Mokbul Pharmacy

Mokbul Pharmacy যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই (আল্?

গেট সিউর HCG ইউরিন প্রেগন্যান্সি টেস্ট ক্যাসেট।মাত্র ৩ মিনিটে রেজাল্ট জানুন।এখন মকবুল ফার্মেসীতে পাওয়া যাচ্ছে।মকবুল ফার্...
10/02/2022

গেট সিউর HCG ইউরিন প্রেগন্যান্সি টেস্ট ক্যাসেট।
মাত্র ৩ মিনিটে রেজাল্ট জানুন।

এখন মকবুল ফার্মেসীতে পাওয়া যাচ্ছে।
মকবুল ফার্মেসী
মামার বাজার পয়েন্ট
জাফলং গোয়াইনঘাট সিলেট
+8801711118640

অপরিকল্পিত গর্ভধারণের ভয়?নো টেনশন, আছে নোরিক্স১ইমার্জেন্সি জান্মনিরোধক এমন একটি পদ্ধতি যা অরক্ষিত সহবাসে ডিম্বানু ও শুক্...
09/02/2022

অপরিকল্পিত গর্ভধারণের ভয়?
নো টেনশন, আছে নোরিক্স১

ইমার্জেন্সি জান্মনিরোধক এমন একটি পদ্ধতি যা অরক্ষিত সহবাসে ডিম্বানু ও শুক্রানুর নিষিক্তকরন প্রতিরোধ করে।

অরক্ষিত সহবাসের পর যত তাড়াতাড়ি সম্ভব এই জন্মনিরোধক ব্যবহার করতে হবে। তবে সহবাসের ১২ ঘন্টার মধ্যে কিন্তু ৭২ ঘন্টার পরে নয়: এবং নিম্নলিখিত কারনে ইমার্জেন্সি জন্মনিরােধক ব্যবহার করা বাঞ্চনীয়।
সহবাসের সময় আপনি বা আপনার সঙ্গী যদি কোন জন্মনিরোধক পদ্ধতি ব্যবহার না করেন।
যদি আপনি পরপর তিনদিন জন্মনিরোধক বড়ি খেতে ভুলে যান।
যদি সহবাসের সময় আপনার সঙ্গী কনডম সঠিকভাবে ব্যবহার না করে থাকেন, অথবা কনডম ফেটে গিয়ে থাকে।
যদি আপনি মনে করেন যে, আপনার জরায়ুতে অবস্থিত জন্মনিরোধক (আই,ইউ,ডি) স্থানচ্যুত হয়েছে।
যদি আপনার যােনীতে অবস্থিত ডায়াফ্রাম অথবা জন্মনিরােধক ক্যাপ সরানো হয়ে খাকে।
যদি আপনি মনে করেন যে, oitus interuptus অকার্যকর হয়েছে এবং Rhythm method অনুসরন করাকালীন সময়ে যদি সহবাস করে থাকেন এবং
ধর্ষনজনিত অবস্থায়।

নোরিক্স১ মকবুল ফার্মেসীতে পাওয়া যাচ্ছে।
মকবুল ফার্মেসী
মামার বাজার জাফলং সিলেট
+8801711118640

☆☆☆ ট্রাইস্প্রে® - Trispray®⍟⍟ উপাদান : ট্রাইএমসিনোলোন এসিটোনাইড ৫৫ মাইক্রোগ্রাম/স্প্রে।⍟⍟ নির্দেশনা : প্রাপ্ত বয়স্ক এবং...
30/01/2022

☆☆☆ ট্রাইস্প্রে® - Trispray®

⍟⍟ উপাদান : ট্রাইএমসিনোলোন এসিটোনাইড ৫৫ মাইক্রোগ্রাম/স্প্রে।

⍟⍟ নির্দেশনা :
প্রাপ্ত বয়স্ক এবং ৬ বছর পর্যন্ত শিশুদের বছরব্যাপী এবং মৌসুমী এলার্জি জনিত নাসাপ্রদাহের প্রতিষেধক ও চিকিৎসার জন্য নির্দেশিত।

⍟⍟ মাত্রা ও ব্যবহারবিধি :
প্রাপ্ত বয়স্ক: প্রতি নাসারন্ধ্র্রে দুটি করে স্প্রে দিনে ১ বার গ্রহণযোগ্য। রোগের লক্ষণ নিয়ন্ত্রিত হলে দিনে ১ বার প্রতি নাসারন্ধ্র্রে ১টি করে স্প্রে ব্যবহার করা যেতে পারে।
শিশু (৬-১২ বছর): প্রতি নাসারন্ধ্র্রে ১টি করে স্প্রে দিনে ১ বার। প্রয়োজন অনুযায়ী প্রতি নাসারন্ধ্র্রে দুটি করে স্প্রে দিনে ১ বার গ্রহণযোগ্য।
শিশু (২-৫ বছর): প্রতি নাসারন্ধ্র্রে ১টি করে স্প্রে দিনে ১ বার। ট্রাইস্প্রে® ২ বছরের কম বয়সী শিশুদের জন্য প্রযোজ্য নয়।

⍟⍟ সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
যদি এড্রেনাল ফাংশন বাধাগ্রস্থ হবার মত কোন কারণ থাকে, সে ক্ষেত্রে সিস্টেমিক স্টেরয়েড থেকে ট্রাইএমসিনোলোনে পরিবর্তন করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে।

⍟⍟ পার্শ্ব প্রতিক্রিয়া :
নাকে ও গলার ঝিল্লিতে প্রদাহ, রাইনাইটিস, মাথা ব্যথা, ফেরিংজাইটিস, নাক দিয়ে রক্ত ঝরা, নাকে ইরিটেশন, শুষ্ক মুখ ও গলা, নেসো সাইনাস কনজেশন এবং হাঁচি এবং নাকের সেপ্টাম ফুটো হয়ে যেতে পারে।

⍟⍟ অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : এরকম কোন প্রতিক্রিয়া জানা যায়নি।

⍟⍟ গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :
গর্ভাবস্থায় ব্যবহারে মায়ের উপর এবং শিশুর উপর সম্ভাব্য ক্ষতিকর প্রভাব বিবেচনা করতে হবে।

(কপি)

⍟⍟ উপাদান :  এমব্রোক্সল হাইড্রোক্লোরাইড। ৬ মি.গ্রা./ মি.লি পেডিয়াট্রিক ড্রপস্‌, ১৫ মি.গ্রা./৫ মি.লি. সিরাপ এবং ৭৫ মি.গ্র...
26/01/2022

⍟⍟ উপাদান :

এমব্রোক্সল হাইড্রোক্লোরাইড। ৬ মি.গ্রা./ মি.লি পেডিয়াট্রিক ড্রপস্‌, ১৫ মি.গ্রা./৫ মি.লি. সিরাপ এবং ৭৫ মি.গ্রা. এসআর ক্যাপসুল।

⍟⍟ নির্দেশনা :

শ্লেষ্মাযুক্ত কাশি, শ্বাসতন্ত্রের শ্লেষ্মাযুক্ত তীব্র ও দীর্ঘস্থায়ী প্রদাহ, রাইনো ফেরিঞ্জিয়াল ট্রাক্ট-এর শ্লেষ্মাযুক্ত প্রদাহ (ল্যারিন্‌জাইটিস, ফ্যারিন্‌জাইটিস, সাইনুসাইটিস এবং রাইনাইটিস), শ্লেষ্মাযুক্ত অ্যাজমাটিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্রঙ্কিয়েক্‌টেসিস, দীর্ঘস্থায়ী নিউমোনিয়া।

⍟⍟ মাত্রা ও ব্যবহার বিধি :

⍟⍟ দৈনিক সেবন মাত্রা (খাবার পর গ্রহণ করা উত্তম):

পেডিয়াট্রিক ড্রপস : ০-৬ মাস বয়স : ০.৫ মি.লি. দিনে ২ বার।

৬-১২ মাস বয়স: ১.০ মি.লি. দিনে ২ বার।

১-২ বছর বয়স : ১.২৫ মি.লি. দিনে ২ বার।

সিরাপ : ২-৫ বছর বয়স : ২.৫ মি.লি. (১/২ চা চামচ) দিনে ২-৩ বার।

৫-১০ বছর বয়স : ৫ মি.লি. (১ চা চামচ) দিনে ২-৩ বার।

১০ বছরের বেশি বয়সের শিশু ও বয়স্ক : ১০ মি.লি. (২ চা চামচ) দিনে ২-৩ বার।

ক্যাপসুল : ১২ বছরের বেশি বয়সের শিশু ও বয়স্ক: ১টি ক্যাপসুল দিনে ১ বার।

⍟⍟ সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

অতিসংবেদনশীলতা থাকলে। গ্যাস্ট্রিক ও ডিওডেনাল আলসারের রোগীদের এবং খিঁচুনীর রোগীদের সাবধানতার সাথে দেয়া উচিত।

⍟⍟ পার্শ্ব প্রতিক্রিয়া :

কিছু কিছু ক্ষেত্রে পাকস্থলীর প্রদাহ, ভার ভার ভাব দেখা দিতে পারে। অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : এন্টিটাসিভ (যেমন কোডেইন) এর সাথে গ্রহণ করা উচিত নয়।

⍟⍟ গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভকালীন সময়ে, বিশেষ করে প্রথম ৩ মাস ব্যবহার করা উচিত নয়।

⍟⍟ সরবরাহ :

এমব্রোক্স® পেডিয়াট্রিক ড্রপস : ১৫ মি.লি.।

এমব্রোক্স® সিরাপ : ১০০ মি.লি.।

এমব্রোক্স® ৭৫ এস আর ক্যাপসুল : ৩ x ১০ টি।


☆☆☆ ব্রোফেক্স™- Brofex™

⍟⍟ উপাদান : ডেক্সট্রোমেথরফ্যান ১০ মি.গ্রা./৫ মি.লি. সিরাপ।

⍟⍟ নির্দেশনা : শুকনো কাশি, এবং তীব্র কাশি যা স্বাভাবিক কার্যাবলী অথবা ঘুমের বিঘ্ন ঘটায়।

⍟⍟ মাত্রা ও ব্যবহার বিধি : প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে: দিনে ১৫-৩০ মি.গ্রা. ৩ থেকে ৪ বার।

৬-১২ বছরের শিশুদের ক্ষেত্রে : ৬.৭৫ মি.গ্রা. দিনে ৪ বার পর্যন্ত।

৬ বছরের নিচের শিশুদের ক্ষেত্রে: ২.৫-৫ মি.গ্রা. দিনে ৪ বার পর্যন্ত।

⍟⍟ সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর-এর সাথে ব্যবহার করা যাবে না।

⍟⍟ পার্শ্ব প্রতিক্রিয়া :

কদাচিৎ দেখা যায়। কিন্তু মাঝে মাঝে বমি বমি ভাব এবং মাথা ঝিম ঝিম করতে পারে। মাত্রাতিরিক্ত ওষুধ গ্রহণের ফলে উত্তেজনা, বিভ্রান্তি এবং শ্বাসতন্ত্রের কার্যকারিতার অবনমন দেখা দিতে পারে।

⍟⍟ অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :

ফিন্যালজিন এবং ডেক্সট্রোমেথরফ্যান একই সঙ্গে গ্রহণকারীদের মারাতড়বক প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

⍟⍟ গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :

গর্ভকালীন প্রথম তিন মাস এ ওষুধ ব্যবহার করা অনুচিত। স্তন্যদানকারী মায়েদের এ ওষুধ ব্যবহার না করার পরামর্শ দেয়া যেতে পারে।

⍟⍟ সরবরাহ : ব্রোফেক্স™ সিরাপ : ১০০ মি.লি.।

(কপি)

☆☆ তুসকা প্লাস® - tusca plus®|| Nytkof⍟⍟ উপাদান : (Guaifenesin + Levomenthol + Diphenhydramine(100 mg+1.1 mg+14 mg)/5 ml...
26/01/2022

☆☆ তুসকা প্লাস® - tusca plus®|| Nytkof

⍟⍟ উপাদান :

(Guaifenesin + Levomenthol + Diphenhydramine
(100 mg+1.1 mg+14 mg)/5 ml)

⍟⍟ নির্দেশনা : পুঞ্জিভূত কফ সহ শ্বাসতন্ত্রের উপরের অংশের ব্যাধির, লক্ষণসমূহের উপশমে নির্দেশিত।

⍟⍟ মাত্রা ও ব্যবহার বিধি : প্রাপ্তবয়স্ক : দুই চা চামচ দিনে ৩ বার। ১২ বছরের উর্ধ্বে শিশুদের জন্য :

দুই চা চামচ দিনে ৩ বার। ৬-১২ বছর: ১ চা চামচ দিনে ৩ বার। ২-৬ বছর : ১/২ চা চামচ দিনে ৩ বার।

⍟⍟ সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

গুয়াইফেনেসিন, স্যুডোএফিড্রিন অথবা ট্রাইপ্রোলিডিন এর প্রতি অতিসংবেদনশীলতা। তীব্র করোনারী ধমনীর রোগ অথবা মারাত্মক উচ্চ রক্তচাপ সম্পন্ন রোগীদের ক্ষেত্রে দেয়া যাবে না। নিজেদের অবস্থা বিবেচনা সাপেক্ষে রোগীদের গাড়ী ও যন্ত্রপাতি চালানো উচিত নয়।

⍟⍟ পার্শ্ব প্রতিক্রিয়া :

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অবনমন অথবা উত্তেজনা, ঘনঘন তন্দ্রাচ্ছন্নতা হতে পারে। ঘুমের ব্যাঘাত এবং কদাচিৎ দৃষ্টিভ্রম দেখা দিতে পারে। চামড়ার ফুসকুড়ি, ট্যাকিকার্ডিয়া, কখনো কখনো মুখ, নাক ও গলার শুষ্কতা দেখা দিতে পারে। পুরুষ রোগীরা স্যুডোএফিড্রিন সেবনে মূত্রত্যাগে অক্ষমতা হতে পারে, এক্ষেত্রে প্রোস্টেট এর বৃদ্ধি অতিশয় গুরুত্বপূর্ণ কারণ হতে পারে।

⍟⍟ অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :

ডিকন্‌জেস্‌টেন্ট, ট্রাইসাইক্লিক বিষন্নতারোধী ওষুধ, রুচিদমনকারক এবং এ্যামফেটামিন জাতীয় দেহ উত্তেজক অথবা মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর-এর সাথে একত্রে ব্যবহার করার ফলে কখনো কখনো রক্তচাপ বৃদ্ধি পেতে পারে।

⍟⍟ গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভবতী মহিলাদের ভ্রুনের বৃদ্ধির ক্ষতির তুলনায় লাভের পরিমান যাচাই করে এ ওষুধ ব্যবহার করা উচিত।

সংগ্রহ

Share from ঔষধি গাছের উপকারিতা - Medicinal Plant & রোগ নিরাময় শিরোনাম: পাথরকুচির ঔষধি গুন্      পরিচিতি:   পাথরকুচি গাছ ...
26/01/2022

Share from ঔষধি গাছের উপকারিতা - Medicinal Plant & রোগ নিরাময়

শিরোনাম: পাথরকুচির ঔষধি গুন্
পরিচিতি: পাথরকুচি গাছ একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। দেড় থেকে দুই ফুট উঁচু হয়। পাতা মাংসল ও মসৃণ, আকৃতি অনেকটা ডিমের মতো। পাতার চারপাশে আছে ছোট ছোট গোল খাঁজ। এই খাঁজ থেকে নতুন চারার জন্ম হয়। মুল কান্ডের অগ্রভাগে গুচ্ছবদ্ধ নিম্নামুখি ফুল হয়। দেখতে ঝালর বাতির মত। ভিতরে ফাঁপা। ফুল লম্বায় এক থেকে দেড় ইঞ্চি হয়ে থাকে। পুস্পের বাহিরের দিকে সবুজ লাল ও সাদা দাগ থাকে। শীতকালে ফুল ও গ্রীস্মকালে ফল হয়। কখনো কখনো- বিশেষ করে গাছ বুড়ো হয়ে গেলে- গাছেই ওই খাঁজ থেকে চারা গজায়। গাছ থেকে খাঁজকাটা একটি পাতা মাটিতে ফেলে রাখলেই অনায়াসে চারা পাওয়া যায়। বাংলাদেশ ও ভারতে এই গণের কয়েকটি প্রজাতি পাওয়া যায়। কাঁকরমাটিতে সহজেই জন্মে, তবে ভেজা, স্যাঁতসেঁতে জায়গায় দ্রুত বাড়ে এবং মানুষের সমান উঁচু হয়ে যায়। কোথাও কোথাও কফপাতা নামে পরিচিত। আরেকটি নাম পাটিয়াপুরি। নানা রকশ ঔষধি গুনাগুন সমৃদ্ধ এ গাছের পাতা প্রাচীন কাল থেকে ব্যবহার হয়ে আসছে চিকিৎসার ক্ষেত্রে। চলুন তাহলে আজ জেনে নেই পাথরকুচি গাছ ও এর নানা রমক ঔষধি গুনাগুন সম্পর্কে।
গুণাগুণ:
➢ পাথরকুচি পাতার ঔষদি গুনাগুন গুলি হলো:
➢ কিডনির পাথর অপসারণ: পাথরকুচি পাতা কিডনি এবং গলগণ্ডের পাথর অপসারণ করতে সাহায্য করে। দিনে দুবার ২ থেকে ৩টি পাতা চিবিয়ে অথবা রস করে খান।
➢ পেট ফাঁপা: অনেক সময় দেখা যায় পেটটা ফুলে গেছে, প্রসাব আটকে আছে, আধোবায়ু, সরছে না, সেই ক্ষেত্রে একটু চিনির সাথে এক বা দুই চা-চামচ পাথর কুচির পাতার রস গরম করে সিকি কাপ পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। আধো বায়ুরও নিঃসরণ হবে, ফাঁপাটাও কমে যাবে।

➢ মেহ, সর্দি, মুত্র রোধে, রক্তপিত্তে, পেট ফাঁপায়, শিশুদের পেট ব্যথায়, মৃগীরোগে পাথরকুচির ঔষধী গুনাগুন রয়েছে।
➢ শিশুদের পেট ব্যথায়ঃ শিশুর পেটব্যথা হলে, ৩০-৬০ ফোঁটা পাথর কুচির পাতার রস পেটে মালিশ করলে ব্যথার ঊপশম হয়।
➢ কাটাছেঁড়ায়: টাটকা পাতা পরিমাণ মত হালকা তাপে গরম করে কাটা বা থেতলে যাওয়া স্থানে সেক দিলে আরাম পাওয়া যায়।
➢ মৃগী রোগেঃ রোগাক্রান্ত সময়ে পাথরকুচির পাতার রস ২-১০ ফোঁটা করে মুখে দিতে হবে। একটু পেটে গেলেই রোগের ঊপশম হবে। ➢ সর্দিতেঃ যে সর্দি পুরান হয়ে গেছে সেই ক্ষেত্রে এটি বিশেষ উপযোগী। এই কফ বিকারে পাথরকুচি পাতা রস করে সেটাকে একটু গরম করতে হবে এবং গরম অবস্থায় তার সাথে একটু সোহাগার খৈ মেশাতে হবে। ৩ চা চামচের সাথে ২৫০ মিলিগ্রাম যেন হয়। তা থেকে ২ চা চামচ নিয়ে সকালে ও বিকালে ২ বার খেতে হবে। এর দ্বারা পুরান সর্দি সেরে যাবে এবং সর্বদা কাসি থেকে রেহাই পাওয়া যাবে।
➢ শরীর জালাপোড়ায়ঃ দু চামচ পাথর কুচি পাতার রস আধা কাপ গরম পানিতে মিশিয়ে দুবেলা সেবনে শরীরের জালাপোড়া দুর হয়
➢ পাইলস: পাথরকুচি পাতার রসের সাথে গোল মরিচ মিশিয়ে পান করলে পাইলস্ ও অর্শ রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

➢ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং মুত্রথলির সমস্যা থেকে পাথরকুচি পাতা মুক্তি দেয়।
➢ বিষাক্ত পোকায় কামড়ালে এই পাতার রস আগুনে সেঁকে লাগালে উপকার পাওয়া যায়।
➢ কলেরা, ডাইরিয়া বা রক্ত আমাশয়: তিন মিলিলিটার পাথরকুচি পাতার জুসের সাথে ৩ গ্রাম জিরা এবং ৬ গ্রাম ঘি মিশিয়ে কয়েক দিন খেলে এসব রোগ থেকে উপকার পাওয়া যায়।
➢ পাথরকুচি পাতায় প্রচুর পরিমাণে পানি থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী। সাথে সাথেই এর মধ্যে জ্বালাপোড়া কমানোর ক্ষমতা থাকে। যারা ত্বক সম্বন্ধে সচেতন, তারা পাথরকুচি পাতা বেটে ত্বকে লাগাতে পারেন। ব্রণ ও ফুস্কুড়ি জাতীয় সমস্যাও দূর হয়ে যাবে।
➢ পাথরকুচি পাতা জন্ডিসের মহাঔষধ। লিভারের যেকোনো সমস্যা থেকে রক্ষা করতে তাজা পাথরকুচি পাতা ও এর জুস অনেক উপকারী।

সংগ্রহ

৲৲৲ রসুনের ১০ উপকারিতা ৲৲৲১. যারা উচ্চরক্তচাপে ভুগছেন তারা রসুন খেতে পারেন। উপকার পাবেন।২. রক্তে কোলেস্টেরল স্বাভাবিকের ...
26/01/2022

৲৲৲ রসুনের ১০ উপকারিতা ৲৲৲

১. যারা উচ্চরক্তচাপে ভুগছেন তারা রসুন খেতে পারেন। উপকার পাবেন।

২. রক্তে কোলেস্টেরল স্বাভাবিকের চেয়ে বেশি হলে কাঁচা রসুন চিবিয়ে খান।

৩. আয়ুর্বেদিক ওষুধ বানাতে রসূন ব্যবহৃত হয়। ওজন কমানোর আয়ূর্বেদিক প্যাকেট বানাতেও ব্যবহৃত হয় রসুন।

৪. সর্দি কাশিতেও রসুন উপকারী।

৫. শরীরের ব্যথা কমায় রসুন। রসুন হচ্ছে ন্যাচারাল পেইন কিলার। শিশু কিংবা বড়দের দাঁতে ব্যথা হলে একে কোষ রসুন চিবালে দাঁতে ব্যথা উপশম হবে।

৬. ক্যান্সার প্রতিরোধ করে রসুন।

৭. রসুনে রয়েছে পর্যাপ্ত পরিমানে ম্যাঙ্গানিজ, ভিটামিন বি৬ এবং ভিটামিন সি।

৮. হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক রসুন।

৯. নিয়মিত রসুন খেলে ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত রোগের ঝুঁকি কমে যায়।

১০. আমেরিকান ক্যান্সার ইনস্টিটিউটের গবেষকরা জানান, নিয়মিত রসুন খেলে প্রোস্টেট ক্যান্সার, স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমে যায়।

সবচেয়ে বেশি উপকার পেতে কাঁচা রসুন চিবিয়ে খান। কাঁচা রসুন এন্টিবায়োটিকের মতো কাজ করে।

লাইক ও শেয়ার করে আমাদের সাথে থাকুন।

কপি
আপনাদের সুখী জীবন আমাদের কাম্য। ধন্যবাদ।

☆☆☆ ব্যাকট্রোসিন®- Bactrocin®⍟⍟ উপাদান : প্রতি গ্রাম অয়েন্টমেন্টে আছে মিউপিরোসিন ২০ মি.গ্রা.।⍟⍟ নির্দেশনা : ব্যাক্‌ট্রোস...
26/01/2022

☆☆☆ ব্যাকট্রোসিন®- Bactrocin®

⍟⍟ উপাদান : প্রতি গ্রাম অয়েন্টমেন্টে আছে মিউপিরোসিন ২০ মি.গ্রা.।

⍟⍟ নির্দেশনা : ব্যাক্‌ট্রোসিন অয়েন্টমেন্ট ইমপেটিগোর ত্বকীয় চিকিৎসায় নির্দেশিত।

⍟⍟ মাত্রা ও ব্যবহার বিধি : আক্রান্ত স্থানে দিনে ৩ বার করে ১০ দিন।

⍟⍟ সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

মিউপিরোসিন অথবা এই প্রিপারেশনের অন্যান্য উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা আছে এমন ক্ষেত্রে প্রতিনির্দেশিত।

⍟⍟ পার্শ্ব প্রতিক্রিয়া :

স্থানীয় পার্শ্বপ্রতিক্রিয়া সমূহ নিম্নরূপঃ জ্বালা-পোড়া, স্টিংগিং অথবা ব্যথা, চুলকানি, বমি বমি ভাব, ইরাইথেমা, শুষ্ক ত্বক, টেন্ডারনেস, সোয়েলিং, কন্টাক্ট ডার্মাটাইটিস এবং এক্সুডেট-এর বৃদ্ধি।

⍟⍟ অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : অন্যান্য ওষুধের সাথে মিউপিরোসিন-এর ব্যবহারের ফলাফল পরীক্ষা করা হয়নি।

⍟⍟ গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :

প্রেগন্যান্সি ক্যাটাগরী ‘বি’। স্তন্যদানরত মায়েদের ক্ষেত্রে ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করা উচিৎ।

⍟⍟ সরবরাহ : ব্যাক্‌ট্রোসিন® অয়েন্টমেন্ট : ১০ গ্রাম।
(কপি)

অপেক্ষার প্রহর
19/12/2020

অপেক্ষার প্রহর

সিলেট অঞ্চলে ভাইরাসজনিত জ্বর (ভাইরাল ফিভার)-এর প্রকোপ দেখা দিয়েছে। গত দু-তিন সপ্তাহ থেকে জেলার বিভিন্ন অঞ্চলে শিশু থেকে ...
13/09/2020

সিলেট অঞ্চলে ভাইরাসজনিত জ্বর (ভাইরাল ফিভার)-এর প্রকোপ দেখা দিয়েছে। গত দু-তিন সপ্তাহ থেকে জেলার বিভিন্ন অঞ্চলে শিশু থেকে বৃদ্ধ- সকল বয়সের মানুষই পড়ছেন এ জ্বরের কবলে।

এদিকে, ভাইরাসজনিত এ জ্বর অনেকের ভেতরে ধরিয়ে দিয়েছে করোনা আতঙ্ক। তবে এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যবিশেষজ্ঞরা।



সিলেটের কয়েকটি হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিনই সিলেটের বিভিন্ন হাসপাতালে ভাইরাল ফিভারে আক্রান্ত রোগীরা ভর্তি হচ্ছেন। তাদের শরীরে সবসময়ই এক শ’র উপরে জ্বর থাকছে। এছাড়াও প্রচণ্ড মাথা ও শরীর ব্যথা রয়েছে। অনেকের সার্দি-কাশিও।

এবারের ভাইরাসজনিত জ্বর মানুষকে ভোগাচ্ছে বেশি। বিগত বছরগুলোতে দেখা গেছে- ভাইরাস জ্বর ৪-৫ দিনে সেরে গেলেও এবারে রোগীকে বিছানায় ফেলে রাখছে ১০-১২ দিন। জ্বরে আক্রান্ত কয়েকজনের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।



চিকিৎসকরা বলছেন, তাপমাত্রার উঠা-নামা, হঠাৎ গরম ও হঠাৎ ঠান্ডা লাগা এবং সর্বোপরি সিজনাল (ঋতু পরিবর্তনজনিত) কারণে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই জ্বর হলে শীত শীত ভাব, মাথা ব্যথা, শরীরে ও গিরায় ব্যথা, খাওয়ায় অরুচি, ক্লান্তি, দুর্বলতা, নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া, চুলকানি, কাশি, অস্থিরতা ও ঘুম কম হতে পারে।

এছাড়াও শিশুদের টাইপ বি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমনে পেট ব্যাথা হতে পারে।এ ধরণের রোগীদের প্রচুর পানি পান করা এবং বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।..

(Collected)

Address

মামার বাজার, জাফলং, গোয়াইনঘাট
Sylhet
3151

Opening Hours

Monday 10:00 - 23:00
Tuesday 10:00 - 23:00
Wednesday 10:00 - 23:00
Thursday 10:00 - 23:00
Friday 09:00 - 22:00
Saturday 10:00 - 23:00
Sunday 10:00 - 23:00

Telephone

01913315868

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mokbul Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram