10/09/2024
"ইঞ্চি ইঞ্চি মাটি"
বাংলাদেশকে নিয়ে এ যাবত লিখিত ও গাওয়া সর্বশ্রেষ্ঠ গান সম্ভবত "ইঞ্চি ইঞ্চি মাটি"। মনের একশ ভাগ আবেগ ঢেলে খাঁটি দেশপ্রেমের এক নজীরবিহীন দৃষ্টান্ত হিসেবে কবিতাটি লিখেছেন ও গেয়েছেন আমাদের প্রাণপ্রিয় কবি 'মুহিব খান'। এর চেয়েও সুন্দর করে কলমের কালিতে দেশপ্রেম ফুটিয়ে তোলা সম্ভব বলে আমার বিশ্বাস হয় না।
★ইঞ্চি ইঞ্চি মাটি, সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা।
★শত্রু বা হানাদার, একটি কনাও তার, কেড়ে নিতে কেউ পারবে না।।
★রঙ্গের তুলিতে আঁকা, সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি।
লক্ষ শহীদ গাজী, রেখেছে জীবন বাজী, করেছে স্বাধীন এই মাটি।
★বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ।
ধন্য ধন্য আমি, সবার চাইতে দামি, বাংলা মাটির সন্তান।।
★বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান।
সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি, জীবন দিয়েছি কোরবান।।
★চারিদিকে দুশমন, ভেঙ্গোনা ভেঙ্গোনা মন, সাহস জমিয়ে রাখো বুকে।
ঈমানl জিন্দা করে, জিহাদের হুংকারে, পরাজিত করো শত্রুকে।।
★চারিদিকে গাদ্দার, ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে।
সকল মীরজাফর, বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে।।
★বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ।
ধন্য ধন্য আমি, সবার চাইতে দামী, বাংলা মাটির সন্তান।।
★বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান।
সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি, জীবন দিয়েছি কোরবান।।
★শান্ত মাটির নিচে, এখনো ঘুমিয়ে আছে, অগণিত সাধু আউলিয়া।
সোহরাওয়ার্দী, শেরে বাংলা, ভাসানী, আছে মুজিব, ওসমানী ও জিয়া।।
★শহীদ তিতুর দেশে, মুক্ত স্বাধীন বেসে, সবুজ লাল পতাকা ওড়ে।
সময়ে ঝড়ের বেগে, চেতনায় উঠবে জেগে,জাগ্রত কোটি অন্তরে।।
★বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান।
বুকের রক্ত ঢেলে, রেখেছি সবাই মিলে, মাতৃভাষার সম্মান।
★বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান।
এ মাটির বুক হতে, বাজবে সারা জগতে, বিশ্ব মানবতার গান।।
★অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাধন বড় বেশি।
হিন্দু মুসলমান, বৌদ্ধ বা খ্রিষ্টান, বাঙালি পাহাড়ি এক দেশি।।