08/11/2022
বাসাইল উপজেলাবাসীর জন্য সুখবর!!
উপজেলা পর্যায়ে উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের প্রত্যয়কে সামনে রেখে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টাঙ্গাইল। স্বাস্থ্যসেবাকে আরেকধাপ এগিয়ে নিতে আজ স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্ণারে সংযোজিত হলো অত্যাধুনিক ডিজিটাল ব্লাড প্রেসার পরিমাপক যন্ত্র।
যারা উচ্চরক্তচাপ জনিত সমস্যায় ভুগছেন তারা খুব সহজেই হাসপাতালের বহির্বিভাগে এনসিডি কর্ণারে রক্তচাপ পরিমাপ করতে এবং চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।
সেবা নিন, সুস্থ্য থাকুন।।