Dr Arpan Saha -Pediatrician/Child Specialist

Dr Arpan Saha -Pediatrician/Child Specialist To Dr Arpan Saha, being pediatrician and neonatologist most important aspect is care and compassion

২০২৫ সালে জন্মানো বাচ্চারাই শুরু করলো “জেনারেশন বেটা”—এক প্রজন্ম যারা বড় হবে AI, অ্যালগরিদম, স্ক্রিন আর স্মার্টগ্যাজেটে...
07/12/2025

২০২৫ সালে জন্মানো বাচ্চারাই শুরু করলো “জেনারেশন বেটা”—
এক প্রজন্ম যারা বড় হবে AI, অ্যালগরিদম, স্ক্রিন আর স্মার্টগ্যাজেটের ভিড়ে।
এই পরিবর্তন নিয়ে যেমন উত্তেজনা আছে, তেমনি দুশ্চিন্তাও কম নয়।

গবেষকরা বলছেন—এই প্রজন্মের শেখা, আবেগ, সম্পর্ক, যোগাযোগ—সবকিছুই প্রযুক্তিতে প্রভাবিত হবে।
কিন্তু প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ—
আমরা কি শিশুদের মানুষ করছি, নাকি “ডিজিটাল-ডিপেন্ডেন্ট মানব” তৈরি করছি?

একটা অস্বস্তিকর সত্য আছে—
আজকাল কান্না থামাতে ইউটিউব,
বিরক্তি কাটাতে ফোন,
এবং কয়েক মিনিট শান্ত থাকলে আমরা বলি “কি ভালো বাচ্চা!”
এটাই আধুনিক parenting culture।

এখন প্রশ্ন—
AI-ready হওয়া জরুরি, নাকি emotionally-ready হওয়া বেশি জরুরি?
স্ক্রিন-স্কিল আগে, নাকি সোশ্যাল-স্কিল?
অ্যাপ আগে, নাকি বাস্তব অভিজ্ঞতা?

এখানেই আমাদের প্রাচীন জ্ঞানের অবস্থান—
ভগবদ্‌গীতা বলে:
“ইন্দ্রিয়নিগ্রহ ছাড়া মন স্থির হয় না।” (ভাবার্থ: গীতা ৬.২৬)
অর্থাৎ, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে না পারলে মন অস্থির হয়ে পড়ে।

আজকের সবচেয়ে বড় “ইন্দ্রিয়-প্রলোভন” হলো—স্ক্রিন।
ছোটবেলা থেকেই ডোপামিন-চালিত স্ক্রলিং অভ্যাস হয়ে গেলে
মনোযোগ, ধৈর্য, স্থিরতা—সবই ক্ষতিগ্রস্ত হয়।

তাই শুধু modern science বলছে না,
আমাদের own wisdom-ও বলে—
মনকে শক্ত করতে হলে ইন্দ্রিয়কে লাগাম দিতে হয়।

আমার বিশ্বাস—
AI যতই স্মার্ট হোক, smart parenting-এর বিকল্প নেই।
প্রযুক্তি প্রয়োজন, কিন্তু
মা-বাবার সময়, আদর, গল্প, মূল্যবোধ—এটাই জেনারেশন বেটার আসল শক্তি।

“পেটের ব্যথা—সত্যিই এক গোলকধাঁধা! কোথায় শুরু, কোথায় শেষ—বোঝাই মুশকিল।”৬ বছরের ছোট্ট মেয়েটি—হাসিখুশি, চঞ্চল—হঠাৎই এক রাতে...
06/12/2025

“পেটের ব্যথা—সত্যিই এক গোলকধাঁধা! কোথায় শুরু, কোথায় শেষ—বোঝাই মুশকিল।”

৬ বছরের ছোট্ট মেয়েটি—হাসিখুশি, চঞ্চল—হঠাৎই এক রাতের ভিতর এমনভাবে ভেঙে পড়ল, যেন পুরো পৃথিবীটা থমকে গেল তার পরিবারের জন্য। সারা দিন ঠিকই ছিল, কিন্তু রাতে হঠাৎ তীব্র পেটব্যথা, বমি এবং ডিহাইড্রেশনের মতো উপসর্গ নিয়ে তার বাবা–মা দিশেহারা হয়ে আমার চেম্বারে এলেন।

পরীক্ষা করেই বোঝা গেল ব্যথাটা এপিগ্যাসট্রিক—মানে বুকের নিচে, পেটের ওপরের দিকটায়। এই ধরনের ব্যথা সাধারণত তীব্র গ্যাসট্রাইটিস-এ দেখা যায়। তাই প্রথম দর্শনে এটিই সবচেয়ে সম্ভাব্য মনে হয়।

ডিহাইড্রেশনের জন্য আমি তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলাম এবং রাতেই স্যালাইন ও ওষুধ শুরু করা হলো। বাবা–মায়ের মুখে উদ্বেগ, আর বাচ্চাটির ক্লান্ত চোখ—চিকিৎসকের পক্ষে এগুলি কখনোই উপেক্ষার নয়।

কিন্তু রাতের পর সকালে যখন আমি রাউন্ড দিতে গেলাম, তখন দেখতে পেলাম—পরিস্থিতি বদলে গেছে।
বাচ্চাটি একাধিকবার পিত্ত বমি (সবুজ রঙের বমি) করেছে, পেট টেন্ডার। এই উপসর্গ আর সাধারণ গ্যাসট্রাইটিসের মতো নয়। মনে হল—এখানে কিছু ‘ভিন্ন’ আছে।

USG তেমন কিছু দেখাতে পারেনি, কিন্তু CECT স্ক্যান সবকিছু স্পষ্ট করে দিল—
➡️ Subhepatic Acute Appendicitis — লিভারের নিচে থাকা এক বিরল অবস্থানের অ্যাপেনডিক্সে প্রদাহ।

যেখানে সাধারণ অ্যাপেন্ডিসাইটিসে ব্যথা থাকে ডান পাশের নিচে (McBurney’s point), সেখানে এটি অবস্থান করায় ব্যথা হয়েছিল উপরের পেটে—একদম গ্যাসট্রাইটিসের মতো!

অ্যাপেন্ডিসাইটিসের এই অস্বাভাবিক অবস্থান—
🔸 পিতামাতাকে যেমন বিভ্রান্ত করতে পারে,
🔸 তেমনি অভিজ্ঞ ডাক্তারকেও প্রথমে ভুল পথে নিয়ে যেতে পারে।

কারণ সব উপসর্গ সব সময় একসাথে আসে না, আর কিছু রোগ প্রথম ধাপেই নিজেদের মুখোশ পরে থাকে।

অবশেষে অস্ত্রোপচার(surgery) কোরলেন Dr. Sujay Maitra , এবং আজ সে পুরোপুরি সুস্থ হয়ে হাসিমুখে বাড়ি ফিরেছে।

ওই ছোট্ট হাসিটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
---
⚠️ পেটব্যথায় কোন কোন পরিস্থিতিতে দেরি না করে ডাক্তার দেখাবেন (Danger Signs):

1. বারবার বমি, বিশেষ করে সবুজ/হলদেটে (বিলিয়াস) বমি

2. উচ্চ জ্বর সহ পেটব্যথা

3. ব্যথা ধীরে ধীরে এক জায়গায় স্থির হয়ে যাওয়া

4. পেটের যে কোন জায়গায় টেন্ডারনেস (চাপ দিলে ব্যথা বাড়া)

5. বাচ্চা চলতে/হাঁটতে না পারা, ব্যথায় কুঁকড়ে থাকা

6. শিশুর খাবার–পানীয় নিতে অস্বীকার

7. ডিহাইড্রেশন-এর লক্ষণ — শুকনো মুখ, কম প্রস্রাব, অতিরিক্ত দুর্বলতা

8. ডায়রিয়ার সঙ্গে রক্ত

9. পেট ফোলা বা কঠিন অনুভব হওয়া

10. ব্যথা ৮–১২ ঘণ্টা ধরে কমছে না, বরং বাড়ছে

I ❤️ Papa — দূরে থাকলেও, বাবার জায়গা হৃদয়ের একেবারে মাঝখানে।এটা আমার ছোট্ট এক রোগীর ছবি…আজ সে পরেছে একটা লাল পোশাক—যাতে ...
05/12/2025

I ❤️ Papa — দূরে থাকলেও, বাবার জায়গা হৃদয়ের একেবারে মাঝখানে।

এটা আমার ছোট্ট এক রোগীর ছবি…
আজ সে পরেছে একটা লাল পোশাক—
যাতে লেখা “I ❤️ Papa”।

কিন্তু তার বাবাকে সে মাসের পর মাস দেখেই না…
কারণ তার বাবা এখন কাশ্মীরে,
ভারতীয় সেনাবাহিনীর দায়িত্বে।

শিশুটি হয়তো জানে না কেন বাবাকে জড়িয়ে ধরতে পারে না,
কেন প্রতিটা উৎসবে বাবার চেয়ারটা খালি থাকে…
তবুও তার ছোট্ট হৃদয়ে বাবার প্রতি ভালোবাসা
এভাবেই নিঃশব্দে লেখা থাকে—
একটা পোশাকের শব্দে,
একটা মিষ্টি তাকানোতে।

আর পাশে থাকা তার মা—
নিঃশব্দ এক যোদ্ধা।
স্বামী দূরে, সন্তান কাছে—
দুই দায়িত্ব একা সামলে
হাসিমুখে মেয়েটাকে বড় করে তুলছেন।

একজন সেনা-পিতা দেশের সীমান্তে রক্ষা করছেন,
আর একজন মা ঘরের ভিতরে সেই পরিবারের স্বপ্ন রক্ষা করছেন।

এই ছোট্ট মেয়েটির হাসির আড়ালে
দুজন নায়কের ত্যাগ, ভালোবাসা আর অপেক্ষার গল্প লুকিয়ে আছে।

“ডিভোর্স হয় দু’জনের… কিন্তু যুদ্ধটা যেন সন্তানকে দিয়ে লড়াবেন না।”ডিভোর্সের পর অনেকেই অজান্তে কাস্টডিকে ‘অস্ত্র’ বানিয়ে ফ...
05/12/2025

“ডিভোর্স হয় দু’জনের… কিন্তু যুদ্ধটা যেন সন্তানকে দিয়ে লড়াবেন না।”

ডিভোর্সের পর অনেকেই অজান্তে কাস্টডিকে ‘অস্ত্র’ বানিয়ে ফেলেন—শাস্তি দিতে চান প্রাক্তন পার্টনারকে।
কিন্তু বুঝতেই পারেন না, আসলে আঘাতটা লাগে সন্তানের মনেই।

সব অভিভাবক ইমোশনালি ম্যাচিওর নন।
যার সঙ্গে সন্তান থাকে, সেই-ই হয়ে ওঠে তার সেফ স্পেস।
তাই তিনি যা বলবেন, সন্তান সেটাই মানবে—even নিজের মনের কথার চেয়েও বেশি।

অনেকে আবার সাবটলভাবে অন্য অভিভাবককে খারাপ দেখানোর চেষ্টা করেন—
“ওখানে গেলে তুই অসুস্থ হোস”,
“সব দায়িত্ব আমিই করি”—
এইসব কথা শিশুর মনে ভয় ও বিভ্রান্তি তৈরি করে।

কেউ কেউ ভেবে বসেন—সন্তান বুঝি অন্য অভিভাবককে বেশি ভালোবেসে ফেলবে।
আর তখনই আসে সবচেয়ে আঘাতকারী কথা—
“আজ যদি বাবার/মায়ের কাছে যাও, তাহলে আর আমার কাছে আসবে না।”
একটা ছোট বাচ্চার কাছে এর চেয়ে বড় ট্রমা আর কিছু নেই।

সত্যিটা খুব সহজ—
আপনার ইগো-লড়াইয়ের মাঠ সন্তানের জীবনে খুলবেন না।

ডিভোর্স হয় দাম্পত্যের,
কিন্তু সন্তান চায় দু’জনকেই সমানভাবে।

সন্তানকে অস্ত্র নয়—
আপনার পরিপক্বতার প্রমাণ বানান।

​ ​ ​ ​

🍽️ "একসাথে খাওয়া মানে শুধু খাওয়া নয়..."আজকের ব্যস্ত, স্ক্রিনে ভরা জীবনে আমরা প্রায় ভুলে যাই — একসাথে খাওয়া মানেই ভা...
04/12/2025

🍽️ "একসাথে খাওয়া মানে শুধু খাওয়া নয়..."

আজকের ব্যস্ত, স্ক্রিনে ভরা জীবনে আমরা প্রায় ভুলে যাই — একসাথে খাওয়া মানেই ভালোবাসা, শেখা আর সম্পর্কের এক সুন্দর সেতুবন্ধন।

🔹 বিজ্ঞান বলছে —
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের (CASA) একাধিক গবেষণায় দেখা গেছে, যেসব পরিবারে শিশুরা সপ্তাহে ৫ দিন বা তার বেশি একসাথে রাতের খাবার খায়, তাদের
👉 পড়াশোনায় ফল ভালো হয়,
👉 ভাষা ও যোগাযোগ দক্ষতা বাড়ে,
👉 আত্মবিশ্বাস ও মনোযোগ শক্তিশালী হয়।

এই সামান্য সময়টুকুতে বাবা-মা যখন শিশুর সাথে গল্প করেন, তাদের দিনের কথা শোনেন, তখন শিশুর মস্তিষ্কে তৈরি হয় নিরাপত্তার অনুভূতি ও সংযোগের ভিত্তি।
এই অনুভূতিই তাকে নির্ভীকভাবে শেখা, ভাবা ও বড় হওয়ার শক্তি দেয়।

🔹 শুধু পড়াশোনায় নয় —
নিয়মিত পারিবারিক খাবার মানসিক স্বাস্থ্যকেও ভালো রাখে। গবেষণায় প্রমাণ হয়েছে, যারা নিয়মিত একসাথে খায়, তাদের মধ্যে
👉 উদ্বেগ, বিষণ্ণতা ও ঝুঁকিপূর্ণ আচরণ (যেমন ধূমপান, মদ্যপান) তুলনামূলকভাবে কম।

🍀 তাই ব্যস্ত জীবনের মাঝেও প্রতিদিন অন্তত একবেলা পরিবার নিয়ে বসে খাওয়া —
এটাই হতে পারে আপনার সন্তানের জন্য সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে মূল্যবান বিনিয়োগ।

04/12/2025

দুটো 💉💉 ভ্যাকসিন? Done ✅
😭 কান্না? None ❌
ডাইভারশন টেকনিকেই জয়! ✨

ন্যাশনাল ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন অ্যাওয়ারনেস উইক!শীত এলেই শুধু কাশি-সর্দি নয়—ইনফ্লুয়েঞ্জা শিশুদের ফুসফুসে মারাত্মক জটি...
04/12/2025

ন্যাশনাল ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন অ্যাওয়ারনেস উইক!
শীত এলেই শুধু কাশি-সর্দি নয়—ইনফ্লুয়েঞ্জা শিশুদের ফুসফুসে মারাত্মক জটিলতা তৈরি করতে পারে।
একটি সহজ টিকা এই ঝুঁকি ৬০–৭০% কমায় এবং হাসপাতালে ভর্তির সম্ভাবনাও কমে।

👉 ৬ মাসের বেশি বয়সী প্রতিটি শিশুকেই প্রতি বছর ফ্লু ভ্যাকসিন দেওয়া উচিত।
👉 হাঁপানি, হৃদরোগ, কম ইমিউনিটি—এমন বাচ্চাদের জন্য আরও জরুরি।
👉 ভ্যাকসিন নিরাপদ, বহু বছর ধরে বিশ্বব্যাপী ব্যবহৃত।

আজই আপনার শিশুর পেডিয়াট্রিশিয়ানের সাথে কথা বলুন।
ফ্লু প্রতিরোধ হোক—স্বাস্থ্য সুরক্ষিত হোক।

03/12/2025

শীতে কীভাবে শিশুকে ঠান্ডা ও সংক্রমণ থেকে সুরক্ষিত রাখবেন? 🥶🩺



[ baby winter care bengali, baby k thanday ki porano valo, kids cold care, শিশুর কাশি, newborn winter care, baby skin care bangla]

⭐ Montelukast  নিয়ে পেরেন্টদের গুরুত্বপূর্ণ জানার বিষয়Montelukast শিশুদের allergy / cold allergy / dust allergy-তে বহু...
03/12/2025

⭐ Montelukast নিয়ে পেরেন্টদের গুরুত্বপূর্ণ জানার বিষয়

Montelukast শিশুদের allergy / cold allergy / dust allergy-তে বহু বছর ধরে ব্যবহার হচ্ছে।
কিছু ক্ষেত্রে রাগ বেড়ে যাওয়া, irritability, একা থাকতে চাওয়া, ঘুমের সমস্যা বা বেশি চিন্তা করা—এমন rare আচরণগত পরিবর্তন দেখা গেছে।
২০২০ সালে FDA এগুলো case report হিসেবে উল্লেখ করেছে।

👉 যা জানার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়:
✔ এসব side effect অত্যন্ত বিরল
✔ বেশিরভাগ গবেষণায় strong প্রমাণ নেই
✔ Long-term use automatically harmful—এমন scientific evidence নেই
✔ Allergy control হলে এই ওষুধ অনেক শিশুদের যথেষ্ট উপকার দেয়

⭐আপনার শিশুর যদি Montelukast চলে, তাহলে কী করণীয়?

যদি নতুন করে
– irritability
– aggression
– একা থাকতে চাওয়া
– আচরণে বড় পরিবর্তন
দেখা যায়, তাহলে পেডিয়াট্রিশিয়ানের সাথে কথা বলুন।

এগুলো drug effect হতে পারে, আবার
শিশুর স্বাভাবিক গ্রোথ, ব্যক্তিত্ব, psychological বা environmental কারনেও হতে পারে।

👉 ওষুধ হঠাৎ বন্ধ করবেন না।
সঠিক guide-line অনুযায়ী pediatrician-এর supervision-এ পরিবর্তন বা বন্ধ করা যায়।

---

⭐ Bottom Line :

Montelukast useful medicine — rare behavioural side effect reported — strong proof নেই — কিন্তু suspicious হলে doctor-কে জানান।
শিশুর স্বাস্থ্যের জন্য balanced decision-ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

🧼 হাত ধোয়ার ইতিহাস, গুরুত্ব ও অভ্যাস — বাবা-মায়ের জন্য বিশেষ সচেতনতা পোস্ট১️⃣ হাত ধোয়ার আবিষ্কার—এক অবিশ্বাস্য ইতিহাস!আজ...
03/12/2025

🧼 হাত ধোয়ার ইতিহাস, গুরুত্ব ও অভ্যাস — বাবা-মায়ের জন্য বিশেষ সচেতনতা পোস্ট

১️⃣ হাত ধোয়ার আবিষ্কার—এক অবিশ্বাস্য ইতিহাস!

আজ আমরা সবাই জানি হাত ধোয়া জীবাণু কমায়।
কিন্তু একসময় এটা কেউ মানতেই চাইত না!

১৮৪৭ সালে হাঙ্গেরির একজন ডাক্তার—ইগনাজ সেমেল্ভাইস, দেখলেন
এক ওয়ার্ডে ডাক্তাররা প্রসব করানোর আগে হাত ধুতেন না, ফলে প্রচুর মায়েরা মারা যেত।

তিনি নিয়ম করলেন—
“অপারেশনের আগে ক্লোরিন পানিতে হাত ধুতে হবে।”

ফল: মৃত্যুহার ১০% থেকে কমে মাত্র ১%!

কিন্তু তখনকার ডাক্তাররা তাকে পাগল ভাবল।
দুর্ভাগ্য—
তার ধারণা জীবদ্দশায় কেউ গ্রহণ করেনি।
পরে মাইক্রোবায়োলজি আবিষ্কারের পর সবাই বুঝল—
তিনি-ই হাত ধোয়ার জনক!

২️⃣ আজকের Parenting-এ হাত ধোয়ার গুরুত্ব

বর্তমান যুগে—
✔ বাচ্চারা স্কুলে গিয়ে মিলেমিশে খেলে
✔ মোবাইল/ট্যাব/রিমোট/খেলনা ভাগাভাগি করে
✔ বাইরে খাবার খায়
✔ ভাইরাস-ব্যাকটেরিয়ার সংস্পর্শে থাকে প্রতিদিন

তাই হাত ধোয়া এখন শুধু অভ্যাস নয়—অতি গুরুত্বপূর্ণ প্রতিরোধ ব্যবস্থা।

👉 গবেষণা বলছে—
নিয়মিত হাত ধুলে ডায়রিয়া ৩০–৪০%,
শ্বাসতন্ত্রের সংক্রমণ ২০–২৫% কমে যায়।

এটা আসলে বাচ্চার প্রথম সস্তা, সহজ, শক্তিশালী “ভ্যাকসিন”!

৩️⃣ WHO-র ৭ ধাপের সঠিক Hand Wash (২০ সেকেন্ড)

মনে রাখার সহজ উপায়—
“PALM → BACK → FINGER → NAIL → THUMB → TIP → WRIST”

1. পাম রাব – দু’হাতের তালু ঘষুন
2. ব্যাক রাব – হাতের পেছন দিক ভালোভাবে
3. ফিঙ্গার ইন্টারলেস – আঙুল জোড়া করে ঘষুন
4. নেইল স্ক্রাব – নখের নিচে
5. থাম্ব রাব – বুড়ো আঙুল আলাদা করে
6. টিপ রাব – আঙুলের ডগা
7. রিস্ট ক্লিন – কবজি পর্যন্ত পরিষ্কার

সময়: কমপক্ষে ২০ সেকেন্ড

৪️⃣ কখন হাত ধোয়া জরুরি? (Parents Guide)

✔ খাবার আগে
✔ টয়লেট ব্যবহার করার পর
✔ বাইরে থেকে ঘরে ঢোকার পর
✔ কাশি/হাঁচি/নাক পরিষ্কার করার পর
✔ ডায়াপার পরিবর্তনের পর
✔ পোষা প্রাণী ছোঁয়ার পর
✔ খেলনা শেয়ার করার পর
✔ কোনো অসুস্থ ব্যক্তির কাছ থেকে এসে

03/12/2025

৬ মাসের বেবি, ২টা ভ্যাকসিন—একটুও কান্না নয়!
ডাইভার্শনই ম্যাজিক টেকনিক!

একটা ছোট খেলনা… আর হারিয়ে গেল মাত্র চার বছরের একটি জীবন। ⚠Odisha-র Kandhamal জেলার এই হৃদয়বিদারক ঘটনা আবারও সতর্ক করল—...
02/12/2025

একটা ছোট খেলনা… আর হারিয়ে গেল মাত্র চার বছরের একটি জীবন। ⚠

Odisha-র Kandhamal জেলার এই হৃদয়বিদারক ঘটনা আবারও সতর্ক করল—

Snack packet-এর ভিতরের ছোট Toy কোনো খেলনা নয়, এটা Potential Danger।

একটি chips packet খুলে খেলনার অংশ গলাধঃকরণ করল একটি শিশু।
সেকেন্ডের মধ্যেই শ্বাসনালি ব্লক হয়ে যায়।
বাবা-মা চোখের সামনে সব ঘটে গেল—কিছু করার সময়ই পেলেন না।
৩০ কিলোমিটার দূরের হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না।

একটি প্যাকেট।
একটি ছোট প্লাস্টিকের part।
একটি অসতর্ক মুহূর্ত।
আর চিরদিনের অন্ধকারে ঢেকে গেল একটি পরিবারের জীবন।

🧑‍⚕️ Pediatrician হিসেবে আমার বার্তা:

Snack packet-এর ভিতরের Toys = Extreme Choking Hazard
৩–৫ বছরের শিশু যেকোনো ছোট জিনিস মুখে নিয়ে ফেলার প্রবণতা রাখে—
এগুলো মারাত্মক বিপজ্জনক এবং জীবনঘাতী।

📍 Parents কী করবেন?

• নিজে snack packet খুলুন
• ভিতরে toy বা ছোট object আছে কিনা আগে দেখে নিন
• ছোট জিনিস কখনোই হাতের নাগালে রাখবেন না
• খাওয়ার সময় সবসময় নজরদারি রাখুন
• Choking হলে কী করতে হয়—এটা এখনই শিখে নিন

একটা ছোট ভুল কখনো কখনো জীবনকে ক্ষমা করে না।
সতর্ক থাকুন, শিশুকে নিরাপদ রাখুন।

Address

46, Vishalya Clinic, 2, Anandapuri Road, Anandapuri
Barrackpore
700122

Alerts

Be the first to know and let us send you an email when Dr Arpan Saha -Pediatrician/Child Specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Arpan Saha -Pediatrician/Child Specialist:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category