Shubham Optical

Shubham Optical We are certified dispensing
optician

20/05/2026
06/05/2026

সায়াটিকা রোগ নয়, রোগের উপসর্গ। PLID র জন্য সায়াটিকা খুব কমন হলেও, এর বাইরে হাড় ক্ষয়, পায়ের মাসল টাইট বা ডায়াবেটিসে নার্ভের আবরণে ক্ষতি হলেও সায়াটিকা হতে পারে।

সায়াটিক নার্ভ একটা অদ্ভুত বৈচিত্রময়তার মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে। L4 ও L5 নার্ভ রুট মিলে যে লাম্বোসেক্রাল ট্রাংক তৈরি হয় সেটির সাথে S1- S3 এর সমন্বয়ে আপার সেক্রাল প্লেক্সাস মিলে সায়াটিক নার্ভের সৃষ্টি। এটি পাজরের হাড়ের নিচে একটা আধাফুটা গ্রেটার সায়াটিক নচ দিয়ে বের হয়ে পারিফরমিস মাসলের মধ্য দিয়ে/নিচ দিয়ে/পাশ দিয়ে/উপর দিয়ে! (নানান মানুষের ক্ষেত্রে বৈচিত্র পাওয়া গেছে) বের হয়ে পায়ের থাইয়ের পেছন দিয়ে নিচের দিকে নামে।

সায়াটিক নার্ভ মোটাদাগে কোমরের পেছন থেকে বাটক ও থাই এর পেছনের দিক আর হাটুর নিচে পায়ের সামনে ও পিছনে পুরাটাই সাপ্লাই দেয়, ও সেদিকে পেইন রেডিয়েট করতে পারে। কোয়াড্রিসেপস থেকে শুরু করে কাফ, টিবিয়ালিস এন্টেরিয়র, এক্সটেনসর হেলুসিস লংগাস, হ্যামস্ট্রিং পর্যন্ত সায়াটিক নার্ভের মোটর এরিয়া, ও সেদিকে দূর্বলতা আসতে পারে।

কিন্তু সায়াটিকার ব্যথা বলতে আমরা কোমর থেকে পায়ের দিকে যে ব্যথা সেটাকেই বুঝি। এক্ষেত্রে শুধু সায়াটিক নার্ভ নয় আরো ৪ টা নার্ভের ইভালুয়েশন খুব জরুরি, (১) সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, (২) ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ, (৩) পোস্টেরিয়র ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ ও (৪) পুডেন্টাল নার্ভ

L5- S2 থেকে সুপিরিয়র ও ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ উৎপন্ন হয়ে সেটি পেছনের গ্লুটিয়াস মাসল ও পায়ের দুই পাশে টেনসর ফাসা ল্যাটায় সাপ্লাই দেয়। সুপিরিয়র নার্ভে সমস্যা হলে গ্লুটিয়াস মিডিয়াস ও মিনিমাস মাসলে দূর্বলতা হয়, আর ইনফেরিয়র এ সমস্যা হলে গ্লুটিয়াস ম্যাক্সিমাসে ব্যথা ও দূর্বলতা দুইটোই হয়।

S1-S3 হতে পোস্টেরিয়র ফিমোরাল কিউটেনিয়াস নার্ভের উৎপত্তি, এটি থাইয়ের পেছনে হাটুর উপর পর্যন্ত সাপ্লাই দেয়। এটি সেন্সরি ডমিন্যান্ট মানে এর ফলে পায়ের পেছনে হাটুর উপর পর্যন্ত ব্যথা, অবশ, ঝিঝি করবে।

পুডেন্টাল নার্ভ S2-S4 এ মোটর ও সেন্সরি সাপ্লাই দেয় পাশাব ও পায়খানার অঞ্চলে এবং সেক্স অর্গানের জায়গায়। এটি পেলভিক ফ্লোর মাসলেও সাপ্লাই দেয়। এটিতে সমস্যা হলে পেশাব ধরে রাখতে সমস্যা ও এ সকল অঞ্চলে ব্যথা, সেক্সুয়াল কার্যক্রমে ব্যথা কিংবা ভিন্ন অনুভুতি হতে পারে। এছাড়া পেলভিক ফ্লোর ডিসফাংশন একটি বড় সমস্যা, আশা করি পরবর্তীতে বিস্তারিত লিখবো।

কাজেই এরপর আপনাকে যদি কেউ বলে আপনার সায়াটিকা আছে, আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন, 'কেন সায়াটিকা হলো?' কারন সায়াটিকা একটি উপসর্গ, এর কারনটিই হলো আসল রোগ।

Address

Dr M N Saha Road
Asansol
713301

Opening Hours

Monday 9am - 1pm
5pm - 8pm
Tuesday 9am - 1pm
5pm - 8pm
Wednesday 9am - 1pm
5pm - 8pm
Friday 9am - 1pm
5pm - 8pm
Saturday 9am - 1pm
5pm - 8pm
Sunday 9am - 1pm
5pm - 8pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shubham Optical posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category