21/09/2025
ছবির নবজাতকে আমাদের গ্রীন স্কয়ার হসপিটাল এ আমি ডেলিভারি করাই।আলহামদুলিল্লাহ্ সে সুস্থ আছে। পরের দিন রাউন্ড দিতে যাই রোগীর কেবিনে।গিয়ে দেখি বেবিটাকে তার দাদী এমন কালো টিপ দিয়ে সাজিয়ে রেখেছে। দুধে আলতা গায়ের রং তার নাতীর।তাই নজর যেন না লাগে!
আল্লাহ্ মাফ করুক! চেম্বারে প্রায়শই এমন বাচ্চা আসে তাদের বাবা মায়ের সাথে।গলায় একগাদা তাবিজ, হাতে, কোমড়ে কালো সুতা বাঁধা কিংবা কপালে কালো টিপ। তাদের ধারনা এসব তাদের সন্তানের জন্য রক্ষা কবজ! কিন্তুু ধর্মীয় বিশ্বাস কিংবা সাইন্স কি বলে? এসব সুতা,কালো রঙের আদৌ কি নিজস্ব কোন পাওয়ার আছে রক্ষা কবজের কাজ করার?
আমি চেষ্টা করি আমার চোখের সামনে কেউ জেনে/ না জেনে এসব করলে বুঝিয়ে বলার। এটা শিরক করার মতো একটা গুনাহ্ যেটা মানুষ হাসতে হাসতে করে ফেলে! আল্লাহ্ আমাদের ছোট বড় সকল গুনাহ্ থেকে হেফাজত করুক।
সন্তানকে নিজের কাছে আগলে রাখুন,ধর্মীয় অনুশাসন মেনে চলুন।