03/05/2026
এতো গরমে কি কি খাবেন আর কিভাবে সুস্থ থাকবেন?!
১. বাচ্চা এবং বয়স্কদের বিশেষ করে এই অসহ্য গরমে হজমে সমস্যা হতে পারে। তাই তাদের খাবার দাবার এর প্রতি বেশি সচেতন হওয়া প্রয়োজন। বিশেষ করে ডায়রিয়া বা বমি যেন না হয়!
২. হালকা মশলায় যেমন ফোড়নে রসুন বা কালোজিরা, বা পাচফোড়ণ দিতে পারেন।
৩. আদা দিয়ে পাতলা ঝোল রান্না করতে পারেন।
৪. এই সময়ে বেশি মশলাযুক্ত বিশেষ করে একই খাবারে পেয়াজ, আদা, রসুন দেওয়া খাবার এভোয়েড করুন কারণ পেয়াজ, রসুন আদা সব এক্সাথে দিলে সেটা অনেক রিচ হয়ে যায় যা হজমে সমস্যা করে
৫. লাউ, শশা বা পানিযুক্ত সবজি রান্না করুন
৬. দুধ না খেয়ে দই বসান। সেটা দিয়ে ভাত খেতে পারেন বা লাচ্ছি বানিয়ে শরবত খান
৭. টক জাতীয় খাবার মেন্যুতে রাখুন যেমন আম ডাল, আম দিয়ে ছোট মাছ, বা সাউথ ইন্ডিয়ান কারি ইত্যাদি! কারণ টক জাতীয় খাবার হজমে সাহায্য করে।
৮. মাংস রান্না করলে তাতে সবজি বা পেপে দিয়ে পাতলা ঝোল করুন এবং মশলা খুব অল্প ব্যবহার করুন।