Mohammed Mamun

Mohammed Mamun Public Health Researcher; Founder & Director at the CHINTA Research Bangladesh, Dhaka, Bangladesh.

একই ডেটা, প্রায় একই গবেষণা-ফোকাস, তবুও দুইটা আলাদা গল্প! আর মজার বিষয় হলো, দুইটা পেপারই প্রকাশ হলো একইদিনে!আজকে প্রকাশিত...
09/04/2026

একই ডেটা, প্রায় একই গবেষণা-ফোকাস, তবুও দুইটা আলাদা গল্প! আর মজার বিষয় হলো, দুইটা পেপারই প্রকাশ হলো একইদিনে!

আজকে প্রকাশিত দুইটি পেপারই Bangladesh Demographic and Health Survey (BDHS 2022) ডেটা থেকে করা। দুটোরই মূল আগ্রহ ছিল depression ও anxiety-এর symptom structure এবং connectivity বোঝা। তবে একটি পেপারে আমরা এই প্যাটার্নগুলো দেখেছি বাংলাদেশের ১৫–৪৯ বছর বয়সী সাধারণ নারীদের মধ্যে, আর অন্যটিতে দেখেছি যেসব মায়েরা সন্তান হারিয়েছেন তাদের মধ্যে।

ব্যাপারটা অনেকটা একই গানের মতো। গান এক হলেও, কে গাইছে তার ওপর শুনতে কেমন লাগবে সেটা বদলে যায়। আমাদের দুই পেপারেও symptom-গুলো অনেকটাই একই ছিল, কিন্তু যাদের বাচ্চা মারা গিয়েছে তাদের ক্ষেত্রে কিছু symptom, যেমন psychomotor disturbance আর suicidal ideation, অনেক বেশি স্পষ্টভাবে ধরা পড়েছে।

একই ডেটা, একই analytic lens, কিন্তু population বদলালে mental health -এর গল্পও বদলে যায়। এই দুইটি কাজ আমাদের আবার মনে করিয়ে দিল, নতুন insight পাওয়ার জন্য সবসময় নতুন data লাগে না; অনেক সময় দরকার হয় নতুন perspective!

সব সহলেখককে আন্তরিক ধন্যবাদ। পেপার দুইটি ফ্রি পড়া যাবেঃ
১. https://rdcu.be/fct7G
২. https://doi.org/10.1155/da/9965609

The PRL 2026 Orientation Class | 30 March, 9:30 PMযারা আমাদের The PRL 2026 ব্যাচের জন্য already registration করেছেন, আপন...
28/03/2026

The PRL 2026 Orientation Class | 30 March, 9:30 PM

যারা আমাদের The PRL 2026 ব্যাচের জন্য already registration করেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

আগামী ৩০ মার্চ রাত ৯:৩০টায় আমাদের Orientation Class অনুষ্ঠিত হবে। এই সেশনে আমরা সবাই একে অপরের সাথে পরিচিত হবো, আর কোর্সের ক্লাসগুলো কীভাবে হবে, সপ্তাহের কোন দিন হবে, কতটায় হবে; এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
এই sessionটি সবার জন্য open থাকবে, তাই আগ্রহীরা চাইলে join করতে পারবেন। যারা join করতে চান, তারা comment-এ তাদের email address লিখে দিন। ক্লাসের আগে Zoom link পাঠিয়ে দেওয়া হবে।

ইতিমধ্যে যারা registration করেছেন, আপনাদের Google Classroom -এ invite করা হয়েছে। সবাই সেখানে যুক্ত হয়ে যাবেন, কারণ কোর্সের সব update সেখানেই দেওয়া হবে। কেউ যদি invitation link না পেয়ে থাকেন, তাহলে comment করুন।

এই ব্যাচের registration ২ এপ্রিল পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে registration করলে সবাই 10,000 BDT discount পাবেন। Registration link: https://forms.gle/fdTho3dHHPvfv1Ct7

19/03/2026

ঈদের আগের দিন UK-তে ক্লাসে যাচ্ছি… 🇬🇧📚
মনে পড়ছে দেশের সেই ব্যস্ততা, আনন্দ আর হৈচৈময় ঈদ 🌙🥲

11/03/2026

ইংল্যান্ডের মসজিদে ইফতার!

একই দস্তরখান, ভিন্ন ভিন্ন দেশ — এটাই রমজানের আসল সৌন্দর্য।
আজ আমাদের মসজিদে ইফতার করার সুযোগ হলো। পোলাও টাইপ একটা খাবার, ল্যাম্ব/মাটনের তরকারি, রুটি আর ফ্রুটস ছিল। কোন দেশের স্টাইল ঠিক জানি না, কিন্তু স্বাদটা খারাপ ছিল না।

প্রবাসে থেকেও এমন মুহূর্তে মনে হয় — আমরা সবাই এক পরিবার।
আলহামদুলিল্লাহ। 🌙

#রমজান #ইফতার #প্রবাসজীবন

🌙 নটিংহ্যামে রমাদ্বানইংল্যান্ডে আসার পর থেকেই এক ধরনের শূন্যতা কাজ করে। চারপাশে সব কিছু আছে, কিন্তু বাংলাদেশের সেই প্রাণ...
21/02/2026

🌙 নটিংহ্যামে রমাদ্বান

ইংল্যান্ডে আসার পর থেকেই এক ধরনের শূন্যতা কাজ করে। চারপাশে সব কিছু আছে, কিন্তু বাংলাদেশের সেই প্রাণবন্ত আমেজটা নেই। এখানে পরিচিত লোকজন কম, হঠাৎ করে আড্ডা জমে ওঠে না, রাস্তা-ঘাটে চেনা কোলাহল নেই।

একবার ভাবলাম, যেহেতু জীবনে কখনও বড়দিন কাছ থেকে দেখা হয়নি, তাই পরিবার নিয়ে ক্রিসমাসের দিনে বের হবো। বাইরে তখন মাইনাস তাপমাত্রা। মন ভরে কিছু দেখবো, এই আশায় বের হলাম। কিন্তু শহর নিস্তব্ধ। তেমন কোনো আয়োজন চোখে পড়লো না। শুধু ঠান্ডা হাওয়া আর উবার ভাড়ার খরচ— এই ছিল সেদিনের প্রাপ্তি!

এরপর এলো রমাদ্বান। অথচ মনটা কেমন পানসে লাগছিল। বাংলাদেশে হলে বিকেলে একটা পাঞ্জাবি গায়ে চড়ায়ে বের হতাম। গেরুয়ায় হাঁটতে হাঁটতে ইফতার কিনতাম— আমি, কিংবা মেহেদি বা মাসুদ। বাজারের ভিড়, ইফতারের ঘ্রাণ, পরিচিত মুখের সঙ্গে সইফতার করা, সব মিলিয়ে আলাদা এক আবহ। এখানে তা নেই! যদিও বাসায় ছোট পরিসরে আয়োজন হয়, তবু দেশের সেই প্রাণের টানটা অন্যরকম।

আমরা মুসলিম অধ্যুষিত এলাকাতেই থাকি। তবুও মাইকে আজান শোনা যায় না। পুরো ইংল্যান্ডে কেবল East London Mosque এ নিয়মিত মাইকে আজান হয়। বিষয়টা ভাবলে অবাকই লাগে। তারাবীহ নামাজে যাবো, হয়ে উঠে না! বাসা থেকে মাত্র দশ মিনিট হাঁটার পথ মসজিদ। অবশেষে একদিন গেলাম। গিয়ে সত্যিই তাজ্জব হয়ে গেলাম। জুমার নামাজে অন্য ইমাম পড়ালেও, খতম তারাবীহ পড়াচ্ছেন যিনি, তার কিরাত যেন আগুন! এত সুমধুর তিলাওয়াত জীবনে শুনেছি বলে মনে হয়না! মনে হচ্ছে হোয়াইট ইমাম! আমি সাধারণত আট রাকাতের দলে, কিন্তু এবার ভাবছি পূর্ণ খতম তারাবীহই আদায় করবো।

বাংলাদেশে ইসলাম নিয়ে গুঁতাগুঁতির শেষ নাই! একশ তেচল্লিশ আসনের এ গ্রেডের চর্ম্নাইয়ের এক টুপি পরে, জামায়াতের ভক্তরা আরেক রকম, কওমিরা পাঁচখল্লি টুপি! কিন্তু আমার তারাবিহের ইমামের মাথায় কোনো টুপি নাই! ভাবা যায় এগুলো বাংলাদেশে? তার চেয়েও বড় কথা, মুয়াজ্জিনের দাড়ি নাই! তবুও কারও ঈমান নিয়ে টানাটানি নেই। আলহামদুলিল্লাহ, সূরা শেষে যার ইচ্ছে জোরে “আমীন” বলে, কেউ রাফাদায়েন করে, কেউ করে না— কিন্তু এজন্য কাউকে মসজিদ থেকে বের করে দেওয়া হয় না।

এখানে ধর্ম পালনে সহনশীলতার একটা সহজ, স্বস্তিদায়ক পরিবেশ আছে। ভিন্নতা আছে, কিন্তু বিভেদ নেই।

ছবি: Westminster Abbey, এখানের কোথাও সমাহিত আছেন জগতখ্যাত বিজ্ঞানী স্যার Isaac Newton 🔅

📢 Research Fellowshipরিসার্চ ফেলোশিপের আবেদনের শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি — আর মাত্র ৫ দিন বাকি! ⏳CHINTA Research Banglades...
15/02/2026

📢 Research Fellowship

রিসার্চ ফেলোশিপের আবেদনের শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি — আর মাত্র ৫ দিন বাকি! ⏳

CHINTA Research Bangladesh থেকে ২০২৬ সালের জন্য আমরা কয়েকটি ইম্প্যাক্টফুল ও কনটেক্সট-স্পেসিফিক গবেষণা প্রোজেক্ট বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছি। এই উদ্যোগের অংশ হিসেবে আমরা সীমিত সংখ্যক Research Fellow নির্বাচন করবো, যারা আমাদের তত্ত্বাবধানে গবেষণা কার্যক্রম পরিচালনা করবেন।

এই ফেলোশিপটি সম্পূর্ণ বিনামূল্যের একটি প্রোগ্রাম। নির্বাচিত ফেলোদের নির্দিষ্ট প্রোজেক্টে ফান্ডিং সাপোর্ট দেওয়া হবে এবং গবেষণা শেষে আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশ করা হবে। যদিও ফান্ডের পরিমাণ সীমিত, তবে ডেটা কালেকশন ও প্রোজেক্ট ইমপ্লিমেন্টেশনের প্রয়োজনীয় ব্যয় কাভার করার জন্য যথেষ্ট থাকবে।

🎯 ফেলোশিপে যা থাকছেঃ
✨ কমপক্ষে ১ বছরের মেন্টরশিপ ও রিসার্চ সাপোর্ট
🌐 অফিসিয়াল ওয়েবসাইটে প্রোফাইল
📧 ইনস্টিটিউশনাল ইমেইল আইডি
🎓 হায়ার এডুকেশন ও রিসার্চ ক্যারিয়ার গাইডেন্স
📊 বাস্তব গবেষণা প্রোজেক্টে কাজের অভিজ্ঞতা

আপনি যদি গবেষণায় সিরিয়াস হন এবং একটি স্ট্রাকচার্ড, গাইডেড প্ল্যাটফর্মে কাজ করতে চান, এটাই হতে পারে আপনার জন্য সঠিক সময়।

⏰ দেরি না করে আবেদন সম্পন্ন করুন ২০ ফেব্রুয়ারির আগেই।
🔗 রেজিস্ট্রেশন লিংক পাওয়া যাবে আমাদের ওয়েবসাইটে:
https://thechinta.org/opportunities

Research with CHINTA CHINTA Research Bangladesh গত ২০১৭ সাল থেকে গবেষণা শেখানো ও করানোর মাধ্যমে তরুণ গবেষকদের মধ্যে ইতিব...
04/02/2026

Research with CHINTA

CHINTA Research Bangladesh গত ২০১৭ সাল থেকে গবেষণা শেখানো ও করানোর মাধ্যমে তরুণ গবেষকদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে। এই সময়ের মধ্যে আমাদের টিম থেকে ২৫০টিরও বেশি গবেষণাপত্র আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশিত হয়েছে।

আমাদের মূল দর্শন খুবই পরিষ্কার—
👉 তরুণদের হাতে-কলমে গবেষণা শেখানো,
👉 তাদের ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসেবে গড়ে তোলা,
👉 এবং তাদের গবেষণা ক্যারিয়ারে প্রয়োজনীয় একাডেমিক ও প্রফেশনাল সাপোর্ট দেওয়া।

📢 ২০২৬ সালের জন্য The PRL Course এবং Research Fellowship –এর রেজিস্ট্রেশন এখন চালু রয়েছে, যা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। রেজিস্ট্রেশন করার আগে অনুরোধ থাকবে, কোন প্রোগ্রামের জন্য কী যোগ্যতা প্রয়োজন, সেটা ভালোভাবে পড়ে দেখুন।
🔗 প্রতিটি প্রোগ্রামের বিস্তারিত ও রেজিস্ট্রেশন লিংক পাওয়া যাবে আমাদের ওয়েবসাইটে: https://thechinta.org/opportunities

ℹ️ The PRL Course এবং Research Fellowship প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আমরা ১৫ ফেব্রুয়ারি একটি ইনফরমেশন সেশন আয়োজন করবো, যেখানে অংশগ্রহণকারীদের সব প্রশ্নের উত্তর দেওয়া হবে। যারা এই সেশনের যুক্ত হতে চান, তারা ইমেইল এড্রেস কমেন্ট করতে পারেন। পাশাপাশি, আমাদের ফেসবুক with CHINTA [https://www.facebook.com/share/182gRxZZDc/] ইভেন্ট Going দিতে পারেন।

📲 নিয়মিত আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন:
🔹 FB Group: https://facebook.com/groups/1939896079448576
🔹 Messenger Group: https://m.me/cm/AbbtnJAsF963bKZU

Research Fellowshipআগামী ২৩ তারিখ (শুক্রবার) রাত ৯:৩০ মিনিটে একটি গুরুত্বপূর্ণ অনলাইন সেশন অনুষ্ঠিত হবে। এই সেশনে আমরা ব...
21/01/2026

Research Fellowship

আগামী ২৩ তারিখ (শুক্রবার) রাত ৯:৩০ মিনিটে একটি গুরুত্বপূর্ণ অনলাইন সেশন অনুষ্ঠিত হবে। এই সেশনে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, কীভাবে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে রিসার্চ কার্যক্রমে অংশ নিতে পারবেন।
যারা সেশনে যুক্ত হতে আগ্রহী, অনুগ্রহ করে কমেন্টে আপনার ইমেইল অ্যাড্রেস দিন। সেশন শুরুর আগেই আপনাকে Zoom লিংক পাঠিয়ে দেওয়া হবে।

CHINTA Research Bangladesh থেকে ২০২৬ সালের জন্য আমরা কিছু ইম্প্যাক্টফুল গবেষণা প্রোজেক্ট বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছি। এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে আমরা কিছু রিসার্চ ফেলো নির্বাচন করব, যারা আমাদের তত্ত্বাবধানে গবেষণা কার্যক্রম পরিচালনা করবেন।

রিসার্চ ফেলোশিপটি একটি সম্পূর্ণ বিনামূল্যের প্রোগ্রাম। নির্বাচিত ফেলোদের জন্য নির্দিষ্ট কিছু প্রোজেক্টে ফান্ডিং সুবিধা থাকবে এবং গবেষণা শেষে আন্তর্জাতিক মানের জার্নালে গবেষণাপত্র প্রকাশের সুযোগ প্রদান করা হবে। যেহেতু আমাদের সঙ্গে কাজ করা অধিকাংশ গবেষকই শিক্ষার্থী, তাই গবেষণাকালীন আর্থিক চাপ কমানোর উদ্দেশ্যে এই প্রোজেক্ট ফান্ডিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। যদিও ফান্ডের পরিমাণ খুব বেশি নয়, তবে ডেটা কালেকশন ও প্রোজেক্ট ইমপ্লিমেন্টেশনের প্রয়োজনীয় খরচ এই ফান্ডের মাধ্যমে কাভার করা হবে।

এই প্রোগ্রামের আওতায় রিসার্চ ফেলোরা যে সুবিধাগুলো পাবেনঃ
কমপক্ষে ১ বছরের মেন্টরশিপ ও রিসার্চ সাপোর্ট, অফিশিয়াল ওয়েবসাইট প্রোফাইল ও ইন্সটিটিউশনাল ইমেইল আইডি, হায়ার এডুকেশন সাপোর্ট, ইত্যাদি।

এছাড়াও, The PRL–এর নতুন ব্যাচ চালু করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ২৩ তারিখের সেশনেই। তাই যারা এই কোর্সে যুক্ত হতে আগ্রহী, তাদের সবাইকে এই সেশনে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

Free Masterclass: Academic Writing একাডেমিক লেখা, থিসিস হোক বা জার্নাল আর্টিকেল, শুধু জ্ঞান থাকলেই হয় না; প্রয়োজন হয় সঠি...
08/01/2026

Free Masterclass: Academic Writing

একাডেমিক লেখা, থিসিস হোক বা জার্নাল আর্টিকেল, শুধু জ্ঞান থাকলেই হয় না; প্রয়োজন হয় সঠিক স্ট্রাকচার, লজিক্যাল ফ্লো এবং আন্তর্জাতিক জার্নালের মানদণ্ড সম্পর্কে স্পষ্ট ধারণা। অনেক মেধাবী শিক্ষার্থী ও তরুণ গবেষক ঠিক এই জায়গাটিতেই সবচেয়ে বেশি আটকে যায়। সেই বাস্তব চ্যালেঞ্জগুলো মাথায় রেখেই এই মাস্টারক্লাসের যাত্রা শুরু।

গত মাস্টারক্লাসে আপনাদের অংশগ্রহণ আর ফিডব্যাক সত্যিই অনেক ভালো লেগেছে। অনেকেই বলেছিলেন, এমন আরও একটা ক্লাস হলে ভালো হতো। এখন আমাদের The PRL Spring ব্যাচের পেপার লেখার কাজ চলছে। আর সেখানে যাদের এই বিষয়গুলো দরকার বা কাজে লাগবে, তাদের যেন সুযোগ থাকে যুক্ত হওয়ার, সেই চিন্তা থেকেই আজকের এই follow-up ক্লাসের আয়োজন।

🗓 আজ | সময়: রাত ৯.৩০ মিনিট
📍 Platform: Zoom
📩 Zoom link ক্লাস শুরুর আগে ইমেইলে এবং ম্যাসেঞ্জার চ্যাটগ্রুপে পাঠানো হবে

➡️ অংশ নিতে চাইলে অনুগ্রহ করে আপনার ইমেইল কমেন্ট করুন
➡️ আপডেটেড থাকতে CHINTA Research Bangladesh চ্যাটবক্সে যুক্ত হোন: https://m.me/cm/AbbtnJAsF963bKZU

যেখানে শতাব্দীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই ওয়েস্টমিনস্টারে দাঁড়িয়ে নিজের সিদ্ধান্তগুলোকে আরও একবার ভাবছি!
07/01/2026

যেখানে
শতাব্দীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে,
সেই ওয়েস্টমিনস্টারে দাঁড়িয়ে
নিজের সিদ্ধান্তগুলোকে আরও একবার ভাবছি!

Masterclass: Academic Writing একাডেমিক পেপার লেখা, থিসিস হোক বা জার্নাল আর্টিকেল, অনেকের কাছেই এটি সবচেয়ে চ্যালেঞ্জিং ধা...
31/12/2025

Masterclass: Academic Writing

একাডেমিক পেপার লেখা, থিসিস হোক বা জার্নাল আর্টিকেল, অনেকের কাছেই এটি সবচেয়ে চ্যালেঞ্জিং ধাপ। একটি আইডিয়া থেকে কীভাবে স্ট্রাকচার্ড, লজিক্যাল ও জার্নাল-রেডি একাডেমিক পেপার লেখা যায়, প্লেজিয়ারিজম এড়িয়ে ethical writing, সঠিক paraphrasing ও citation বজায় রেখে, সেই বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করার উদ্দেশ্যেই আমি এই মাস্টারক্লাস আয়োজন করতে যাচ্ছি।

আমাদের এই ফ্রি মাস্টারক্লাসটি অনুষ্ঠিত হবে আগামীকাল ১ জানুয়ারি, রাত ৯:৩০ মিনিটে। ক্লাস শুরুর এক ঘণ্টা আগে Zoom লিংক ইমেইলের মাধ্যমে পাঠানো হবে, তাই অংশ নিতে চাইলে অনুগ্রহ করে আপনার ইমেইল অ্যাড্রেস কমেন্ট করুন।

যারা ইতোমধ্যে কমেন্ট করেছেন কিন্তু এখনও আমাদের Messenger চ্যাটগ্রুপে যুক্ত হননি, তারা অনুগ্রহ করে এই লিংক থেকে যুক্ত হয়ে নিন। আজ রাতেই রিডিং ম্যাটেরিয়াল চ্যাটগ্রুপে শেয়ার করা হবে:
👉 https://m.me/cm/AbbtnJAsF963bKZU

মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। আল্লাহ্‌ হাদী ভাইকে জান্নাতবাসী করুক! আমীন!!
18/12/2025

মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। আল্লাহ্‌ হাদী ভাইকে জান্নাতবাসী করুক! আমীন!!

Address

University Of Nottingham, University Park
Nottingham
NG7 2RD

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammed Mamun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mohammed Mamun:

Share