08/05/2026
#প্যানিক_এট্যাক #এংজাইটি বা #টেনশনজনিত রোগ নিয়ে আপনাদের প্রশ্ন ও সাইকিয়াট্রিস্ট হিসাবে আমার উত্তর:
📌👉 এর লক্ষন কি?
এতে মানুষটি প্রচন্ড আতঙ্কের শিকার হোন, সাথে বুক ধড়ফড়, শ্বাস কষ্ট, অশান্তি, হাত পা কাঁপা,মাথা ঘুরানো,হাত পা ঠান্ডা হয়ে যাওয়া ও প্রচন্ড ভয়ে মারা যাবো বা অজ্ঞান হয়ে যাবো এমন অনুভূতি হয়। এটা পচিঁশ -ত্রিশ মিনিটের মতো স্থায়ী হবার পর আবার ধীরে ধীরে চলে যায়।
📌 #এংজাইটি #উদ্বেগ বা #টেনশন জনিত রোগ এর লক্ষন কি কি?
• মাথাব্যথা, শরীর ব্যাথা,মাথা গরম হয়ে থাকা।
• বুক ধড়ফড় করা, বুকে চাপ লাগা বা শ্বাস নিতে অসুবিধা লাগা।
• অস্থির লাগা, অশান্তি লাগা, শরীর কাঁপা বা শরীর দূর্বল বোধ করা।
• ঘুমের সমস্যা হওয়া , বিরক্তি বা রাগ লাগা, ক্ষুধা কমে যাওয়া।
• মুখ শুষ্ক হয়ে যাওয়া, অতিরিক্ত ঘাম হওয়া বা গরম অনুভব করা।
📌 প্রশ্ন: এগুলোর তো অনেক লক্ষনই শারীরিক লক্ষন। বেশিরভাগ মানুষ এসব লক্ষন থাকলে শারীরিক রোগ মনে করেন? তাহলে এসব লক্ষন থাকলে কি করবো?
♦️উত্তর: আসলে #এংজাইটি কিংবা #টেনশন যে নামেই জানেন,এই সমস্যাগুলো সাধারণত শারীরিক লক্ষন দিয়ে প্রকাশ পায়, সাথে মানসিক লক্ষন থাকলেও বেশিরভাগ মানুষ শারীরিক রোগ মনে করে ভুল করে। কারন এংজাইটিতে শরীরের ভেতরে নিউরোক্যামিক্যাল ও স্নায়ু জনিত পরিবর্তনে মানসিক লক্ষনের পাশা শারীরিক লক্ষন ও দেখা দেয়।
যদি আপনি এসব সমস্যায় ভুগেন,আর ডাক্তার দেখিয়ে বা পরীক্ষা করে তেমন সমস্যা ধরা পড়েনি বলে মনে করেন,তখন অবশ্যই একজন সাইকিয়াট্রিস্ট দেখান।
👉প্রশ্ন: প্যানিক বা এংজাইটি জনিত রোগীরা জীবনযাপনে কি ধরনের সমস্যা ফেইস করেন?
উত্তর: প্যানিকের রোগীরা বেশিরভাগ সময় ভয়ে থাকেন আবার এট্যাক হতে পারে ভেবে।
তাই তারা সচরাচর কতগুলো পরিস্থিতি ও কাজকে বিপদজনক মনে করে এড়িয়ে চলেন। যেমন, তারা একা একা বাড়ি থেকে দূরে কোথাও যাওয়া, ভীড়, ট্রাফিক জ্যাম, মার্কেট, লিফ্ট্ ব্যবহার, ট্রেন, বাস, লঞ্চ, প্লেন ইত্যাদি ব্যবহার, বড় সমাবেশ, বড় মসজিদের সামনের সারিতে নামাজ পড়া, ডাক্তার নেই এধরণের দূরবর্তী স্থান ইত্যাদি এড়িয়ে চলেন।
👉প্রশ্ন: প্যানিক এট্যাক এর চিকিৎসা কি?
উত্তর: ওষুধ ও সাইকোথেরাপি /কাউন্সিলিং দুটো মিলেই প্যানিক এট্যাকের চিকিৎসা হয়।
✅⭕অনেকেই চিকিৎসকের পরামর্শ মেনে চলেন না এবং ঠিকমতো ঔষধ খান না,এতে করে রোগ সম্পূর্ন কমে না।
মহিলা সাইকিয়াট্রিস্ট ডা.রেজওয়ানা হাবীবা'র সিরিয়াল নিতে নাম্বারে যোগাযোগ করুন: ০১৭৭২ ১৩৪৮২৮
সিলেটে চেম্বারে এবং সারাদেশ থেকে অনলাইনে যে কেউ সিরিয়াল নিয়ে দেখাতে পারেন। সিরিয়াল সংক্রান্ত ব্যাপারে মেসেজ দিন 01772-134828 (WhatsApp e শুধু মেসেজ দিবেন).
📌📌সাইকোথেরাপির জন্য ও মেসেজে জেনে নিতে পারবেন।
#ডা_রেজওয়ানা_হাবীবা
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (সাইকিয়াট্রি)
সাইকিয়াট্রিস্ট ও সাইকোথেরাপিস্ট
সহকারী অধ্যাপক,
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট।
✅✅ছবিতে বিভিন্ন মানসিক রোগের লক্ষন দেয়া আছে। অসুস্থ হলে সঠিক চিকিৎসা নিন,সুস্থ থাকুন।মানসিক রোগ ও শারীরিক রোগের মতো রোগ মাত্র,চিকিৎসায় সুস্থ থাকা যায়।
☑️♻️✅ সিরিয়ালের জন্য:01772134828
📌প্রয়োজনে কিছু জানতে WhatsApp মেসেজ দিন (কল দিবেন না) 01772-134828 নাম্বারে।
চেম্বার:মনোরোগ হসপিটাল, বর্ণমালা পয়েন্ট, বাগবাড়ী,সিলেট
চেম্বার শুধুমাত্র সিলেটে।
Assistant professor,
Psychiatry