05/08/2014
#আমার জন্য মাঠে নামার মত কোন বন্ধু আছেন কি? ( Badhon)
#সদর হাসপাতালে অনেক রোগী। রোগীদের মধ্যে আমিই সেরা।
#কতিপয় আগ্রহী জনতা : আপা, আপনার ছেলের কি রোগ?
আম্মু : ব্লাড ক্যান্সার
জনতা : ওরে বাবা!
একদিন হয়তো আমিও ছিলাম ঐ জনতার দলে।
আর এখন সদর হাসপাতালের বেডে ব্লাড দিতে আসছি।
( badhon )
#আমার বাবার কাছে আমার জীবনের চেয়ে তার সংসারের মূল্য বেশী।
আর আমার মায়ের কাছে তার সংসারের চেয়ে আমার জীবনের মূল্য বেশী।
(badhon)
#আম্মু জিজ্ঞেস করতেছে বারবার, " আব্বু, তোমাকে ঈদে জামা কিনে দিই? " আমি না বলছি বারবার। আমার জীবনের সব ঈদ শেষ হয়ে গেছে। আর কিছুই অবশিষ্ট নেই। শরীরে ক্যান্সার আজ ছড়িয়ে পড়েছে। মাঝেমধ্যে মনে হয়, আমি আগের মতো হয়ে যাবো। সেই ভেবে যেই পা বাড়াই, সেই হোচট খাই। বিশ্বাস হার মানে। শরীর কথা শোনেনা। অবাধ্য শরীর। আমিতো বাঁচতে চাইছিলাম। (Badhon)
#প্রতিটা মুহূর্ত কাটে শঙ্কায়। কখন যেন জীবন টা যায়। আসলে মানুষের মনে দয়া মায়া নেই। (badhon)
#রিয়েল লাইফে তো কেউ হেল্প করলো না। ফেসবুকে অনেক বড় বড় সেলিব্রেটিদের মেসেজ দিলাম। বললাম " ভাই, আমাকে নিয়ে একটা স্টাটাস দেন, আপনাদের লেখা অনেকে পড়ে।
আমাকে কেউ সাহায্য করলেও করতে পারে। " উত্তর গুলো ছিলো এমন :
: মাঠে না নামলে আমি স্টাটাস দিই না।
#ময়লা_বাবা: এত তাড়াতাড়ি কিছু করা সম্ভব না।
#অচিকীর্ষু_লৌকিক : আমি অনলাইনে কম আসি।
অনেকের কাছে আবার মেসেজ সিন ই হয়নি।
আর কারো কাছে সাহায্য চাইবো না। এদের একটা স্টাটাস এর মূল্য এতখানি তা জানতাম না। আর হয়তো ফেসবুকে স্টাটাস দিবোনা। শরীরটা খুব খারাপ। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমার কবর আযাব মাফ করে বেহেশতে নসীব করেন। আল্লাহ হাফেজ। (badhon)
আমরা কোন সেলেব্রেটি নই আমরা মানুষ
আমরা কি পারবনা বাঁধনের সাহায্যে এগিয়ে আসতে ?????
বিকাশ করুন 01715235444 নাম্বারে ।
আজ দীর্ঘ দুইমাস এর বেশী হাসপাতালে আমি। আমার রোগের নাম
Acute Lymphoblastic Leukemia সংক্ষেপে ALL। এক ধরনের ব্লাড ক্যান্সার। ডাক্তার বলছিলো কেমোথেরাপি দিলে সুস্থ হবো। প্রথম কেমোথেরাপি দিলাম। প্রথম সার্কেল শেষে বোন ম্যারো স্টাডি করে ডাক্তার বললো, রিপোর্ট খারাপ আসছে। কেমোথেরাপিতে কোন কাজ করেনি। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন দরকার। যার জন্য যাওয়া দরকার ইন্ডিয়া। খরচ হবে প্রায় ৪০ লক্ষ টাকা। এতটাকা কে দেবে?
বাবা তো কবেই ফেলে চলে গেছে। আমি নাকি তার টাকা পয়সা নষ্ট করছি। আমার মা অনেক ধার দেনা করে আমার চিকিৎসা চালাচ্ছেন।
সত্যিই আমার মা আমাকে অনেক ভালোবাসেন। প্রতিটা দিন আমার জন্য অনেক কষ্ট করেন। আমার আত্নীয় স্বজনরা অনেকেই কোটিপতি আবার অনেকেই লাখপতি। কেউ একটা টাকা দিয়ে হেল্প করলো না। সবাইকে চিনলাম। নিজের বাবাকেও চিনলাম। সবাই টাকাকে বড় মনে করে। আমার জীবনের মূল্য আমার মা ছাড়া আর
কারো কাছে নেই। মজার বিষয় কি জানেন? আমার দাদীকে আমি খুব ভালোবাসতাম। হ্যাঁ, বাসতাম। কিন্তু সে নিজে একটি বারের জন্য ও আমার কাছে ফোন করে খোঁজ
খবর নেয়নি। এখন আর কেউ কে ভালোবাসি না মা ছাড়া। কাল আবার ও বোন ম্যারো করবে। রিপোর্ট যদি একটু ভালো আসে এই আশায়। কিন্তু রিপোর্ট ভালো আসার সম্ভাবনা কম। আর আসলেই বা কি হবে, আমার লিভারে সমস্যা আছে। কেমোথেরাপি দিলে লিভার নষ্ট হয়ে দ্রুত মারা যাওয়ার সম্ভাবনা বেশি।তাই তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। আর হয়তো চিকিৎসা করানো হবেনা। প্রথম কেমোতে কাজ হয়নি ঠিকই, কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়া সবই হইছে। পা দুটো চিকন
হয়ে গেছে। হাড় ছাড়া কিছুই নেই। হাটতে পারিনা ঠিকমতো। আরো নানা সমস্যা। বাড়ি যেয়ে আল্লাহর নামে পড়ে থাকবো। আল্লাহ যে কয়দিন বাঁচান। পরিশেষে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া করবেন আমার আম্মুর জন্য। এমন মা পাওয়া সত্যিই সৌভাগ্যের ব্যাপার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মায়ের সেবা করার সুযোগ পেলাম না এবং মায়ের সাথে বেশিটা সময় কাটাতে পারলাম না। আর হ্যাঁ, আমি জীবিত
থাকতে যারা আমার খোঁজ খবর নেয়নি, আমি মারা গেলে আমার লাশ দেখার অধিকার ও তাদের নেই। সব আত্নীয় স্বজনদের চিনে গেলাম। তাদের উদ্দেশ্যে একটি কথা,
"তোমরা টাকা পয়সা নিয়ে কবরে যেও "। আর বাবারউদ্দেশ্যে বলি, "
আপনার বয়স তো প্রায় ৪৫ বছর। আর আমার ১৯। আজ আপনার টাকা ছিলো। আপনি টাকাকে বড় মনে করলেন। পারলে আর একটা ছেলে মানুষ করে আমার মত বানিয়ে দেখান। আর বিশ বছর পর আপনার বয়স হবে ৬৫। মনে রাখবেন, আপনিও সারা জীবন বাচবেন না। আপনার জন্য ও আল্লাহ মৃত্যু বাধ্যতামূলক করে দিয়েছেন। ভালো থাকবেন। পারলে অভিশাপ দিয়েন না "
বাঁধন -১৫ জুলাই ২০১৪ রাত ১১টা ১৭ মিনিট।
বাধনের জন্য সবাই এগিয়ে আসুন...
বাধনকে সাহায্য করুন, আপনার সামান্য সাহায্যই হতে পারে বাধনের বেচে থাকার সব সপ্ন।..... বিকাশ করুন 01715235444 নাম্বারে ।
#বাধন এখন 'Dhaka Medical College and Hospital - এর পুরাতন ভবনের 3rd floor এর কেবিন নং- ১২/D এ আছেন। .....