29/05/2026
খোয়াই জেলায় এইচআইভি এবং এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামের ফেসিলিটি ইন্টিগ্রেটেড অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি নামক একটি সেন্টার,নতুন পালক হিসেবে সংযোজন হলো। ২৯ শে মে শুক্রবার ২০২৬ খোয়াই জেলা হাসপাতালের বহির্বিভাগের এই নতুন ফেসিলিটি ইন্টিগ্রেটেড অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি সেন্টারের আনুষ্ঠানিক সূচনা করেন খোয়াই জেলার সভাধিপতি তথা উদ্বোধক শ্রীমতি অপর্ণা সিংহ রায় দত্ত মহোদয়া।