25/05/2026
কয়েকদিন আগে তিনি আমাদের ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন এক গভীর অসহায়তা নিয়ে।
নিজের পায়ে দাঁড়ানো তো দূরের কথা, হাঁটাও প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। ধীরে ধীরে হাত-পায়ের শক্তি কমে যাচ্ছিল, আর চোখে ছিল শুধুই একরাশ উদ্বেগ।
ক্লিনিক্যাল পরীক্ষা ও NCV টেস্টে significant demyelination ও axonal changes ধরা পড়ে। দ্রুত IVIG চিকিৎসা শুরু করা হয়।
তারপর শুরু হয় এক নীরব লড়াই।
প্রতিদিন একটু একটু করে পরিবর্তন…
আঙুলে নড়াচড়া…
পায়ে শক্তি ফেরা…
ধীরে ধীরে কয়েক পা হাঁটার চেষ্টা…
আর আজ…
আজ তিনি নিজের পায়ে হেঁটে ওয়ার্ড থেকে বাড়ি ফিরলেন। ❤️
সবচেয়ে বড় বিষয়, অত্যন্ত ব্যয়বহুল এই IVIG চিকিৎসাটি Ayushman Bharat scheme-এর মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়েছে।
অনেক সময় সঠিক চিকিৎসা শুধু রোগ নয়, একটি পরিবারের অসহায়তাকেও হার মানায়।
ডিসচার্জের সময় তাঁর মুখের হাসি আর পরিবারের চোখের জল আমাদের আবার মনে করিয়ে দিল, চিকিৎসার আসল শক্তি শুধু ওষুধে নয়, মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেও লুকিয়ে থাকে।