13/04/2026
🔵 অফিসিয়াল বিবৃতি 🔵
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের হাসপাতাল সম্পর্কে কিছু বিভ্রান্তিকর, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
আমরা দায়িত্বশীল প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানাতে চাই যে, উক্ত পোস্টে উত্থাপিত সকল অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং বাস্তবতার সাথে কোনো প্রকার সঙ্গতিপূর্ণ নয়।
🔹 চিকিৎসক সংক্রান্ত বিষয়ঃ
আমাদের প্রতিষ্ঠানে একাধিক এমবিবিএস ও রেজিস্টার্ড চিকিৎসক নিয়মিত সেবা প্রদান করে থাকেন। প্রতিটি চিকিৎসক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনপ্রাপ্ত এবং তাদের নিজ নিজ ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ।
🔹 টেকনোলজিস্ট ও মেডিকেল স্টাফঃ
আমাদের ফিজিওথেরাপি, প্যাথলজি ও অন্যান্য বিভাগে কর্মরত সকল টেকনোলজিস্ট ও স্টাফ যোগ্যতাসম্পন্ন, প্রয়োজনীয় প্রশিক্ষণপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ। কোনো বিভাগেই অযোগ্য বা অননুমোদিত ব্যক্তির মাধ্যমে সেবা প্রদান করা হয় না।
🔹 ম্যানেজমেন্ট সংক্রান্ত অভিযোগ:
আমাদের প্রতিষ্ঠানের ম্যানেজার সম্পর্কে প্রচারিত বিভ্রান্তিকর ও অসম্মানজনক বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
আমাদের ম্যানেজার একজন এমবিএ ডিগ্রিধারী দক্ষ পেশাজীবী, যিনি পূর্বে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে দীর্ঘদিন সুনামের সাথে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও প্রশাসনিক দক্ষতা আমাদের প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
🔹 নিয়োগ প্রক্রিয়াঃ
আমাদের প্রতিষ্ঠানে সম্পূর্ণ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়। অর্থের বিনিময়ে বা অনৈতিক কোনো উপায়ে নিয়োগ দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
🔹 পদবী ও উপাধি ব্যবহারের বিষয়ঃ
আমরা সর্বদা সরকারি বিধিমালা অনুসরণ করে থাকি এবং কোনো ব্যক্তির ক্ষেত্রে অননুমোদিতভাবে “ডাক্তার” উপাধি ব্যবহার করার প্রশ্নই আসে না।
🔹 সেবার মান ও নীতিমালাঃ
আমাদের প্রতিষ্ঠান শুরু থেকেই রোগীদের নিরাপদ, মানসম্মত এবং নীতিমালা অনুযায়ী চিকিৎসা সেবা প্রদান করে আসছে। আমরা নিয়মিতভাবে আমাদের সেবার মান পর্যালোচনা ও উন্নয়ন করে থাকি।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ ধরনের ভিত্তিহীন তথ্য প্রচারের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
প্রয়োজনে, সঠিক তথ্য যাচাইয়ের জন্য যে কেউ আমাদের প্রতিষ্ঠানের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।
⚠️ একইসাথে জানানো যাচ্ছে যে, এ ধরনের মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার না করে গঠনমূলক সমালোচনা করবেন। এতে আমরা আমাদের সেবার মান উত্তরোত্তর উন্নতি করতে পারব।
আমরা আমাদের সেবার মান ও পেশাগত নৈতিকতা বজায় রাখতে বদ্ধপরিকর।
ধন্যবাদান্তে,
কর্তৃপক্ষ