02/11/2025
✨ আজকের দিনের একটি বিশেষ মুহূর্ত ✨
আলহামদুলিল্লাহ, আজ ফ্রীডম ডেন্টাল কেয়ারে এক মহানুভব বাবার বয়সী একজন রুগীর সেবা দেওয়ার সুযোগ হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আর্থিক সমস্যার কারণে দাঁতের চিকিৎসা করাতে পারেননি।
টাকার চিন্তায় তিনি যখন দ্বিধায় ছিলেন, তখন আমি তাকে আশ্বস্ত করেছি — চিকিৎসা আগে, টাকা পরে। মানুষের হাসি ফিরিয়ে দিতে পারাই আমাদের প্রকৃত উদ্দেশ্য। খুব কম খরচে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা দিতে পেরে সত্যিই মনটা শান্ত হয়েছে।
মানুষের দোয়া আর হাসিই একজন চিকিৎসকের সবচেয়ে বড় পুরস্কার।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে মানুষের জন্য কাজ করার তৌফিক দান করুন। 🤲❤️
স্বাস্থ্যের সাথে থাকুন, হাসি ফিরিয়ে আনুন 😊
— ফ্রীডম ডেন্টাল কেয়ার