Quranic Health: Ruqyah & Hijama Centre - Khilgaon Branch

Quranic Health: Ruqyah & Hijama Centre - Khilgaon Branch Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Quranic Health: Ruqyah & Hijama Centre - Khilgaon Branch, Alternative & holistic health service, Gini House 101 northgoran, Dhaka, Dhaka, Cumilla.

✅জিনের আসর ✅ জাদুটোনা,ব্ল্যাক ম্যাজিক ✅বদনজর ✅হাসাদ ✅ওয়াসওয়াসা,ওসিডি এবং এগুলোর প্রভাবে সৃষ্ট অন্যান্য শারীরিক মানসিক সমস্যার নববী চিকিৎসা ও পরামর্শ প্রদান ✅ ইসলামিক কাউন্সিলিং ✅ ইসলামিক লাইফস্টাইল ✅ জীবনের নানান সমস্যার ইসলামিক সমাধান।

26/11/2025

সমস্যা আছে কিনা বুঝবেন কিভাবে? এটা বুঝবেন আলামত দ্বারা।প্রত্যেকটা অসুস্থতার বাহ্যিক কিছু আলামত থাকে। সুতরাং জিন, যাদুটোনায় আক্রান্ত হওয়ার বাহ্যিক আলামত রয়েছে। এসব আলামত থেকে ব্যক্তির সমস্যাগুলো শনাক্ত করা যায়।এইখানে সব রকম যাদু এবং সব সমস্যার লক্ষন না থাকলেও সমাজে অধিক প্রচলিত সমস্যাগুলো যা সমাজে অহরহ দেখা যাচ্ছে, সেগুলোর লক্ষণগুলো এইখানে তুলে ধরা হয়েছে।

✅ বিয়ে বন্ধের যাদুর লক্ষনঃ

১. ওষুধ সেবনের পরেও মাথাব্যথা থেকে যাওয়া।
২. আসরের পর থেকে মধ্যরাত পর্যন্ত তীব্র বুকে চাপ অনুভব হওয়া।
৩. পাত্রকে স্বপ্নে কুৎসিত চেহারায় দেখতে পাওয়া।
৪. অতিরিক্ত চিন্তা করা বা বেখায়ালি থাকা।
৫. ঘুমের সময় অতিরিক্ত দুশ্চিন্তা।
৬. পেটে অতিরীক্ত ব্যথা থাকা।
৭. কোমর ও কোমরের নিচের অংশে ব্যথা থাকা।
৮. বিয়ের প্রতি অণীহা এবং যেই প্রস্তাব দেয় তাকেই প্রত্যাখ্যান করা, সে সামনে আসুক বা না আসুক।
৯. বিয়ের কথা বলতে গেলেই দমবন্ধ বা অস্বস্তি অনুভব করা।
১০. বিয়ে প্রত্যাখ্যানের জন্য নিত্য নতুন অজুহাত তৈরি করা।
১১. একাকী থাকার জন্য বারবার চিন্তা আসা।

✅ বিচ্ছেদের যাদুর লক্ষন
১.হঠাৎ বিনা কারনে অবস্থার পরিবর্তন।
২. দুজনের মধ্যে ভালোবাসার পরিবর্তে ঘৃণার সৃষ্টি।
৩.একটু কিছুতেই তুমুল ঝগড়ায় জড়িয়ে যাওয়া।
৪. স্ত্রীর কাছে স্বামিকে অপছন্দ হওয়া বা স্বামির ককছে স্ত্রীকে অপছন্দ না হওয়া।
৫. স্ত্রীর কাছে স্বামি এবং স্বামির কাছে স্ত্রী বদ অসুন্দর লাগা ।
৬. স্ত্রীর কাজ কর্ম স্বামির কাছে এবং স্বামির কাজকর্ম স্ত্রীর কাছে অপছন্দ হওয়া।
৭. নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানে, আপন ঘরে একে অপর কে সহ্য করতে না পারা।
৮. যাদুর বেসিক লক্ষন গুলো থাকা।

✅ তালাকের যাদুর লক্ষন
১. নামাজ ও ইবাদতে অলসতা।
২. সাংসারিক জীবনে হতাশা, দুশ্চিন্তা ও বিষণ্নতা।
৩. অকারণে মন খারাপ থাকা, কান্না আসা।
৪. বারবার ভুলে যাওয়া, মনোযোগ কমে যাওয়া।
৫. আত্মহত্যার প্রবণতা।
৬. দাম্পত্য কলহ বৃ
দ্ধি পেতে থাকা।
৭. সামান্য বিষয়ে বড় ঝগড়া বাধে যাওয়া।
৮. একটুতেই রেগে যাওয়া, অনিয়ন্ত্রিতভাবে গালি-গালচ করা এবং মারধর করা।
৯. একে অপরকে অবজ্ঞা করা এবং বারেবারে তালাক চাইতে থাকা।
১০. ঝগড়ার সময় আনকন্ট্রোল হয়ে যাওয়া এবং ভয়ানক আচরণ করা।
১১. সন্দেহপ্রবণতা বেড়ে যাওয়া, বিশেষ করে পর-আশক্তি সন্দেহ।
১২. সংসারের প্রতি অনাগ্রহ এবং অন্য কারো প্রতি ভালোলাগা অনুভব করা।
১৩. একসঙ্গে থাকলে বিরক্তি আসা আবার দূরে থাকলে ভালোবাসা অনুভব করা।
১৪. স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্কের প্রতি অনীহা, শারীরিক দুর্বলতা অনুভব করা।
১৫. বন্ধ্যাত্ব তৈরী হওয়া এবং অনিয়মিত পিরিয়ড থাকা।
১৬. স্বামী অন্য নারী অথবা স্ত্রী অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হওয়া।
১৭. একজন অন্যজনের প্রতি বিরক্ত হওয়া।
১৮. স্বপ্নে যিনা মুলক বিষয়াদি দেখা।
১৯. খাওয়া দাওয়ার প্রতি রুচি কমে যাওয়া।

✅ আশিক জ্বীনের লক্ষন
১. ঘন ঘন স্বপ্নদোষ হওয়া।
২. ঘুমের মধ্যে কেউ জড়িয়ে ধরছে বা শরীর স্পর্শ করছে মনে হওয়া ।
৩. অস্বাভাবিকভাবে যৌন চিন্তা বা কামনা বেড়ে যাওয়া।
৪. ঘুমে সম্পূর্ণ যৌন মিলনের অনুভূতি এবং জেগে উঠে ক্লান্তিভাব থাকা।
৫. বিয়ের প্রতি অনাগ্রহ।
৬. স্বপ্নে নিজের বিয়ে হতে দেখা অথবা বাচ্চা হতে দেখা।
৭. বারবার গোপনাঙ্গে হাত দেওয়া বা অতিরিক্ত উত্তেজনা তৈরি করা।
৮. নারীদের ক্ষেত্রে গোপনাঙ্গে হালকা খোঁচা বা সুঁই ফোটার মতো অনুভূতি।
৯.বিয়ের প্রস্তাব এলেই অসুস্থ হয়ে পড়ে, মুখ ফ্যাকাশে হয়ে যায়।
১০. দুঃস্বপ্ন, অদ্ভুত চেহারার মানুষ, ভয়ংকর চেহারার পুরুষ/মহিলা দেখা।
১১.পশু বা নিজের বা অন্যের সাথে যৌন মিলনের স্বপ্ন।
১২. শরীরে বিভিন্ন যায়গায় আচড় পাওয়া।

✅ যাদুর বেসিক লক্ষন
১.স্বপ্নে খেতে দেখা
২.খাওয়া দাওয়ায় অনীহা থাকা
৩.পেট ফুলা ফাপা থাকা
৪.রাতে ঘুম না হওয়া
৫.খীটখীটে মেজাজ থাকা
৬.চেহারা ফ্যাকাশে লাগা
৭.হাড়ে ব্যাথা অনুভব
৮.অতিরীক্ত চুল পড়া
৯.স্বপ্নে মারামারি করতে দেখা।

✅ বদ নযরের লক্ষন
১. প্রায় সময় মাথা ঘোরা অনুভব করে এবং ঘুমের প্রভাব থাকা।
২. ঘুম থেকে ওঠার পর অনেক সময় বডি স্ট্রেচিং করতে পছন্দ করা।
৩. শরীরের কোনো এক স্থানে হঠাত প্যারালাইস বা অবশ হয়ে যায়।
৪. কারণ ছাড়াই বমি ভাব ও বমি হতে থাকা।
৫. প্রায় সময় পেট মোচড়ানো।
৬. অনেক থুতু জমা বা থুতু বের হওয়া।
৭. শরীরের কিছু অংশ হঠাত ঠান্ডা অনুভব হওয়া।
৮. শরীরের বিভিন্ন স্থানে ঝিনঝিন অনুভব হওয়া।
৯. শরীরে অনেক চুলকানি হওয়া।
১০. হার্টবিট বেরে যাওয়া
১১. শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া এবং অতিরিক্ত চুল পড়া।
১২. চোখে বারবার পিটপিট করা ও চুলকানো।
১৩. স্বপ্নে বা কল্পনায় চোখ দেখা।
১৪. মুখ হলদে বর্ণ হয়ে যাওয়া।
১৫. খাবার খেতে অনীহা।
১৬. চারপাশ ঠান্ডা থাকলেও শরীর গরম অনুভব হয়, আবার কখনো গরমে ঠান্ডা লাগে।
১৭.কোমরে ব্যথা এবং কাঁধ ভারী লাগা
১৮. বুকে চাপ অনুভব হয় এবং কোনো কারণ ছাড়াই অতিরিক্ত কান্না পায়।
১৯. অধিক ডিপ্রেশন ও একাকিত্ব পছন্দ করা।
২০. দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, হাঁটা বা শারীরিক পরিশ্রম কঠিন মনে হওয়া
২১. আল-কুরআন তেলাওয়াত এর সময় ভুলে যাওয়া বা ঘুমিয়ে যাওয়া।

✅ রিযিক বন্ধের যাদুর লক্ষন
১. সব সময় ক্লান্তি অনুভব হওয়া।
২. কাজে গেলে দম বন্ধ লাগা।
৩. কাজে গেলে বুকে চাপ অনুভব হওয়া।
৪. কাজে যাওয়া বা কর্মক্ষেত্রে যাওয়ার সময় অনিচ্ছা অনুভবকরা।
৫. কর্মক্ষেত্র থেকে বাসায় থাকতে বেশি ভালো লাগা।
৬. সহকর্মী দের সাথে বনীবনা না হওয়া এবং তারা অযথাই ভিক্টিম কে সহ্য করতে না পারা।
৭. এক কাজ বারবার করেও ব্যর্থ হওয়া।
৮. অতিরিক্ত ভুলে যাওয়া।
৯. কোন প্রকার অপরাধ বা অভিযোগ ছাড়া শুধু শুধু চাকরি থেকে বরখাস্ত করে দেয়া।
১০. যেই ডিভাই বা যেই বস্তু দিয়ে ভিক্টিম কাজ করে বারবার তা নষ্ট হওয়া এবং সেই বস্তুর পেছনেই অধিক হারে টাকা ব্যয় হওয়া। ইত্যাদি।
১১. ব্যবসায় বিভিন্ন খাতে অযথাই টাকা চলে যাওয়া।

✅ মোহাব্বতের যাদুর লক্ষন
১. অতিরিক্ত প্রেম ও আবেগ তৈরী হওয়া।
২. সহবাসে অতিরিক্ত আকাঙ্ক্ষা তৈরি হওয়া।
৩. তাকে দেখা বা কাছে পাওয়ার জন্য ধৈর্য হারানো।
৪. তাকে দেখার জন্য তীব্র আকুলতা।
৫. অন্ধভাবে আনুগত্য করা।
অন্যান্য লক্ষন:-
১. তীব্র মাথা ব্যাথা থাকা।
২. তীব্র পেট ব্যাথা। (যদি যাদু খাওয়ানো বা পান করানো হয়)
৩. মাঝে মধ্যে হাত পা অবশ হয়ে আসা।
৪. হাতে পায়ের রগ টানা।
৫. বুকে তীব্র ব্যথা অনুভব হওয়া।

✅ বন্ধ্যাত্বের যাদুর লক্ষন
১. খুব তীব্র মাথাব্যথা। বিশেষ করে স্বামীর সঙ্গে যখন পাশে থাকে তখন বেশি হয়।
২. পিঠের মাঝে অথবা নিচের দিকে প্রচণ্ড ব্যথা।
৩. জরায়ুতে জ্বালাপোড়া
৪. পিরিয়ডে অস্বাভাবিক, ঘন,দুর্গন্ধমুলক হওয়া।
৫. বুকে ভার ভার লাগা, দম বন্ধ হয়ে আসা।
৬. ঘুমে বিভিন্ন ধরনের সমস্যা হও।
৭. অতিরিক্ত দুঃস্বপ্ন দেখা।
৮. স্বপ্নে ফিজিক্যাল ইন্টিমেসি বা এবিউজিং দেখা।
৯. অস্বাভাবিক বাচ্চা দেখা।
১০. তলপেটে ব্যথা বা ফুলা ভাব অনুভব করা, মনে হয় যেন তলপেটের উপর ভারী কিছু একটা বসে আছে।
১১. তল পেট গরম অনুভব করা।
১২. অনিয়মিত পিরিয়ড বা অতিরিক্ত ব্লিডিং হওয়া।
১৩. ঘন ঘন পস্রাবের চাপ অনুভব করা কিন্তু বাস্তবে পস্রাব তেমন হয় না।
১৪. তল পেটে ও জরায়ু তে খোচা খোচা অনুভব করা।
১৫. স্বামির প্রতি সব সময় বিরক্তি অনুভব করা বিশেষ করে বিশেষ মুহুর্তে বিরক্তি অনুভব করা।
১৬. স্বামির শরীর থেকে অনেক গন্ধ অনুভব করা যদিও সে পারফিউম ব্যবহার করে।

✅ অসুস্থতা ও মউতের যাদুর লক্ষন
১. শরীরের কোনো অঙ্গের মধ্যে স্থায়ী ব্যথা।
২. মৃগী রোগের আক্রমণ, স্নায়বিক খিঁচুনি।
৩. শরীরের কোনো অঙ্গ অবশ হয়ে যাওয়া।
৪. পুরো শরীর অবশ হয়ে যাওয়া (সম্পূর্ণ পক্ষাঘাত)।
৫. কোনো একটি ইন্দ্রিয় কাজ না করা বা বন্ধ হয়ে যাওয়া।
৬. প্রায় সময় অসুস্থ থাকা এবং প্রায় বড় ধরনের রোগ হওয়া

✅ ওয়াসওয়াসা-এর লক্ষণসমূহঃ
১. অযু-গোসোল ও নামায (সালাত)-এর বিশুদ্ধতা নিয়ে বারবার সন্দেহ সৃষ্টি হওয়া। ঠিকভাবে সবকিছু হয়েছে কিনা, তা নিয়ে সন্দেহ হওয়া।
২. অযু-গোসোলের সময় এক অঙ্গ বারবার ধুইতে থাকা। ঠিকভাবে ধোয়া হল কিনা তা নিয়ে সন্দেহ হওয়া।
৩. নামায (সালাত)-এর রাকাত-সংখ্যা নিয়ে সন্দেহ হওয়া। বিভিন্ন আরকান সম্পর্কে দ্বিধা-দন্দ্বে পড়া।
৪. বারবার অযু ভেঙ্গে যাওয়ার সন্দেহ হওয়া। বিশেষকরে নামাযের মধ্যে।
৫. সর্বদা মাথায় অশ্লীল চিন্তা-ভাবনা আসা। পাপকাজের প্রতি আগ্রহবোধ করা।
৬. আল্লাহ, রাসূল (সাঃ) ও ইসলামের ব্যাপারে মনের মধ্যে বারবার অবমাননাকর চিন্তা আসা।
৭. শ্রদ্ধাভাজন কারো সামনে থাকলে মনের ভেতর থেকে বেয়াদবি করার জন্য উস্কানি অনুভূত হওয়া।
৮. টয়লেটে বা গোসোলখানায় বিনা কারণে অতিরিক্ত সময় ব্যায় করা।
৯. পরিস্কার-পরিচ্ছন্নতা ও পরনের কাপড় নিয়ে সন্দেহ হওয়া।
১০. উদাসীনতা। কোনো কিছুই ভালো না লাগা। কাজ-কর্ম ও ইবাদত-বন্দেগীতে অমনোযোগী।
১১. বিনা কারণে সর্বদা চিন্তিত থাকা। বিভিন্ন অহেতুক চিন্তা মাথায় ঘুরাঘুরি করা। ইত্যাদি।

✅ খাওয়ানো যাদুর লক্ষন:
১.স্বপ্নে খাবার খেতে দেখা।
২.পেট শক্ত ও ভারী অনুভব হওয়া।
৩. খাবারের প্রতি অনীহা।
৪. উপুর হয়ে ঘুমাতে ইচ্ছে হওয়া।
৫. হায়েয চলাকালীন তীব্র ব্যথা থাকা।
৬. অতিরিক্ত কোষ্ঠকাঠিন্যের সমস্যা হওয়া।
৭. হাত বা পায়ে ফোলাভাব ও র‍্যাষ থাকা।
৮. পেটে অস্বাভাবিক আওয়াজ হওয়া।
৯. খাবার খেতে নিলে বমি বমি লাগা।
১০. পেট ও অন্ত্রের মধ্যে তীব্র ব্যথা অনুভব হওয়া।
১১. সবসময় বুক ধড়ফড়, শ্বাসকষ্ট এবং বুক চেপে ধরা অনুভব হওয়া।
১২. পেটে গরম ও জ্বলন অনুভব হওয়া
১৩. পেটে প্রায় সময় ব্যথা অনুভূত হওয়া।
১৪. পেটে অতিরিক্ত গ্যাস হওয়া।
১৫. দূর্গন্ধযুক্ত ঢেকুর আসা।

✅ পুতে রাখা যাদুর লক্ষন
১. অতিরিক্ত মাথা ব্যাথা হওয়া কিছুক্ষন পর আবার সেরে যাওয়া।
২. অতিরিক্ত মাথা ব্যাথার সাথে চোখের জ্যোতি কমে যাওয়া।
৩. শরীর জালা পোড়া করা।
৪. অলসতা বেড়ে যাওয়া।
৫. উগ্র মেজাজী হয়ে যাওয়া।
৬. সব সময় আত্নহত্যার প্রবণতা থাকা।
৭. ময়লা গন্ধ বা দূর্গন্ধ পাওয়া ( এটি হয় যখন যাদু করা বস্তু ময়লা যায়গায় বা ময়লা দিয়ে চাপা পরে যায় বা সেই স্থানে দাফন করা হয়)
৮. স্বপ্নে মৃত মানুষ বা কবর দেখা (যখন যাদু কবরে দাফন করা হয় তখন এমন টা বেশি হয়)

✅ ছিটানো যাদুর লক্ষনঃ
১. পায়ে ব্যথা থাকলেও তা কখনো হালকা কখনো হয়ে উঠে।
২. পায়ের রগে ভারী পালস বা স্পন্দন অনুভূত হয়।
৩. কোনো কারণ ছাড়াই পা গরম হয়ে যায়।
৪. যে কোন এক পা বা দুই পা'ই মাঝে মাঝে অবশ হয়ে যায়।
৫. শরিরে অতিরিক্ত ক্লান্তি অনুভব করা।
৬. পা হঠাত ফুলে যাওয়া।
৭. শরীরের এক সাইডে অধিক সমস্যা থাকা।
৮. কোমরে ও তলপেটে ভারি অনুভব করা বা ব্যথা করা।
৯. স্বপ্নে পরিত্যক্ত বাড়ি বা বিড়াল দেখা।
১০. স্বপ্নে টয়লেট, নাপাক জিনিস বা রক্ত দেখা।
১১. অতিরিক্ত বাধা বা ঘুরপাক স্বপ্ন দেখা।
১২. পা থেকে পিপড়ার মত বীড়বীড় করে কিছু উপরে উঠা অনুভব হয়।

বিঃদ্রঃ সব লক্ষণ সবার সাথে সমানভাবে মিলতে হবে বিষয়টা তেমন নয়।এই লক্ষণগুলো ব্যক্তি ভেদে কম বেশি হতে পারে, অভিজ্ঞ রাকী এক দুটি লক্ষণ দ্বারাও পুরো সমস্যা সম্পর্কে ধারণা পেতে পারেন )
এখান হতে যদি ৪-৫ টি লক্ষণ আপনার সাথে মিলে তবে বুঝতে হবে আপনি আক্রান্ত। আপনার উচিত কোন রাকীর শরনাপন্ন হওয়া এবং তার পরামর্শে সেল্ফ রুকইয়া করে যাওয়া।

ঢাকা সেন্টার: খিলগাঁও গোড়ান বাজার, প্রি ক্যাডেট স্কুল গলি।গুগল ম্যাপ
https://maps.app.goo.gl/cxG55yi8WJxqZQLJ7

যারা এই দুই সেন্টারে আসতে সক্ষম নন তাদের জন্য রয়েছে অনলাইন রুক‌ইয়াহ কাউন্সেলিং সেশন।

আরো বিস্তারিত পরামর্শ পেতে পেইজের ইনবক্সে সমস্যাগুলো আপনার মতো করে লিখুন।

রুক‌ইয়াহ বিষয়ক প্রয়োজনে কল করুন।
+8801330418659
Quranic Health

25/11/2025

আজকে রুক‌ইয়াহ করা হলো, যিনি হাঁটাচলা করতে পারছিলেন না এতটাই অসুস্থ ছিলেন।রুক‌ইয়ার পর তাঁর‌ই কথা মতে ৮০% সুস্থ আলহামদুলিল্লাহ!

যেসব বিল্ডিংয়ে মানুষ বসবাস করে না , সেগুলোতে জিন থাকার সম্ভাবনা থাকে। এই ভাইটা এমন একটা বিল্ডিংয়ে উঠেছিলেন।তারপর থেকে ...
24/11/2025

যেসব বিল্ডিংয়ে মানুষ বসবাস করে না , সেগুলোতে জিন থাকার সম্ভাবনা থাকে। এই ভাইটা এমন একটা বিল্ডিংয়ে উঠেছিলেন।তারপর থেকে সমস্যা সৃষ্টি হয়েছে। তাই এমন বিল্ডিংয়ে অসময়ে একান্ত দরকার না হলে যাওয়া উচিত নয় । আর হেফাজতের আমলের বিষয়টা খেয়াল রাখবেন ।

কুরআনিক হেলথ রুক‌ইয়াহ সেন্টার খিলগাঁও ব্রাঞ্চ

স্বামী-স্ত্রী প্রচন্ড ঝগড়া করার পর স্ত্রী চরম রাগ করে বাবার বাড়ি চলে যাচ্ছিলেন কাপড় চোপড় সব নিয়ে । কিন্তু স্বামী ভা...
18/11/2025

স্বামী-স্ত্রী প্রচন্ড ঝগড়া করার পর স্ত্রী চরম রাগ করে বাবার বাড়ি চলে যাচ্ছিলেন কাপড় চোপড় সব নিয়ে । কিন্তু স্বামী ভাবলেন আমরা শেষ চেষ্টা হিসেবে একটা রুক‌ইয়াহ সেশন নিয়ে দেখি। রুক‌ইয়াহ করে দেখা গেল স্ত্রী আশিক জ্বীনে আক্রান্ত।
অতঃপর স্ত্রী সিদ্ধান্ত নিলেন স্বামীর সাথেই থেকে এটার চিকিৎসা নিবেন।ফলে কাপড়চোপড় সব নিয়ে স্বামীর সাথে আবার ঘরে ফিরে গেলেন । আলহামদুলিল্লাহ।

কুরআনিক হেলথ খিলগাঁও ব্রাঞ্চ

বদনজর হাসাদ একজন পুরুষের জীবন জীবিকা ধ্বংস করে দেয়। বদনজর হাসাদ মানুষকে ধ্বংসের যেই তলানিতে নিয়ে যায়, খুব কম মানুষই স...
18/11/2025

বদনজর হাসাদ একজন পুরুষের জীবন জীবিকা ধ্বংস করে দেয়। বদনজর হাসাদ মানুষকে ধ্বংসের যেই তলানিতে নিয়ে যায়, খুব কম মানুষই সেখান থেকে পুরোপুরি ফিরে আসতে পারে। বদনজর হাসাদের বিষ থেকে যদি নিজেকে হেফাজত করতে চান তাহলে ফজরের নামাজ যথাযথ ভাবে আদায় করবেন, সকাল সন্ধ্যার আমল করবেন,নেক আমল করতে না পারলেও গুনাহ কিছুতে যেনো না হয় চেষ্টা করবেন, পজিটিভ চিন্তা ও কাজে লেগে থাকবেন। তাহলে আল্লাহ তায়ালাই আপনাকে রক্ষা করবেন এবং আপনার জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ।

ছবি: কুরআনিক হেলথ খিলগাঁও ব্রাঞ্চ

13/11/2023

জিন জাদু ও অন্যান্য সব ক্ষতি থেকে রবের আশ্রয় নেওয়ার জন্য সবচেয়ে কার্যকর হলো সূরা ফালাক। বিস্ময়কর সূরা এটি। তাফসির পড়া আছে ?

16/10/2023

আলামত মিলে কিনা দেখেন

✅বদনজরের লক্ষণসমূহঃ⭕

০১) শিশুদের ক্রমাগত কান্নাকাটি, চমকে ওঠা।
খবার বা বুকের দুধ খেতে না চাওয়া।
০২) সবকিছুতে ক্রমাগত অবনতি। ব্যবসা, চাকুরী, আয়-রোজগারে ঝামেলা লেগেই থাকা। কোনো কাজে দক্ষ হওয়া সত্বেও নানারকম বাধা-বিঘ্ন লেগে থাকা।
০৩) অহেতুক বারবার বিয়ে ভেঙ্গে যাওয়া।
০৪) চেহারায় ব্রণ ও লাল লাল দাগ। নানারকম চর্মরোগের প্রকোপ।
০৫) শরীরে কোনো অসুখ আছে কিন্তু মেডিকেল টেস্টে ধরা পড়ছে না।
০৬) একের পর এক অসুখ লেগেই থাকা। দীর্ঘকাল চিকিৎসায়ও সাধারণ অসুখ ভাল না হওয়া।
০৭) পড়াশোনা, কাজ-কর্ম, ইবাদত-বন্দেগীতে অনাগ্রহ। কনফিডেন্স লেভেল কমে যাওয়া।
০৮) খাবারে অরুচি, দুর্বলতা, সারাদিন ঘুমঘুম ভাব। চেহারা মলীন ও ফ্যাকাসে হয়ে যাওয়া।
০৯) অস্বস্তি, মাথা ঝিমঝিম করা, বুক ধড়ফড় করা।
১০) অতিরিক্ত চুল পড়া, ঔষধ-শ্যাম্পুতে কাজ না করা।
১১) অহেতুক মুড অফ থাকা, মেজাজ খিটখিটে।
১২) পেটে গোলোযোগ, গ্যাস; ঔষধে কাজ করে না।
১৩) অহেতুক কান্না আসা। একা থাকতে ভাল লাগে। কারো সাথে দেখা-সাক্ষাতে বিরক্তি।
১৪) হাতে পায়ে ব্যাথা। শরীরে ব্যাথা দৌড়ে বেড়ানো।
১৫) স্বপ্নে রাঙাচোখ বিশিষ্ট কাউকে দেখা, মৃত মানুষ দেখা, নিজেকে মৃত দেখা ইত্যাদি।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

✅ওয়াসওয়াসা-এর লক্ষণসমূহঃ⭕

০১) অযু-গোসোল ও নামায (সালাত)-এর বিশুদ্ধতা নিয়ে বারবার সন্দেহ সৃষ্টি হওয়া। ঠিকভাবে সবকিছু হয়েছে কিনা তাও সন্দেহ হওয়া।
০২) অযু-গোসোলের সময় এক অঙ্গ বারবার ধুইতে থাকা। ঠিকভাবে ধোয়া হল কিনা তা নিয়ে সন্দেহ হওয়া।
০৩) নামায (সালাত)-এর রাকাত-সংখ্যা নিয়ে সন্দেহ হওয়া। বিভিন্ন আরকান সম্পর্কে দ্বিধা-দন্দ্বে পড়া।
০৪) বারবার অযু ভেঙ্গে যাওয়ার সন্দেহ হওয়া। বিশেষকরে নামাযের মধ্যে।
০৫) সর্বদা মাথায় অশ্লীল চিন্তা-ভাবনা আসা। পাপকাজের প্রতি আগ্রহবোধ করা।
০৬) আল্লাহ, রাসূল (সাঃ) ও ইসলামের ব্যাপারে মনের মধ্যে বারবার অবমাননাকর চিন্তা আসা।
০৭) শ্রদ্ধাভাজন কারো সামনে থাকলে মনের ভেতর থেকে বেয়াদবি করার জন্য উস্কানি অনুভূত হওয়া।
০৮) টয়লেটে বা গোসোলখানায় বিনা কারণে অতিরিক্ত সময় ব্যায় করা।
০৯) পরিস্কার-পরিচ্ছন্নতা ও পরনের কাপড় নিয়ে সন্দেহ হওয়া।
১০) উদাসীনতা। কোনো কিছুই ভালো না লাগা। কাজ-কর্ম ও ইবাদত-বন্দেগীতে অমনোযোগী।
১১) বিনা কারণে সর্বদা চিন্তিত থাকা। বিভিন্ন অহেতুক চিন্তা মাথায় ঘুরাঘুরি করা। ইত্যাদি।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

✅জ্বিনের আসরের লক্ষণসমূহঃ⭕

🌳(ক) জাগ্রত অবস্থায়ঃ
°°°°°°°°°°°°^^^°°°°°°°°°°°°°
০১) ইবাদত বিমূখতা। দিনদিন আল্লাহবিমূখ হওয়া। ইবাদত-বন্দেগীতে অনীহা।
০২) কুরআন তেলাওয়াত ও আযানে অস্বস্তি।
নিজে কুরআন তেলাওয়াত করতে গেলে বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হওয়া।
০৩) জাগ্রত অবস্থায় স্বপ্নের মত অনেক কিছু দেখতে পাওয়া। অদৃশ্য কারো আওয়াজ শুনতে পাওয়া।
০৪) ভিন্নধর্ম ও ধর্মীয় কার্যকলাপের প্রতি আকর্ষণ (হঠাৎ)।
০৫) মহিলাদের অনিয়মিত ঋতুশ্রাব, অস্বাভাবিক (কম বা বেশী) ঋতুশ্রাব।
০৬) কিছুতেই কোনো কাজে মন না বসা। মনোযোগ বিক্ষিপ্ত।
০৭) সামান্যতেই রেগে যাওয়া, কান্নাকাটি করা। দুর্ব্যবহার করা, গালিগালাজ করা।
০৮) অনিয়ন্ত্রিত ও অস্বাভাবিক আচরণ। আচরণ ও রুচিতে হঠাৎ ব্যাপক পরিবর্তন।
০৯) প্রচন্ড অলসতা, অবসন্নতা, দুশ্চিন্তা, হতাশা, অস্থিরতা, আতঙ্কভাব। শরীর ভারী ভারী লাগা।
১০) শরীরের কোনো অঙ্গে প্রচন্ড ব্যথা, প্যারালাইজড, কিন্তু চিকিৎসায় কাজ হচ্ছে না।
১১) সন্তান বুকের দুধ খেতে না চাওয়া। মা সন্তানকে দুধ খাওয়াতে না চাওয়া।
১২) টয়লেটে দীর্ঘ সময় ব্যয় করা। একা একা কারো সাথে কথা বলা।
১৩) হঠাৎ দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি লোপ পাওয়া, কোনো কারণ ছাড়াই।
১৪) হঠাৎ অজ্ঞান/বেহুশ হয়ে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া।
১৫) বারবার বমি করতে থাকা। প্রচন্ড বমিবমি ভাব।
১৬) দীর্ঘস্থায়ী মাথা যন্ত্রণা/ব্যথা, ঔষধে কাজ না করা।
১৭) প্রচুর Hallucination হওয়া, Schizophrenia (সিজোফ্রেনিয়া)-তে আক্রান্ত হওয়া।
১৮) স্বামী+স্ত্রী উভয়ে সুস্থ হওয়া সত্বেও গর্ভধারণ না হওয়া।
১৯) মৃগীরোগ হওয়া। ইত্যাদি।

🌳(খ) ঘুমন্ত অবস্থায়ঃ
°°°°°°°°°°°°^^^°°°°°°°°°°°°
০১) ভয়ানক স্বপ্ন দেখা, স্বপ্ন দেখে চমকে ওঠা।
০২) উদ্বিগ্নতা, নিদ্রাহীনতা। ঠিকঠাক ঘুম না হওয়া।
০৩) স্বপ্নে কোনো গোরস্থান, পরিত্যক্ত বা নির্জন কোনো জায়গা বারবার দেখা। নিজেকে সেখানে দেখা।
০৪) স্বপ্নে কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, সাপ ইত্যাদি কোনো হিংস্র প্রাণীকে আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা।
০৫) ঘুমের মধ্যে কথাবার্তা বলা, চিৎকার করা, হসি-কান্না, গোঙানো।
০৬) ঘুমের মধ্যে কেউ চেপে ধরেছে এরকম অনুভূতি। নড়াচড়া না করতে পারা।
০৭) বিশেষ আকৃতির মানুষ দেখা। যেমনঃ বিশাল লম্বা, খুবই কালো, অনেক খাটো ইত্যাদি।
০৮) ঘুমের মধ্যে হাটাহাটি করা, দৌড়ানো।
০৯) স্বপ্নে নিঁজেকে উচু কোনো জায়গা থেকে পড়ে যেতে দেখা।
১০) যথেষ্ট বয়স হওয়া সত্বেও ছেলে/মেয়েদের বিছানায় প্রস্রাব করা (স্বপ্ন দেখে)। ইত্যাদি।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

✅বিচ্ছেদের যাদুর লক্ষণসমূহঃ⭕

০১) সামান্য বিষয় নিয়েই উভয়ের মধ্যে ব্যপক মতানৈক্য ও ঝগড়া-বিবাদ সৃষ্টি হওয়া। যদিও অন্যদের সাথে এরকম হয় না।
০২) একজনের নিকট অপরজনের সকল কাজ-কর্মই অপছন্দ হওয়া।
০৩) হঠাৎ ভালবাসা থেকে শত্রুতায় পরিবর্তিত হওয়া।
০৪) পরস্পর ক্ষমা না চাওয়া ও ক্ষমা না করা।
০৫) উভয়ের মাঝে প্রচন্ড সন্দেহের সৃষ্টি হওয়া।
০৬) স্বামী-স্ত্রীর মধ্যে একজনের চেহারা অপরজনের চোখে বদলে যাওয়া।
০৭) একে অপরের ব্যবহৃত জিনিস ও বসার জায়গা অপছন্দ করা।
০৮) একে অপরের উপস্থিতি সহ্য করতে না পারা। সবসময় ভাল থাকে কিন্তু সঙ্গীর নিকট আসলেই গোলমাল শুরু। ইত্যাদি।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

✅বিয়ে ভাঙ্গা বা বিয়ে বন্ধ করার যাদুর লক্ষণসমূহঃ⭕

০১) বিয়ের আলোচনা শুরু হলেই অসুস্থ হয়ে পড়া।
০২) (সকল) পাত্র/প্রস্তাবদাতাকে খারাপ লাগা।
প্রস্তাব মনমতো না হওয়া। অহেতুক সন্দেহ সৃষ্টি হওয়া।
০৩) কোনো কারণ ছাড়াই বিয়েতে আগ্রহহীন হওয়া।
০৪) ঠিকঠাক ঘুম না হওয়া, ঘুমের মধ্যে ভয় পাওয়া,
ঘুম থেকে উঠার পর কষ্ট হওয়া।
০৫) প্রায় সময়ই মনে অস্থিরতা কাজ করা। সাধারণত সন্ধ্যা থেকে এরকম হয়।
০৬) পিঠে প্রচন্ড ব্যাথা। বিশেষকরে কোমরের দিকে (পিঠের নিচের অংশে)।
০৭) মাথা যন্ত্রণা এবং তা চিকিৎসায় ভালো না হওয়া।
০৮) পেটে প্রায়সময়ই ব্যাথা হওয়া। ইত্যাদি।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

✅অসুস্থ বানানো বা হত্যা করার যাদুর লক্ষণসমূহঃ⭕

০১) প্রচন্ড অসুস্থ অথচ মেডিকেল টেস্টে ধরা না পড়া।
০২) প্রচন্ড অরুচি, দিনদিন প্রচন্ড স্বাস্থ্যহানি ঘটা।
০৩) মাঝে মাঝে শরীর ঝাকুনি বা খিচুনী দিয়ে সেন্সলেস হয়ে যাওয়া।
০৪) পঞ্চইন্দ্রীয়ের কোনো একটি দুর্বল বা অকেজো হয়ে যাওয়া।
০৫) শরীরের কোনো অঙ্গে সর্বদা ব্যথা থাকা।
০৬) পুরো শরীর অশাড়/নিশ্চল হয়ে যাওয়া।
০৭) কোনো অঙ্গ একেবারে অচল হয়ে যাওয়া। ইত্যাদি।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

✅মস্তিষ্কবিকৃতি বা পড়ালেখা নষ্ট করার যাদুর লক্ষণসমূহঃ⭕

০১) পড়ালেখায় হঠাৎ করে অবনতি।
স্মৃতিশক্তি অস্বাভাবিকভাবে লোপ পাওয়া।
০২) পরীক্ষা আসলেই অসুস্থ হয়ে পড়া।
০৩) কথাবার্তা, কাজকর্মে ভুলভ্রান্তি বেড়ে যাওয়া। ওয়াসওয়াসা বেড়ে যাওয়া।
০৪) ঘুম না আসা। ঠিকভাবে ঘুমাতে না পারা।
০৫) ভয়ংকর স্বপ্ন দেখা। স্বপ্নে কেউ ধাওয়া করা।
০৬) একস্থানে বেশীক্ষণ স্থির থাকতে না পারা। কোনো কাজ ধীরস্থিরভাবে করতে না পারা। সিরিয়াসনেস কমে যাওয়া।
০৭) জাগ্রত অবস্থায় "কেউ যেন ডাকছে" এরকম মনে হওয়া।
০৮) অকারণে হুটহাট বাড়ির বাইরে চলে যাওয়া, যেতে ইচ্ছে করা।
০৯) মাঝেমাঝে পাগলের মতো আচরণ করা।
১০) পরিচ্ছন্নতার ব্যাপারে উদাসীন হওয়া। ছেড়া ও ময়লা কাপড় পরতে ইচ্ছে হওয়া।
১১) চোখের অবস্থা পরিবর্তন এবং অসুন্দর হয়ে যাওয়া। ইত্যাদি।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

✅গর্ভের সন্তান নষ্ট করার যাদুর লক্ষণসমূহঃ⭕

০১) বারবার Conceive (গর্ভধারণ) হওয়ার পর Miscarriage (গর্ভপাত) হয়ে যাওয়া।
০২) মেরুদণ্ডের নিচের দিকে ব্যাথা।
০৩) ঘুমের মধ্যে অস্থিরতা, ঠিকভাবে ঘুম না হওয়া।
০৪) মানসিক অশান্তি-^-বিশেষকরে বিকাল থেকে।
০৫) ভয়ংকর ভয়ংকর স্বপ্ন দেখা।
০৬) সহজেই সবকিছু ভুলে যাওয়া।
০৭) বুকের মধ্যে শক্ত বা ভারি ভারি অনুভূত হওয়া। ইত্যাদি।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

✅লক্ষ্যনীয়ঃ
(০১) যাদুর লক্ষণগুলীর ক্ষেত্রে পাশাপাশি জ্বিনের আসরের লক্ষণও মিলিয়ে দেখা আবশ্যক।

(০২) উল্লেখিত লক্ষণসমূহ হতে ২/১ টা লক্ষণ এমনিতেই মিলে যেতে পারে।
তবে কিছু সমস্যা যা দীর্ঘদিন যাবত আপনাকে কষ্ট দিচ্ছে। কিংবা মেডিকেল বা ডাক্তার দেখিয়ে কোনো সমাধান পাচ্ছেন না। সেসব সমস্যার জন্য কুরআনিক চিকিৎসা রুকাইয়ার কাউন্সিলিং প্রয়োজন...

পাত্র ডাক্তার দেখে বিয়ে দেয়ার জন্য পাত্রীর গার্ডিয়ানরা যাদুর আশ্রয় নিয়েছে।ছেলে জেনে গেছে বিষয়টা । সে এখন সেই মেয়ে...
28/09/2023

পাত্র ডাক্তার দেখে বিয়ে দেয়ার জন্য পাত্রীর গার্ডিয়ানরা যাদুর আশ্রয় নিয়েছে।

ছেলে জেনে গেছে বিষয়টা । সে এখন সেই মেয়েকে বিয়ে করবে না।

লাভ কী হলো ? পাত্রীপক্ষ ছেলেকে অসুস্থ বানানোর কারণে কতগুলো অভিশাপের নিচে পড়ল। আর যাদুর আশ্রয় নেওয়ার কারণে ঈমান হারিয়ে কাফেরে পরিণত হলো।

অনেক মানুষ জাদুর আশ্রয় নেয় শুধু লোভের কারণে। আর লোভীরা কি মনে জাদুর আশ্রয় নিলেই কু মতলব পূর্ণ হয়ে যাবে? তাকদীর বলতে কি কিছুই নেই?

Quranic Health

17/09/2023

গুরুত্বপূর্ণ এই পাঁচটি জিনিস অর্থ বুঝে পড়ুন

https://youtu.be/Y2Na2VoNZIo

জাদুকরদের মনে পরকালের , কবরের কোনো ভয় বিন্দুমাত্র নেই। এদেরকে দেখতে মানুষের মতো লাগলেও এরা হলো সবচেয়ে নিকৃষ্ট ও ঘৃণিত ...
13/09/2023

জাদুকরদের মনে পরকালের , কবরের কোনো ভয় বিন্দুমাত্র নেই। এদেরকে দেখতে মানুষের মতো লাগলেও এরা হলো সবচেয়ে নিকৃষ্ট ও ঘৃণিত জানোয়ার।
জাহান্নাম এদের উপযুক্ত চিরস্থায়ী নিবাস।

17/07/2023

নিরাপত্তা চাইলে এই পাঁচ জায়গায় দোয়া পড়তে ভুলবেন না।

এক । খাবারের শুরুতে
দুই। ঘরে প্রবেশের শুরুতে
তিন। ঘর থেকে বের হওয়ার সময়।
চার। টয়লেটে প্রবেশের পূর্বে
পাঁচ। স্বামী যখন স্ত্রীর সাথে শারীরিকভাবে অন্তরঙ্গ হবে।

এক । খাবারের শুরুতে "বিসমিল্লাহ" পড়তে ভুলবেন না। অন্যথায় শয়তান আপনার সাথে খাবারে অংশগ্রহণ করবে।

আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘তোমাদের কেউ যখন আহার করবে, সে যেন শুরুতে আল্লাহ তা‘আলার নাম নেয়। যদি শুরুতে আল্লাহর নাম নিতে ভুলে যায়, তাহলে সে যেন বলে
بِسمِ اللهِ أوَّلَهُ وَآخِرَهُ
‘বিসমিল্লাহি আওয়ালাহু অ আখেরাহ।’’

রিয়াদুস সলেহিন, হাদিস নং ৭৩৩
হাদিসের মান: হাসান হাদিস

দুই। ঘরে প্রবেশের শুরুতে বলুন

বিসমিল্লাহ এবং সালাম দিন

জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন যে, যখন কোন ব্যক্তি তার ঘরে প্রবেশের এবং খাবার গ্রহণের সময় আল্লাহর নাম স্মরণ করে, তখন শাইতান হতাশ হয়ে (তার সঙ্গীদের) বলে- তোমাদের (এখানে) রাত্রি যাপনও নেই, খাওয়াও নেই। আর যখন সে প্রবেশ করে এবং প্রবেশকালে আল্লাহর নাম স্মরণ না করে, তখন শইতান বলে, তোমরা থাকার স্থান পেয়ে গেলে। আর যখন সে খাবারের সময় আল্লাহর নাম স্মরণ না করে, তখন সে (শাইতান) বলে, তোমাদের নিশি যাপন ও রাতের খাওয়ার আয়োজন হলো। (ইসলামিক ফাউন্ডেশন ৫০৯১, ইসলামিক সেন্টার ৫১০১)

তিন। ঘর থেকে বের হওয়ার সময়।

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যখন কোন ব্যক্তি তার ঘর হতে বের হওয়ার সময় বলবেঃ
بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ ‏
“বিসমিল্লাহি তাওয়াক্‌কালতু ‘আলাল্লাহ, ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ”-তখন তাকে বলা হয়, তুমি হেদায়েত প্রাপ্ত হয়েছো, রক্ষা পেয়েছো ও নিরাপত্তা লাভ করেছো। সুতরাং শয়তানরা তার থেকে দূর হয়ে যায় এবং অন্য এক শয়তান বলে, তুমি ঐ ব্যক্তিকে কি করতে পারবে যাকে পথ দেখানো হয়েছে, নিরাপত্তা দেয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে!
সুনানে আবু দাউদ, হাদিস নং ৫০৯৫

চার। টয়লেটে প্রবেশের পূর্বে

যায়িদ ইবনু আরক্বাম (রাঃ) সূত্র থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, সাধারণতঃ পায়খানার স্থানে শয়তান এসে থাকে। সুতরাং তোমাদের কেউ পায়খানায় প্রবেশকালে যেন বলেঃ
أَعُوذُ بِاللهِ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ
“আমি আল্লাহর নিকট স্ত্রী ও পুরুষ উভয় শয়তানের খারাবী হতে আশ্রয় প্রার্থনা করছি”
সহীহ; ইবনু মাজাহ- ২৯৬
হাদিসের মানঃ সহিহ

‘আলী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কেউ পায়খানায় প্রবেশ করবে তখন জিন শাইত্বনের চোখ আর বানী আদামের লজ্জাস্থানের মধ্যে পর্দা হলো ‘‘বিসমিল্লা-হ’’ বলা।

মিশকাতুল মাসাবীহ
হাদিস নম্বরঃ ৩৫৮


পাঁচ। স্বামী যখন স্ত্রীর সাথে শারীরিকভাবে অন্তরঙ্গ হবে।

ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে কোন লোক যখন তার স্ত্রীর সাথে সহবাস করে আর তখন (মিলনের পূর্বে) বলে,
بِسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
“বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা”। তাদেরকে যদি আল্লাহ তা'আলা তাদের এই সহবাসে সন্তান দেয়ার সিদ্ধান্ত করেন, তবে এ সন্তানের কোনরকম ক্ষতিই শাইতান করতে পারে না।
সূনান আত তিরমিজী
হাদিস নম্বরঃ ১০৯২

10/07/2023

প্রকৃত মানুষ রূহ দিয়ে, দেহ দিয়ে নয়।
পাখি যেমন খাঁচা থেকে ছুটতে পারলে মুক্ত হয়ে যায়, মুমিন তেমনি মরতে পারলে মুক্ত হয়ে যায়। পিঞ্জিরা পাখির জন্য ভালো জিনিস না। তেমনি মুমিনের জন্য এই দুনিয়া ভালো নয়।সুখের নয়।
আমাদের রূহটা আসলে এই জগতের জিনিস না। একটা উর্ধ্ব জগতের জিনিস।
এর যাত্রা ক্ষমতা আরশে আজিম পর্যন্ত।
হারাম সন্দেহজনক খাবার একে দুর্বল করে দেয়, উড়ার ক্ষমতা নষ্ট করে দেয়।
ঈগল মরা প্রাণীর গোস্ত খায় না সে যদি সেটা খায় তাহলে সে আর উচ্চতায় উড্ডয়ন করতে পারবেনা।

এই দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই না। ছোট বাচ্চারা যেমন ঝোলাপাতি খেলে, পিছামিছি খাবার দাবারের অভিনয় করে। ধুলাবালি মাটি ও কাঁঠাল পাতা দিয়ে। আসলে সেগুলো হাকিকতে কিছুই না। দুনিয়ার জীবনটা এমনই। আসল জীবন আখেরাত।

আসল রান্নাবান্নার তুলনায় বাচ্চাদের ওই ঝোলাপাতি খেলাটা যেমন, পরকালের তুলনায় জান্নাতের তুলনায় এই দুনিয়ার খাবার-দাবার সুখ শান্তি জীবন যাপন সব এমনই মিছামিছি খেলা ধুলা।

আল্লাহর প্রেমিকারা দুনিয়াতে থাকা পছন্দ করে না থাকা লাগবে ফায়সালা তাই থাকতেছে।

পাখির ডানা ভার হয়ে গেলে দুর্বল হয়ে গেলে পাখি উড়তে পারে না।
তেমনি হারামের কারনে নফসিয়াতের কারণে আমাদের রুহের উডেন ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। ডানায় কাদা লাগলে উড্ডয়ন করার জন্য সেই ডানা শুকাতে হয়। আমাদের হৃদয়ের ডানায় লাগা কাঁদা মুজাহাদার সাধনার রোদে শুকাতে হবে।
শুকিয়ে গেলে কাদামাটি পড়া যাবে। তখন ডানা হালকা হলে উড়াল দেওয়া যাবে।

#তাযকিয়া
#আত্মশুদ্ধি
#পরকালের পথে যাত্রা।

Address

Gini House 101 Northgoran, Dhaka, Dhaka
Cumilla
1219

Alerts

Be the first to know and let us send you an email when Quranic Health: Ruqyah & Hijama Centre - Khilgaon Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Quranic Health: Ruqyah & Hijama Centre - Khilgaon Branch:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram