Iqra Disabled Children's Hospital

Iqra Disabled Children's Hospital A hospital dedicated to disabled people ran by UK registered charity organisation 'Iqra International'. Poor people get free medical treatment & services.

নিয়োগ বিজ্ঞপ্তি!
21/04/2026

নিয়োগ বিজ্ঞপ্তি!

12/11/2020

অদম্য ইচ্ছাশক্তির অধিকারী ফাহিমুল করিমের মৃত্যুতে শোকাহত আমরা। শারীরিক প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে নিজের পরিবারে দায়িত্ব কাঁধে তুলে নেয়া ফাহিম গতকাল ভোররাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেক্বাল করেছেন। সমস্ত শরীর অচল থাকা সত্ত্বেও কেবল হাতের আঙ্গুল আর বুদ্ধিকে কাজে লাগিয়েই তিনি হয়ে উঠেছিলেন দেশসেরা ফ্রিল্যান্সার। আল্লাহ ফাহিমকে জান্নাত দান করুন।

01/07/2020

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসজনিত কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রতিবন্ধী বিস্তারিত

ইক্বরা প্রতিবন্ধী ফিজিওথেরাপি সেন্টারের কার্যক্রম চালু
02/06/2020

ইক্বরা প্রতিবন্ধী ফিজিওথেরাপি সেন্টারের কার্যক্রম চালু

করোনাভাইরাসজনিত কারণে সরকারঘোষিত সাধারণ ছুটি শেষ হওয়ায় ইউকেভিত্তিক চ্যারিটি ‘ইক্বরা বিস্তারিত

ইক্বরা প্রতিবন্ধী ফিজিওথেরাপি সেন্টারের কার্যক্রম চালুকরোনাভাইরাসজনিত কারণে সরকারঘোষিত সাধারণ ছুটি শেষ হওয়ায় ইউকেভিত্তিক...
02/06/2020

ইক্বরা প্রতিবন্ধী ফিজিওথেরাপি সেন্টারের কার্যক্রম চালু
করোনাভাইরাসজনিত কারণে সরকারঘোষিত সাধারণ ছুটি শেষ হওয়ায় ইউকেভিত্তিক চ্যারিটি 'ইক্বরা ইন্টারন্যাশনাল' পরিচালিত বিশ্বনাথ উপজেলার বৈরাগীবাজারস্থ 'ইক্বরা প্রতিবন্ধী ফিজিওথেরাপি সেন্টারের কার্যক্রম আজ থেকে পূণরায় শুরু হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে ফিজিওথেরাপি সেন্টারের সকল কার্যক্রম আগের মতোই চলবে বলে জানিয়েছেন ইক্বরা ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান মুকতাবিস উন নূর।

উল্লেখ্য, ইক্বরা ইন্টারন্যাশনাল প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দীর্ঘদিন যাবত কাজ করে আসছে। এরই অংশ হিসেবে বিশ্বনাথের এই সেন্টারে প্রতিবন্ধী শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে ফিজিওথেরাপি প্রদান করা হয়।

19/05/2020

সিলেট ও সুনামগঞ্জের ৫শ পরিবারে ইক্বরা'র ঈদ খাদ্য সামগ্রী বিতরণ।
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ইক্বরা ইন্টারন্যাশনালের উদ্যোগে সিলেট ও সুনামগঞ্জের ৪টি ভিন্ন ভিন্ন স্থানে ৫শ পরিবারের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইক্বরা ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান, প্রবীণ সাংবাদিক মুকতাবিস উন নূরের সার্বিক তত্ত্বাবধানে গত ১৮ই মে সোমবার সকাল ১০টায় নগরীর পাঠানটুলা গোয়াবাড়িতে রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাইন্ডেশনের সভাপতি জনাব আতাউর রহমান খান শামসু'র ব্যবস্থাপনায় দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে, দুপুর ১২টায় বিশ্বনাথ উপজেলায় ইক্বরা'র প্রতিবন্ধী ফিজিওথেরাপি সেন্টারে প্রতিবন্ধী শিশুদের মধ্যে এবং দুপুর ২টায় সুনামগঞ্জের ছাতক উপজেলায় অসচ্ছল জনগোষ্ঠীর মধ্যে ইক্বরা'র ঈদ গিফট প্যাক বিতরণ করেন ইক্বরা'র বাংলাদেশ চ্যাপ্টারের কো-অর্ডিনেটর মোয়াজ্জেম হুসাইন সায়েম। এরপর বিকেল ৩টায় সিলেট নগরীর গোয়াইপাড়ায় প্রতিবন্ধী জনগোষ্ঠীর মাঝে ঈদ গিফট বিতরণ করা হয়। এতে উপস্থিত থেকে ঈদ গিফট বিতরণ করেন ইক্বরা ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের ভাইস-চেয়ারম্যান ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্ল্যাহ শহীদুল ইসলাম শাহীন ও সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ।
দিনব্যাপী এই কর্মসূচিতে উপস্থিত থেকে কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন ইক্বরা'র ভলান্টিয়ার তারেক আহমদ ও নাঈম আফজাল।

29/04/2020

সিলেটের বিশ্বনাথে ইক্বরা'র উদ্যোগে রমাদানের খাদ্যসামগ্রী বিতরণ।

27/04/2020

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একশ'রও অধিক প্রতিবন্ধী পরিবারে ইক্বরা'র খাদ্য সামগ্রী বিতরণ।

25/04/2020

সিলেটের বিশ্বনাথ উপজেলার বৈরাগীবাজারে ইক্বরার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ।

26/03/2020
ইক্বরা প্রতিবন্ধী শিশু হাসপাতালের জন্য একজন কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট আবশ্যক। যোগাযোগ: ইক্বরা প্রতিবন্ধী শিশু হাসপাতা...
07/03/2020

ইক্বরা প্রতিবন্ধী শিশু হাসপাতালের জন্য একজন কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট আবশ্যক।
যোগাযোগ: ইক্বরা প্রতিবন্ধী শিশু হাসপাতাল, এলাহী ম্যানশন, টেকনিক্যাল রোড, সিলেট।
email: muqtabis@gmail.com

Address

Elahi Mension, Technical Road
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Iqra Disabled Children's Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category