Twin Brother's Medicine Corner

Twin Brother's Medicine Corner No Confusion

10/05/2026

হেপাটাইটিস এ ও ই নিয়ে আমাদের এখনই সতর্ক হতে হবে!

জনপ্রিয় অভিনেত্রী ও কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। ডাক্তারদের ভাষ্যমতে, তার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর কারণ হিসেবে হেপাটাইটিস এ (Hepatitis A) ও ই (Hepatitis E) ভাইরাস শনাক্ত হয়েছে।

কারিনার এই সংকটময় মুহূর্তে আমাদের সবার দোয়া যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন এই রোগ দুটি সম্পর্কে সঠিক সচেতনতা। লিভার সুস্থ রাখতে নিচের বিষয়গুলো অবহেলা করবেন না:

⚠️ কীভাবে ছড়ায় এই ভাইরাস?
হেপাটাইটিস A এবং E মূলত দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়।

- রাস্তার খোলা শরবত, আখের রস বা অপরিচ্ছন্ন পানির আইসক্রিম থেকে।

- টয়লেট ব্যবহারের পর হাত ভালো করে না ধুয়ে খাবার স্পর্শ করলে।

- বন্যার সময় বা পানির লাইনে সুয়ারেজের ময়লা মিশলে।

✅ প্রতিরোধে আমাদের করণীয়ঃ

১. পানি ফুটিয়ে নিন: শুধু ফিল্টার নয়, এই সময়ে ঝুঁকি এড়াতে পানি অন্তত ২০ মিনিট ফুটিয়ে পান করুন। বাইরে বের হলে বিশ্বস্ত ব্র্যান্ডের বোতলজাত পানি ব্যবহার করুন।

২. রাস্তার খাবার বর্জন: এই গরমে রাস্তার খোলা ফুচকা, চটপটি, সালাদ বা বরফ দেওয়া পানীয় একদম এড়িয়ে চলুন।

৩. হাত ধোয়ার অভ্যাস: খাওয়ার আগে এবং টয়লেট থেকে ফেরার পর সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড হাত ধোয়ার কোনো বিকল্প নেই।

৪. ভ্যাকসিনেশন: হেপাটাইটিস A-এর বিরুদ্ধে অত্যন্ত কার্যকর টিকা পাওয়া যায়। লিভারের দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করতে আজই চিকিৎসকের পরামর্শ নিয়ে টিকা দিন।

৫. লক্ষণ চিনুন: হঠাৎ উচ্চ মাত্রার জ্বর, প্রচণ্ড ক্লান্তি, বমি বমি ভাব এবং চোখ বা প্রস্রাব হলুদ হওয়া (জন্ডিস) দেখামাত্রই ডাক্তারের কাছে যান।

কারিনা কায়সারের জন্য সবাই দোয়া করবেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। Kaarina Kaisar

07/05/2026
04/05/2026

এখন ১০ জন পেশেন্ট এর ৮ জনের জ্বর আর কাশি।
বেশীরভাগই ভাইরাস জ্বর।
সুতরাং এন্টিবায়োটিক শুরুতেই না খেয়ে,সময় নিন।

প্রচুর পানি ও তরল খাবার এবং প্যারাসিটামল খান।
জ্বর ৪/৫ দিনেও না সারলে,ডাক্তারের পরামর্শ অনুযায়ী এন্টিবায়োটিক শুরু করুন।

অনেকেই জানেনা চৌহাট্টার এই হসপিটালে একদম বিনামুল্যে ৩০০০ টাকা মুল্যের ভেকসিন দেওয়া হয়। কোনোপ্রকার ঝা/মেলা ছাড়াই৷ তাই কু*...
14/01/2026

অনেকেই জানেনা চৌহাট্টার এই হসপিটালে একদম বিনামুল্যে ৩০০০ টাকা মুল্যের ভেকসিন দেওয়া হয়। কোনোপ্রকার ঝা/মেলা ছাড়াই৷

তাই কু*কু*র বিড়াল কা/ম*ড় দিলে - দ্রুত চলে যান শামসুদ্দিন হসপিটালে 📍

বি:দ্র : ক্যা"ন্সার হলেও মানুষ বাঁচে, কিন্তু জ*লা*তঙ্ক হলে না, তাই স*তর্ক থাকুন সর্বদা।

#

12/01/2026
10/01/2026

জন্ডিস এবং জ্বর হলে
ভুলেও প্যারাসিটামল খাবেন না।

25/12/2025
একজন ডাক্তার শুধু প্রেসক্রিপশন লেখেন না, কখনও কখনও তিনি লিখে দেন মানবতার নতুন ইতিহাস।ঠিক এমনই একজন মানুষ ভারতের বরাক উপত...
05/11/2025

একজন ডাক্তার শুধু প্রেসক্রিপশন লেখেন না, কখনও কখনও তিনি লিখে দেন মানবতার নতুন ইতিহাস।
ঠিক এমনই একজন মানুষ ভারতের বরাক উপত্যকার ক্যানসার বিশেষজ্ঞ ডা. রবি কান্নান (Dr. Ravi Kannan) — যিনি প্রমাণ করেছেন, চিকিৎসা মানে শুধু চিকিৎসা নয়, সেটি এক ধরণের ভালোবাসা, করুণা ও মানবতার অনুশীলন।

ধর্মনগরের এক ক্যানসার রোগী রমেশ নমঃশূদ্র (ছদ্মনাম), শেষ চিকিৎসার জন্য হাজির হন শিলচরের কাছাড় ক্যানসার হাসপাতালে। হাতে টাকা নেই, ঘরবাড়ি বিক্রি শেষ, শেষমেশ নিজের সাত বছরের ছেলেকে বন্ধক রেখে মাত্র ৫ হাজার টাকা সংগ্রহ করেছিলেন তিনি।
চিকিৎসার শেষ দিনে যখন ডাক্তার কান্নান পরবর্তী তারিখ লিখতে যাচ্ছিলেন, রমেশ কাঁদতে কাঁদতে বলেন —
“স্যার, আর তারিখ দেবেন না... আমার আর আসা হবে না।”

একজন চিকিৎসক হিসেবে কান্নান থেমে যান।
তিনি জানতে চান — “কেন?”
রমেশ জানালেন, “সব বিক্রি শেষ। এখন শুধু ছেলেটা বন্ধক আছে। ওকেও না ছাড়ালে বাঁচতে পারব না।”

সেই মুহূর্তে কান্নানের চোখে জল এসে যায়।
তিনি তৎক্ষণাৎ ৫ হাজার টাকা দিয়ে দেন, বলেন —
“তোমার চিকিৎসা এখন থেকে সম্পূর্ণ বিনামূল্যে হবে।”
এরপর স্থানীয় বিধায়কের সহায়তায় তিনি ছেলেটিকেও মুক্ত করে দেন।

সেই দিন থেকেই ডা. কান্নান বুঝেছিলেন —
চিকিৎসা শুধু শরীরের জন্য নয়, এটা সমাজেরও একটি দায়িত্ব।
তাঁর উদ্যোগে হাসপাতালে চালু হয় একটি নতুন নিয়ম —
যে রোগী নির্ধারিত তারিখে না আসে, তার বাড়িতে ফোন যায় — “আপনি আসেননি কেন? সমস্যা কী?”
রোগীর না আসা মানে, হয়তো তিনি টাকাহীন, হয়তো পথহীন — আর কান্নান তাদের পাশে দাঁড়াতে চান, যেভাবে রমেশের পাশে দাঁড়িয়েছিলেন।

আজ পর্যন্ত তিনি ৭,০০০-এরও বেশি ক্যানসার রোগীর অস্ত্রোপচার করেছেন সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে।
তিনি নেন না বড় হাসপাতালের মতো বেতন, নেন না কোনো বিলাসী সুযোগ।
তিনি শুধু নেন মানুষের দোয়া, রোগীর হাসি আর সন্তুষ্টির নিঃশব্দ আশীর্বাদ।

ডা. রবি কান্নান ২০২3 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন — কিন্তু তাঁর নিজের কথায়,

“এই সম্মান আসলে আমার নয়, সেই রমেশের — যিনি আমাকে মানবতা শিখিয়েছিলেন।”

আজকের পৃথিবীতে, যেখানে চিকিৎসা অনেক সময় পণ্য হয়ে দাঁড়ায়,
সেখানে রবি কান্নান দেখিয়ে দিলেন —
মানুষের প্রতি ভালোবাসা এখনো চিকিৎসার সবচেয়ে কার্যকর ওষুধ।

🌿আজ সকালে ময়মনসিংহ রাজিব বাসে ঢাকা আসছিলাম।গাজীপুর চৌরাস্তা থেকে ডা:এজাজুল ইসলাম বাসে ওঠেন.এর আগে উনার সম্পর্কে অনেক পজি...
16/10/2025

🌿আজ সকালে ময়মনসিংহ রাজিব বাসে ঢাকা আসছিলাম।গাজীপুর চৌরাস্তা থেকে ডা:এজাজুল ইসলাম বাসে ওঠেন.এর আগে উনার সম্পর্কে অনেক পজিটিভ কথা শুনেছি..আজ নিজ চোখে দেখলাম উনার সাধারণ চলাফেরা। সিট না পেয়ে ড্রাইভারের সাথের বসার জায়গায় বসছিলেন আমি আমার সিট ছেড়ে উনাকে বসতে বললাম উনি বসলেন না ওখানেই বসলেন।বাসে আরো অনেকেই উনার সম্মানে সিট ছেড়ে উনাকে বসতে বললেও উনি ওখানেই বসলেন বরং আমার সাথের সিট খালি হওয়ায় আবারো উনাকে ডাকলাম উনি উনার পাশের আরেকজনকে বসতে বললেন..বর্তমানে হাসপাতাল বা রাস্তায় ডাক্তারের সাথে হাটা বা কথা বলা অথবা বসা অকল্পনীয় অথচ উনি এত বড় ডাক্তার গুনি অভিনেতা হয়েও এত সাধারণ চলাফেরা বাসের সবাইকে বিমহিত করেছে..আসলে সত্যিই উনি গ-রি-বে-র ডাক্তার🌱🍃

সংগৃহীত-

Address

Sylhet

Telephone

+8801742974335

Website

Alerts

Be the first to know and let us send you an email when Twin Brother's Medicine Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share