Dr. Lala Shourav Das

Dr. Lala Shourav Das Diabetes, Thyroid and Hormone Specialist.

Doctor and Endocrinologist; a specialized branch of medicine that deals with hormonal disorders, eg: Diabetes and thyroid related illness.

10/12/2024

ডায়াবেটিস, থাইরয়েড এবং হরমোন বিষয়ক যেকোনো সমস্যার জন্য পরামর্শ নিতে ওয়েসিস হাসপাতালে বিশেষজ্ঞ ডাঃ লালা সৌরভ দাস এর অ্যাপয়েন্টমেন্ট নিন🩺

📲 অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুনঃ
০১৬১১-৯৯০০০০, ০১৭৬৩-৯৯০০৪৪/৫৫
⏲ কল করার সময়ঃ
প্রতিদিন সকাল ৯ টা - বিকাল ৪ টা (রবিবার ও শুক্রবার ব্যতীত)

🏥 Oasis Hospital
📌 Subhanighat, Sylhet, Bangladesh
📲 Hotline: 01611-190000, 01763-990055
🌐 www.oasishospitalbd.com

14/11/2023

"হলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ
দূর হবে শত সমস্যা, সুস্থ জীবন।"

নিয়মিত ব্লাড সুগার পরিমাপ করুন এবং নিয়ন্ত্রণে রাখুন।

17/05/2023
09/07/2021
24/04/2021

১) পার্শ্ববর্তী দেশ ভারতে করোনা ভাইরাসের অধিক সংক্রমনের পিছনে দুটো নতুন ভেরিয়েন্ট সনাক্ত করা হয়েছে, যারা হচ্ছে B.1.167 এবং B.1.168 (Bengal Variant)। ভারতীয় মিডিয়াসহ অনেকেই এই দুটো ভেরিয়েন্টকে যথাক্রমে “ডাবল মিউটেন্ট” এবং “ট্রিপল মিউটেন্ট” নামে আখ্যা দিয়ে প্রচার প্রকাশনা করছে। তবে এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত এই নামকরনগুলো বিজ্ঞানসম্মত নয় (scientifically inaccurate)।

এর কারন সংক্ষেপে দুটো ভেরিয়েন্টে প্রথমে সনাক্ত হওয়া চীনের উহান প্রদেশের করোনা ভাইরাসের গঠনের সাথে ন্যূনতম ভাবে হলেও ১৫ জায়গায় পার্থক্য/মিউটেসন পরিলক্ষিত হয়েছে। তবে B.1.167 ক্ষেত্রে দুটো জায়গায় (E484Q and L452R) এবং B.1.168 এর ক্ষেত্রে তিনটি জায়গায় পার্থক্য/মিউটেসন (E484Q, L452R and V382L) বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে।

প্রাথমিকভাবে জানা গেছে, B.1.168 (Bengal Variant) এর অতিরিক্ত মিউটেসন V382L আমেরিকার কিছু সংক্রমনের ক্ষেত্রেও পরিলক্ষিত হয়েছে তবে সেই ক্ষেত্রে এটাকে গুরুতর/বিপদজনক হিসাবে চিহ্নিত করা হয়নি। তবে দুই ভেরিয়েন্টের E484Q and L452R এই দুই মিউটেসন করোনা ভাইরাসের অধিকতর সংক্রমন এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ফাঁকি দেয়ার ক্ষমতা অর্জনের পিছনে দায়ী বলে চিহ্নিত করা হয়েছে।

তাই এই ভেরিয়েন্টগুলোকে শুধুমাত্র “ডাবল মিউটেন্ট” এবং “ট্রিপল মিউটেন্ট” নামে আখ্যা দিয়ে প্রচার প্রকাশনা যুক্তিসঙ্গত নয় বলেই এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত।

সূত্রঃ https://twitter.com/TejSowpati/status/1385299920920346624

২) অতিসম্প্রতি একটি বহুল প্রচলিত সংবাদপত্রিকা অনলাইনে প্রকাশ করেন যে, করোনা বায়ুবাহিত রোগ এবং প্রচলিত সকল ধ্যানধারনা ভুল। করোনা হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় না, লকডাউন ভুল সিদ্ধান্ত, ঘরে থাকা যাবেনা ইত্যাদি! সেখানে বিজ্ঞানভিত্তিক জার্নাল লেন্সেট-এর প্রকাশনার সূত্র দেখানো হয়।

এখানে উল্লেখ্য, মুল বৈজ্ঞানিক প্রকাশনাটি বিজ্ঞানভিত্তিক জার্নাল লেন্সেট-এ এই মাসের ১৫ তারিখে প্রকাশিত হয়। এখানে কয়েকজন গবেষক তাঁদের বিচার বিশ্লেষণ এবং যুক্তির মাধ্যমে এটাই বুঝাতে চেয়েছেন, করোনা সংক্রমন পদ্ধতি হিসাবে বর্তমান “ড্রপ্লেট ইনফেকসন” এর সাথে সাথে বায়ুবাহিত/এরোসল ফর্মেও করোনা সংক্রমণ হচ্ছে বলে তাঁরা ধারনা করছেন।
এর মর্মার্থ এই দাড়ায় বাতাসের মাধ্যমে করোনা ছড়াতে পারে। তাই বলে পূর্বের কোন ধ্যান ধারনার আমূল পরিবর্তন করে দেয়া হয়েছে, বিষয়টি সেরকম নয়। মোটকথা করোনা ভাইরাস শ্বাসপ্রশ্বাসের মাধ্যমেই ছড়ায়, তবে আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন কারন বাতাসের মাধ্যমে সেটা আগের প্রচলিত গণ্ডির বাইরে আর দূরেও সংক্রমণশীল ক্ষমতার অধিকারী বলে ক্রমাগত বিজ্ঞানসম্মত প্রমান পাওয়া যাচ্ছে।

লেন্সেটের প্রকাশনা থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে পূর্বের ধারনা “মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন” এর সাথে যদি অন্তরে নতুন কিছু যুক্ত করার ইচ্ছেই থাকে, তাহলে সেটি হবে “ঘরে/অফিসে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের ব্যবস্থা রাখুন”। প্রকাশনাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এই ভেন্টিলেসনের দিকেই জোর দিতেই বলেছেন প্রকাশনার সাথে জড়িত গবেষকগন।

যাই হোক, সংবাদপত্রটি আশা করছি তাঁদের ভুল অনুধাবন করতে পেড়েছেন। কারন প্রকাশনাটি ইতিমদ্ধে সরিয়ে ফেলা হয়েছে।

৩) কোভিশিল্ডের সাউথ আফ্রিকান ভেরিয়েন্টের বিরুদ্ধে কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকলেও বিশেষজ্ঞরা ইন্ডিয়ান ভেরিয়েন্ট B.1.167 এর বিরুদ্ধে কার্যকারিতা দেখতে পাচ্ছেন। এই বিষয়ে প্রাথমিক গবেষণায় দেখা গেছে, ভেক্সিনপ্রাপ্ত রোগীর রক্তের সেরামে “ভাইরাল আরএনএ” এর পরিমান তুলনামুলকভাবে কম। তাই ভেক্সিনের উপকারিতা আছে। ভেরিয়েন্ট ভেদে কম কিংবা বেশি, সেটা নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই।

সূত্রঃ https://twitter.com/3RakeshMishra/status/1385245798544207875

ভাইরাস ক্রমশই পরিবর্তনশীল। সেই সাথে তথ্যগুলোও। তাই কোন তথ্যকে খুব দ্রুত একশতভাগ সঠিক সেটা বলা সম্ভব নয়। তবে তথ্যগুলো প্রচারের দায়িত্বে যারা থাকেন, তাঁদের পরিবর্তিত তথ্য যথাযথভাবে যাচাই বাছাই পূর্বক প্রয়োজনে স্থানীয়/আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত নিয়ে প্রকাশ করাই উত্তম।

এছাড়া আমাদেরও এই তথ্যগুলো বৃহত্তর সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করার পূর্বে নিজস্ব বিচার বিবেচনা প্রদর্শনের প্রয়োজন রয়েছে।।

🇺🇸 যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান "সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনসন (CDC)" এর সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী করোনা সং...
11/04/2021

🇺🇸 যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান "সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনসন (CDC)" এর সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী করোনা সংক্রমন গুরুতর হবার পিছনে ১৭টি শারীরিক সমস্যাকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অন্যতম হল 🛑 ডায়াবেটিস এবং 🛑 শারীরিক স্থূলতা/অবেসিটি। উপরিউক্ত শারীরিক সমস্যা নিয়ন্ত্রনে না রাখা রোগীদের মধ্যে করোনা সংক্রমনে হাসপাতালে ভর্তি, আইসিইউতে ভর্তি এবং মৃত্যুবরনের পরিমান স্বাভাবিক রোগীদের থেকে কয়েকগুন বেশি!

করোনাকালীন সময়ে অনেকেই ডায়াবেটিস নিয়ন্ত্রন এবং নিজেদের ওজন নিয়ন্ত্রনে রাখার ব্যপারে যথেষ্ট পরিমানে সচেতন হয়ে উঠেননি। ফলশ্রুতিতে শারীরিক পরিশ্রমের কাজ কম করায় অনেকের ওজন যথেষ্ট পরিমানে বৃদ্ধি পাচ্ছে এবং ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকছে! তাই স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যায়াম অনুশীলন, ঘরের মধ্যে শারীরিক পরিশ্রমের কাজ বাড়িয়ে ওজন কমানো এবং ডায়াবেটিস নিয়ন্ত্রনে গুরুত্ব দিন।

করনীয়ঃ

✅ ডায়াবেটিস নিয়ন্ত্রনঃ

☑️ স্বাভাবিক পরিস্থিতিতে খালিপেটেঃ ৫ থেকে ৭ মিলিমোল/লিটার এর মধ্যে, ভরাপেটেঃ ৫-৮ মিলিমোল/লিটারের মধ্যে। (উল্লেখ এই রক্তের সুগার নিয়ন্ত্রনের লক্ষ্যমাত্রা একেক রোগীর জন্য একেকরকম হতে পারে)

☑️ রোজাতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখুন।

💉 সরকারী নির্দেশনা মোতাবেক যথাসম্ভব দ্রুত ভ্যাক্সিন গ্রহন করুন।

🛑 ডায়াবেটিসে আক্রান্ত কেউ করোনা 🦠 আক্রান্ত হলে সর্বদা সুগারের পরিমাণ ৭.৮ - ১০ মিলিমোল/লিটারের মধ্যে। মৃদু সংক্রমনের সময়ে বাসায় চিকিৎসা গ্রহন করলেও এই সময়ে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক হতে টেলিফোনে/অনলাইনে পরামর্শ গ্রহন করুন।

✅ ওজন নিয়ন্ত্রনঃ

☑️ বিএমআই: 18.5–22.9 kg/m²,
💪 দৈনিক ন্যূনতম ৩০-৬০মিনিট শারীরিক পরিশ্রমের কাজ/ব্যায়াম অনুশীলন করুন।
🧼🖐⏲ নিয়মিত ভাবে হাত পরিষ্কার রাখুন।
🚇😷🛒 জনবহুল স্থানে সর্বদা মাস্ক পরিধান করুন।
🧍↔️🧍 সামাজিক দূরত্ব বজায় রাখুন।

🛑 করোনা 🦠 আক্রান্ত হলে শারীরিক অবস্থার প্রকটতা বিবেচনায় ব্যায়াম অনুশীলন করতে হবে। এসকল ক্ষেত্রে স্বাভাবিক নির্দেশনা থেকে ভিন্নতা থাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের প্রয়োজন হতে পারে।

যা অবশ্যই করবেন নাঃ

❌ মাস্ক না পরে চলাফেরা।
❌ ঘনঘন অপরিষ্কার হাত দিয়ে নাক, মুখ এবং চোখ স্পর্শ করা। 🚫 🤧🤲 🤦
❌ ঝুকিপূর্ণ স্থানে গমন, যেমনঃ বাজার, পাব্লিক ট্রান্সপোর্ট ইত্যাদি যথাসম্ভব বর্জন।
❌ খাদ্যাভ্যাস নিয়ন্ত্রনে না রাখা।
❌ ডায়াবেটিসের ইনসুলিন/ওষুধ সঠিকভাবে গ্রহন না করা।
❌ অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ গ্রহনে বিলম্ব করা।

🚩 করোনা 🦠 সংক্রমন রোধ/নিয়ন্ত্রনে উপরিউক্ত পদক্ষেপ সমূহ বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

Address

Oasis Hospital, Subhanighat
Sylhet
3100

Opening Hours

Monday 17:00 - 19:00
Tuesday 16:00 - 19:00
Wednesday 17:00 - 19:00
Thursday 17:00 - 19:00
Sunday 17:00 - 19:00

Telephone

+8801717491202

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Lala Shourav Das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Lala Shourav Das:

Share