
ডি.এম.ইউ , সি.এম.ইউ (আল্ট্রা), ডি.সি.সি.এম.পি (ডায়াবেটিস, ইউকে)
এক্স মেডিকেল অফিসার, ফেনী ডায়াবেটিস হাসপাতাল।

আগামীকালের চেম্বার :🩹লাইফ প্লাস ল্যাব এন্ড ডক্টর চেম্বার,  বিউটি প্লাজা, জিরো পয়েন্ট,  সোনাগাজী থানা (অপজিট সাইড), ফেনীস...
08/02/2026

আগামীকালের চেম্বার :

🩹লাইফ প্লাস ল্যাব এন্ড ডক্টর চেম্বার,
বিউটি প্লাজা, জিরো পয়েন্ট, সোনাগাজী থানা (অপজিট সাইড), ফেনী
সোমবার সকাল ৯:০০ থেকে ১২:০০ ।
📞 সিরিয়াল : 017888-63334

🫧সিটি হেলথ কেয়ার ডায়াগনস্টিক এন্ড ডক্টর'স্ চেম্বার,
📍মোস্তফা প্লাজা, হাসপাতাল রোড সোনাগাজী, ফেনী।
সোমবার বিকাল ৫:০০ থেকে রাত ৭:০০
সিরিয়াল : 01873-330558

চেম্বারের সময়সূচি পরিবর্তন:চেম্বার ১ :🫧সিটি হেলথ কেয়ার ডায়াগনস্টিক এন্ড ডক্টর'স্ চেম্বার,📍মোস্তফা প্লাজা, হাসপাতাল রোড ...
30/01/2026

চেম্বারের সময়সূচি পরিবর্তন:

চেম্বার ১ :
🫧সিটি হেলথ কেয়ার ডায়াগনস্টিক এন্ড ডক্টর'স্ চেম্বার,
📍মোস্তফা প্লাজা, হাসপাতাল রোড সোনাগাজী, ফেনী।
সোমবার বিকাল ৫:০০ থেকে রাত ৭:০০
সিরিয়াল : 01873-330558

চেম্বার ২ :
💉সোনালী ফার্মেসী
📍চুনীগাজী রোড়, মেইন রোড়, সোনাগাজী বাজার, ফেনী
রবিবার বিকাল ৫:০০ থেকে রাত ৭:০০
📞সিরিয়াল : 01829680714

চেম্বার ৩ :
🩹লাইফ প্লাস ল্যাব এন্ড ডক্টর চেম্বার,
বিউটি প্লাজা, জিরো পয়েন্ট, সোনাগাজী থানা (অপজিট সাইড), ফেনী
সোমবার সকাল ৯:০০ থেকে ১২:০০ ।
📞 সিরিয়াল : 017888-63334

চেম্বারের নতুন সময়সূচী:চেম্বার ১ :🫧সিটি হেলথ কেয়ার ডায়াগনস্টিক এন্ড ডক্টর'স্ চেম্বার,📍মোস্তফা প্লাজা, হাসপাতাল রোড সোনা...
21/01/2026

চেম্বারের নতুন সময়সূচী:

চেম্বার ১ :
🫧সিটি হেলথ কেয়ার ডায়াগনস্টিক এন্ড ডক্টর'স্ চেম্বার,
📍মোস্তফা প্লাজা, হাসপাতাল রোড সোনাগাজী, ফেনী।
শুক্রবার বিকাল ৫:০০ থেকে রাত ৭:০০
সিরিয়াল : 01873-330558

চেম্বার ২ :
💉সোনালী ফার্মেসী
📍চুনীগাজী রোড়, মেইন রোড়, সোনাগাজী বাজার, ফেনী
শুক্রবার সকাল ৯:০০ থেকে ১২:০০ ।
📞সিরিয়ালের : 01829680714, 01833439704 ( Shahariar Ohi )

আসার পূর্বে অবশ্যই সিরিয়াল নাম্বারে কল করে আসবেন।

পান-সুপারিতে বাড়ছে মুখের ক্যান্সারের ঝুঁকিবাংলাদেশে পান খাওয়া কেবল একটি অভ্যাস নয়, এটি আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ...
17/01/2026

পান-সুপারিতে বাড়ছে মুখের ক্যান্সারের ঝুঁকি

বাংলাদেশে পান খাওয়া কেবল একটি অভ্যাস নয়, এটি আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। খাবারের পর, আড্ডায় কিংবা বিয়েবাড়ির উৎসবে পান ছাড়া যেন চলেই না। কিন্তু এই প্রচলিত অভ্যাসে লুকিয়ে আছে ভয়াবহ এক স্বাস্থ্যঝুঁকি। বৈজ্ঞানিক গবেষণা স্পষ্টভাবে বলছে, পানের সঙ্গে জড়িত উপাদান, বিশেষত সুপারি এবং তাতে মেশানো জর্দা বা গুলের মতো তামাকজাত দ্রব্যগুলো মুখগহ্বর বা মুখের ক্যান্সারের প্রধান কারণ।

এটা কোনো আর্ট নয়।এটা কোনো ডিজাইন করা ছবি নয়।এটা ৭ টেসলা MRI–তে তোলা মানুষের মস্তিষ্কের রক্তনালির ছবি।লক্ষ লক্ষ সূক্ষ্ম ন...
16/01/2026

এটা কোনো আর্ট নয়।
এটা কোনো ডিজাইন করা ছবি নয়।
এটা ৭ টেসলা MRI–তে তোলা মানুষের মস্তিষ্কের রক্তনালির ছবি।
লক্ষ লক্ষ সূক্ষ্ম নালি, একটার সাথে আরেকটা জড়ানো। কোথাও বাড়তি নেই, কোথাও কমও না। প্রতিটা ঠিক নিজের দায়িত্ব জানে।
ভাবুন একবার—
আমরা ঘুমাই, হাঁটি, কথা বলি, চিন্তা করি…
এই অদেখা নালিগুলোর ভেতর দিয়ে প্রতিটা মুহূর্তে রক্ত বয়ে চলেছে নিখুঁত হিসাব অনুযায়ী। এক সেকেন্ড ভুল হলেই জীবন থেমে যেতে পারে।
মানুষ আজ ৭ টেসলা MRI বানিয়েছে।
কিন্তু একটা নালি বানাতে পারেনি।
এক ফোঁটা জীবিত রক্ত তৈরি করতে পারেনি।
একটা কোষে প্রাণ ঢোকাতে পারেনি।
এই নিখুঁত নকশা কাকতালীয় হতে পারে না।
এটা স্পষ্ট সাক্ষ্য—
“আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা।”
আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখি,
কিন্তু ভেতরের এই সৌন্দর্যটা দেখি না।
দেখলে হয়তো অহংকার কমত,
আর শুকরিয়া বাড়ত।
আজ সুস্থ আছি বলে আল্লাহকে মনে পড়ছে না—
কাল যদি এই নালিগুলোর একটাও বন্ধ হয়ে যায়,
তখন শুধু আফসোসই থাকবে।
একবার বলুন তো মন থেকে—
সুবহানাল্লাহ।
এই পোস্টটা শেয়ার করুন।
কারও মনে যদি সৃষ্টিকর্তার কথা এক মুহূর্তের জন্যও জেগে ওঠে,
সেটাই সবচেয়ে বড় সওয়াব।

~ডা.আব্দুর রহমান

09/01/2026

শ্বাস নিন নিশ্চিন্তে, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 কেন এই Portable Nebulizer সেরা?
✅ Low Noise Nebulizer – প্রায় শব্দহীন, শিশু ও বয়স্কদের জন্য সম্পূর্ণ নিরাপদ
✅ Rechargeable Nebulizer – একবার চার্জ, সারাদিন নিশ্চিন্ত ব্যবহার
✅ Easy to Clean & Maintain – মাত্র কয়েক মিনিটেই পরিষ্কার
✅ Portable Design + Carrying Case – ঘর, অফিস, স্কুল, ট্রাভেল—সব জায়গায় ব্যবহারযোগ্য
✅ Advanced Mesh Technology – ওষুধকে ultra-fine particle এ রূপান্তর করে দ্রুত ফুসফুসে পৌঁছে দেয়
✅ Adjustable Nebulization Rate – আপনার প্রয়োজন অনুযায়ী স্প্রে কন্ট্রোল করুন
🧬 এই Mesh Nebulizer কীভাবে কাজ করে?
এই Advanced Mesh Nebulizer Machine উন্নত mesh membrane ব্যবহার করে ওষুধকে অতি সূক্ষ্ম কণায় ভেঙে দেয়,
যা দ্রুত ও গভীরভাবে ফুসফুসে পৌঁছে—ফলে চিকিৎসা হয় আরও কার্যকর ও দ্রুত।
👨‍👩‍👧 কার জন্য উপযুক্ত?
✔ Asthma রোগী
✔ COPD / শ্বাসকষ্ট রোগী
✔ শিশু ও বয়স্ক
✔ ঘরোয়া ব্যবহার
✔ ট্রাভেল ও জরুরি পরিস্থিতি

08/01/2026

Address

Feni
Sonagazi
3930

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Shah Imran ডাঃ শাহ ইমরান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Shah Imran ডাঃ শাহ ইমরান:

Share

Category