04/03/2026
গত কয়েক মাস ব্যক্তিগত কিছু কারণে আমার মেডিকেল / স্টাডি বিষয়ক মূল কনটেন্ট বানাতে পারিনি। এতদিনের জমানো কমেন্ট আর ইনবক্সের প্রশ্নগুলো একত্র করে যত বেশি সম্ভব ইনফরমেশন সহ ভিডিও রেডি করছি।
আমি এখানে লিস্ট দিয়ে দিচ্ছি, যা যা রেডি করছি। এর বাইরে যা যা প্রশ্ন আছে এই পোস্টের কমেন্টে জানাবেন। যদি কোনো সিনিয়র দেখে থাকেন, আপনাদের সহযোগিতাও কাম্য। ভবিষ্যত মেডিকেল স্টুডেন্ট/ডাক্তারদের জন্য একটা আর্কাইভ করে রাখা এখন সময়ের দাবি।
১. জার্মানিতে মেডিকেল লাইসেন্স এর পুরো প্রসেস (ভাষা, মেডিকেল টেস্ট, ভিসা সিস্টেম, স্যালারি ইত্যাদি)
২. দেশের বাইরে নন-ক্লিনিকাল অপারচুনিটি কি কি আছে
৩. OET এর আদ্যোপান্ত - কোথায় / কোন কোন লাইসেন্স এর জন্য প্রয়োজন
৪. ডাক্তারদের জন্য IELTS vs OET comparison
৫. প্রচলিত লাইসেন্সিং পরীক্ষা গুলোর ২০২৬ সালের updated cost এর লিস্ট
৬. একাডেমিকস এর বাইরের কিছু এক্সট্রা স্কিল যেগুলো দেশের বাইরে সার্ভাইভ করতে জরুরি
৭. রিসার্চ কি, কেন, কিভাবে + মেডিকেল সাইন্সে কখন কেন শেখা লাগবে (একদম জুনিয়র দের বোঝার সুবিধার্থে simple explanation)
৮. আমার ইউরোপ সামার স্কলারশিপ (ফ্রান্স+বেলজিয়াম) কিভাবে পেয়েছিলাম, আপনি কিভাবে পেতে পারেন।
এগুলো ছাড়াও আরও অনেক কিছুর ব্যাপারে ইনফরমেশন গ্যাপ আছে। আমি চেষ্টা করছি যথাসম্ভব ইনফরমেশন এক জায়গায় করে আনতে। এটা আমার নিজের জন্যও খুব জরুরী সাথে জুনিয়র দের জন্য একটা বেসিক গাইড হিসেবে কাজ করতে পারবে।
আমার জানার বা ইনফরমেশন কালেক্ট করার ঘাটতি থাকতে পারে, যদি কোনও ভুল চোখে পড়ে, জানাবেন, সেটা দ্রুত কারেকশন করে নিব।